ফন্ট সাইজ:
থিম:
তুই সে অচেনা প্রেম

পর্ব 1

লেখক: নাইরা ইসলাম মাহু

উপন্যাস - তুই সেই অচেনা প্রেম

লিখনিতে - নাইরা ইসলাম মাহু*

পর্ব :১

[সতর্ক বার্তা - অনুমতি ছাড়া কপি করা নিষেধ]

সকালের স্নিগ্ধ সূর্যের আলো রুমের কাচের জানালা ভেদ করে রুমে এসে পড়ছে। এর ফলে মাহুর কাঁচা ঘুমের ব্যাঘাত ঘটছে। কালকে রাতে শোয়ার সময় মাহুর মনে ছিল না জানালার পর্দাগুলো টেনে দিতে। এর মধ্যে আবার মাহুর মা ইরাম নিচে রান্নাঘর থেকে বের হতে হতে ডাকছে —

"মাহু, এই মাহু, ওঠ মা। তোর না স্কুলে যাওয়া লাগবে, তাড়াতাড়ি ওঠ।"

মাহু ডাক শুনে উঠে বসল, বলল —

"উঠছি আম্মু।"

বলে উঠে নিচে আসল। ইরাম মাহুকে দেখে বলল —

"সাফাকে ডেকে দে তো একটু।"

"আচ্ছা আম্মু।"

বলে মাহু ছুট লাগাল সাফার রুমের দিকে। মাঝপথে নুসরাতের সাথে দেখা। দেখে বলল —

"কাকি মনি, তোমার মেয়ে কোথায়?"

"দেখ গিয়ে, জমিদারের বেটি তার রুমে ঘুমাচ্ছে।"

"ওকে কাকি মনি।"

বলে মাহু সাফার রুমে গেল। গিয়ে দেখে ইনায়া আর সাফা এক সাথে ঘুমাচ্ছে। মাহু সাফাকে ডাকতে থাকল —

"সাফা, এই সাফা, ওঠ তাড়াতাড়ি ওঠ। এই সালি উগান্ডা, এখনও উঠস নাই? স্কুলে কখন যাবি?"

সাফাকে অনেকক্ষণ ডাকার পরও যখন সাফা উঠছে না, দেখে মাহু ইনায়াকে এক সাইডে রেখে দিল সাফার কোমর বরাবর এক লাথি। বেচারি ছিটকে গিয়ে পড়ল মেঝেতে।

"সাফা - আহহহহহহহহ!"

শব্দ শুনে ইরাম নিচ থেকে বলল, "কী হয়েছে রে মাহু?"

"না মা, কিছু না।"

বলে মাহু হাসছে, বলল, "ঠিকই আছে।"

"সাফা - আপু, কী হয়েছে বলো তো? ভূতে ধরল নাকি তোমাকে? এমন লাথি কেন দিলা? আহহ, কত ব্যথা পাইছি!"

"দিব এক লাথি। স্কুলে যাবি না? আবার বলে আমাকে নাকি ভূতে ধরছে!"

"স্কুল তো আজকে দেরি আছে, এগারোটা থেকে ক্লাস।"

"সালিরে, তোকে বলছি না একটা কাজ আছে, বলে গেলি?"

"ওও হে, মনে পড়ছে। আচ্ছা যাও তুমি, আমি আসছি ফ্রেশ হয়ে।"

"আচ্ছা আই, তাড়াতাড়ি। আমিও ফ্রেশ হয়ে আসি।"

"আর শুন, তোকে আম্মু ডাকছে।"

"ওকে, যাও।"

এই বলে তারা ফ্রেশ হতে চলে গেল।

তাহলে চলো, পরিচয় পর্বটা শেষ করা যাক। মাহুর পরিবার যৌথ পরিবার। তিন ভাই, এক বোন। সবার বড় হলো সাদমান হোসেন। তার এক মেয়ে হলো মাহেরা হোসেন মাহু। ওনার ওয়াইফের নাম ইরাম হোসেন। আর উনি পেশায় একজন প্রবাসী আর ব্যবসায়ী। মেজ ভাই ইকবাল হোসেন। ওনার দুই মেয়ে, দুই ছেলে। বড় মেয়ের নাম ফারাহ হোসেন সাফা। মেজ ছেলের নাম রাফি হোসেন। আর ছোট দুইটার নাম ইনায়া আর মেহেদি হোসেন রকি। ওনার ওয়াইফের নাম নুসরাত হোসেন। উনি পেশায় একজন বিমানবাহিনীর দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা। ছোট ভাইও পেশায় একজন প্রবাসী ছিলেন। ওনার এক মেয়ে, নাম আঁখি। উনি দুই বছর আগে প্রবাসে মৃত্যু বরণ করেন। ওনার নাম ফয়সাল হোসেন। ফয়সাল হোসেন মারা যাওয়ার পর ওনার ওয়াইফ সব টাকা পয়সা, সম্পদ আর ছোট বাচ্চাকে নিয়ে চলে যাই ওনার বাপের বাড়ি।

আর ছোট বোনের নাম সামিয়া খান। স্বামীর নাম অরণ্য খান। ওদের এক মেয়ে, এক ছেলে। মেয়ের নাম নূর, ছেলের নাম সাদহান। এই নিয়ে তাদের সুখের সংসার।

চলো তাহলে এবার গল্পে ফিরা যাক।

মাহুরা নিচে ডাইনিংয়ে আসতেই ইরাম বলল —

"আরে আই আই, আমি তোদের খাবার দিচ্ছি।"

"মাহু - হুম আম্মু, দাও।"

"সাফা - হুম বড় আম্মু, তাড়াতাড়ি দাও, খিদা লাগছে প্রচুর।"

"হে বস, দিতেছি তো।"

পিছন থেকে নুসরাত আসতে আসতে বলল —

"হে ভাবি, এই মেয়েকে আর মাথায় তুলো না, আর লায় দিও না।"

"আমরা করব না তো কে করবে বল। তুইও বলি, হারি ছোট মেয়েটা এমন করবে না তো কে করবে বল।"

"সাফা - হুম বড় আম্মু, বুঝাও ভালো করে বুঝাও তোমার যাকে। হুদাই কানের মাথা খাই।"

নুসরাত সাফার কান টেনে ধরল, বলল —

"দেখ তোর সাথে মাহু কত সুন্দর করে বসে খাচ্ছে, আর তোর নিস্তার নাই না।"

"আহহহ, আম্মু লাগছে, ছাড়।"

মাহু এতক্ষণে মুখ খুলল, বলল —

"কাকি মনি, ছাড়, ব্যথা পাবেতো।"

এমনি পিছন থেকে রাফি আসতে আসতে বলল —

"আম্মু, খাবার দাও, খিদা লাগছে।"

"নুসরাত - দেখ, আরেক জমিদারের বাচ্চা আসছে।"

মাহু, সাফাও পিছনে তাকাল। দেখল হাফ হাতু সমান একটা প্যান্ট আর টিশার্ট পরে দাঁড়িয়ে আছে রাফি। এবার ক্লাস সিক্সে পড়ে। রাফি ওদের দেখে বলতে লাগল —

"আরে সাতচুন্নির দল, আপুরা তোদের স্কুলে নাই?"

মাহু, সাফা দুইজনই তেতে উঠল, বলল —

"এই সালা উগান্ডা, তোর স্কুল নাই? আসছস আমাদের জ্ঞান দিতে?"

এটা বলল, মাহু, সাফা বলল —

"নিজের চরকায় তেল দে, কুণ্ডা।"

"ইরাম - আরে তোরা থাম, রাফি বল তোদের খাবার দিচ্ছি।"

এই বলে ইরাম আর নুসরাত ওদের খাবার দিল।

ওরা খাবার শেষ করে উঠতে যাবে, তখন ইরাম বলল —

"বস, উঠিস না, পায়েস রান্না করছি, খেয়ে যা।"

এটা শুনে রাফি আর সাফা এক সাথে লাফিয়ে উঠে বলল, "তুমি রান্না করব বড় আম্মু?"

"হুম।"

"তাড়াতাড়ি দাও, আমরা খাব, আমাদের ফেভারিট এটা।"

"হে বস, দিচ্ছি।"

নুসরাত বলল, "ভাবি, হঠাৎ পায়েস কেন?"

"মাহুর বার্থডে আজকে, তাই।"

"ওও হে, আজকে তো ১৫ জুন, মাহুর জন্মদিন।"

সাফা, রাফিও বলল, "আরে সত্যি তো।"

এগুলো শুনে মাহু মুখ ফুলাল।

ওরা খেয়ে সবাই সবার কাজে চলে গেল।

মাহু, সাফা নিজের রুমে গিয়ে রেডি হয়ে নিল। দুইজন এক সাথে স্কুলে চলে গেল। স্কুলে যাওয়ার সময় অনেকগুলো চকলেট কিনে নিল তার ক্লাস ফ্রেন্ডের জন্য। তারা স্কুলে চলে গেল। মাহু ক্লাস নাইনে আর সাফা এইটে পড়ে, তাই দুজনের ক্লাসও ভিন্ন। মাহু সাফাকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে সে গেল তার পাতানো এক ভাইয়ের কাছে। তার নাম আদিব। ওর কাছে চলে গেল। মাহুদের স্কুল গ্লাসের পাশেই ছেলেদের স্কুল আছে, ওইটাতেই পড়ে আদিব। আদিবের সাথে মাহুর তিন মাস হলো পরিচয়। ওকে ভাইয়া বানাইছে মাহু। অনেক ক্লোজ তারা। মাহু স্কুল থেকে বের হয়ে দেখল ছেলেদের স্কুলের সামনে আদিব দাঁড়ানো। আদিব এবার এসএসসি দিবে। ছেলেটা লম্বা, সুন্দর, এক কথায় ওয়াও। বেশি ভাগ মেয়েরা তার জন্য পাগল। কিন্তু কাউকে পাত্তা দেয় না। মাহুকে বাহিরে দেখে আদিব বলল —

"আরে বোনু, যে কই যাও বোনু?"

রাস্তা এই পাশ, ওই পাশ দুইজন দাঁড়ানো। মাহু ও দিকে যেতে নিলে আদিব বলে —

"এই না, দাঁড়াও, ওইখানে আমি আসছি, গাড়ি আছে রাস্তায়, দেখ না।"

এই বলে সেই মাহুর কাছে এলো। আসতেই মাহু বলল —

"আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছ?"

"ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছ জান?"

আদিব মাহুকে জান বলে, আর অনেক নিক নেম আছে। বাট জান বলে বেশি। তাকে মানা করার পরও বলে।

"মাহু - আলহামদুলিল্লাহ ভাইয়া।"

"এখানে কেন? কোন কী দরকার?"

"তোমার কাছেই তো আসলাম।"

"ওও, কেন?"

"এই নাও এগুলা।"

মাহু অনেকগুলো চকলেট দিয়ে বলল —

"ওমা চকলেট! কিন্তু কিসের জন্য? হঠাৎ বিশেষ কিছু আছে নি আজকে?"

"হে, আজকে আমার বার্থডে।"

"এই, তুমি আমাকে আগে বলো নাই কেন?"

"এমনি দরকার লাগে নাই, আর তুমি তো জিজ্ঞেস কর নাই তাই।"

"আচ্ছা, এখন বলো কী গিফট চাই আমার জানটার?"

"না, কিছু লাগবে না।"

"তা বললে হবে না, কী চাই বলো।"

"কিছু না।"

বলে উল্টা হাঁটা দিল। পিছন থেকে আদিব ডাকল, "এই পাজি, দাঁড়াও। বলছি একটু দাঁড়াও, নড়বে না, আসছি আমি।" বলে সে গেল দোকানে। গিয়ে অনেক চকলেট, আইসক্রিম কিনে দিল। সাথে একটা গিফটও আছে। মাহুকে ঘুরিয়ে দিয়ে বলল, "নাও এগুলা সব তোমার। আর মন চাইলে তোমার সাফুকে একটু দিও, নয়তো দরকার নাই।"

বলে সে চলে যাবে, তখন মাহু পিছন থেকে ডেকে বলল —

"ভাইয়া!"

"কী বলো?"

"আমি তো আর স্কুলে আসব না, ভাইয়া। আর দেখা হবে না, কথা হবে না আমাদের।"

আদিব, "এই পাগলি, মন খারাপ করে কেন? কে বলল হবে না? আমি যত দিন তুমি এখানে থাকবা, তত দিন বিকেলে তোমার সাথে দেখা করতে যাব। আর মাত্র চারটা মাস পরেই তো তুমি চলেই আসবা।"

"হুম, আচ্ছা তাহলে যাই, ক্লাসের সময় হয়ে গেল আমার।"

"আচ্ছা যাও, আমিও যাই কোচিংয়ে।"

"ওকে টাটা, আল্লাহ হাফেজ।"

"ওকে, আল্লাহ হাফেজ। আর শুনে, ক্লাস শেষ করে বাসায় চলে যেও, আমি বিকেলে আসব, বাই জান।"

"বাই।"

এই বলে দুইজন দুই দিকে চলে গেল। মাহু ক্লাসে গেল আর আদিব গেল কোচিংয়ে।

আদিব কোচিং শেষ করে বাসায় চলে গেল। এদিকে মাহু আসল নিজের ক্লাসে, ক্লাস করল, দুইটা টিফিন টাইম। সে বাহিরে এসে দাঁড়াল। দেখল সাফাও আসছে। সাফাকে দেখে সে বলল —

"সাফু, আমার না যেতে ইচ্ছে করছে না।"

"যাওয়া তো লাগবে, আপু। বড় আব্বুর হুকুম বলে কথা। কী করবা বলো?"

"হুম, আচ্ছা চল দরখাস্তটা দিয়ে আসি।"

"হে চলো, আমিও আসব না সাত আট দিন।"

"ওকে চল।"

ওরা দরখাস্ত নিয়ে হেড টিচারের রুমে গেল। গিয়ে সালাম দিল —

"আসসালামু আলাইকুম স্যার, মে আই কাম ইন স্যার?"

"স্যার - আরে মাহু মা, যে আস আস, কী খবর, কেমন আছ আম্মু?"

"জী স্যার, আলহামদুলিল্লাহ, আপনি?"

"আলহামদুলিল্লাহ।"

"কিছু কী দরকার আম্মু?"

"জী স্যার।"

বলে মাহু দরখাস্তটা দিল স্যারের হাতে। স্যার পড়ে বলল, "এত লম্বা ছুটি কেন আম্মু?"

"স্যার, আব্বু কিছু বলে নাই।"

"ওও হে, আচ্ছা যাও আম্মু।"

মাহু অনেক ভালো স্টুডেন্ট। সাফা একটু ডেম হলেও ভালো, তাই মাহুকে স্যার হাত ছাড়া করতে চাই না। তাই উনি প্রথমে রাজি হন নাই, পরে মাহুর বাবার কথায় রাজি হয়েছে। আর হেড টিচারের হলো মাহুর দূর সম্পর্কের আংকেল, তাই এত মিল।

*[আজকের পর্ব এখানেই শেষ। যদি ভালো রেসপন্স পাই তাহলে পরের পর্ব দিবো ইনশাআল্লাহ।]*

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন