ফন্ট সাইজ:
থিম:
শ্রাবনের শেষ বিকেল

পর্ব 2

লেখক: Nasrin akter jannat

"শ্রাবনের শেষ বিকেল "
পর্ব 2
ছোটরা এখনো ঘুম থেকে ওঠেনি।
উঠতে দেরি আছে। নাস্তা বানাচ্ছে আর নানা গল্প করছে। এর মধ্যে হানিফ হঠাৎ ইশিকাকে প্রশ্ন করে ওঠে,
"ছোট অরিন কি প্রেম-ট্রেমও করে না?"
হতাশার শ্বাস নিয়ে ইশিকা বলল, ", অরিন কে বললে বলে কারও সাথে প্রেম করে না,।তুমি খোঁজ নিস তো? ওর এক কথা, ও প্রেম করে না, কাউকে পছন্দও করে না।"
তবুও হানিফা বলল,
"ছেলেটা কে অরিনের বিয়ে ভাঙবে?"
ইশিকা উত্তর দিল,
"জানি না। অরিনের বাবাকে বলেছি খোঁজ নিতে, সে খোঁজ নিচ্ছে। আর রাফির ফোনে যে নম্বর দিয়ে কল দিচ্ছিল, তা ট্রেস করে জানতে পেরেছে—ওটা বন্ধ "
"ওহ"
এটুকুই কথা হয় তাদের মধ্যে।
রাস্তা বানানোর কাজ শেষ পর্যায়ে। এদিকে সকাল নটা বেজে গেছে, এখন ছোটদের জাগাতে হবে। ইশিকা প্রথমে গেল ওয়াসিমের রুমে। কাজিনরা এক হলে ছেলেরা একসাথে শোয় আর মেয়েরা একসাথে।
ইশিকা ওয়াসিমের ঘরের দরজায় নক করল। কিছুক্ষণের মধ্যেই নাবিল দরজা খুলল। তার উষ্কখুষ্ক চুল, টি-শার্ট কুঁচকে আছে আর পরনে ট্রাউজার। এখানে ওদের সবার জন্য আলাদা পোশাক রাখা থাকে।
নাবিল কিছু বলার আগেই ইশিকা ব্যস্ত কণ্ঠে বলে উঠল, "সবাইকে ওঠা।"
নাবিল ঘুমঘুম চোখে দরজা বন্ধ করে পিছু ঘুরল। ভেতরে একেকজন একেকজনকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। খাটে একটাও ঘুমায়নি; গল্প করতে করতে সবাই মেঝেতে আর সোফায় ঘুমিয়ে পড়েছে।
আহনাফ সোফায় শুয়েছে—তার একটা পা নিচে, আরেকটা সোফার এই পাশে ঝুলে আছে। একটা হাত নিচে, আর অন্য হাতটা দিয়ে মুখ ঢাকা। মুখে হালকা তেলের আভা। ওদিকে ওয়াসিম আর আরিশ পুরো সোজা হয়ে শুয়ে আছে; ঠিক যেমনটা মৃত মানুষকে শোয়ানো হয়, অনেকটা তেমন। দুই ভাইয়ের ঘুমানোর স্টাইল প্রায় একই রকম। ইয়াশ আর নাবিল একসাথে শুয়েছিল। ইয়াশ এখনো হা করে রয়েছে।জিহাদ সুন্দর করেই শুয়েছে। নাবিল সবাইকে ডাক দিয়ে উঠায়। নাবিলের ডাকে একে একে সবাই উঠলেও আফনাফ ঘুমিয়েই থাকে। তার আর হুঁশ নেই। অনেক দিকেই ওদের স্বভাবে মিল আছে।
আফনাফ ওঠেনি দেখে নাবিল ওর হাত ধরে টান দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। অবশেষে আফনাফও উঠে গেছে। ওদিকে ইশিকা ঘুম থেকে উঠে মাহাদকে উঠিয়েছে। এরপর মেহজাবিন ও ফারদিন—এই বিবাহিত দম্পতিকে ডাক দিতে পাঠিয়েছে। যতই হোক, বিবাহিত দম্পতি বলে কথা! মাহাদের এক ডাকেই ওরা উঠে যায়।
ইশিকা এবার গেলেন অরিনের ঘরে। প্রথমেই কয়েকবার ডাক দিলেন,
"অরিন!"
কিন্তু অরিন উঠল না, উঠল ইশা। ইশাকে কিছু বলার সুযোগ না দিয়েই তিনি বলে উঠলেন,
"ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি।"
এই বলে ইশিকা চলে গেলেন।
ইশা পেছন ফিরে তাকাল এবং একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বিছানায় একেকজনের পা একেকজনের ওপর উঠে আছে! সে আস্তে আস্তে ডেকে সবাইকে ঘুম থেকে তুলল।
নাস্তার টেবিলে...
একে একে সবাই নিচে নেমে এসে টেবিলে বসল। নাস্তার টেবিলে সবার সাথে টুকটাক গল্প হলো। এভাবেই কেটে গেল প্রায় চারদিন।
বড়রা সবাই যার যার বাসায় ফিরে গেছেন। মেহজাবিন ও জিবরান গেছেন গতকাল; জিবরানের অফিসের কাজের বেশ চাপ। মামা ও খালারাও চলে গেছেন, সাথে গেছে তাঁদের সন্তান মাহাদ। ফারদিন আর রাহাও ফিরে গেছে।
বাড়িতে এখন রয়ে গেছে শুধু ইয়াশ, ইশা, নুসরাত, নাবিল, ফারিহা, জিহাদ আর জিনিয়া। তাদের প্ল্যান অনুযায়ী তারা আরও এক সপ্তাহ একসাথে থাকবে। বলা যায়, অরিনের বিয়ে ভাঙার ট্রিট হিসেবেই এই আয়োজন।
তারা প্ল্যান করছে কক্সবাজার যাবে, আর তাদের পুরো ট্রেনটাই রিজার্ভ করা হয়েছে। তাই সবাই এখন যার যার লাগেজ গোছাতে ব্যস্ত। ডিনারের সময়ও শুধু এই ট্যুর নিয়েই কথা হলো।লাগেজ গুছিয়ে নিয়েছে। হুম, সকাল সকাল ট্রেন ওদের। তাড়াতাড়ি ঘুমাতে হবে তাদের। একে একে উঠে সবাই ঘুমাতে গেল, না হলে সকালে সময়মতো উঠতে পারবে না।
সকালে সবাই তৈরি হচ্ছে। ছেলেদের তৈরি হওয়া শেষ, কিন্তু মেয়েদের সাজগোজ তখনও চলছে। সবার শেষে সবাই নিচে নামল। বড়দের কাছ থেকে বিদায় নিয়ে তারা বের হলো। তখন
৬:৩০ বাজেসন্ধ্যা
, আর তাদের ট্রেন ৮:০০ টায়।
বড়রা সবাই তাদের গাড়িতে করে যেতে বলেছিল। কিন্তু ওদের জেদের কাছে হার মেনে শেষ পর্যন্ত ট্রেনে যাওয়ারই অনুমতি দিল। ওয়াসিমের নির্দেশনায় গাড়িতে করে তারা স্টেশনে এসে পৌঁছাল। বাকিরাও ওয়াসিমের কথা মেনে নিয়েছে, কারণও আছে—ওয়াসিম একটু রাগী স্বভাবের।স্টেশনে আসে তারা ড্রাইভার কে পাঠিয়ে দিয়ে ছেন।
চাঁদপুর স্টেষন....
তারা চাঁদপুর স্টেষন থেকে চট্টগ্রাম যাবে তারা তারপর হোটেলে। একে একে তারা ট্রেন এ উঠল তাবা ওয়াসিম এর কথা ছিল ৬ টা রুম নেবে। কিন্তু অরিন এর জেদের জন্য ২ টা রুম নিল তারা কেবিন রুম নিল । এসি রুম। অরিনের কথা তারা আড্ডা দিতে দিতে যাবে তারা। তাই ২ টা রুম নেওয়া। একটা কেবিনে ওয়াসিম, আফনাফ আরিশ নাবিল আর জিহাদ আর একটায় অরিন ঈশা নুসরাত ফারিহা ও জিনিয়া। তারা প্রথমে বেস্ত নেবে পরে আড্ডা দেবে। সবাই যে যার মতো, রেস্ট করছে। কক্সবাজার যাবার ওয়াসিম এর প্লেন ছিল। তার মনে কী চলে এক মাত্র সে জানে ওয়াসিম অনেকটা একরেখা সে যে এমন ট্রিট দেবে কেউ ভাবেনি। তাই তো এক কথায় সে রাজি হয়ে গেল। সবাই বেড্ড নিয়ে যে যার মতো আড্ডা দিচ্ছে। কতক্ষন পড় তারা সবাই এক হলো। সবাই সবাই সবার মতো আড্ডা দিচ্ছে। কিছুক্ষন আড্ডা দেওয়ার মাঝে হঠাৎ আরিশ বলে উঠল-
"ভাইয়া একটা গান না ।"
ওয়াসিম এর গম্ভির কন্ঠ
" না। "
সবাই বলছে গান গাইতে। সে গাবে না।
কিন্তু সে গাইবে না। আরিন মাঝে বলে উঠল,
"একটা গান গা না!"
সবাই আরিনের কথায় সহমত দিল। ওয়াসিম দীর্ঘশ্বাস ফেলল। আরিনের কথা উপেক্ষা করার ক্ষমতা কি তার আছে? নেই তো!
সে বলল, "আচ্ছা, গিটারটা আন তো আরিশ।"
সবাই যেন তার কথায় ভীষণ খুশি হলো, কিন্তু খুশি হতে পারেনি আফনাফ সে কিছু নিয়ে চিন্তা করছে । আরিশ গেল গিটার আনতে। আসার সময় সে গিটার নিয়েই এসেছিল। কিছুক্ষণের মধ্যেই তার হাতে গিটার দেখা গেল। সে ওয়াসিমের হাতে গিটারটা তুলে দিল।
ওয়াসিম গিটারটা নিল। কিছুক্ষণ তারগুলোতে হাত বুলিয়ে সুর তুলল। হালকা স্বর কিন্ত সুরালো
—

চলবে........

(রেসপন্স করবেন সবাই আসা করছি )......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন