ফন্ট সাইজ:
থিম:
জিন্দেগী

পর্ব 1

লেখক: কুন্জলতা বিনতে নিতা

জিন্দেগী
কুন্জলতা বিনতে নিতা

সূচনা

''''সময়টা সম্ভবত দুপুরের মাঝামাঝি সময়। ঘড়ির কাঁটা কত নাম্বার ঘরে আছে তা দেখার সময় হচ্ছে না ছয়জন বাইক আরোহীর। তারা উদভ্রান্তের মতো বাইক চালিয়ে কোথাও যাচ্ছে। তাদের ড্রেসাপ ছিল খুবই আধুনিক। দেখে মনে হবে আমেরিকা রাশিয়ার মতো দেশের ছেলে। কিন্তু না তারা বাংলাদেশেরই ছেলে। তাদের বাইকের গতি এতটাই তীব্রযে দেখে মনে হবে তারা কোন গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে। কিন্তু না তারা কোন কাজে নয় তারা যাচ্ছে একজনকে খুন করতে। তাও এমন একটা মানুষকে যাকে তারা গত দশ বছর ধরে আগলে রেখেছে।তাহলে প্রশ্ন থাকে যাকে তারা ১০ বছর ধরে আগলে রাখল তাকে মারতেই বা যাচ্ছে কেন।? কি হয়েছিল তাদের মাঝে? আর এই বাইক আরোহী গুলোই বা কে? আদতেই কি তারা কোন সাধারণ মানুষ? নাকি তাদের মধ্যে লুকিয়ে আছে কোন অতীতের রহস্য
------দিয়া এই দিয়া খেতে আয়।
ব্যাস হয়ে গেল। আজকেও আর এই স্ক্রিপটা লিখতে পারলাম না। এদের মধ্যে আবারও নিচতলা থেকে উচ্চস্বরে ডেকে উঠলেন মার্জিয়া বেগম
------- কিরে দিয়া তুই কি আসবি নাকি তোর বাবাকে সব বলে দিবো?
-----উফ আসছি মা।
একরাশ বিরক্তি নিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লাম। রুমে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম কাল 9 টা বাজে এখন না গেলে মা হয়তো সত্যি বাবাকে বলে দেবেন যে আমি কালকে ভার্সিটিতে যাইনি। চলেন নিচে যেতে যেতে পরিচয়টা দিয়ে দিন
🤟🍁আমি দিয়া পুরো নাম মার্জানা বিনতে দিয়া। দিয়া নামটা দিয়েছিল আমার দাদু।আর মার্জানা নামটা দিয়েছিল আমার বাবা এরশাদ দেওয়ান। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমি। পড়ালেখার পাশাপাশি লেখালেখির কাজও মোটামুটি ভালোই পারি। বর্তমানে একটা রাইটার স্টুডিওর লেখিকা হিসেবে রয়েছি।পরিবারের মানুষ বলতে আমি বাবা মা দাদু আর একটা ছোট ভাই। তবে লোকমুখে শুনেছি আমার একটা বড় ভাই ছিল কিন্তু আমি তাকে কখনো দেখিনি। তাকে দেখার যে আমার কোন ইচ্ছে ছিল না এমনটা নয়। আমার খুব ইচ্ছা ছিল আমার একটা বড় ভাই থাকবে আমি তার সাথে হাসি ঠাট্টা করব সে আমাকে আদর করবে শাসন করবে। লোকজনের থেকে শুনে আমি একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু বাবা আমার উপর এতটাই রেগে গেলেন আমি প্রচন্ড ভয় পেয়েছি। আমি আজও বুঝতে পারিনি বাবা সেদিন কেন আমার উপর এতটা রেগে গেলেন। সেদিন তিনি এতটাই রেগে গিয়েছিলেন প্রথমবারের মতো আমাকে মারতে গিয়েছেন। এমনকি বাড়িতে যাতে বড় ভাইয়ের বিষয়ে কোনো কথা না হয় সেটাও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এই দেখুন কথা বলতে বলতে আমি নিচে চলে আসলাম। নিচে এসে রোজগারের মতো সর্বপ্রথম আমার চোখ পরল আমার ব্যস্ত মা জননীর উপর। যিনি এই মুহূর্তে দৌড়ে দৌড়ে রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে সাজিয়ে রাখছেন। আমাকে দেখে তিনি বলে উঠলেন
------দিয়া মা যা তো একটু তোর বাবাকে ডেকে নিয়ে আয়। আমি চুলায় রান্না বসিয়ে এসেছি।
রাত দুইটা থেকে সকাল ৯ টা অব্দি একনাগাড়ে বসে স্টেপ লেখতে লেখতে আমার পা আর কোমর অবশ মনে হচ্ছে। তার মধ্যে মা আবার বলছে দোতালায় গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসতে। এ মুহূর্তে মাকে আমার বলতে ইচ্ছে করছে
------আমি পারবো না তুমি গিয়ে ডেকে নিয়ে আসো ।
কিন্তু আফসোস এই কথাটা আমি বলতে পারব না। এখন যদি আমি এটা বলি তাহলে হয়তো মায়ের হাতের খুন্তি টা আমার পিঠের উপর পড়বে। তাই অনিচ্ছা সত্ত্বেও দোতলার দিকে পা বাড়ালাম। বাবা মা রা দোতালায় থাকে না মা বাবা দাদু থাকে নিচ তলায় থাকি। দোতালার প্রথম রুম টাই বাবা বসে আছেন। এটা হচ্ছে বাবার স্টাডি রুম প্রত্যেক দিন সকাল বেলায় বাবা এখানে বসে বই পড়েন। স্টাডি রুমের দরজার সামনে এসে টোকা দিয়ে বললাম
--------- আসবো বাবা?
দরজার ওপাশ থেকে একটা রাসভারি গম্ভীর কণ্ঠস্বর বেশে এলো
------- এসো।
বাবার সম্মতি পেয়ে হাটি হাটি পা পা করে ভেতরে ঢুকলাম।
------ বাবা মা তোমাকে খেতে ডাকছে
--------তুমি যাও আমি আসছি।
নিচে আসার জন্য ঘুরে দাঁড়াতেই বাবা আবার পেছন থেকে ডাক দিলেন
--------একটু দাঁড়াও দিয়া।
বাবার কথায় আমি দাঁড়িয়ে পড়লাম। এরপর বাবা আমাকে বলল
--------কালকে তোমাকে দেখতে আসবে আমার বন্ধর ছেলে। তাই আমি চাই কালকে তুমি বাড়িতে থাকো।
বাবার মুখে এমন কথা শুনে আমি থমকে গেলাম। কারণ বাবা বলেছিল অনার্স কমপ্লিট না হওয়া অবদি আমাকে বিয়ে দিবে না। তার বাবাকে বললাম
------- কিন্তু বাবা তুমি তো বলেছিলে অনার্স কমপ্লিট করবো তারপরে এসব বিয়ে শাদী হবে।তাহলে এখন এমন কথা বলছ কেন?
--------তখন বলেছিলাম, কিন্তু এখন আমি বলছি কালকে তোমাকে দেখতে আসবে আর তাদের যদি পছন্দ হয় তাহলে এই মাসের মধ্যেই তোমার বিয়ে হয়ে যাবে। যেটা বললাম সেটা করো কালকে ভার্সিটিতে যাওয়ার দরকার নেই বাড়িতেই থাকবে তুমি। এখন যাও নিচে যাও। আমি আসছি ।
বাবা একনাগারে কথাগুলো বলে গেলেন। বাবার মুখে এমন কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেল। কেন জানিনা চোখ দুটো চলচল করে উঠলো যে কোন মুহূর্তে চোখ থেকে অশ্রু ঝরে পড়তে পারে। কিন্তু আমি কাউকে আমার চোখের পানি দেখাতে চাই না তাই কোন কথা না বলে নিচে চলে আসলাম। নিচে আসতে ইভান বলে উঠলো
----------কিরে সিয়া তোর মুখটা এমন গুয়ের মত হয়ে আছে কেন?
অন্য সময় হলে আমার নামকে এমন বিকৃত করার জন্য কথা শুনিয়ে দিতামনয়তো দুই তিনটা লাগিয়ে দিতাম। কিন্তু এই মুহূর্তে এসব কোন আমার আর কোন আগ্রহ নেই। আমার মন্তব্য পড়ে আছে বাবার বলা ঐ একটি শব্দেই। কালকে তোমাকে দেখতে আসবে। কেন যেন আমার ভীষণ কান্না।আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মা বলে উঠলেন
--------কিরে এমন খাম্বার মত দাঁড়িয়ে আছিস কেন? খাবারটা তো ঠান্ডা হয়ে যাবে ।
মাকে কিছু না বলে চুপচাপ খাবার টেবিলে গিয়ে বসলাম। আমার পাশাপাশি ইভান ও এসে বসলো। ইরান মাকে ডেকে বলে উঠলো
--------দাদু কবে আসবে মা। আমার আর কিছুদিন পর থেকে পরীক্ষা শুরু। দাদুকে বলো এর আগেই চলে আসতে।
ও একটা কথা তো বলাই হলো না। ইভান এবার ক্লাস নাইন এ পড়ে। আর কয়েকদিন পরে তার বার্ষিক পরীক্ষা শুরু। ওর কথা শুনে মা রান্না ঘর থেকে উত্তর দিলেন
--------তোর দাদু আর দুদিন পরেই চলে আসবেন। এখন তাড়াতাড়ি খেয়ে স্কুলে যা। আর,,,,,,
মায়ের কথার মধ্যে বাসার কলিং বেলটা বেজে উঠলো। এখন আবার কে এল কে জানে। হঠাৎ করে একটা কথা মাথায় আসতে আমার প্রচন্ড ভয় শুরু হলো ভয়ে আমার হাত-পা কাঁপতে শুরু করল। আদতে কি বাইরে কোন মানুষ আছে? নাকি কোন বক্স রাখা আছে? যদি বক্স থেকেও থাকে তাহলে কি থাকতে পারে এবার সেই বক্সের ভিতরে আগের মতই কি কোন বীভৎস একটা মাথা নাকি কোন কাটা হাত । না আর ভাবা সম্ভব হচ্ছে না আমার পক্ষে।
চলবে
( গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন