তাজরিন তোয়া
একটা প্রেমের গান লিখেছি
পর্ব ১
সকালের নরম আলোয় চৌধুরী বাড়ির চারপাশটা খুব শান্ত
লাগছে।বিশাল ডাইনিংএ বসে খাবার খাচ্ছে একটি ছেলে।
খাবার ভঙ্গি বেশ শান্ত।একহাতে ফোন আরেক হাতে খাবার
খাচ্ছে।
এমন সময় একজন মধ্যবয়সী মহিলা বলে উঠলো,আদি্
বয়স তো কম হলো না এবার বিয়েটা কর! বাবা।
আদি সামান্য একটু মুচকি হাসলো।
কিছু বললো না
যে মহিলাটি বিয়ের কথা বললো সে আদির মা।আদিরা তিন
ভাই- বোন। আদিই বাড়ির বড় ছেলে।তারপর আদির বোন।
যার নাম অদিতা চৌধুরী অথৈ।তারপর আরেক ভাই
অভিনব চৌধুরী আবরাব।আদির পুরো নাম আদ্রিয়ান
রওনক চৌধুরী। তাদের পরিবারের একটা ভালো দিক
হলো
তারা বাড়ির বাচ্চাদের ছোট থেকেই একটা আদরের নাম
দেয়।বড় হলেও সেই নামেই ডাকে।তেমনি আদ্রিয়ান কেও
আদি বলে ডাকে আাদির ভাইকে আবরার এর বদলে আব্র
বলে ডাকে।অথৈকে অথৈ বলেই ডাকে
তার বাবারা তিন ভাই। আদির বাবাই সবার বড়। তার বাবার
নাম শাহাদাৎ চৌধুরী।আরেক ভাই আলী আকবর চৌধুরী
।তিনি পরিবার সহ আমেরিকায় থাকে।আরেক ভাই
আফাজ চৌধুরী বয়স ৫০ হয়ে যাওয়ার পরও বিয়ের খবর
নাই।
আপাদত তারা জয়েন্ট ফ্যামেলি।
মায়ের কথার উওরে তার চাচা বলে উঠলো,,
তুমি চাইলে আমরাই মেয়ে খুজি?
তার কথা শুনে আদি একটু খুচা মারার মতো করে বলে,,
আপনি,,আপনি মেয়ে খুজবেন আমার জন্য?
আগে নিজের বিয়েটা করুন।
আর আম্মা, চাচার সাথে আপনিও পাগল হলেন নাকি?
চাচাকে রেখে ভাতিজাকে বিয়ে করালে আমাদের চৌধুরী
বাড়ির গায়ে দাগ লেগে যাবে। লোকে বলবে চৌধুরী বাড়ির
বেটা ছেলেদের সমস্যা আছে।
এরচেয়ে ভালো আগে চাচা বিয়ে করুক তারপর নাহয়
আমি করলাম।
তাছাড়া চাচার আগে যদি বিয়ে করে চাচার সামনে বউ
নিয়ে ঘুরে বেড়াই তাহলে চাচাও কষ্ট পাবে।
তার চাচার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে,,
তাই নাআআ? চাচা?
আদির এভাবে কথা বলা দেখে বেচারা আফাজ চৌধুরী
মনে মনে বলে,, কেন যে বিয়ের কথা বলতে গেলাম উল্টো
আমিই ফেসে গেলাম।
আলগোসে বসা থেকে ওঠে নিজের ঘরের দিকে চলে
গেলেন।
আদির মা ফাতেমা বলেন,,
তোর চাচাকে এভাবে না বললেও পারতি বাপ!
বেচারারও তো শরম লজ্জা আছে নাকি?
এএ বলে তার মা হাসতে লাগলো।
আদি খাওয়া শেষ করে সোজা সদর দরজার দিকে গেলো।
যেতে যেতে বললো, আসছি আম্মা।
তার মা মুখে হাসি নিয়ে বললো,
যাহ বাপ সাবধানে যাস।
আদি তার বাইক নিয়ে একটানে বাড়ির এীসিমানা পেড়িয়ে
গেলো।
-- অপর দিকে মেহরিমাদের বাড়িতে সকাল থেকেই ব্যস্ততা
আজ মেহরিমার কলেজের প্রথম ক্লাস।
- এসময় তার মা ডেকে উঠলো,
- কিরে মিহি, আর কতক্ষন সময় লাগবে মা।
মিহি আয়নার সামনে দাড়িয়ে চুল আচরাতে আচরাতে বলে,
একটু সেজে গুজে যাই না মা।আজ আমার প্রথম ক্লাস
একটু সুন্দর লাগতে হবে না?
তার কথার উওরে তার মা বলে,
তোর সাথে কথায় পারা যায় না কখনো ।
বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাস,
মেহরিমা ফোন চাপতে চাপতে যাচ্ছিলো।এমন সময়,
ধাক্কা!!!!
-- মেহরিমার হাতের কয়েকটা বই পড়ে গেলো।
মেহরিমা বললো,
চোখে দেখেননা নাকি?
আদি নিচু হয়ে বই তুলে দিতে দিতে বললো,
সরি"
আজাইরা লোক কোথা থেকে আসে।
আদি বলে সরি বললাম তো?
মেহরিমা রাগী স্বরে বলে,
সরি বললেই সব সমস্যা সমাধান হয়ে যায়।
আদি বলে,
আপনি মনে হয় একটু বেশিই রাগী তাই না?
মিহি যেতে যেতে বলে,
আপনার মতো বাজে লোকের সাথে কথা বলার চেয়ে না বলাই ভালো।এই বলে চলে গেলো।
মেহরিমা চলে যাওয়ার পর আদি এক পলকে সেই দিকেই
তাকিয়ে আছে।
তার বন্ধু রাফি তাকে ধাক্কা দিয়ে বলে ওঠে,
কি ভাই কি সমস্যা।
আদি সেদিকে তাকিয়েই বলে,
মেয়েটার নাম কি? ভাই।
রাফি বলে,
নাম দিয়ে কি করবি? চল ক্লাসের সময় হয়ে গেছে।
যখন তারা যাওয়ার জন্য উল্টো ঘুরে। তখন আদির চোখ যায় নিচে পড়ে থাকা একটি কলমের দিকে।
সে সাথে সাথে কলমটি ওঠায়। কলমের উপর ছোট করে কি যেন লিখা।
আদি ঠোট দিয়ে আওড়ায়,,
মেহরিমা সুলতানা।
আদি সামান্য হাসলো্
বললো অদ্ভুত মেয়েতো.।
অপর দিকে মেহরিমা তার বান্ধবী নুহা কে এসব বলছিলো।
নুহা বলে,
কিরে মিহি তুই ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি?
মিহি তাচ্ছিল্যের হাসি হেসে বলে,
ধুররর!!!
ঐ ছেলের প্রেমের পড়ার চেয়ে সারাজীবন একা থাকা
অনেক ভালো।
কথা বলতে বলতে মেহরিমা তার ব্যাগে হাত দিলো
আরে!! আমার কলমটা কোথায়?
অথচ মেহরিমা জানতেই পারলো না, তার কলমটি অচেনা
ছেলেটির কাছে রয়ে গেছে।
বিকেলের দিকে আদির চাচা হাতে ফোন নিয়ে কাকে যেন কল করলো
ওপাশ থেকে তাকে কিছু জিঙ্গাসা করতেই বলে ওঠলো,
হ্যা মেয়েটার সাথে দেখা হয়েছে।
আরো কিছুক্ষন চুপ থেকে তিনি বললেন,
সময় হলে তোমাকে সব জানাবো!!
এই বলে ফোন কেটে দিয়ে কিছুক্ষন জানালার বাইরের দিকে তাকিয়ে রইলো
আদি বাড়িতে এসে বিছানায় কলমটা হাতে নিয়ে ঘুরাচ্ছিলো
আর ভাবছিলো,
মেহরিমা সুলতানা
কি অদ্ভুত নাম। তাই নাহ?
নিজেকে নিজেই প্রশ্ন করতে লাগলো
হঠাৎ করে গেয়ে ওঠলো,,
মন আমার তোর কিনারে,
হারানো দিন্দা হারে,,
মন তো আর মানছে নারে,,
এবার ভালো বাসতে আয়।
সে জানে না কেনো এএ গান গাইলো,,
আদির গলার সুর এমনেও সুন্দর।আগে গানের ক্লাসও করতো।তবে এখন এতো সময় দেওয়া যায় না।
এমন সময় ঘরে আব্র এলো।দেখে মনে হচ্ছে কোন অঘটন ঘটাইছে।
এসে চুপচাপ আদির পাশে বসলো।মুখ ফুটে কিছু বলছে না।
আদি নিজেই শাসানো স্বরে বললো,,
নার্ভাস নাকি? কিছু বলবি।বলার থাকলে বল।
কি বলবি।
আদিকে দেখে তার ভাই- বোনেরা এমনিতেও বেশি ভয় পায়।
তখন আব্র বললো্,
ভা,ভাইয়া একচুয়ালি আমার স্কুলে কিছু পোলাপানের সাথে ঝামেলা হইছে।
তুমি যদি কিছু করতে।শুধু কথা কাটাকাটি নাকি মারপিটও
করেছিস?
ভাইয়া একটা ছেলে হাসপাতালের বেডে চলে গেছে।
যা আমি দেখে নেবো।টেনশন নিস না ওকে।
ভাইয়ের কাছ থেকে একথা শুনে একটু আচ্শ্বাস পেলো
আর সাথে খুশিতে গদ গদ হয়ে রুম থেকে বের হয়ে চলে গেলো
চলবে!!!!
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান