ফন্ট সাইজ:
থিম:
গোধূলি বেলা

পর্ব 1

লেখক: বাবলী আক্তার

পর্ব-১

লেখনীতে- বাবলী আক্তার!

শিমুলপুর গ্রামে যেন আজ মেঘেরা ঘাটি বেঁধেছে। তারা যেন কোন মতে ফিরে যাবে না..সেই সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে,,,মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে।আবার মাঝে মাঝে আকাশে আলোর মত বিদ্যুৎ চপকাচ্ছে।এ যেন ধরণীতে আজ মেঘেরা তান্ডব চালাবে। মেঘেরা যেন আজ আর থাকবে না। নদীতে কিছু জেলে মাছ ধরছে সারি বেঁধে।তাদের যেন কোন কিছুতে আটকানো যাবে না আর।
"আরে ভাইজান এত দেরি হইল যে?? "
"দেখতেছো না কি অবস্থা এর মধ্যে কি-আর আহন যাই??"
"হালিম ভাই?? আজকে রতন ভাইকে দেখছি নন যে??"
বেগ থেকে জাল বের করতে করতে বললেন "রতন অনেক কামের মানুষ,হের কি-আর সময় আছে? আমাগো মতোন।"
"হের ভাগ্য আনেক খারাপ কন?? "
"হহ। হাচা কয়ছো একদম।নাহইলে রতন ভাই যে ভালা মনের মানুষ। উনার বউ যাইবো কেমনে??পরশু রাইতে আর-একটা বিয়া করছে! বিশাল সুন্দর বউ পাইছে! কিন্তু কথা হয়লো-গিয়া বউ হের থেইক্কা আনেক লম্বা। হের লগে মানাই না!!"
"কি-কন ভাই?? তাইলে-তো কাল একবার যাওন লাগবো। বউ দেইখা আইবো" (জালের দড়ি পানি থেকে তুলতে তুলতে বললেন জাল উঠাতেই পাচ-মেসালি মাছ দেখে চোখ চক চক করে উঠলো আবদার মিয়ার)
জাল নদীতে ফেলতে ফেলতে বললেন "বাদ দেন হে-গোর কথা! আমাগো ভাইবা লাভ আছে??"
"হ। ঠিক কয়ছেন ভাই। দেখেন ভাই আইজকা কপাল খুইল্লা গেছে!!"
চোখ জল জল করে উঠলো হালাল এর ও" হ ভাই আইজ তো তোমার সোনায় সোহাগা"
"কি যে কন ভাই"
———————————————
সাল-১৯৯০
সারা-রাত ঝর বৃষ্টির পর আনেকের-অনেক ক্ষতি হয়েছে। কারোর বাড়িতে নদীর পানি উঠে গেছে।আবার কারো বাড়ি টিন উড়ে গেছে। আবার কারো গাছ ভেঙে বাড়ি উঠানে পড়ে আছে। আকাল তখনো তুলার মতো মেঘ ভেসে বেড়াচ্ছে,হয়তো আবারও কখন শুরু হতে পাড়ে বৃষ্টি দের তান্ডব। হালকা হালকা মৃদ বাতাশ তখন-ও হচ্ছে। ঝড়ের রেশ তখনো কমে নি। মেঘেদের মাঝে দূরে থেকে শোনা যাচ্ছে মেঘেদের ডাক। আকাশের মাঝে পাখিদের আহাজারি কোন যাচ্ছে। ঝড় বৃষ্টির কারণে পাখিদের তৈরি করা ঘর ভেঙেছে। কখনো চড়ুই পাখির ডাক শোনা যাচ্ছে। আকাশে দেখা যাচ্ছে পাখিদের দল বেঁধে ঘুরছে। আবার কোথাও গরুর হাক শোনা যাচ্ছে। ঝড়ে হয়তো অনেকের গরুর গোয়ালের টিন উড়ে গেছে। শিমুলপুর গ্রামটা বেশ বড়! বলা যায় অনেক বড় না আবার ছোটও না। গ্রামের পাশ ঘেঁষে চলে গেছে যমুনা নদী। নদীর পাশে ছোট ছোট ঘর ও সারি সারি নৌকা বাধা। দুই দিনের বৃষ্টিতে যেনো পালটে গেছে গ্রামের পরিবেশ‌!!

"এইই মাধবী!!! এইইই!! বের-হ জমিদার এর ঝি এখনো উঠে নাই। হারা দিন-রাইত হুইয়া থাকবো মনে হইবো যেনো উনি জমিদার বাড়ির মাইয়া" এই ভাবে সকাল সকাল চিল্লানো তার নিত্য দিনের কাজ।
মাধবীর কারোর ডাকে ঘুম ভাঙলো। ঠিক মতো ঘুম না হওয়াতে বিছানাতেই ঘুম ঘুম চোখে এসে রয়লো সেখানে। সারা রাত জ্বরে কেপেছে,এখনো জ্বর আছে তার গায়ে। জ্বর আসার কারণে পুরো দেহ এখনো বেথা তার। আরিমুরা ভেঙে উঠতে যেয়ে অনুভব করলো বেথা! মাথাটাও ভীষণ বেথা তার!! কিন্তু কি করারা?? ভোর ৫ টা বেজে গেছে। ঘুমে ঢুলতে ঢুলতে কলপাড়ে গেলো!!

"এখন সময় হয়ছে জমিদার এর!!তো মহারানী আপনি কেন বংশের খানদানী হুনি?? এতো সকালেও উঠোনের নাম নাই.. আইজকা রাইনবো কেডা?? তোর মাই আইসা রাইনবো নাকি???"
মুখে এক-রাস বিরক্তি নিয়ে মাধবী বললো" ভাত আমি আইজ রান্না করুম না!! আপনের বউ রে কন গিয়া!!"
"দেখছো দেখছো কত বড় সাহস আমার মুখের উপরে কথা কয়!! দেহি তোর কলিজা-ডা কত বড় হয়ছে??''
"আমার কি-এমন ঠেহা পরছে যে আপনেরে আমার কলিজা দেহান লাইগবো??"
"হারামজাদি দুধ কলা দিয়া কাল হাপ পুশতাছি "

মাধবী আজ কিছু বললো না। তার আজ কথা বলার ইচ্ছা নেই! গাই জ্বর তার মাথাও বেথা। মাধবীর যখন ৫ বছর বয়স তখন তার মা কোনে একটা কারণ এ নিখোঁজ আজে তার কেউ খোঁজ পাইনি! সবার ধারণা তার মা কোনে ছেলের হাত ধরে দূর দেশে চলে গেছে!! সেই থেকে মাধবী কে কেউ দেখলে বলে!!"কিরে তোর সোনার সংসার রাইখা চইলা গেছে একটা রুপার মত মাইয়া থুইয়া" মাধবীর আগে এই সব শুনলে খারাপ লাগতো কিন্তু এখন আর কিছু মনে হয় না তার...মিলন সাহেব অতি সাধারণ একজন মানুষ। পরিবার এর পছন্দে বিয়ে করে ঘরে তুলেন মেহেরুন নেছা কে!! শ্যমলা গায়ের রং চোখ ২টা ডাগর ডাগর!! কমর পযন্ত ঘন কালো চুল। সাংসারিক ছিল অনেক বিয়ের আগের মিলন এর বাবা মারা যাই,, মারা যাওয়ার কারণ আজও কেউ বের করতে পারেনি। মিলনের মা জাবেদা খাতুন একলা সংসারের কাজ করতে পারতেন না। জাবেদা খাতুনের তিন সন্তান ফরিদা, মিলন, টুটুল। জাবেদা খাতুন পালিয়ে বিয়ে করার জন্য দুই ভাই বাবা-মা সহ তাকে পরিচয় দেন না এখনো দেন না। প্রতিবেশী আকবার আলির সাথে পালিয়ে বিয়ে করার পর গ্রামে তাদের ছি‌- ছি পড়ে গিয়েছিল! পালিয়ে বিয়ে করার কারণে গ্রাম থেকে বহিষ্কার করে দেওয়া হয় ফরিদা খাতুন ও আকবর আলীকে। গ্রামের মুখ দেখাতে পারতেন না মিলনের বাবা মাজেদুল শাহ একদিন হঠাৎ করে মৃত লাশ পাওয়া যায় তাদের নদীর পাশের জমিটাতে। সবকিছু মিলিয়ে জাবেদা খাতুন মানসিকভাবে ভেঙে পড়লেন তখন তার মাথায় আসলো মিলনকে বিয়ে দেওয়ার দরকার টুটুল তখন শহরের পড়াশুনা করেন। তখন তিনি মিলন কে বিয়ে দেন! সবকিছু ঠিকই ছিল,, মেহেরুন নেসা অনেক কাজের ছিল হঠাৎ করে শাশুড়ি জাবেদা খাতুন মারা গেলেন। সব দায়িত্ব এসে পরলো মেহেরুন নেসার উপরে। তাদের ঘরে আসলো একটা কন্যা সন্তান। শুধু একদিন পত্রের মাধ্যমে খবর পাঠালো সে বিয়ে করে সংসার করছে কোনদিনও গ্রামে আসবেনা। মিলন তখন ছিল একজন জেলে মাছ হাটে বিক্রি করে যা আয় করত তাতেই তাদের সংসার চলত।
চলতি...............
#বাললী আক্তার

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন