ফন্ট সাইজ:
থিম:
অপেক্ষার আড়ালে তুমি

পর্ব 1

লেখক: তাসনিয়া ইসলাম

শীত শুরু হতে যাবে কিন্তু গ্রীষ্মের তাপ এখনো কমেনি । গ্রীষ্মের তাপে বাড়ি থেকে বেড় হওয়া দায় ।তবুও মানুষ কি থেমে থাকে । সময় চলছে নিজ গতিতে বেলা পার হয়ে দুপুর হয়েছে দুপুর পার হয়ে বিকেল বিকেল পারে হয়ে রাত 12:45 মিনিট । চট্টগ্রামে বিখ্যাত বাড়ির মধ্যে একটি বাড়ি হচ্ছে চৌধুরী বাড়ি । চৌধুরী বাড়ির ভিতরে তখন পিনপন নিরবতা পালন করছে সবাই । তখন করকশ শব্দে আরিফ চৌধুরীর হাতে থাকা ফোনটি বেজে ওঠে।সে গম্ভীর মুখে বলে
~Hello ~
ওপার থেকে কি বললো শুনা গেল না ।সে তাদের আদেশ করে বললো
~দরকার পড়লে তুলে নিয়ে আসো।
আর কোনো কথা না বলে সে কল কেটে দিলো ।
প্রায় ২০ মিনিট পর বাড়ির ভিতরে প্রবেশ করল একজন গার্ড ও সাথে একজন বৃদ্ধ লোক তার মুখ দেখে বোঝা যাচ্ছে। সে এখানে আসতে চাইনি। তাকে জোর করে তুলে আনা হয়েছে । বৃদ্ধ লোকটি ভদ্রতার খাতিরে সালাম দিল
~আসসালামু আলাইকুম। আরিফ সাহেব । কোনো দরকার ছিলো এতো রাতে ডেকে পাঠালেন।

আরিফ সাহেব সালামের উত্তর গম্ভীর মুখে নিয়ে বললেন
~ ওয়ালাইকুম সালাম । এত বেশি করা বলো কেন । দরকার আছে বলেই তো ডেকে পাঠিয়েছি।

তিনি আর কথা বললেন না । মুখটা লটকিয়ে দাঁড়িয়ে থাকলেন । আরিফ সাহেবের মেজো ছেলে বলে উঠলো
~ এদিকে এসে বসুন।
সোফার দিকে ইশারা করে এ কথাটি বললেন । বৃদ্ধ লোকটি কোন কথা না বলে চুপচাপ গিয়ে বসে পড়লেন । কিছুক্ষণ নীরবতা । নীরবতা ভেঙ্গে আরিফ সাহেব বললেন
~ হেলাল একটা বিয়ে পড়াতে হবে তোমাকে ।
সে কোনো কথা না বাড়িয়ে । মেয়ে ও ছেলের নাম পরিচয় নিয়ে বিয়ে পড়ানোর প্রস্তুতি নিয়ে বললেন।
~ছেলে মেয়ে কে ডাকুন ।
আরিফ সাহেব গম্ভীর মুখে বললেন।
~চোখে কি কম দেখেন সামনে তো

ছেলে মেয়ে বসে আছে ।
হেলাল সাহেব সামনে তাকাতে দেখলেন ৪ বছরের একটা মেয়ে বসে পুতুল নিয়ে খেলছে । তার পাশে বসে আছে ১০ বছরের একটা ছেলে ।সে অবাক কন্ঠে কিছু বলতে যাবে তার আগে চোখ পড়লো আরিফ সাহেব তার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে সে বুঝতে পারল। যদি আর একটা কথা বাড়ায় তাকে আর আস্ত রাখা হবে না সে বিয়ে পড়ানো শুরু করল। বিয়ে পড়ানো শুরুর পর কাবিননামা জায়গাটা আস্তে হেলাল সাহেব বললেন
~কাবিন কত লিখব আরিফ সাহেব।
সে কোনো তাড়াহুড়া না করে আসতে ধীরে বলে উঠলো
~ ৭৫ লাখ লিখেন।
হেলাল সাহেব মাথা না ঘামিয়ে । বিয়ে পড়ানো শুরু করলেন মেয়েকে কবুল বলতে বললে সে তোতলাতে তোতলাতে
~তবুল বললো।
মেয়েকে কবুল বলো নো শেষে ছেলের কাছে আসতে ছেলে ঘাড় বেঁকে বসলো সে এই বিয়ে কিছুতেই করবে না। তার মা তাকে বুঝিয়ে বললে সে রাজি হয়। কাজী সাহেব বলার আগে সে তিনবার কবুল বলে উঠে
~কবুল কবুল।
চারি পাশে সবাই আলহামদুলিল্লাহ পড়লেন ।
দেখতে দেখতে ছোট বাচ্চা ছেলে মেয়েদের বিয়ে। এক সপ্তাহ কেটে গেল । সকাল ১০ টা চৌধুরী বাড়ির বড় সন্তান তার ফুল ফ্যামিলি কে নিয়ে আজ পাড়ি জমাবে কানাডা তে । দেখতে দেখতে বিদায় নিয়ে চলে গেল চৌধুরী বাড়ি থেকে দুই টা গাড়ি।
(পরিচয় )
আরিফ চৌধুরী এইবারির মালিক তার সহধর্মিনী আফিয়া চৌধুরী। তাদের তিন ছেলে।
বড় ছেলে আরশ চৌধুরী তার সহধর্মিনী
সুফিয়া চৌধুরী। তাদের এক ছেলে এক মেয়ে । বড় ছেলে আয়ান চৌধুরী নুর ও ছোট মেয়ে আয়রা চৌধুরী। মেজকর্তা আশিক চৌধুরী । তার একটা ছেলে আবির চৌধুরী আবরার । ছোট কর্তা আদিব চৌধুরী তার সহধর্মিনীর নাম মেহেরিন চৌধুরী তাদের দুই ছেলে এক মেয়ে বড় ছেলে আহিয়ান চৌধুরী। মেজো মেয়ে ইনায়া চৌধুরী নূরী আর ছোট ছেলে আদিয়ান চৌধুরী রাইয়ান ।

