ফন্ট সাইজ:
থিম:
Tell me

পর্ব 2

লেখক: rubaiya khan

### *Tell Me - শত্রু থেকে প্রেমিক*
ওয়েই ওয়েই এর অতীত - কেন সে কাউকে বিশ্বাস করে না*

সেদিন ছাদের উপর থেকে ফিরে আসার পর মেই মেই সারারাত ঘুমাতে পারেনি। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল — _"Tell me, ওয়েই ওয়েই, তুমি আমাকে কি মনে করো?"_

আর ওইদিকে ওয়েই ওয়েইও ঘুমাতে পারেনি। তার মাথায়ও একটাই কথা — _"Tell me, মেই মেই, তুমি কি আমাকে বুঝতে পারো?"_

পরের দিন সকালে স্কুলে এসে দুজনেই আবার আগের মতো ঝগড়া শুরু করলো।

মেই মেই বললো, "তুমি আমার বেঞ্চে কেন বসেছো?"

ওয়েই ওয়েই বললো, "তুমি রোজ একই কথা বলো, বিরক্ত লাগে না?"

ক্লাসের সবাই হাসলো। কিন্তু আজকের ঝগড়াটা একটু অন্যরকম ছিল। আগের ঝগড়ায় রাগ ছিল, আজকের ঝগড়ায় লজ্জা ছিল। মেই মেই রাগ করার সময়ও ওয়েই ওয়েই এর দিকে তাকিয়ে হেসে ফেলছিল। ওয়েই ওয়েইও মেই মেই কে রাগাতে গিয়ে নিজেই হেসে ফেলছিল।

দুপুরে টিফিনের সময় মেই মেই একা একা স্কুলের পেছনের বাগানে গিয়ে বসলো। সে তার টিফিন বক্সটা খুললো। কিন্তু খেতে ইচ্ছা করছিল না।

হঠাৎ সে দেখলো, ওয়েই ওয়েই আসছে। তার হাতে একটা চকলেট।

ওয়েই ওয়েই বললো, "এই নাও।"

মেই মেই বললো, "এইটা কি?"

"চকলেট। তুমি কাল কাঁদছিলা। মন খারাপ থাকলে চকলেট খেতে হয়।"

মেই মেই চকলেটটা নিয়ে বললো, "তুমি এত ভালো কবে থেকে হইলা? তুমি তো আমার শত্রু।"

ওয়েই ওয়েই বললো, "আমি এখনো তোমার শত্রুই। কিন্তু শত্রুকেও মাঝে মাঝে চকলেট দিতে হয়।"

মেই মেই হেসে ফেললো। বললো, "ওয়েই ওয়েই, তুমি আমাকে একটা সত্যি কথা বলবা?"

"কি কথা?"

"তুমি আগে এমন ছিলা না, তাই না? তুমি আগে অনেক হাসতা, সবার সাথে কথা বলতা। এখন কেন এত চুপচাপ হয়ে গেছো? Tell me, তোমার কি হয়েছিল?"

ওয়েই ওয়েই চুপ হয়ে গেল। তার মুখটা অন্ধকার হয়ে গেল। অনেকক্ষণ সে কোনো কথা বললো না। তারপর আস্তে করে বললো, "তুমি সত্যিই শুনতে চাও?"

মেই মেই বললো, "হ্যাঁ, শুনতে চাই। তুমি আমাকে তোমার কষ্টের কথা বলো। আমি কাউকে বলবো না।"

ওয়েই ওয়েই একটা লম্বা নিশ্বাস নিলো। বললো, "ঠিক আছে, আজ তোমাকে বলি।"

"আমি যখন ছোট ছিলাম, তখন আমার একটা সবচেয়ে কাছের বন্ধু ছিল। তার নাম ছিল জিয়ান। আমরা দুজন একসাথে স্কুলে যেতাম, একসাথে খেলতাম, একসাথে পড়তাম। আমি আমার সব কথা ওকে বলতাম। আমার মনের সব কষ্ট, সব স্বপ্ন, সব কিছু। আমি ভাবতাম, ও আমার জীবনের সবচেয়ে আপন মানুষ।"

"তারপর একদিন কি হলো?"

"একদিন আমি ওকে একটা গোপন কথা বলেছিলাম। আমি একটা মেয়েকে পছন্দ করতাম। আমি চাইনি কেউ জানুক। আমি শুধু জিয়ানকে বলেছিলাম। কিন্তু জিয়ান সেই কথাটা পুরো স্কুলকে বলে দিলো। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলো। সেই মেয়েটাও আমাকে দেখে হাসলো। আমার অনেক কষ্ট হয়েছিল।"

মেই মেই বললো, "তারপর?"

"তারপর থেকে আমি কাউকে বিশ্বাস করি না। আমি ভাবলাম, আমি যদি কাউকে মনের কথা বলি, তাহলে সে আমাকে আবার কষ্ট দিবে। তাই আমি চুপ হয়ে গেলাম। আমি ঠান্ডা হয়ে গেলাম। আমি ভাবলাম, একা থাকলেই ভালো। কেউ কষ্ট দিতে পারবে না।"

মেই মেই চুপ করে শুনছিল। তার চোখে পানি চলে আসলো।

সে বললো, "ওয়েই ওয়েই, তুমি জানো, আমার গল্পটাও অনেকটা তোমার মতো।"

"তোমার গল্প?"

"হ্যাঁ। আমার বাবা-মা আমাকে সময় দেয় না। আমি যখন ছোট ছিলাম, তখন আমি আমার মাকে বলেছিলাম, মা, আমার মন খারাপ। মা বলেছিল, এখন ব্যস্ত আছি, পরে শুনবো। কিন্তু সেই পরে আর কখনো আসেনি। আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা, আমার সাথে একটু খেলবা? বাবা বলেছিল, আমার কাজ আছে। তারপর থেকে আমি আর কাউকে মনের কথা বলি না। আমি রাগ করে থাকি, যাতে কেউ আমার কাছে না আসে।"

ওয়েই ওয়েই মেই মেই এর দিকে তাকিয়ে বললো, "তাহলে আমরা দুজনেই একই রকম। দুজনেই কষ্ট পেয়ে চুপ হয়ে গেছি।"

মেই মেই বললো, "হ্যাঁ। কিন্তু তুমি জানো, তোমার সাথে ঝগড়া করার সময় আমার একা লাগে না। তোমার সাথে কথা বলার সময় আমার মনে হয়, কেউ একজন আমার কথা শুনছে।"

ওয়েই ওয়েই বললো, "আমারও তোমার সাথে ঝগড়া করার সময় একা লাগে না। তুমি যখন রাগ করো, তখন আমার মনে হয়, কেউ একজন আমাকে দেখছে। কেউ একজন আমার জন্য আছে।"

দুজনেই চুপ হয়ে গেল। বাগানে বাতাস বইছিল। একটা পাতা উড়ে এসে মেই মেই এর চুলে লাগলো। ওয়েই ওয়েই হাত দিয়ে পাতাটা সরিয়ে দিলো।

মেই মেই লজ্জা পেয়ে বললো, "তুমি কি করছো?"

ওয়েই ওয়েই বললো, "তোমার চুলে পাতা লেগেছিল।"

মেই মেই বললো, "ওয়েই ওয়েই, Tell me, তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না তো?"

ওয়েই ওয়েই বললো, "আমি তোমাকে ছেড়ে যাবো না। কারণ তুমি ছাড়া আমার ঝগড়া করার মতো কেউ নেই। তুমি ছাড়া আমার কথা বলার মতো কেউ নেই।"

সেদিন বিকেলে স্কুল ছুটির পর ওরা দুজন একসাথে বাড়ি ফিরছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে মেই মেই বললো, "ওয়েই ওয়েই, তুমি কি জানো, ক্লাসের সবাই আমাদের নিয়ে কি বলে?"

"কি বলে?"

"সবাই বলে, আমরা নাকি একজন আরেকজনকে ভালোবাসি।"

ওয়েই ওয়েই থমকে দাঁড়ালো। বললো, "তুমি কি মনে করো?"

মেই মেই বললো, "আমি জানি না। Tell me, তুমি কি মনে করো?"

ওয়েই ওয়েই বললো, "আমি মনে করি, ভালোবাসা মানে ঝগড়া না। ভালোবাসা মানে একসাথে থাকা। তুমি আমার সাথে ঝগড়া করো, তাও আমি তোমার সাথে থাকতে চাই। এইটা কি ভালোবাসা?"

মেই মেই হেসে বললো, "আমি জানি না এইটা ভালোবাসা কিনা। কিন্তু আমি জানি, তুমি না থাকলে আমার ভালো লাগে না।"

ওয়েই ওয়েই বললো, "আমারও তুমি না থাকলে ভালো লাগে না।"

ওরা দুজন হাঁটতে হাঁটতে একটা চেরি ফুলের গাছের নিচে এসে দাঁড়ালো। গাছ থেকে একটা ফুল ঝরে পড়লো মেই মেই এর হাতে।

মেই মেই বললো, "দেখো, ফুলটা আমার হাতে পড়লো।"

ওয়েই ওয়েই বললো, "এই ফুলটা তোমার জন্যই পড়েছে।"

মেই মেই বললো, "তাহলে তুমি আমাকে এই ফুলটা দাও।"

ওয়েই ওয়েই ফুলটা নিয়ে মেই মেই এর কানে গুঁজে দিলো। মেই মেই লজ্জায় লাল হয়ে গেল।

সে বললো, "তুমি এত সাহসী কবে হইলা?"

ওয়েই ওয়েই বললো, "তোমার সাথে থাকতে থাকতে সাহসী হয়ে গেছি।"

সেদিন রাতে মেই মেই তার ডায়েরিতে লিখলো — "আজ আমি ওয়েই ওয়েই এর অতীতটা জানলাম। ও কত কষ্ট পেয়েছে। আমি ওকে আর কখনো কষ্ট দিবো না। আমি ওর পাশে থাকবো। Tell me, ওয়েই ওয়েই, তুমি কি আমাকে তোমার সব কষ্ট বলবা? আমি তোমার সব কষ্ট শুনবো।"

আর ওয়েই ওয়েই তার খাতায় লিখলো — "আজ আমি মেই মেই কে আমার অতীতের কথা বললাম। আমি ভাবছিলাম, ও আমাকে নিয়ে হাসবে। কিন্তু ও হাসেনি। ও কেঁদেছে। আমার জন্য কেঁদেছে। আমি জীবনে প্রথমবার মনে করলাম, কেউ একজন আমাকে সত্যিই বোঝে। Tell me, মেই মেই, তুমি কি আমার জীবনের সেই মানুষটা, যাকে আমি বিশ্বাস করতে পারবো?"

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন