ফন্ট সাইজ:
থিম:
অভিশপ্ত বাগানের রহস্য

পর্ব 1

লেখক: সামি আক্তার

#অভিশপ্ত_বাগানের_রহস্য
#লেখিকা_সামি আক্তার
#পর্বসংখ্যা_১

গাড়িটা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছে।
ড্রাইভিং সিটে আফিফ। তার পাশেই রাফি। পেছনে পাশাপাশি বসে আছে রিক আর আরিফ।
হঠাৎ আফিফের মুখের রঙ ফ্যাকাসে হয়ে গেল।
— "স্যার...!"
রিক জানালার বাইরে তাকিয়েই গম্ভীর গলায় বলল,
— "কী হয়েছে?"
আফিফ কাঁপা কণ্ঠে আবার ডাকল,
— "স্যার...!"
রিক এবার তার দিকে তাকাল।
— "বলো।"
আফিফ শুকনো ঢোক গিলে বলল,
— "স্যার... গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে।"
এক মুহূর্তে গাড়ির ভেতরের পরিবেশ বদলে গেল।
— "কীইই?" একসঙ্গে চিৎকার করে উঠল রাফি আর আরিফ।
আরিফ রাগে আফিফের মাথায় হালকা একটা থাপ্পড় মেরে বলল,
— "শালা! গাড়িতে ওঠার আগে ব্রেকটা দেখেছিলি, নাকি ব্রেককে ছুটি দিয়ে এসেছিস?"
আফিফ অসহায় মুখে বলল,
— "ভাই, আমি তো—"
— "চুপ! আজ যদি বেঁচে ফিরি, তাহলে তোর একদিন... না আমার একদিন! বুঝছিস?"
ঠিক তখনই রাফি সামনের দিকে তাকিয়ে প্রায় কেঁদে ফেলল।
— "ও মাই গড! রিক ভাই!"
সবাই তার দিকে তাকাল।
— "সামনের রাস্তা শেষ! সামনে খা-আ-দ!"
আরিফ বিদ্যুতের মতো মুখ ঘুরিয়ে রাফির দিকে তাকিয়ে বলল,
— "আব্বে! তুই খবর পড়ছিস নাকি? একটু আস্তে বল! ভয়টা ডাবল হয়ে যাচ্ছে!"
রাফি প্রায় কান্নার গলায় বলল,
— "আমি যা দেখছি তাই বলছি! রিক ভাই... আমাদের বাঁচাও! এখন কী হবে? আল্লাহ!"
রিক ঠান্ডা গলায় বলল,
— "আফিফ, গাড়ি ডান দিকে ঘোরাও।"
আফিফ মরিয়া হয়ে স্টিয়ারিং আঁকড়ে ধরে বলল,
— "স্যার... আগেই বলেছি... ব্রেক কাজ করছে না!"
রিকের চোয়াল শক্ত হয়ে গেল।সে একবার সামনে তাকাল...একবার পাশের পাহাড়ের দিকে...তারপর শান্ত গলায় বলল,
— "সবাই প্রস্তুত হও।"
সে ধীরে ধীরে গুনতে শুরু করল।
— "এক..."
— "দুই..."
আরিফ চোখ বড় বড় করে বলল,
— "শালা! আমরা মরতে বসেছি, আর তুই এখানে গুনতি করছিস?"
রাফি কাঁদো কাঁদো গলায় বলল,
— "আমার মনে হয় একসিডেন্টের আগেই রিক ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে! আল্লাহ... আমি এখনও বিয়েই করিনি!"
আরিফ বলল,
— "চুপ কর! তুই বিয়ের চিন্তা করছিস, আমি তো এখনও ধার করা পাঁচশো টাকাও ফেরত দিইনি!"
পরের মুহূর্তেই...রিক দরজা খুলে দিল।
— "এখন!"
বলেই সে গাড়ি থেকে লাফ দিল।তিনজনই কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে রইল।
— "ওই... রিক লাফ দিয়েছে!" চিৎকার করে উঠল আরিফ।
রাফি চোখ বন্ধ করে বলল,
— "মা গো! যা হবে একসাথেই হবে!"
এক এক করে আরিফ, রাফি আর আফিফও গাড়ি থেকে লাফ দিল।আর ঠিক তার কয়েক সেকেন্ড পর...ধাম!
ভয়ঙ্কর শব্দে গাড়িটা পাহাড়ের নিচে ছিটকে পড়ল।গাড়িটা খাদে পড়তেই চারদিকে ধুলো আর ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ল।কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারল না।শুধু পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগল বিস্ফোরণের মতো সেই শব্দ।রিক গড়িয়ে পড়ে একটা পাথর আঁকড়ে ধরে শ্বাস নিল।
— "সবাই... ঠিক আছ?"
কিছু দূর থেকে কাতর গলায় আওয়াজ এল,
— "বেঁচে আছি... কিন্তু মনে হচ্ছে শরীরের সব হাড় আলাদা আলাদা হয়ে গেছে!"আরিফ।রাফি একটা ঝোপের ভেতর থেকে মাথা বের করে কাশতে কাশতে বলল,
— "আমি কি... জান্নাতে চলে এসেছি?"
আরিফ সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল,
— "জান্নাতে গেলে আমার মুখ আগে দেখবি নাকি? বের হয়ে আয়!"রাফি চোখ খুলে আরিফকে দেখে দীর্ঘশ্বাস ফেলল।
— "ধুর! তাহলে এখনও দুনিয়াতেই আছি।"
এই অবস্থাতেও আরিফ চোখ রাঙিয়ে বলল,
— "কী? আমাকে দেখে এত হতাশ হলি?"
ঠিক তখনই আফিফ খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে বলল,
— "স্যার... সবাই আছে তো?"
রিক চারদিকে একবার তাকিয়ে মাথা নাড়ল।
— "হ্যাঁ... সবাই বেঁচে আছি।"
তারপর সে ধীরে ধীরে নিচের খাদের দিকে তাকাল।গাড়িটা একেবারে চুরমার হয়ে আগুনে জ্বলছে।রাফি থরথর করে কেঁপে উঠল।
— "আমরা... যদি পাঁচ সেকেন্ড দেরি করতাম..."
কথাটা শেষ করতে পারল না।চারজনই কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল।তারপর হঠাৎ রিকের চোখ সরু হয়ে গেল।সে চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল,
— "চুপ..."
আরিফ অবাক হয়ে ফিসফিস করল,
— "কী হয়েছে?"
রিক হাত তুলে ইশারা করল।
— "শুনছ?"
সবাই কান খাড়া করল।ঝোপের ভেতর থেকে...মচ... মচ... মচ...কেউ যেন ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে।রাফি ভয়ে আরিফের হাত চেপে ধরল।
— "ভাই... এটা কি... কোনো বন্য প্রাণী?"
রিক কোনো উত্তর দিল না।সে ধীরে ধীরে কোমরের পাশে হাত নিয়ে গেল।পরের মুহূর্তেই ঝোপটা জোরে নড়ে উঠল...আর সেখান থেকে বেরিয়ে এল—একজন রক্তাক্ত মানুষ।লোকটা টলতে টলতে রিকের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল,
— "প... পালিয়ে যান..."
— "ওরা... এসে গেছে..."
কথা শেষ হওয়ার আগেই লোকটা মাটিতে লুটিয়ে পড়ল।
চারজনের মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল।রিক দ্রুত লোকটার কাছে এগিয়ে গেল।কিন্তু ঠিক তখনই পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে দূর থেকে ভেসে এল একসাথে কয়েকটা গাড়ির ইঞ্জিনের শব্দ...তারা বুঝে গেল—এটা শুধু একটা দুর্ঘটনা ছিল না। আসল বিপদ এখন শুরু হতে যাচ্ছে।পাহাড়ের নীরবতা ভেঙে একের পর এক ইঞ্জিনের গর্জন ভেসে আসছে।শব্দটা ক্রমেই কাছে আসছে।রাফির মুখ শুকিয়ে গেল।
— "ভাই... আমাদের মনে হয় এখান থেকে পালানো উচিত।"
আরিফ গিলে ফেলল শুকনো ঢোক।
— "আমি জীবনে অনেক সিনেমা দেখেছি... আর সিনেমায় এই সময় যারা দাঁড়িয়ে থাকে, তারা সাধারণত পাঁচ মিনিটও টিকে না!"
রিক কোনো উত্তর দিল না।সে হাঁটু গেড়ে রক্তাক্ত লোকটার নাড়ি পরীক্ষা করল।লোকটা এখনও বেঁচে আছে।খুব কষ্টে চোখ খুলে রিদের হাত চেপে ধরল।
— "ওরা... আপনাদেরও ছাড়বে না..."
— "পশ্চিম দিকের জঙ্গলে যান..."
— "কাউকে... বিশ্বাস করবেন না..."
কথাগুলো বলেই আবার অজ্ঞান হয়ে গেল।আফিফ উদ্বিগ্ন গলায় বলল,
— "স্যার, ওনাকে ফেলে যাব?"
রিক কয়েক সেকেন্ড চুপ করে রইল।তারপর দৃঢ় স্বরে বলল,
— "না। মানুষটাকে এখানে রেখে যাওয়া যাবে না।"
ঠিক তখনই—ধাম!দূরে একটা গুলির শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত

চলবে..?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন