কপি করা থেকে বিরত থাকুন 🚫❌
দুপুরবেলা।
সবাই ভাত ঘুম দিচ্ছে। বাড়িটা একদম চুপচাপ। রুমাইসা তার রুমে বসে আছে। তার পড়তে মন বসছে না। বই খোলা, কিন্তু চোখ বইয়ের দিকে না। চোখ শুধু জানালার দিকে। জানালা দিয়ে ছাদটা দেখা যায়।
তার বারবার সকালের কথা মনে পড়ছে। আরিয়ান তার চুল সরিয়ে দিয়েছিল। তার হাতটা রুমাইসার কপালে লেগেছিল। সেই ছোঁয়াটা এখনো তার মনে লেগে আছে।
ঠিক তখনই তার ফোনে মেসেজ আসলো। আরিয়ান লিখেছে, রুহি পেঁচী, ছাদে আসবি। একটু কথা আছে।
রুমাইসা লিখলো, এখন। সবাই জেগে যাবে তো।
আরিয়ান লিখলো, কেউ জাগবে না। তুই আস্তে করে আয়।আমার মায়া পাখি কে দেখতে ইচ্ছে করছে
রুমাইসার বুকটা আবার ধকধক করতে লাগলো। সে আস্তে করে উঠলো। ওড়নাটা ঠিক করে নিল। চুলটা একটু ঠিক করলো। আয়নায় নিজেকে দেখলো। মনে মনে বললো, আমাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে।
সে পা টিপে টিপে ছাদে উঠলো।
ছাদে গিয়ে দেখলো, আরিয়ান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আজ তার পরনে হালকা নীল শার্ট। বাতাসে তার শার্টটা একটু উড়ছে। তাকে দেখে মনে হচ্ছে, কোনো সিনেমার নায়ক দাঁড়িয়ে আছে। অনেক সুদর্শন, অনেক স্মার্ট।
আরিয়ান রুমাইসাকে দেখে বললো, আসছিস।
রুমাইসা বললো, হুম। কেন ডাকলেন।
আরিয়ান বললো, তোকে ছাড়া আমার ভালো লাগতেছিল না। তোকে একটু দেখতে মন চাইলো। তাই ডাকলাম।
রুমাইসা বললো, আপনি সবসময় এমন করে বলেন কেন। আমার লজ্জা লাগে।
আরিয়ান আস্তে করে রুমাইসার দিকে এগিয়ে আসলো। খুব কাছে না, কিন্তু একটু কাছে। তার চোখ রুমাইসার চোখের দিকে।
সে বললো, লজ্জা পাইলে তোকে আরো সুন্দর লাগে। তোর গালটা লাল হয়ে যায়। তখন মনে হয়, তোকে শুধু দেখতেই থাকি।
রুমাইসা চোখ নামিয়ে ফেললো। সে বললো, আপনি এভাবে তাকিয়ে থাকবেন না। আমার ভয় লাগে।
আরিয়ান বললো, কিসের ভয়। আমি তো আছি। আমি থাকতে তোর কিসের ভয়।
দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকলো। বাতাস বইছে। রুমাইসার চুলগুলো আবার উড়ে আরিয়ানের মুখে এসে লাগছে। আরিয়ান এবার আর সরিয়ে দিল না। সে চুপ করে থাকলো।
রুমাইসা বললো, আমার চুলগুলো আপনার মুখে লাগতেছে। সরিয়ে দিবো।
আরিয়ান বললো, থাক। সরাইস না। তোর চুলের গন্ধটা আমার অনেক ভালো লাগে। মনে হয়, এই গন্ধটা সারাজীবন আমার সাথে থাকুক।
রুমাইসা অবাক হয়ে তাকালো। তার বুকটা আরো জোরে ধকধক করতে লাগলো।
আরিয়ান বললো, রুহি, তুই জানিস, তুই আমার কাছে কি।
রুমাইসা বললো, কি।
আরিয়ান বললো, তুই আমার শান্তি। সারাদিন যতই কষ্ট থাকুক, তোর মুখটা দেখলেই আমার সব কষ্ট চলে যায়। তুই আমার নেশা না, তুই আমার শান্তি।
এই কথা শুনে রুমাইসার চোখে পানি চলে আসলো। সে বললো, আপনিও আমার শান্তি। আপনি না থাকলে আমার কিছু ভালো লাগে না।
আরিয়ান আস্তে করে রুমাইসার হাতটা ধরলো। একদম আস্তে করে। যাতে রুমাইসা ভয় না পায়। রুমাইসা হাতটা সরিয়ে নিল না। সে চুপ করে থাকলো। তার হাতটা একটু কাঁপছিল।
আরিয়ান বললো, তোর হাতটা কাঁপতেছে কেন।
রুমাইসা বললো, জানি না। আপনার হাত ধরলে এমন হয়।
আরিয়ান বললো, আমারও এমন হয়। তোর হাত ধরলে মনে হয়, আমি পুরো পৃথিবীটা পেয়ে গেছি। আর কিছু লাগবে না।
দুজনেই একে অপরের হাত ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। কেউ কোনো কথা বলছে না। শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
হঠাৎ আরিয়ান বললো, রুহি, তুই একটু চোখ বন্ধ করবি।
রুমাইসা বললো, কেন। চোখ বন্ধ করবো কেন।
আরিয়ান বললো, কর না, একটু। আমি কিছু করবো না। বিশ্বাস কর।
রুমাইসা একটু ভয় পেয়েও চোখ বন্ধ করলো। তার বুকটা জোরে জোরে ধকধক করছে। তার মনে হচ্ছে, এখন কি হবে।
আরিয়ান আস্তে করে রুমাইসার কপালের কাছে মুখটা নিয়ে গেল। সে রুমাইসার কপালে আলতো করে ঠোটঁ ছোঁয়ালো। একদম আস্তে করে। যেন ফুলে হাত দিলে ফুলটা ভেঙে যাবে, এমন করে।
রুমাইসার পুরো শরীরটা কেঁপে উঠলো। তার মনে হলো, তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। কিন্তু তার ভালো লাগছিল। অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল, এই মুহূর্তটা যদি কখনো শেষ না হতো।
রুমাইসা চোখ খুলে বললো, আপনি এটা কি করলেন।
আরিয়ান বললো, তোর কপালে একটা মিষ্টি দিলাম। এটা আমার ভালোবাসার মিষ্টি । তুই আমার মায়াপাখি। তোর কপালে আমার ভালোবাসার দাগ দিয়ে দিলাম। যাতে সবাই বুঝে, তুই শুধু আমার।
রুমাইসা লজ্জায় লাল হয়ে গেল। সে বললো, আপনি অনেক দুষ্টু।
আরিয়ান বললো, তোর জন্য দুষ্টু। শুধু তোর জন্য। তুই রাগ করছিস।
রুমাইসা বললো, রাগ করি নাই। আমার ভালো লাগছে। কিন্তু আমার লজ্জা লাগতেছে।
আরিয়ান বললো, লজ্জা পাইস না। তুই আমার। তোর লজ্জা পাওয়া মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে।
রুমাইসা বললো, আপনি আবার করবেন।
আরিয়ান বললো, আবার করবো। কিন্তু এখন না। এখন তুই যা। নিচে কেউ দেখে ফেলবে।
ঠিক তখনই নিচ থেকে জারার ডাক আসলো, আপু, আপু, কই তুমি।
দুজনেই চমকে উঠলো। রুমাইসা তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে নিল। বললো, আমি যাই। জারা ডাকতেছে।
আরিয়ান বললো, যা। কিন্তু মনে রাখিস, তোর কপালে আমার পরশ আছে। তুই শুধু আমার।
রুমাইসা সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার পেছনে তাকালো। আরিয়ান তখনো দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে হাসছে।
রুমাইসা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বুকের উপর হাত দিয়ে বললো, আল্লাহ, এই মানুষটা আমাকে কি করে দিল। ওর পরশ টা এখনো আমার কপালে লেগে আছে।
এদিকে ছাদে আরিয়ান একা দাঁড়িয়ে আছে। সে নিজের ঠোঁটে হাত দিয়ে বললো, এই ছোঁয়া টা আমার জীবনের সবচেয়ে সুন্দর ছোঁয়া ।
চলবে....
ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও সুইটহার্ট রা। তোমাদের সাপোর্ট পেলে নতুন পর্ব দিব কাল।