ফন্ট সাইজ:
থিম:
একটা প্রেমের গান লিখেছি

পর্ব ২

লেখক: তাজরিন তোয়া

তাজরিন তোয়া

একটা প্রেমের গান লিখেছি

পর্ব ২

সকালটা ছিলো বেশ সুন্দর।জানালার পর্দা ভেদ করে সূর্যের

আলো মিহির চোখে এসে পড়তেই মিহি পিট পিট করে চোখ

খুলে।কিন্তু আলোর কারণে সে আবার চোখ বন্ধ করে নিলো

এমন সময় তার মা এসে ডাকতে লাগলো,,

মা: মিহি,মিহি মা ওঠ তাড়াতাড়ি।বাবা ডাইনিংএ অপেক্ষা

করছে তো!!

মিহি ঘুমু ঘুমু চোখে ভাঙা গলায় বললো,,

ওঠে পড়েছি মা তুমি যাও। আমি আসছি।

আচ্ছা আয় মা।আমি যাই।

মিহি ওঠে ফ্রেশ হয়ে ডাইনিংএ আসলো,,

গুড মর্নিং বাবা।

সামিউল আহমেদ,,: গুড মর্নিং মা।আসো আসো!!

মেহরিমার বাবা সামিউল আহমেদ। পেশায় একজন সিভিল

ইন্জিনিয়ার।রাজশাহীর একটা ভালো ফ্ল্যাটেই তারা থাকে

আর্থিক অবস্থা বেশ ভালো। মিহিরা দুই ভাই। আর মিহি

তাদের বোন।সব মিলিয়ে মিহির মা রোকেয়া বেগমের ছোট

একটা সংসার।তিনি পরিবারটাকে পাখির মতো নিজের

ডানা দিয়ে আগলে রাখে। সবকিছু গুছিয়ে রাখে।পরিবারের

কার কখন কি লাগে তা দেখে রাখে। কারো আবদার অপূর্ন

রাখেন না তাদের বাবা মা।

মিহির ভাই ইমন বলে ওঠে,,

ইমন: আসো আপি, তাড়াতাড়ি।বড় ভাইয়া তোমার পছন্দের

ইলিশ মাছের ডিম খেয়ে ফেলবে।

মাহির: আমি কখন বললাম,আমি আমার বোনের পছন্দের

ইলিশের ডিম খাবো। আয় মিহি নে, তোর ইলিশ মাছের ডিম

তাদের মা ধমকের সুরে বলে ওঠে,,

খাওয়ার সময় কথা বলতে হয় না। জানো না তোমরা?

খাওয়ার সময় তোমাদের রাজ্যের কথা মনে হয়।চুপ চাপ

খাও বাচ্চারা।

বাবা: বকছো কেনো রোকেয়া বাচ্চা গুলোকে। থাক না!!

ওরা কথা বলছে শুনতে তো ভালোই লাগছে আমার।

বাবার মুখে এ কথা শুনে মিহি আল্হাদি স্বরে বাবারএক

হাত জাপ্টে ধরে বলে ওঠে,,

তুমিই আমাদের বুঝো বাবা। মা তো আমাদের কথা শুনেই

না।

বাবা: এভাবে বলো না মা।সব মায়েরাই সন্তানের ভালো চায়

মাহির বাবার কথা উওরে বললো,

ওরা তো ছোট বাবা। বুঝে না। দেখো,আমি কি কিছু বলি

এখন!!!

ওরা বড় হলে বলবে না!

সামিউল আহমেদ মিহির দিকে ছোট ছোট চোখে তাকিয়ে

বলে ওঠলো,,

আমার মা ছোটই থাক। বড় হতে হবে না!

অন্যদিকে,,

রওনকের সকাল শুরু হয় ব্যস্ততার মধ্য দিয়ে। ঘুম থেকে

ওঠেই জিম/ জগিং সবকিছু করে মাএ বাগানের মাঝে

বিছিয়ে রাখা চিয়ারে এসে বসলো।

তখনি দুর থেকে চিৎকারে আওয়াজ শুনতে পায়। চিৎকার

এর উৎস খুজতে পিছমে ফিরেই দেখে,,

অথৈ হাতে লাঠি নিয়ে আব্র এর পিছনে ছুটছে।

আব্র দূর থেকে চিল্লিয়ে বলছে,,

আআআ ভাইয়া,এই ডাইনির হাত থেকে আমাকে বাচাও।

ভাইয়া এটা আমাকে মেরে ফেলবে।

আব্রর কথা শুনে অথৈ রাগে ফুসতে ফুসতে আব্রর মাথার

চুল টেনে ধরে বলে,

আমি! আমি ডাইনি।আবার বল কি বললি? বল?

তাদের ঝগরা দেখে রওনকের চোখে মুখে কোন ভ্রুক্ষেপ

হলো না। কারন এটা তাদের নিত্য দিনের অভ্যাস।এই

মারামারি আবার এই তাদের খাতির।

আদি: ধুররর!! সকাল বেলাই আমার মন মেজাজের বারো

টা বাজাই দিলি।ধারা আসতাছি।

আদির এই কথা বলতে দেরি কিন্তু বাদর দুইটার দৌড় দিতে

দেরি হলো না।

আদিও ওঠে নিজেও ঘরের দিকে চলে গেলো।

সকাল ১০ টা

কলেজ ক্যাম্পাসের করিডোর দিয়ে হেটে যাচ্ছিলো,

তখনি পিছন থেকে একটি চেনা সুর ভেসে আসলো,

এই যে মিস,আবার পথ হারিয়েছেন নাকি?

মেহরিমা পিছনে তাকিয়ে থমকে গেলো,

আবার সেই ছেলেটি?

কালো শার্ট,হাতে ঘড়ি,চোখে সানগ্লাস

মেহরিমা চোখ ছোট করে বললো,

আবার আপনি এখানে?

রওনক হালকা মুচকি হেসে বললো,

কেনো? ভার্সিটি টা কি আপনার বাবার নাকি? যে আপনার

অনুমতি নিয়ে আসতে হবে?

-- অসভ্য!!

ধন্যবাদ " আপনার মতো সুন্দরী মেয়ের থেকে প্রশংসা পেয়ে

আমি ধন্য।

মিহি: কে বলছে আপনি সুন্দরী মেয়েদের প্রশংসার যোগ্য?

রওনক : ভালোই তো কথার ঝাজ?

কালকেও আপনার সাথে দেখা হয়েছে পরিচয় হয় নি

রওনক নিজের ডান হাত বাড়িয়ে বিনয়ী সুরে বললো,,

আমি আদ্রিয়ান রওনক চৌধুরী.।

মিহি তার হাতের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো,চৌধুরী

বাড়ির ছেলে ভাবা যায়? তবুও মনে কোন কোন অহংকার

নাই।

মেহরিমা কিছু না বলে চলে গেল,যাওয়ার সময় বলে গেল

আমি মেহরিমা সুলতানা।

রওনক তখনি উওরে বলে দিলো,

আমি জানি!

তাহলে আপনি আমাকে মিহি বলে ডাকতে পারেন।

রওনক : ওকে।তবে নাম কিন্তু বেশ সুন্দর! মিহি!

রওনক নরম সুরে ডেকে ওঠলো,

মিহি!!!

মিহি!!!

মিহি পিছন দিকে ঘুরে মুখ ভেংচি কেটে দৌড় দিলো

রওনক হালকা হাসলো আর বললো,,

কি অদ্ভুত মেয়ে। তাই নাহ!!!

সে আবার হাসলো,,

হুহ হা হা হা

রাতে খাবার টেবিলে।

আব্র : ভাইয়া আজকে নাকি ভার্সিটিতে তোমার সাথে

একটা মেয়ের দেখা হয়েছিলো।

রওনক ভ্রু কুচকে আব্রর দিকে তাকাল, বললো,

তোর এত কিছু জানতে হবে না।

অথৈ বলে ওঠলো,,

ওহ!! তার মানে কোন ঘাপলা আছে। তাই না আব্র?

আব্র : হ্যা আপু।তুমি ঠিক বলছো। তা নতুন ভাবির নাম কি

কি? তা তো জানা হলো না.।

রওনক পানির গ্লাস হাতে নিতে গিয়ে থেমে গেলো।

রওনক : আব্র!!!

তোদের দুইটাকে একসাথে বাড়ি থেকে বের করবো।

আব্র : ওহ!!! তুমি নতুন ভাবিকে নিয়ে অন্য বাসায় ওঠবে

নাকি?

অথৈ হেসে বলে ওঠলো,

ভাইয়া লজ্জা পেয়েছে! তাই নাহ??

রওনক : তোরা কি খেতে এসেছিস নাকি! আমার ইন্টার

ভিউ নিতে??

আব্র : ইন্টারভিউ নিতে। এই বলে হাসতে লাগলো,হি হি

রওনক আর নিজেকে সামলাতে পারলো না। খাবার টেবিল

ছেড়ে ওঠে পড়লো।

ফাতিনা বেগম বললো,,

আদি চলে গেলো কেনো,? তোরা কোনদিন ভালো হবিনা?

আব্র বেহায়ার মতো বললো,,

না ভালো হবো না। কোন দিন নাহ

রাত ১০ টা

মেহরিমার চাচার ফোনে একটি কল আসলো,,

ওপাশ থেকে বললো,,

ছেলে মেয়ে গুলোর দেখা হয়েছে।

-- ভালো।তবে খেয়াল রেখো যাতে তারা আমদের

পরিকল্পনা সম্পর্কে কিছু জানতে না পারে।

নিশ্চিন্ত থাকুন। এবার থেকে প্রতিটি পদক্ষেপ সাবধানে

নিতে হবে।

এরপর তাটা দুইজন দুইজনের কাজে ব্যস্ত হয়ে পড়লো।

কিন্তু তারা কি জানে,মানুষের অনুভুতিকে নিজেদের ইচ্ছা

মতো নিয়ন্ত্রণ করা এত সহজ নয়??

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব ২ শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন