কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। জান্নাত ও তার বান্ধবী রা ক্যাম্পাস এর এক সাইটে কামরাঙ্গা গাছের নিচে দাঁড়িয়ে গল্প করছে। তাদের গল্পের মূল বিষয় হলো রহষ্য। জান্নাত এবার ক্লাস 9এ পড়ে।ও আর তার বান্ধবীরা আরচের স্টুডেন্ট।তারা এবার ক্লাস রুমে যাই। জান্নাত, বৈশাখী,মিম, সামিয়া,সামিহা আর আছিয়া এই ছয় জন ছোট বেলা থেকেই একসাথে পড়াশুনা করেছে। জান্নাতের স্বপ্ন সে একজন famous novel writer হবে। জান্নাত বলে:- জানিস কালকে আমার ভাইয়া দেশে আসবে।
-: তোর ঐ খাটাস ভাইয়াটা।
-: একদম খাটাস বলবি না।
-: আরে বান্ধবী মজা করছিলাম। তোর ভাই মানে আমাদের ও ভাই।
-: হুম। ভাইয়ার একটা বন্ধু ও আসবে। নাম নাইম।। আমি তাকে অনেক বার দেখেছি। দেখতে অনেক সুন্দর।
তখনি ক্লাসে স্যার প্রবেশ করেন।ছয় জন চুপচাপ বসে থাকে।তারা লাস্ট বেঞ্চে বসেছে। তাদের গ্রুপের ভেতর জান্নাত অনেক চঞ্চল,আছিয়া চুপচাপ স্বভাবের, বৈশাখী প্রচুর জেদি ও রাগি,সামিহার সাথে থাকলে কেউ মন খারাপ করে থাকতে পারে না, সামিয়া খুব লাজুক স্বভাবের আর মিম শয়তানের চাচাতো বোন। স্যার সবাইকে লিখতে দিছে ব্যাকারন কাকে বলে ইহার সম্পর্কে লেখ। যারা লেখতেছে না তাদের কান ধরে দাঁড় করিয়ে রাখছে।তাই দেখে জান্নাত আবোল তাবোল লিখতে থাকে।ওর দেখাদেখি ঐ ৫জন ওদেখে লিখতে থাকে। কিছুক্ষণ পর ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছে জান্নাত ও তার বান্ধবী রা।দারিয়ে থাকার কারন হলো একটু আগে স্যার আমাদের বললেন তোমরা এতক্ষন ধরে লিখতেছ এবার খাতা দেও।মিম হাদারাম কিছু না পরেই খাতা জমা দিয়ে দিছে।স্যার এই লেখা পড়ে স্যারের মাথা ঘুরছে। আসলে খাতায় লেখা ছিল
-: বাংলা দ্বিতীয় পত্র বই কে ব্যাকারন বলে।।এই বয়ে ভাষা,বাক্য, ধ্বনি ইত্যাদি লেখা থাকে। সবকিছুর একটা নিয়ম থাকে।বিনয়ীকে সবাই পছন্দ করে। আমি উপন্যাস পড়তে পছন্দ করি। আমার বয়সের তুলনায় উপন্যাস পড়ার সংখ্যা বেশি। কিন্তু আমার পরিবার আমাকে উপন্যাস পড়তে দেয় না।মাএ এক ঘন্টা ফোন পাই তারপর আর পাই না।ঐ এক ঘন্টা আমি যা ইচ্ছা তাই করব তাও আমার পরিবার এর সমস্যা।এইতা পরে স্যারের মাথা ঘুরছে। আমার ক্লাসমেটরা হাসতেছে । আমাদের লজ্জা পাবার কথা কিন্তু আমরাও হাসতেছি। টিফিন টাইমে আমি আর মিম ক্যাম্পাস এর এক সাইটে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছি। এমন সময় আমার সামনে একটা বল ⚽ এসে পরে আমি ভয় পেয়ে মিমের হাত চেপে ধরিছি। এমন আকস্মিক ধরায় মিমের হাত থেকে ঝালমুড়ি পরে যায়।একটু দূরে দাঁড়িয়ে থাকা দুইটা মেয়ে বলল আপু বল ⚽ টা এদিকে মারো। আমি একটু ভাব নিয়ে ফুটবলটায় শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারলাম। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি খেয়াল করি নাই যে বলের সামনে একটা বড় পাথর ছিল।ফলে লাথি টা পাথরে লাগছে। আমি আম্মা গো বলে এক চিৎকার দিয়ে পা ধরে লাফাতে লাগলাম। তৎকালীন আমার মনে পরলো আরে আমার হাতে না ঝালমুড়ি ছিল। আমি তারাতাড়ি মাটিতে তাকালাম দেখি আমার ঝালমুড়ি সব ছরিয়ে ছিটিয়ে পরে আছে। আমার ভাগ্য এতো খারাপ কেন আল্লাহ। ছুটির সময় আমি,মিম, বৈশাখী, সামিয়া,সামিহা আর আছিয়া ক্লাস রুম থেকে বের হয়ে দাঁড়িয়েছে। আরোও অনেক শিক্ষার্থী বের হবে তাই আমরা বিল্ডিং থেকে বের হয়ে এক পাশে দাঁড়ালাম। জান্নাত দেখলো সামিহার মাথায় একটা পাতা তাই আমি ওকে বললাম তোর মাথায় একটা পাতা।ও আমার কথা শুনে মাথায় হাত দেয় পাতাটা ফেলার জন্য। এমন সময় দ্বিতীয় তলার বারান্দা থেকে কে জেন নিচে থুথু ফেলে আর থুথু যেয়ে পরে সামিহার হাতের উপর। হাতের উপর কি পরেছে তা দেখার জন্য হাতটা সামনে আনে।এই কান্ড দেখে আমরা সবকয়টা শাকচুন্নীর মতো হাসতে থাকি।সামিহা বিরক্তিতে নাক মুখ কুঁচকে তাকিয়ে থাকে। মানে পৃথিবীর যতসব উদ ভট কাজ আমাদের সাথে হয়।
বিকেল ৪:০০।আমরা কোচিং এ যাচ্ছি। হঠাৎ একটা বাইক শো শো শব্দ করে চোখের পলকে পাস দিয়ে চলে গেল।এটা দেখে জান্নাত বলল চলছে গাড়ি আজরাইলের বাড়ি। আমরা খেয়াল করিনি আমাদের সামনে একটা ছেলে দাঁড়িয়ে ছিল।সে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বলল মানে?
:- আমি বললাম আরে বোঝেন না বাকিটুকু বলার আগে বৈশাখী বলল ঐ ভাইয়া টা যেভাবে বাইক চালিয়ে গেল দেখে মনে হচ্ছিল মরার পাখনা গজাইছে।আর আজরাইল মনে হয় কাজে ব্যস্ত আছে সে জন্য এই ছেলেকে দেখতে পাইনি সেজন্য ভাইয়া টা নিজেই গেছে আজরাইলের বাড়ি। ছেলেটা হা করে আমাদের দিকে তাকিয়ে আছে।ভিবছে হয়তো আমরা কতো ব্রিলিয়ান্ট।
আমরা কোচিং এর সামনে দাঁড়িয়ে আছি কোচিং এর নাম " জান্নাত স্টাডি কেয়ার" । আমরা আমাদের ক্লাস রুমে গিয়ে বসলাম।মেয়েরা ৭জন আর ছেলেরা ৫জন । মেয়েরা আমরা ৬জন আরেকজন এম এন স্কুল এ পড়ে।আর ছেলেরা এক একটা জলহস্তী। আমাদের পড়াচ্ছেন মামুন স্যার। তিনি বললেন জান্নাত পানি দূষণ এর ক্ষতিকর দিক গুলো বলো?
জান্নাত বলল স্যার পানি দূষণ এর ফলে জলজ প্রাণী মারা যান ঐ পানি আবার মানুষ খাই ফলে মানুষ ও মারা যায়। স্যার বললেন বসো। কিছুক্ষণ পর স্যার বললেন আমার গলায় কি যেন একটা কামড়াইছে সেখন থেকে চুলকাচছে আছিয়া বলল স্যার আপনাকে মনে হয় লেডিস মসা কামড়াইছে। আমরাও সহমত পোষণ করলাম। স্যার খাতা দিয়ে আছিয়ার মাথার উপর মেরে বললেন গাধা ওটা এডিচ মশা। ছেলে রা তো বাদরের মতো হাসছে। ছুটির সময় যে যার বাড়িতে চলে গেলাম।
জান্নাত বাড়ি যেয়ে ব্যাগটা সোফায় ছুড়ে মারে।আর জোরে চেঁচিয়ে বলে আম্মু চলে এসেছি বলেই সোফায় শুয়ে পড়ে। জান্নাত রা দুই বোন এক ভাই। বড়ো বোনের বিয়ে হয়ে গেছে। নাম শারমিন রহমান সানায়া।বড় ভাইয়ের নাম রাজু রহমান রাজন।সে অনার্স প্রথম বর্ষে পড়ে।সে অফিসের কিছু কাজের জন্য বিদেশ গিয়েছিল। কালকে বাসায় আসবে সাথে ন।
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান