— " চঁড়ুই পাখিইইই দেখে যা তোর কার্তিক ভাই নিচে দাঁড়িয়ে! "
হন্তদন্ত পায়ে ছুট লাগালো চঁড়ুই, পরনের সফেদ সাদা রঙা শাড়িটার কুচি হাতের সাহায্যে ধরে নিলো।খালি পায়ে দৌড়াতে দৌড়াতে ছাদে এসে থামলো, তার কাজল কালো চোখ জোরা দিয়ে খুজতে লাগলো পরিচিত এক নিজ মানুষকে,পেয়েও গেলো,তার ব্যাক্তিগত পুরুষকে, যে কি-না কল্পনায় একান্ত তার!
রাস্তার মধ্যে ১০-১৫ জন ছেলে ফুটবল খেলছে,তাদের মধ্যে তার চোখ আটকে থাকলো সাদা টি-শার্ট আর কালো হাল্ফ-প্যান্ট পরিহিত এক সুন্দর যুবকের দিকে। কার্তিক পায়ের সাহায্য বল এদিক সেদিক নিচ্ছে আর খিলখিল করে হাসছে।কি অমায়িক সুন্দর হাসি তার, মহূর্তেই চড়ুঁইয়ের এর নিজের মুখেও হাসির রেখা ফুটে উঠলো।এ আর নতুন কিছু না, যখনই এই লোককে দেখে সে অজান্তেই তার পেটে প্রজাপতির দল উড়ে বেরায়।
অল্প বয়সের আবেগের ভালোলাগা এবং ভালোবাসা বোধহয় সবার জীবনেই একবার হলেও আসে,এইতো আমার জীবনেও এসেছিলো মাত্র নবম শ্রেণিতে।হঠাৎ এক দমকা প্রেমের বাতাস নিয়ে।তাও আবার আমারই এলাকার বড় ভাইয়ের উপর, এলাকার সাথে সাথে আরো এক পরিচয় ও আছে তার।
হঠাৎ কারো ডাকে ধ্যাৎ ভাংলো আমার,সেদিকে তাকাতেই চোখ গেলো কার্তিক ভাই আমাকে বলে যাচ্ছে
"এই পিচ্চি ছাদের কার্ণিশ থেকে সরে দারা নাহয় পড়ে যাবি "
বুকের ভিতরটায় আবারও যেনো নানান প্রজাপতি উড়ে উঠলো,নিজের মাথায় হাকলা করে থাপ্পড় দিয়ে সরে আসলাম,এই মানুষটাকে কে বলবে আমি যে তার জন্যই দাড়িয়ে আছি এখানে? এইযে এক্ষুনি তার বলা যত্নশীল কথা, তার প্রতি পুনরায় ভালোবাসার গহীন জংগলে ফালালো যেনো আমাকে। নানান ভাবনার মাঝে যে ঠিক কখন ভিজে থুবথুবে হয়ে গিয়েছি সেই তাল ও নেই আমার,যখন না কার্তিক ভাই পুনরায় আমাকে ডেকে বললো।
" এই মেয়ে এই, ভিতরে যাচ্ছিস না কেনো,জ্বরে পড়ার বুঝি খুব শখ? "
রাস্তা থেকেই বেশ ধমকের স্বরে কথাগুলো বললো আমাকে,আসলেই কি ধমক নাকি শাসন সেসব ভাবতে ভাবতে পুনরায় হাসি ফুটে উঠলো আমার ঠোঁটে। নাচতে নাচতে খুশি মনে ছাদ থেকে নেমে এলাম।
....
সময়ের তাল দিয়ে নেমে যাওয়া চড়ুইয়ের পানে যে কেউ সেই কখন থেকে তাকিয়ে ছিলো তা কি চড়ুই এর খেয়াল আছে?
একটা সুন্দর সুঠাম দেহের যুবক এক দৃষ্টিতে অপলক নয়নে তাকিয়ে আছে, চোখে মুখে ভর করেছে রাজ্য জয় করা মুচকি হাসি,এই মেয়েটাকে দেখার জন্য যে কতোটা সময় ধরে দাঁড়িয়ে রয়েছে সে তার খবর কি এই শ্যামবর্ণের শ্যামলতার আছে! নীত্বদিনের স্বভাব হয়ে দাঁড়িয়েছে এই মেয়েটা।এক পলক না দেখলে এই বুকের বা পাশটায় খুব বেশি যন্ত্রণা করে। তবে এই পিচ্চি শ্যামলতা তো তা বুঝে না সে কি বুঝবে আদোও, তার অপেক্ষায় বুকের বা পাশ চিনচিন করতে থাকে, কবে বুঝবে এই শ্যামলতা?
||
ঠিক যা হওয়ার তাই হলো হাড় কাপিয়ে জ্বর এলো আমার,বিছানায় পড়ে রইলাম ৪দিন,এই ৪দিনে একটিবারের জন্যও কার্তিক ভাইকে দেখলাম না। বলা বাহুল্য সে আমার নিজ চাচাতো ভাই ও হয় সাথে খালাতো ভাই ও।তবে তার যে গা ছাড়া স্বভাব যার কারনে কেউ তাকে তেমন একটা পছন্দ করে না,স্বভাব চরিত্র একেবারে ছন্নছাড়া। মুখের উপর এক কথা বলে দেয়, কে কি ভাবলো তার খবর নেই তার।সেই সাথে তার ঘারত্যাড়া স্বভাব তো আছেইই।
✨
সকাল সাড়ে ৮টা,গরম গরম ধোয়া মাখা চা নিয়ে বসেছেন চড়ুইয়ের বাবা মিনহাজ চৌধুরী,সাথে আছে উনার হাতে গুজে থাকা পত্রিকা।চা তে ফু দিচ্ছেন আর পত্রিকা পড়ে যাচ্ছেন তিনি, ঠিক তেমন মহূর্তে বাড়িতে প্রবেশ করে কার্তিক।একটা গা ছাড়া ভাব নিয়ে সে মিনহাজ চৌধুরীর পাশের সোফাটাতে বসে, মিনহাজ চৌধুরী একবার চোখ তুলে চাইলেন কার্তিকের দিকে ফের চোখ নামিয়ে পত্রিকায় মনোযোগ দিলেন।কার্তিক গলা উঁচু করে ডাকলো।
" খালামনিইইইই আমাকে নাস্তা দিও তো "
রান্না ঘর থেকে চড়ুই এর মা সালেহা বেগম উঁকি দিলেন, ভাগিনা কে দেখতে পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো যেনো।হন্তদন্ত করে নাস্তা নিয়ে বের হলেন তিনি,টি-টেবিলে নাস্তার প্লেট রেখে কার্তিক এর মাথায় হাত বুলিয়ে বললেন
" কি রে বাপ তুই কোথায় থাকিস কতোদিন পর দেখলাম তোকে "
কার্তিক খাবার মুখে পুড়ে নিয়ে বললো
" একটু ব্যাস্ত থাকি তো, সবার মতোন কি আর ঘরে বসে থাকি কতো কাজ আমার "
খোচা মেরে কথা বলা তার প্রতিদিনের কাজ এই মহূর্তে মিনহাজ চৌধুরীকে যে খোচা মেরে বললো কার্তিক তা তিনি ঠিকই বুঝলেন তবে কোনো প্রতিউত্তর করলেন না,এই লাগামহীন ছেলের সাথে কে আগ বাড়িয়ে কথা বলে ফাসতে চায়।সেসবে পাত্তা না দিয়ে সালেহা বেগম পুনরায় বললেন
" তাহিয়ানটার কি খবর রে,আগে কি সুন্দর বাড়িতে আসতো কিন্তু এখন তাকে দেখা ই যায় না "
লাস্ট খাবার টুকু মুখে নিয়ে পানি খেয়ে উঠে দাড়ালো কার্তিক এরপর বললো
" পড়াশোনাতে অনেক ব্যস্ত, ফাইনাল এক্সাম দিবে তো তাই প্রিপারেশন নিচ্ছে দোয়া করিও! "
এক পা বাইরের উদ্দেশ্যে দেওয়ার জন্য এগোলেও পুনরায় পিছিয়ে আসে, সালেহা বেগমের সামনে যেয়ে কানে ফিসফিস করে সে বলে।
" আম্মু খাবার দিবে না তাই এখানে এসে খেয়ে গেলাম ভিষণ খুদা পেয়েছিলো,অনেক বেশি মজা হয়েছে। শুকরিয়া মাই সেকেন্ড আম্মু "
এই বলে হাত দিয়ে ফ্লাইং কিস দিলো সে সালেহা বেগম এর উদ্দেশ্য। অতপর চুল হাত দিয়ে ব্রাশ করতে করতে বেরিয়ে গেলো।সেই পানে চেয়ে মুখ কুচকে মিনহাজ চৌধুরী ভ্রু উচিয়ে বলে উঠলো
" কি বলে গেলো বেয়াদবটা? ভাবি খাবার দেয় নেই তাই না একদম ঠিক করেছে,আমি বুঝিনা আমাদের রক্তের ছেলে এমন অসভ্য হয় কীভাবে! "
সালেহা বেগম হাসলেন
" যতোই হোক বড় চাচার রক্ত তো আছেই তার শরীরে তাই এমন হয়েছে "
সালেহা বেগম এর কথা শুনে মিনহাজ চৌধুরীর মুখ কালো হয়ে গেলো, কথাটা যে মিথ্যে না এমনও না। আসলেই এই ছেলে হুবুহু তার মতোন ই হয়েছে, তাই আর প্রতিউত্তর করলেন তিনি, মনযোগ দিলেন পত্রিকায়।
~~
-: "চুইইই রেএএএ কার্তিক ভাইয়া আসছিলো নাস্তা করে গেলো ইশ কি মিস করলি রে! "
বেশ আফসোসের সুরে চিত্রা বলে উঠলো চড়ুইকে, তা শুনে এক প্রকার লাফিয়ে উঠলো চড়ুই, সঙ্গে সঙ্গে আবার বসে পরলো, অসুস্থ শরীর ভালোই কাবু করেছে তাকে,চোখ মুখ কুচকে বললো
"তাহলে আমাকে আগে জানালি না কেনো,ধুর ভাল্লাগে না"
অসহায় চোখ মুখ করে গালে হাত ঠেকিয়ে জানালার পাশে বসলো চড়ুই, মনটা বিষাদে ভরে উঠেছে। চোখে জমলো নোনা পানি, সেই চোখ নিয়ে চাইলো বাইরের দিকে, ঘোলাটে চোখে দেখলো কাওকে, মহূর্তেই চোখ জোরা ঘসে নিলো ভাগ্য আজকে অনেক ভালো মনে হচ্ছে আমার তাই তো জানালার বাইরে চোখ রাখতেই দেখতে পেলাম কার্তিক ভাই দাঁড়িয়ে আছে,মহূর্তেই দিল গার্ডেন গার্ডেন হয়ে গেলো যেনো,কার্তিক ভাইকে বর্তমানে সচারাচর এখানে দেখা ই যায় না তবে আজকে এভাবে দেখতে পাবো ভাবতেই পারছি না।কিন্তু কার্তিক ভাই বেশিক্ষণ দারালো না চলে গেলো,মনটা হালকা খারাপ হলেও বেশ ফুরফুর লাগছে এখন।
~
আমি চৈত্রি চৌধুরী চড়ুই, বাবা মায়ের দ্বিতীয় সন্তান, আমার বড় হচ্ছে আমার বোন চাঁদনী চৌধুরী চিত্রা। বেশি বড় না মাত্র দেড় বছরের বড়,সেই বড় আমি মানি ই না তাই তো তুই তুকারি করে কথা বলি (হিহি) যাইহোক, আমার বাবার ২ভাই, কার্তিক ভাইয়ের বাবা মালেক চৌধুরী সবার বড় তারপর আমার বাবা এরপর আরেকটা চাচ্চু আছে সে সবার ছোট।কার্তিক ভাইরা হচ্ছে দুই ভাই এক বোন। কার্তিক ভাই বড় আর তাহিয়ান ভাই ছোট আর তাদের বোন রুপা।আমার আম্মু আর কার্তিক ভাইয়ের আম্মু দুইজন আপন বোন হওয়ায় একি পরিবারে বিয়ে হয় তাদের তাই তো কার্তিক ভাই আম্মুকে খালামনি আর তাহিয়ান ভাই চাচিমা বলে।
" চুইইইইএদিকে আয় তো আমার হাতে মেহেদী লাগিয়ে দিয়ে যা "
চিত্রার ডাকে চড়ুই এগিয়ে গেলো, মেহেদীর কোণ হাতে বসে পড়লো, চিত্রা হাত এগিয়ে দিয়ে এদিক সেদিক তাকিয়ে ফিসফিস করে চড়ুইকে বললো
" এখানে ছোট্ট করে একটা T লেখিস তো বোন প্লিজ এমন করে লিখে দে যেনো কেউ বুঝতে না পারে কেমন? "
চিত্রা এর কথায় ফিক করে হেসে দিলো চড়ুই, বোনের মুখ অন্য হাত দিয়ে চেপে ধরলো চিত্রা এরপর আবারও ফিসফিস করে বললো
" এমন দাত কেলিয়ে হাসিস না মেরি ব্যাহেন আম্মু জানলে আমি শেষ "
মুখ চেপে হাসতে লাগলো চড়ুই, চঞ্চলতা তার রন্ধে রন্ধে তবে মেহেদি দিয়ে দেয় দক্ষ হাতে, সেই সাথে খুব সুক্ষ ভাবে T সংখ্যা লিখে দেয় বোনের হাতে। বোনের দিকে তাকিয়ে চড়ুই জিজ্ঞেস করলো
" কিরে আপুই ভাইয়াকে অনেক ভালোবাসিস তাই না "
তার প্রতিউত্তরে কেবল লাজুক হাসলো চিত্রা।
চলবে?
কেমন হয়েছে জানিও!