চৌধুরী বাড়ি থেকে বড় ছেলে যাওয়ার পর আজ ১৬ টা বছর কেটে গেছে ।আজ তাদের বাড়ি আসার দিন ।চৌধুরী বাড়ি থেকে বড় ছেলে যাওয়ার পর আজ আবার সেই বাড়িতে হইচই।

আজ আরশ চৌধুরী তার ফুল ফ্যামিলি নিয়ে কানাডা থেকে দেশে ফিরছে।

দুপুর ২টা। চট্টগ্রামের চৌধুরী বাড়ির সামনে দুইটা গাড়ি এসে থামলো।

গাড়ি থেকে প্রথমে নামলেন আরশ চৌধুরী আর সুফিয়া চৌধুরী। তারপর নামলো আয়রা চৌধুরী।

আর সবার শেষে নামলো আয়ান চৌধুরী।

১০ বছরের সেই ছেলেটা এখন ২৬ বছরের একজন পুরুষ। কালো শার্ট, গম্ভীর মুখ, চোখে সেই চেনা রাগী ভাব। গায়ের রং শ্যাম বর্ণের ৬ ফুট লম্বা। চুল গুলো ব্যাক ব্রাশ করে পিছনে দেওয়া। জিম করার দরুন হাতের মাসেল গুলো ফুলে আছে।তার সব থেকে আকর্ষণীয় হচ্ছে তার চোখ বাদামি রঙের । হাসলে এক গালে টোল পড়ে ।যে কেউ এক দেখাতেই ক্রাশ খেয়ে যাবে।

বাড়ির ভেতর থেকে সবাই ছুটে এলো।

আরিফ চৌধুরী তার বড় ছেলেকে জড়িয়ে ধরলেন। আফিয়া চৌধুরী কাঁদতে কাঁদতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন।

কিন্তু আয়ানের চোখ তখন একজনকে খুঁজছে।
৪ বছরের সেই পুতুল নিয়ে খেলা মেয়েটাকে । এখন সে ২০ বছরের একজন মেয়ে হয়েছে । সে ভাবছে দেখতে কেমন হয়েছে ।
তার ধ্যান ভাঙল মেজো বাবার কথাই
আশিক চৌধুরী এসে বললেন,
~ আয়ান, ভেতরে আয়। এত বছর পর এলি।

আয়ান ভেতরে ঢুকলো। সাথে আয়রাও । আয়রা যখন দুই বছরের ছিল তখনই তারা পাড়ি জমায় কানাডায়

আয়রা ।
দেখতে অনেকটা গোলুমোলু প্রকৃতির। গায়ের রং উজ্জ্বল ফর্সা। হাইট হবে ৫ ফুট এক ইঞ্চি। মেয়েটাকে দেখলেই ইচ্ছা করে গালগুলো টিপে দিয় । তার বাইরের দেশে থাকলেও ইনায়ার সাথে তার কথা হয় । তাই সে তার ছোট অম্মুকে বলল ।
~ছোট আম্মু ওই ইনায়া আপু কোথায়।

মেরিন চৌধুরী হেসে জবাব দিলেন । ইনায়া তার রুমে আছে । তার ফ্রেন্ড কল দিয়েছে সেজন্য একটু কথা বলছে ।মেহেরিন চৌধুরীর কথা শুনে আয়রা আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলো।

উপরে ইনায়ার রুমের দরজাটা হালকা খোলা ছিলো।

ইনায়া তখনো ফোনে কথা বলছে। তার বান্ধবীকে বলছে,
~ আরে বুঝছ না, বাড়িতে আজকে সবাই আসছে। আমি পরে তোকে সব বলবো। এখন রাখি।

ফোনটা কাটতেই ইনায়া পেছনে তাকালো।

দরজায় দাঁড়িয়ে আছে আয়রা।

আয়রা হাসতে হাসতে বললো,
~ ইনায়া আপু!

ইনায়া চমকে উঠলো, তারপর হেসে বললো,
~ আয়রা! তুই কখন এলি?

আয়রা এসে ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরলো।
~ আমি তো সেই কখন থেকে তোমাকে খুঁজতেছি। তুমি নিচে আসো না কেন? সবাই তোমাকে খুঁজতেছে।

ইনায়া একটু চুপ করে গেলো। সে আস্তে করে বললো,
~ এমনি। ভালো লাগতেছিলো না।

আয়রা তাকে বলল

~ চলো আপু নিচে যাই সবার সাথে দেখা করবে না।
ইনায়া বললো,
~ চল, যাই।

সিঁড়ি দিয়ে ইনায়া আর আয়েরা নামছে পায়ের শব্দে সবাই উপরে তাকালো । আয়রার সাথে একটি মেয়েকে দেখে সুফিয়া চৌধুরী বলে উঠলো ,

~এই মেয়েটা কেরে ছোট ।

এই কথা শুনে মেহরিন বলে উঠলো
~ আরে আপা এইতো ইনায়া । চিনতে পারেননি ।
সুফিয়া বেগম সামনে গিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে বলল

~ চিনব কি করে রে ছোট। তোর মেয়ে কি আর আমাদের সাথে কথা বলত।সে ১৬টা বছর আগে দেখেছি।

কথা বলার মাঝেই মেইলির রিনরিনে শব্দের সুফিয়া চৌধুরী কে সালাম দিল ইনায়া

~আসসালামু আলাইকুম, বড় আম্মু ।কেমন আছেন?

তার বড় আম্মুর সাথে কথা বলা শেষে। সে বড় আব্বুর দিকে গিয়ে সালাম দিয়ে ভালো-মন্দ জিজ্ঞেস করলেন । তার বড় আব্বু তাকে জিজ্ঞেস করলেন

~কোন ক্লাসে পড়।

তখনই ইনায়া বললো

~বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্রী।

বড় আব্বুর সাথে কথা বলা শেষে তার মা তার সাথে আয়ান এর পরিচয় করিয়ে দিয়ে বললেন

~ইনায়া এটা তোর বড়ো আব্বুর ছেলে ।আয়ান

ইনয়া আরশকে সালাম দিল
~আসসালামু আলাইকুম ভাইয়া।

আয়ান সালাম এর জবাব নিয়ে বললো

~ওয়ালাইকুম সালাম । তুমি কেমন আছো?

ইনা বলল,

~আলহামদুলিল্লাহ ভালো।

আর কারো মুখে কোন কথা নেই। এতক্ষণ ধরে আয়ান । ইনায়াকে খুঁটিয়ে খুটিয়ে দেখল ফর্সা গায়ের রং । চুলগুলো কোমো ছাড়িয়ে নেমে গেছে । উচ্চতা ৫ ফুট ৬ কিংবা ৭ হবে । ইনায়াকে দেখতে দেখতে মনে মনে আয়ান বললো

~ বাবা এই মেয়ে এত সুন্দর হয়ে গিয়েছে।আরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝে চোখ আটকালো ইনায়ার ঠোঁটে সেখানে উপরের অংশে বাম দিকে একটা তিল । তার নজর সেখানেই থককে গেল । তাদের কে ফ্রেশ হবার কথা বললেন আফিয়া চৌধুরী। তখন আয়ান এর ধেন ভাঙলো

ফ্রেশ হওয়ার পর
সবাই খাবার খেতে বসেছে । খাবার খেতে বসে সুফিয়া চৌধুরী জিজ্ঞেস করল
~বাড়ির বাকি ছোট সদস্যগুলো কোথায় । আর ইনায়া মা এত শান্তশিষ্ট হলো কবে ।
তা শুনে ইনায়র আম্মু মেহেরিন বলে উঠলো

~ শান্তশিষ্ট । তোমরা নতুন এসেছো তাই শান্তশিষ্ট হয়ে আছে কিছুক্ষণ যেতে দাও তখন দেখবে। এখন তো ওর সঙ্গীগুলোর কেউ নেই। তাই বাদরামি করতে পারছে না।

*চলবে *

কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পে অনেক টুইস্ট আছে যা আস্তে আস্তে বুঝতে পারবেন ।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন