🌸 প্রণয়ের প্রতিচ্ছবি
লেখিকা: সাবরিনা ইসলাম হাফসা
নায়ক: আরিয়ান চৌধুরী ইহান
নায়িকা: আনায়া ইসলাম রাফা
প্রথম পর্ব:
জানালার পাশে বসে আনায়া চুপচাপ বৃষ্টি দেখছিল। চারপাশে নীরবতা, অথচ তার মাথাজুড়ে হাজারো চিন্তা।
সামনেই তার এসএসসি পরীক্ষা। অথচ সিলেবাস এখনো পুরোপুরি শেষ করতে পারেনি। কীভাবে পড়াশোনা করবে সে? সারাদিন কাজ করতে করতেই মেয়েটা ক্লান্ত হয়ে যায়। রাত হলেই চোখে ঘুম নেমে আসে। পড়াশোনার জন্য সময়টুকুও যেন তার হাতে থাকে না। কিছুদিন পরপর কলেজে যায়, তাও অনেক কষ্টে।
আনায়ার মা নেই। জন্ম দিতে গিয়েই মারা গিয়েছিলেন তিনি। বাবা আছেন, কিন্তু তিনিও চার বছর পর দ্বিতীয় বিয়ে করেছেন।
আনায়ার বাবার নাম রফিকুল ইসলাম। তাঁর নিজের একটি কোম্পানি রয়েছে, যার নাম আনায়া রয়েল গ্রুপ। সংক্ষেপে (ARG)।
বাবার দ্বিতীয় বিয়ের আগে মেয়েটার জীবন বেশ ভালোই ছিল। কিন্তু বিয়ের পর থেকে তার জীবনটা কেমন যেন অগোছালো হয়ে গেছে। সুখের সংসারটা ধীরে ধীরে তার কাছে অচেনা হয়ে উঠেছে।
এসব কথা ভাবতে ভাবতেই রাত চারটা বেজে গেল। কিছুক্ষণ পর আবার সকাল হবে, আবার সেই কাজের ব্যস্ততা। এই ভেবে একসময় চোখ বন্ধ করল আনায়া।
সকাল সাড়ে আটটা।
জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে প্রবেশ করছে। কিন্তু আনায়া তখনো গভীর ঘুমে আচ্ছন্ন। গভীর রাতের ক্লান্তি যেন তাকে বিছানা ছেড়ে উঠতেই দিচ্ছে না।
হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ হলো।
সুফিয়া বেগম: এই মুখপুড়ি! এত বেলা হয়ে গেল, এখনো তোর ঘুম ভাঙেনি? সারাটা দিন কি ঘুমিয়েই কাটাবি?
আনায়া চমকে উঠে বসলো। চোখ কচলাতে কচলাতে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তাড়াতাড়ি বিছানা থেকে নেমে গেল।
আনায়া: আসছি, আম্মু!
সুফিয়া বেগম: আর কতক্ষণ লাগবে? আমার কি আর কোনো কাজ নেই? সারাদিন বসে বসে তোর জন্য অপেক্ষা করব?
আনায়া আর কোনো উত্তর দিল না। দ্রুত ওড়নাটা ঠিক করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো।
সুফিয়া বেগম একবার তার দিকে তাকিয়ে বিরক্তির স্বরে বললেন,
সুফিয়া বেগম: রান্নাঘরে যা। নাশতার টেবিল এখনো পরিষ্কার করা হয়নি। আর ঘরগুলোও পরিষ্কার করতে হবে। এতক্ষণ ঘুমিয়ে থাকলে সংসারের কাজ কে করবে?
আনায়া: আচ্ছা, করছি।
কথাটা বলেই আনায়া রান্নাঘরের দিকে পা বাড়াল।
নিজের ঘরের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। টেবিলের ওপর বইগুলো এখনো আগের রাতের মতোই অগোছালো হয়ে পড়ে আছে। আজও হয়তো পড়তে বসার সুযোগ হবে না।
রান্নাঘরে গিয়ে কাজ শুরু করল আনায়া। একদিকে নাশতা তৈরি, অন্যদিকে ঘরের কাজের চিন্তা। অথচ তার মাথার ভেতর বারবার একটা কথাই ঘুরছিল—
'এভাবে চলতে থাকলে আমি পরীক্ষায় কীভাবে ভালো করব?'
মেয়েটা জানে, তার স্বপ্নগুলো পূরণ করতে হলে পড়াশোনা করতে হবে। কিন্তু নিজের স্বপ্নের জন্য সময় বের করাটাই যেন তার কাছে সবচেয়ে কঠিন কাজ।
অন্যদিকে, বাড়ির আরেক প্রান্তে বসে নাশতা করছিলেন রফিকুল ইসলাম। হাতে খবরের কাগজ, সামনে চায়ের কাপ। মেয়ের কথা একবারও মনে পড়ল না তাঁর।
কিছুক্ষণ পর আনায়া নাশতার ট্রে নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করল।
রফিকুল ইসলাম: আনায়া, এদিকে আয় তো।
বাবার ডাক শুনে আনায়া থমকে দাঁড়াল। তারপর ধীরে ধীরে বাবার সামনে এসে দাঁড়াল।
আনায়া: জি, বাবা?
রফিকুল ইসলাম মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন,
রফিকুল ইসলাম: আজ কলেজে যাবি না?
আনায়া একটু ইতস্তত করে বলল,
আনায়া: যাব বাবা। তবে একটু দেরি হয়ে গেছে।
রফিকুল ইসলাম: তাহলে এতক্ষণ ঘরে কী করছিলি?
আনায়া মাথা নিচু করে বলল,
আনায়া: ঘুমিয়ে পড়েছিলাম বাবা।
পাশ থেকে সুফিয়া বেগম কথা বলে উঠলেন।
সুফিয়া বেগম: শুধু ঘুম আর ঘুম! সংসারের কোনো কাজের ঠিক নেই, আবার কলেজে যাওয়ারও খুব শখ!
আনায়া চুপ করে রইল।
রফিকুল ইসলাম আর কিছু বললেন না। আবার খবরের কাগজে মনোযোগ দিলেন।
আনায়া ট্রেটা টেবিলে রেখে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল।
নিজের ঘরে ফিরে বইগুলো ব্যাগে ভরতে লাগল সে। আজ অন্তত কলেজে গিয়ে কিছুটা পড়াশোনার খোঁজ নেবে।
কিন্তু মেয়েটা তখনো জানত না, আজকের এই সাধারণ দিনটাই তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।
আনায়া ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ির গেট দিয়ে বেরিয়ে এলো। রাস্তায় এসে দাঁড়াতেই দেখল, রোদের তেজ বেশ বেড়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে বুঝল, আজও কলেজে পৌঁছাতে দেরি হয়ে যাবে।
কিছুক্ষণ অপেক্ষার পর একটা রিকশা পেয়ে গেল সে। রিকশায় বসে ব্যাগ থেকে ফোনটা বের করল। কলেজের বান্ধবী নীলার কয়েকটা মেসেজ এসেছে।
নীলা: কিরে, আজও কি আসবি না? নাকি আবার বাসায় আটকে গেছিস?
আনায়া: আসছি রে। আর একটু পরেই পৌঁছে যাব।
নীলা: তাড়াতাড়ি আয়। তোকে অনেক কথা বলার আছে।
ফোনটা ব্যাগে রেখে রাস্তার দিকে তাকাল আনায়া। চারপাশে মানুষের ব্যস্ততা, গাড়ির হর্ন আর রোদের ঝলকানি। সবকিছুর মাঝেও মেয়েটার মনে একটাই চিন্তা—আজ যেন কলেজে গিয়ে অন্তত কয়েকটা ক্লাস করতে পারে।
অবশেষে রিকশাটি কলেজের সামনে এসে থামল। ভাড়া মিটিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করল আনায়া।
দূর থেকেই নীলা তাকে দেখতে পেয়ে হাত নাড়তে লাগল।
নীলা: এই যে ম্যাডাম! অবশেষে আপনার আগমন হলো!
আনায়া: আর বলিস না। আজও কত ঝামেলা পোহাতে হলো!
নীলা: তোর প্রতিদিনই এত ঝামেলা কেন বল তো?
আনায়া: বাদ দে। চল, ক্লাসে যাই। অনেক পড়া বাকি।
দুজন গল্প করতে করতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল।
ক্লাসে ঢুকতেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে কথা বলছিল। আনায়া চুপচাপ পেছনের দিকের একটি বেঞ্চে গিয়ে বসল।
নীলা: জানিস, আজ আমাদের নতুন ইংলিশ লেকচারার আসবেন।
আনায়া: নতুন লেকচারার? আগে তো শুনিনি!
নীলা: আমিও আজকেই শুনলাম। নাকি উনি বেশ কড়া স্বভাবের।
আনায়া: উফ! আবার কড়া শিক্ষক! এমনিতেই ইংরেজি নিয়ে আমার অবস্থা খারাপ।
কথা শেষ হতেই ক্লাসরুমের দরজার সামনে একজন যুবক এসে দাঁড়ালেন।
পরনে কালো ফরমাল শার্ট, কালো প্যান্ট, হাতে দামি ঘড়ি। মুখে হালকা চাপ দাড়ি। ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য।
ক্লাসের সবাই ধীরে ধীরে চুপ হয়ে গেল।
যুবকটি ক্লাসে প্রবেশ করে টেবিলের ওপর কয়েকটি বই রাখলেন।
যুবক: Good morning, everyone!
সবাই একসঙ্গে উত্তর দিল,
Students: Good morning, sir!
যুবকটি বোর্ডের সামনে গিয়ে নিজের নাম লিখলেন।
Arian Chowdhury Ehan
আরিয়ান: I'm your new English lecturer. আশা করি তোমরা সবাই নিয়মিত ক্লাস করবে এবং পড়াশোনায় মনোযোগী হবে।
আনায়া চুপচাপ বসে তার কথা শুনছিল।
আরিয়ান :আচ্ছা, আজ আমরা একটা ছোট্ট পরিচয় পর্ব দিয়ে শুরু করব। প্রত্যেকে নিজের নাম এবং ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করবে।
এক এক করে সবাই পরিচয় দিতে লাগল।
কিছুক্ষণ পর ইহানের দৃষ্টি পড়ল পেছনের বেঞ্চে বসে থাকা আনায়ার দিকে।
আরিয়ান: Yes, you! What's your name?
হঠাৎ নিজের দিকে স্যারের দৃষ্টি পড়ায় আনায়া একটু ঘাবড়ে গেল।
আনায়া: জি... আমার নাম আনায়া ইসলাম রাফা।
আরিয়ান: Stand up, please. Introduce yourself in English.
আনায়া ধীরে ধীরে উঠে দাঁড়াল। কিন্তু ইংরেজিতে কথা বলতে গিয়ে সে একটু থেমে গেল।
আনায়া: My... my name is Anaya Islam Rafa. I am a student of this college.
ইহান মনোযোগ দিয়ে তার কথা শুনলেন।
আরিয়ান: Good. Don't be nervous. Try to speak confidently.
আনায়া মাথা নেড়ে আবার বসে পড়ল।
পাশ থেকে নীলা ফিসফিস করে বলল,
নীলা: দেখলি! নতুন স্যার কিন্তু বেশ ভালোই।
আনায়া মৃদু হেসে বলল,
আনায়া: হুম, মনে হচ্ছে।
আরিয়ান বোর্ডে নতুন একটি বিষয় লিখতে শুরু করলেন।
আরিয়ান: Today, we will discuss English grammar. I want everyone to pay attention.
আনায়া খাতাটা খুলে দ্রুত লিখতে শুরু করল। অনেকদিন পর তার মনে হলো, হয়তো এবার সত্যিই ইংরেজিটা ভালোভাবে শেখা সম্ভব হবে।
কিন্তু সে জানত না, এই নতুন শিক্ষকই তার জীবনের গল্পে এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবেন।
চলবে...
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান