তোমাতেই আমার বিপর্যয়
লেখিকা : শ্যামলতা (ছদ্মনাম)
সূচনা পর্ব
সময়টা ২০০৯ এর নভেম্বরের শেষের দিকে। হালকা ঠান্ডা পড়েছে। খন্দকার বাড়ি মানুষ-জনে ভরা । শীতের ছুটিতে বাবার বাড়িতে এসেছে মেয়েরা। মুতালিব খন্দকারের চার ছেলে ও তিন মেয়ে। মেয়েদের স্বামী সন্তান সহ সকলেই এসেছে বাড়িতে, শুধু উপস্থিত নেই বাড়ির ছোট ছেলে মাহতাব খন্দকার ও তার পরিবার।
মাহতাব তার পরিবার নিয়ে লন্ডন থাকে ১৮বছর যাবৎ। লন্ডন পড়াশোনা করেছেন তিনি। পড়া শেষ করে সেখানেই সেটেল হন , দেশে এসে বাবার পছন্দের মেয়েকে বিয়ে করে আবার পারি জমায় লন্ডন।
বাড়ির বড় ছেলে মইনুল খন্দকার, তিনি একজন সৎ ব্যবসায়ি। তার স্ত্রী জুবাইদা গৃহিণী ও এক ছেলে মুরতাজ খন্দকার মারিদ।
পরের প্রজন্মে মুরতাজ খন্দকার বাড়ির বড় ছেলে।
মেজো ছেলে মুজাহিদ খন্দকার , তিনি প্রাইমারি স্কুলের গণিতের শিক্ষক । তার স্ত্রী মনিরা একই স্কুলের বাংলার শিক্ষিকা । তাদের এক ছেলে দুই মেয়ে । তবে তারা এখন মনে করে এক মেয়ে তাদের কাছে মৃত। ছেলে মাহতিম খন্দকার মাহির , মেয়ে মেহেনূর খন্দকার মেহের।
সেজো ছেলে মাজহার খন্দকার। ৭বছর আগে রোড এক্সিডেন্টে মারা যায়। তার স্ত্রী সুফিয়া তাদের এক মেয়ে এক ছেলে। মেয়ে মাহিরা খন্দকার মাহি, ছেলে মাজহুর খন্দকার মাহাদী।
*******************************
-- তাড়াতাড়ি করো তোমরা যেতে দেড়ি হয়ে যাবে তো। তুমি সব কাগজপত্র ঠিকঠাক করে ব্যাগে উঠিয়েছো তো মা??
মেহেরের বাবা মুজাহিদ খন্দকার মেহেরকে বলল।
মেহের জবাবে বলল-
-- হ্যা, বাবা। সব দেখেশুনে নিয়েছি। আর পাঁচ মিনিট দাও, রেডি হয়ে আসছি।
-- তোমার মা কি রেডি হয়েছে, মেহের?
-- হ্যা আমি রেডি। সিএনজি কই, এসেছে কি?
মেহেরেরমা মনিরা বেগম বলল।
মেহেরের বাবা বলল
-- ৩০মিনিট যাবৎ অপেক্ষা করছে।তোমাদের তো হচ্ছেই না।
মেহেরের মা হালকা বিরক্তি কন্ঠে বলল
-- বাড়ি ভরতি মানুষ এভাবে ভাবি আর সুফিয়াকে রেখে যেতে হচ্ছে বুঝতে পারছো না।
-- তোমাকে লাগবে না তো তুমি থাকো। আমি আমর মেয়েকে নিয়ে একাই যেতে পারব। (হালকা উচ্চ স্বরে মেহেরের বাবা কথাটি বলল)।
মেহেরের মা বলল
-- আস্তে বলো, বাইরেই সবাই শুনতে পাবে।
-- শুনুক, তাতে কি।আমি কি খারাপ কিছু বলেছি নাকি।কাল মেয়ের পরীক্ষা। যতই কাছে হোক।আগে না গেলে কি বিশ্রাম নিতে পারবে নাকি।
মেহেরের বাবা বলল।
-- তা তোমার মেয়ে কই?? তারই তো হয়নি এখানো।
নিজের ঘর থেকে ছুটে এসে মেহের নিজের বাবা মায়ের উদ্দেশ্যে বলল
-- হয়েছে হয়েছে চলো।আর ঝগড়া করতে হবে না তোমাদের।
-- চুপ মেয়ে। কে ঝগড়া করছে?
মেহের হালকা হেসে জবাব দিলো
-- সরি সরি, কেউ না চলো। চলো তো বাবা।
মুনিরা বেগম বলল
-- হ্যা চল।
***
বাড়ির সকল সদস্যদের থেকে বিদায় নিয়ে তারা তিনজন বেরিয়ে যায় টাংগাইলের উদ্দেশ্যে। তাদের বাড়ি থেকে ৩০মিনিটের পথ।
আগামী কাল মেহেরের এডমিশন টেষ্ট। তাই তার মামার বাসা সন্তোষ সেখান থেকে পরীক্ষা দেবে। সন্তোষ থেকে পরীক্ষা কেন্দ্র কাছে হবে তাই তারা আগের দিন-ই চলে এসেছে। করণ পরীক্ষার হলের সামনে পরীক্ষার দিন অনেক ভির থাকে। আগে পৌঁছাতে না পারলে পরীক্ষা দেওয়া যাবে না।
****
বাসায় পৌঁছে সবার সাথে দেখা করে তারপর কিছু সময় রেস্ট করে মেহের পড়তে বসে। পড়ার মাঝে রাতের খাবর খেয় নেয়। আবার কিছুক্ষণ পড়ে তারপর ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। কারণ আগেই ঘুমাতে হবে যাতে সকালে আগে উঠতে পারে। আর পরীক্ষা দিতে যেতে দেরি না হয়।
পরীক্ষার দিতে যাওয়ার সময় মেহেরের সাথে গেলো তার বাবা ও মামা সৈয়দ আলতাফ । মা যাননি, ভীর বারিয়ে লাভ কি।
মা, মামি, মামাতো ভাই, নানুমনির থেকে বিয়াদ নিয়ে বেরিয়ে যায় পরীক্ষা দিতে।
কেন্দ্রে পৌঁছায় পরীক্ষা শুরুর ৪০মিনিট আগে।মেহের সাথে বই নিয়েছে সেই বই বের করে পড়ছে, একপাশে দাড়িয়ে।
পরীক্ষা শুরুর ২০মিনিট আগে গেট খুলে দেওয়া হলে সে ফাইল নিয়ে ভেতরে চলে যায়। তার সিট পড়েছে একাডেমিক ভবনে। মেহের সে দিকে-ই হাঁটতে শুরু করে।
*******************************
গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা যেতে হবে। ফাইলে সবকিছু আছে কিনা তা দেখতে গিয়ে সামনে তাকায়নি। সামনে থেকে একটা বাইক আসে, বাইকের সাথে মেহেরের ধাক্কা লাগে। ধাক্কা লেগে মেহের বাম পাশে পড়ে যায়।
-- কি রে শায়ন কি এসব... কানা নাকি পরীক্ষা দিবে কেমনে!!!!(উচ্চ স্বরে, রেগে)
বাইকে থাকা দুজনের মধ্যে যে বাইক চালাচ্ছিল সে বলল
শায়ন নামের ছেলেটা বলল
-- কি জানি ভাই 🙄
রাস্তা থেকে উঠে ময়লা ঝাড়তে ঝাড়তে বাইকের সামনে এসে দাড়ালো মেহের
-- আমি কানা না। (রেগে) না জেনে কথা বলেন কেনো? আজব তো।
মেহেরের কথার বিপরীতে সে-ই লোকটা বলল
-- শায়ন এই মেয়ে কি আমার সাথে উচ্চ স্বরে কথা বললো???
শায়ন সে-ই লোকটিকে বলল
-- না মানে ভাই, চলেন দেরি হয়ে যাইতেছে ।
-- কথা ঘুরাস কেন শালা। (শায়নকে বলল)
এই মেয়ে সমস্যা কি তোর। আমার বাইকের সামনে আসলি কেনো? (মেহেরকে বলল)
মেহের বলল
-- আমি দেখতে পাইনি।
সেই লোকটি কিছুটা রাগী স্বরে বলল
-- এর জন্যই তো তোরে কানা বলছি তুই আবার আমার সাথে জোরে কথা মারাছ।
মেহের রাগ দেখিয়ে বলল
-- হ্যা, দেখতে পাই নি এটা আমার দোষ কিন্তু আপনি আমার সাথে এভাবে কেনো কথা বলছেন। কোনো ভদ্রতা নেই। ফালতু লোক।
(কথাটা বলেই সে সোজা হাঁটা শুরু করলো)
-- এই এই কাকে ফালতু লোক বললি তুই। সর শায়ন বাইক থেকে নামে দাঁড়া।
বাইক থেকে নেমে গিয়ে লোকটা মেহেরের ডান হাতটা ধরে দাঁড় করালো।
মেহের হতভম্ব হয়ে চারপাশে দেখল,,, তারপর বলল
-- কি করছেন? আপনি হাত ছাড়ুন আমার । দেখছে সবাই আ.. আ.. আর তাছাড়া আমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। হাত ছাড়ুন আমার।
লোকটা মেহেরের হাতটা আরও শক্ত করে চেপে ধরলো
-- আগে মনে ছিলো না।জানিস তুই,,, তুই কার সাথে এভাবে কথা বলেছিস।
মেহেরের রাগ উঠে গেলো। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে।
মেহের বলল
-- হাত ছাড়ুন।
লোকটা আরও শক্ত করে হাতটা ধরে বলল
-- ছাড়বো না। দেখি তুই তোর পরীক্ষা কিভা...
কথা শেষ হওয়ার আগেই মেহের বাম হাত দিয়ে লোকটার ডান গালে থাপ্পর মেরে দেয়
থাপ্পড় মারার পর লোকটা মেহেরের হাত ছেড়ে দেয়। মেহের আর কিছু না ভেবে সোজা চলে যায় তার সীট যেখানে পড়েছে সেদিকের ভবনে। মেহের দ্রুত পরীক্ষা দিতে চলে গেলো।
আশেপাশে যারা লোকটিকে চেনে তারা মেহেরের সাহস দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলছে কার গায়ে হাত তুলল মেয়েটি ও তো শেষ। মেয়েটি কি আদৌ চেনে সে কার গায়ে হাত তুলছে...!?
লোকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে ভেবে পাচ্ছে না তাকে কেউ থাপ্পড় মেরেছে। তার গায়ে কেউ হাত দেওয়া তো দূর চোখে চোখ রেখে কথা বলতে সাহস পায় না। আর এই মেয়ে নাকি তার গায়ে হাত তুলল।
লোকটা শয়ানকে উদ্দেশ্য করে বলল
-- শায়ন... কি করতে হবে তা কি আমার বলে দিতে হবে তোকে??
শায়ন ভয়ে ভয়ে বলল
-- ন ন না না, ভাই। ব্যবস্থা করছি আমি।
*******************************
চলবে...