পরের দিন সকালবেলা চৌধুরী বাড়িতে অন্যরকম একটা চাপা ভাব। আকাশটা একটু মেঘলা। বাতাসে কেমন জানি গুমোট ভাব। বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত। কিন্তু ভেতরে ভেতরে একটা ঝড় জমছে, সেটা কেউ বুঝতে পারছে না।
রাশেদ চৌধুরী সকাল থেকে চুপচাপ। তিনি বারান্দায় বসে চা খাচ্ছেন। চায়ের কাপে চুমুক দিচ্ছেন, কিন্তু তার মন চায়ে নাই। তার চোখ বারবার আরিয়ান আর রুমাইসার দিকে যাচ্ছে। গতকাল সমুদ্রের পাড়ে দুজনকে একসাথে বসে থাকতে দেখার পর থেকে তার মাথায় একটাই কথা ঘুরছে। আমার মেয়ে এখন বড় হয়ে গেছে। ওর দিকে কেউ চোখ তুলে তাকাবে, এটা আমি হতে দিবো না। বিশেষ করে বাড়ির ছেলে হলে তো আরো না।
রুমাইসা আজকে আরো বেশি সেজেছে। হালকা গোলাপি জামা পরেছে। চুলে ছোট একটা ক্লিপ লাগিয়েছে। হাতে বই। ঠোঁটে হালকা হাসি। সে সিঁড়ি দিয়ে নিচে নামতেই আরিয়ান সোফা থেকে বললো। কিরে রুহি পেঁচী, আজকে এত সুন্দর লাগতেছে কেন। কেউ কি দেখতে আসবে নাকি। নাকি আমার জন্য সাজছিস।
রুমাইসা রেগে বললো। আপনি সবসময় আমাকে পেঁচী বলেন কেন। আমি কি পেঁচীর মতো দেখতে। আমি দেখতে এত সুন্দর, আর আপনি আমাকে পেঁচী বলেন। আপনার চোখ খারাপ হয়ে গেছে।
আরিয়ান হেসে বললো। তুই তো আমার মায়াপাখি। পেঁচী বললে তুই রাগ করিস, আর রাগ করলে তোকে আরো সুন্দর লাগে। তাই তো ইচ্ছা করে পেঁচী বলি। রাগলে তোর গাল দুইটা লাল হয়ে যায়। তখন মনে হয় টমেটো।
রুমাইসা বললো। হইছে হইছে। আর পাম দিতে হবে না। আপনি খালি আমাকে জ্বালাতে পারেন।
দাদি জাহানারা পাশ থেকে বললেন। এই তোরা আবার শুরু করলি। সকাল সকাল ঝগড়া না করলে কি তোদের ভালো লাগে না। তোরা দুজন কি কোনোদিন শান্ত হবি না।
মাহি হেসে বললো। দাদি, ওদেরকে ছেড়ে দাও। ওরা ঝগড়া না করলে তো এই বাড়িটা বাড়ি মনে হয় না। ওদের ঝগড়াই এই বাড়ির সকালের নাস্তা।
সবাই নাস্তার টেবিলে বসলো। পরোটা, ডিম ভাজি, চা, আর ডাল। রুমাইসা আজকে ইচ্ছা করে আরিয়ানের সামনের চেয়ারে বসলো। যাতে চোখে চোখ না পড়ে। কিন্তু আরিয়ান তো আরিয়ানই। সে খেতে খেতে টেবিলের নিচ দিয়ে পা দিয়ে রুমাইসার পায়ে হালকা করে টোকা দিলো।
রুমাইসা চমকে উঠে বললো। আহ।
সবাই তাকালো। রাশেদ চৌধুরী বললেন। কি হইছে রুমাইসা। চিৎকার করলি কেন।
রুমাইসা তাড়াতাড়ি বললো। কিছু না আব্বু। পিঁপড়া কামড় দিছে। পায়ে অনেক জ্বলতেছে।
আরিয়ান মনে মনে হাসলো। তার মায়াপাখি মিথ্যা বলতেও শিখে গেছে। তাও আবার তার জন্য। এই মিথ্যাটা তার কাছে অনেক মিষ্টি লাগলো।
নাস্তা শেষে কলেজে যাওয়ার সময় হলো। রুমাইসা আজকে আগেই বের হয়ে গেলো। সে রিকশায় উঠে গেলো। সে ভাবলো, আজকে আর আরিয়ানের বাইকে উঠবে না। কালকে অনেক হইছে। আরিয়ান বাইক নিয়ে পেছন পেছন গেলো। রিকশার পাশে বাইক থামিয়ে আরিয়ান বললো। এই পেঁচী, রিকশা থেকে নাম। আমার সাথে চল।
রুমাইসা বললো। যাবো না। আপনি খালি আমাকে জ্বালান। আমি একাই যাবো।
আরিয়ান বললো। না গেলে আমি এখন রাস্তার সবার সামনে চিৎকার করে বলবো, তুই আমার মায়াপাখি। তুই আমার রুহি পেঁচী। তখন সবাই শুনে ফেলবে।
রুমাইসা লজ্জা পেয়ে তাড়াতাড়ি রিকশা থেকে নেমে বাইকে উঠলো। বললো। আপনি একটা অসভ্য। একদম অসভ্য।
আরিয়ান বললো। শুধু তোর জন্য অসভ্য। আর কারো জন্য না।
বাইকে বসে রুমাইসার চুল উড়ে আরিয়ানের মুখে লাগছিলো। আরিয়ানের মনে হচ্ছিলো, এই রাস্তাটা যদি কোনোদিন শেষ না হতো, তাহলে কত ভালো হতো। এই মেয়েটাকে নিয়ে সে সারাজীবন ঘুরতে পারতো।
কলেজে পৌঁছে রুমাইসা ক্লাসে চলে গেলো। আরিয়ান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলো। কিন্তু তার মন পড়ে আছে রুমাইসার ক্লাসের দিকে। সে বারবার ওই দিকে তাকাচ্ছিলো। তার বন্ধু রাহাত বললো। কিরে আরিয়ান, তোর কি হইছে। তুই আজকে এত চুপচাপ কেন।
আরিয়ান বললো। কিছু না। এমনিই।
ক্লাস শেষে রুমাইসা যখন বের হলো, তখন কলেজের একটা ছেলে এসে রুমাইসাকে বললো। রুমাইসা, তোমার সাথে একটু কথা ছিলো। তুমি কি একটু দাঁড়াবা।
আরিয়ান দূর থেকে দেখে ফেললো। তার চোখ লাল হয়ে গেলো। তার বুকের ভেতরটা জ্বলে উঠলো। সে দৌড়ে এসে ছেলেটার সামনে দাঁড়ালো। বললো। কি কথা। আমাকে বল। রুমাইসার সাথে কি কথা।
ছেলেটা ভয় পেয়ে বললো। না ভাই, কিছু না। এমনিই নোটের ব্যাপারে কথা ছিলো।
আরিয়ান বললো। রুমাইসার সাথে কথা বলতে হলে আমার পারমিশন লাগবে। বুঝছিস। আর কখনো ওর আশেপাশে দেখলে খবর আছে।
রুমাইসা রেগে বললো। আপনি এমন করেন কেন। আমি কি আপনার সম্পত্তি নাকি। আপনি কেন সবার সাথে এমন করেন।
আরিয়ান কিছু বললো না। শুধু রুমাইসার হাত ধরে টেনে নিয়ে গেলো। রুমাইসা ছাড়াতে চাইলো, কিন্তু পারলো না। আরিয়ানের হাতটা শক্ত করে ধরা ছিলো।
সমুদ্রের পাড়ে এসে আরিয়ান হাত ছেড়ে দিলো। রুমাইসা বললো। আপনি আমার হাত ধরলেন কেন। সবাই দেখছে। কলেজে সবাই কি ভাববে।
আরিয়ান বললো। দেখুক। তুই শুধু আমার। তোর দিকে কেউ তাকালে আমার বুক জ্বলে যায়, বুঝিস না কেন পেঁচী। আমি তোকে অন্য কারো সাথে দেখতে পারি না।
রুমাইসা চুপ হয়ে গেলো। তার বুক ধকধক করছিলো। এই ছেলেটা তাকে এত ভালোবাসে, সে আগে বুঝে নাই। সে ভাবতো আরিয়ান শুধু তাকে জ্বালায়। কিন্তু এখন বুঝলো, এই জ্বালানোর ভেতরেই লুকিয়ে আছে ভালোবাসা।
রুমাইসা আস্তে করে বললো। আপনি আমাকে ভালোবাসেন।
আরিয়ান তাকিয়ে বললো। ভালোবাসি না। আমি তো তোর নেশায় ডুবে গেছি। তুই আমার নেশা। তুই আমার মায়াপাখি। তোকে ছাড়া আমি বাঁচবো না। তুই আমার রুহি পেঁচী।
রুমাইসার চোখে পানি চলে আসলো। সে বললো। তাহলে আব্বু যদি জানে। আব্বু তো অনেক রাগী। আব্বু জানলে কি হবে।
আরিয়ান বললো। জানুক। আমি সবার সামনে বলবো। তুই শুধু আমার। আমি তোকে কারো হতে দিবো না।
সন্ধ্যায় বাড়ি ফিরে রাশেদ চৌধুরী দুজনকে একসাথে ঢুকতে দেখে আরো রেগে গেলেন। তিনি মনে মনে ভাবলেন। কালকেই রুমাইসার বিয়ের কথা বলতে হবে। এই ছেলের থেকে আমার মেয়েকে দূরে সরাতেই হবে। না হলে অনেক দেরি হয়ে যাবে।
চলবে.....
ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও সুইটহার্ট রা। তোমাদের সাপোর্ট পেলে নতুন পর্ব দিব কাল।