ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে

পর্ব 1

লেখক: সালমা চৌধুরী

*১ম পর্ব*

৭ বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে #সাজ্জাদুল_খান_আবির। বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির। এই ৭ বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে স্ব শরীরে যুক্ত নেই আবির, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জরিয়ে আছে সে।

আবিরের বাবা চাচা তিনজন, আবিরের বাবা সবার বড় নাম, 'আলী আহমদ খান'
তানভীরের বাবা মেজো নাম, 'মোজাম্মেল খান'
ছোট চাচুর নাম 'ইকবাল খান'

আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে।
মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম #তানভির_খান। মেয়ের নাম #মাহাদিবা_খান_মেঘ
ছোট চাচার এক মেয়ে এক ছেলে মীম আর আদি। এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেনো এক সুতোয় বাঁধা।

৫ ভাইবোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তায় করেন নি। HSC পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মণি। আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খান বাড়ি। আচমকা যেনো পরিবেশটা পাল্টে গিয়েছিল। ১৮ বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া, বাড়ির সকলের সাথে শারীরিক ভাবে যেমন
দূরত্ব বেড়েছিলো। তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতারা।

৭ বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেনো চেনার উপায় নেই। ৬ ফুট লম্বা ছেলেটা গায়ের রঙ শ্যামলা, গাল ভর্তি ছাপ দাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যেকোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পরতে বাধ্য।

প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতি গুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতির পাতায়। মা কে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল ১৮। সেই সময়ে মা ই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে ২৪ বছরের যুবক। এতগুলো বছরের একটা দিনও বাদ যায় নি যে মায়ের সাথে ফোনে কথা বলে নি সে। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতি গুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির।

এয়ারপোর্টে আবিরের বাবা 'আলী আহমদ খান' আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে ২ বছরের ছোট কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জরিয়ে ধরলো। এই ৭ বছরে একবারের জন্য ও বাড়ি ফেরেনি আবির। তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের।

আবির তার আব্বুকে সালাম করে জরিয়ে ধরে। তারপর বাড়ি ফিরে তিনজন। বাড়িতে যেনো হৈহৈ রৈরৈ ব্যাপার। হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পরেছেন মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হৈচৈ শুরু হয়ে গেছে। আবিরের আম্মু দৌড়ে এসে জরিয়ে ধরলেন ছেলেকে। আবেগাপ্লুত হয়ে মাকে জরিয়ে ধরলো আবির। মমতাময়ী মাকে সেই ৭ বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেলো আবির। মা চাচিদের সালাম করলো। সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এরিমধ্যে উদয় হলো মীম আর আদির। মীমের বয়স ১৪ বছর। তার ছোটভাই আদির বয়স মাত্র ১০ বছর। আদিই এই বাড়ির সবচেয়ে ছোট। আবির যখন দেশ ছেড়ে ছিল তখন আদির ৩ বছর হয়েছে মাত্র। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে। দৌড়ে এসে জরিয়ে ধরেছে ভাই কে। আবিরও জরিয়ে ধরেছে আদিকে। মীম ও আবিরের পাশে বসেছে। খোঁজখবর করছে সবাই মিলে।

আদি জিজ্ঞেস করছে
'ভাইয়া, আমার জন্য কি এনেছো?'

আবির যেইনা উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি তারপর উঠবি। আবির তানভীরের দিকে তাকিয়ে বললো
'ঐ লাগেজ টা নিয়ে আয় তো'

তানভীর একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে
'ঐটা তে ছুঁবি না'

তানভীর সহ বাড়ির সকলেই যেনো অবাক হয়ে গেলো।

আবির আবার ঠান্ডা মাথায় বললো পাশের লাগেজ টা নিয়ে আয়....

তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার, ঐটা কার। আবির শরবত খেতে খেতে উত্তর করছে।

আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মীমের জন্য ড্রেস, কসমেটিকস বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট। তানভীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ অন্যান্য গিফট। আলাদা আরেকটা ল্যাপটপ আছে।

মীম জিজ্ঞেস করছে, 'ভাইয়া এই ল্যাপটপ টা কি তোমার?'

মীমের জন্য ও নিয়ে আসতা একটা..!!

আবির অবলীলায় হেসে উত্তর দেয়,
'তোর ১৮ বছর বয়স হলে তোকেও কিনে দিব। চিন্তা করিস না।'

মীম খুশিতে গদগদ হয়ে বলে,
'ধন্যবাদ, ভাইয়া।'

বাড়ির হৈচৈ শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচ্চুকে দেখেই সালাম করতে যায়, চাচ্চু বাঁধা দিয়ে জরিয়ে ধরেন ভাতিজা কে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন,
'এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো।'

ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচ্চুকে দিলো। বাকিদের জিনিস গুলোও একটা একটা করে দিলো আবির। মেজো চাচ্চু মানে মোজাম্মেল খান বাসায় নেই। তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিলো আবির। লাগেজে পরে আছে একটা বক্স যেটা রেপিং পেপারে মুড়ানো আর একটা শপিং ব্যাগ।

আদি জিজ্ঞেস করল,
'ভাইয়া এটা কার?'

আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগ টা রেখে উত্তর করল,
'এগুলো মেঘকে দিয়ে দিও। আমি রুমে যাচ্ছি।'

ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
'মেঘ কোথায়?'

হালিমা খান উত্তর দিলেন,
'ও তো কোচিং এ গেছে, এতক্ষণে তো চলে আসার কথা।'

আবির বাকি ২টা লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিলো, হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল,
'আমি কোন রুমে থাকবো?'

ছেলের এমন প্রশ্নের জন্য মা 'মালিহা খান' হতভম্ব হয়ে পরলেন, তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন,
'তোর রুম তোরই আছে। আজ সকালেই পরিষ্কার করা হয়েছে।'

আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয়। নিজে আরেকটা লাগেজ সমযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে।

ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে #মাহাদিবা_খান_মেঘ

মীম মেঘকে দেখে দৌড়ে এসে বলে,

আবির উত্তর দেয়, 'না এটা মেঘের'

মেঘের মা 'হালিমা খান' জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা?

আবিরঃ ওর তো HSC পরীক্ষা শেষ। সামনে Admission Test আছে। অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম।

মীম মেঘকে দেখে দৌড়ে এসে বলে,
'আপু আপু, আবির ভাইয়া এসেছে'

মেঘ সিঁড়ি দিকে তাকায়, লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। শুধু পিছন টা দেখা যাচ্ছে। মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘের মা 'হালিমা খান' মেঘের দিকে এগিয়ে এসে বলেন,
'তোর জন্য গিফট এনেছে।'

মেঘ তাকিয়ে বলে,
'কি গিফট?'

হালিমা খান চোখে ইশারা দিলেন। সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পরে মেঘের। ছুটে যায় ল্যাপটপের কাছে। জিজ্ঞেস করে,
'এটা কি আমার?'

মীম বলে,
'হ্যাঁ আপু এটা তোমার, বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার।'

ল্যাপটপ টা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশকুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগ টা একটু খুলে দেখল ২ টা ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপ আর বক্স গুলো নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে।

চলবে.........

📌গল্প কপি করা নিষেধ। শেয়ার করলে পেইজের নাম ম্যানশন করবেন

#অমৃত্যু_ভালোবাসি_তোকে
#লেখনীতে_সালমা_চৌধুরী
#পর্বঃ০১

*পর্ব সমাপ্ত 🎉*
*পর্ব ১*

*পরের পর্বের ঝলক*

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন