ফন্ট সাইজ:
থিম:
পূনর্জন্ম

পর্ব 1

লেখক: মাহদিবা_মিশি

সালটা আড়ষ্টাদশ দশকের কাটায়।বাতারে শুকনো পাতা উড়ে চলছে,একটা বিশাল জমিদার বাড়ির গেটের সামনে দাড়ানো নিজের অবয়বের মতো কেউ,গেটের ফটকে হাত রাখতেই, সাথে সাথে একঝাক কবুতর উড়ে গেলো,চোখের সম্মুখে উপস্থিত হলো আভছা অবয়ব।প্রকান্ড জমিদার বাড়ির দক্ষিণ পাশে একটা কূয়ো,কালো শাড়ি পরিহিত এক রমণী তেজস্বী এক একটা কদম ফেলে এগিয়ে চলছে…হঠাৎ দৃশ্যপট বদলে গেলো! শাপলা বিলের সাক্ষাৎ, কোথায়ও প্রেমালাপ,কোথাও নালিশ, কারো গ্রাম ছেরে চলে যাওয়া,নদীঘাটের ঐ দু'টো লাশ, কৃষকের আহাজারি, নারীদের ক্রন্দন, তৈলচিত্র, তীর, ধনুক,হরিণের চামড়া, বাঘের খোলশ, বিশাল আভিজাত্য কারো বধির ও ভারসাম্য-হীনতা, অন্ধারাচ্ছন্ন সেই কক্ষ, একই চেহারার দু'জন নারী,বিদেশি একটা লোক ও বড্ড চেনা পরিচিত কারো হত্যা করা, পবনের হাওয়ার সহিত কারো উষ্ণ আলিঙ্গন, ঘোরায় করে সফর করা দু'জন; চেনা চেনা লাগছে, বড্ড চেনাজানা। হঠাৎ অস্বাভাবিক নীতি বিবর্জিত আচরণ,ভাঙ্গা বোতলের সাহায্যে কারো বু্কে কুপাঘাত করে বসলো একটি মেয়ে,লোকটা মাটিতে লুটিয়ে পরতেই, সাথে সাথে মেয়েটি আর্তনাত করে উঠে নাআআআআআ!

মৃদু চিৎকার করে করে উঠে বসলো মিশি।কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম,চোখের কর্ণিশদ্বয় অশ্রুসিক্ত, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে।এসি রুমের মধ্যেও ঘেমে একাকার সে।পাশে রাখা গ্লাসের পানি টকটক করে খেয়ে নিলো মিশি।হৃদগতি অস্বাভিক। আবার…. আবারো একই স্বপ্ন, একই জায়গা, একই দৃশ্যপট, সেই লোকটা!

যেন ক্রমাগত এক অলৌকিক বিভ্রমের জগত থেকে বিচরণ করে এসেছে মিশি।মাথার চুল খামছে ধরে ভাবছে,কেন...কেন? বারবার, বারংবার! এই ১৯ বছর ধরে একই স্বপ্ন তাকে রাতে ঘুমোতে দেয় না।কি সংযোগ রয়েছে তার এই স্বপ্নের সাথে?আর ভাবতে পারছে না।দীর্ঘ একটা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করলো সে।

বিছানা ছেড়ে এগিয়ে এসে বেলকোনিতে দাঁড়ালো সে।দূর বাগান থেকে হাসনাহেনা ফুলের তীব্র সুঘ্রাণ ভেসে আসছে।আকাশে চাঁদ জ্বলজ্বল করছে।মনে হচ্ছে আজ পূর্ণিমা রাত।মিশি খেয়াল করেছে, প্রতি পূর্ণিমার রাতেই সে এই স্বপ্ন দেখে।আদৌও কি কোনো আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে তার,এ স্বপ্নের সহিত।অন্যথায়, একাধিক বার এ স্বপ্নঘোর তাকে আচ্ছন্ন করে?ভাবতে ভাবতেই পাশের বেলকোনিতে নজর পরলো তার,অনুরাগ!এতরাতে সজাগ রয়েছে!তারমানে কি?

(অনুরাগ ও মিশি তারা চাচাতো ভাই বোন।তারা একই কলেজে পড়াশোনা করছে। অনুরাগ কেমিস্ট্রিতে ফাইনাল ইয়ার।আর মিশি প্রথম বর্ষে সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। তাদের আবার বিয়ে ঠিক হয়েছে, এই তো মাস তিনেক হলো।মূলত, তাদের দু'জনের দাদি তারামন খাতুনের ইচ্ছাতেই এ সমন্ধটি পাকাপোক্ত রূপ নিয়েছে। এতে মিশি, অনুরাগ দু'জনেই খুশি।কারণ, ছোট থেকে তারা একসাথেই বড় হয়েছে, দু'জন ঝগড়া,মারামারি ফাঁকে ফাঁকে কখন যে একে অপরকে ভালোবেসেছে, তারা টেরও পায় নি।ছোট থেকেই দু'জনেই মনের ভিষণ মিল। এইতো,এই স্বপ্নের ক্ষেত্রেও তাদের মিল হলো,তারা দু'জনে একই দিনে,একই সময়, বারংবার এ স্বপ্ন দেখে আসছে!অনুরাগ ২৪ বছর ধরে, আর মিশি ১৯ বছর ধরে। অদ্ভুত রকম এ মিলের অর্থ তারা আজও অনুসন্ধান করে চলছে।কিন্তু, কোনো উত্তর পায় নি।)

অনুরাগ পাশের বেলকোনিতে দাড়িয়ে আছে।হাতে ধোয়া উঠা কফির মগ থেকে ধোয়া বাতাসের সাথে মিলেমিশে অদৃশ্য অমানিশার ঘোর যেন বৃদ্ধি করছে।অনুরাগ একই দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, নিশাপতির পানে।মিশি একটু এগিয়ে অনুরাগকে ডাকলো, 'অনুরাগ ভাইয়া, তুমি ঘুমাওনি এখনো?'

নিস্তব্ধ,শব্দহীন, গুমোট বিভাবরীতে আকস্মিক মেয়েলি কন্ঠ শুনে অনুরাগ পাশ ফিরে তাকালো,

'মিশি?'

'আবারো একই স্বপ্ন দেখেছো বুঝি?'

ফিসেল হাসলো অনুরাগ, 'তুইও দেখেছিস?'

কপোলে আছড়ে পরা ছোট ছোট চুল গুলো কানের পিছে গুঁজে দিয়ে উত্তর দিলো মিশি,'হুম!'

উত্তর শুনে দীর্ঘশ্বাস ছাড়লো অনুরাগ।

'আমার মনে হয় তোর সাথে আমার মনের যেমন মিল আছে,ঠিক তেমন কল্পনার ও মিল আছে।না হলে একই স্বপ্ন, একই সময়,একই রাতে আমরা কেন দেখবো বল তো?'

'জানি না। তবে,এই স্বপ্নের নিশ্চুই কোনো না কোনো মানে আছে, অনুরাগ ভাইয়া।'

'হয়তো!আচ্ছা চিন্তা করিস না,স্বপ্নই তো।যখন মানে সামনে আসবে দেখা যাবে।ঘুমিয়ে পর।'

মিশি মুখ ভার করে জবাব দিলো, 'ঘুম আসছে না তো?'

অনুরাগ মিশির দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। তারপর ঠোঁটে দুষ্টু হাসি টেনে বললো, 'আমি আসবো নাকি কাছে?ঘুম পাড়িয়ে দেবো।'

মিশি চোখ ছোট ছোট করে তাকালে। তারপর ব্যাঙচি কেটে বলে উঠলো, 'না গো, দরকার নেই।শুধু কাছে আসার বাহানা। মনে রেখো, বিয়ে ঠিক হয়েছে, এখনো হয়নি।'

'আজ হয় নি,কাল হবে।তুই তো আমারই।'

'তাই বলে রাত বিরেতে এতো কাছাকাছি, ঘেঁষাঘেঁষির মোটেও প্রয়োজন নেই।চললাম ঘুমাও।'

বলে মিশি চলে গেলো রুমে।অনুরাগ কফিতে চুমুক দিয়ে মুচকি হাসলো।তবে ভেতরে একটা খটকা রয়েই গেছে, দু'জনে একই স্বপ্ন বারবার দেখছে।না জানি কি কাহিনী রয়েছে এর পিছনে।নিছকই অলীকতা তো নয়; নয়তো স্বপ্ন দেখার সময়,লগ্ন, তারিখ; একই হতো না।কে জানে দু'জনের জন্য কি অপেক্ষা করে আছে সামনে!

_____________________________________

চারিদিকে বসন্তের আমেজ।পুষ্পের সমাহার, মৌমাছির সাথে যেন প্রসুনের প্রণয় চলছে। প্রকৃতিতে লেগেছে রঙের ছোঁয়া। দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। বসন্তদূতের কন্ঠে আজ বসন্তের আগমনী গান।পুষ্পের মহিরুহ সাজে সেজেছে বাংলার প্রকৃতি। বসন্তের রুপময় নিসর্গ ছুঁয়েছে প্রকৃতির অলিগলি।কী অপরুপ, কী মায়াময়, নয়ন রঞ্জন ফুলের ছড়াছড়ি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের বাংলা সাহিত্যের ছাত্রী অন্বেষা মাইতি মিশি, সাথে বান্ধবী নিশিতা নিক্তি তুবা, মাহদিবা মেঘ ও বসে আছে কলেজ চত্বরে।আজ তাদের কলেজ থেকে পূজার ছুটি দিয়েছেন।এমন সময় তাদের সাথে যোগ দিলো,অনুরাগ ও শাওন।তারা দু'জন আবার কেমিস্ট্রিতে ফাইনাল ইয়ার।

'কি রে তোদের খবর কি?' জিজ্ঞেস করলো শাওন।

'ভালো।' জবাব দিলো তুবা।

অনুরাগ তখন শুধালো, 'তা তোদের গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা কতদূর?'

'এই তো সব পরিকল্পনা প্রায় শেষ।' জবাব দিলো মেঘ।

মিশি তখন উৎসুকভাবে বলে উঠলো,'দোস্ত সত্যি আমার খুব খুশি লাগছে।আমি কখনো গ্রাম দেখিনি?'

অনুরাগ মুগ্ধ নয়নে প্রেয়সীর হাসিমাখা মুখটা পরখ করলো। তুবা বলে উঠলো, 'হ্যাঁ রে, আমাদের গ্রামের বাড়িটা খুব সুন্দর।বিশেষ করে জমিদার বাড়ি। তোদের অনেক ভালো লাগবে।ওখানে আমাদের পুরোনো টিনের দু'তলা একটা বাড়ি আছে। আমরা ওখানেই উঠবো,আমি পাপাকে বলে রেখেছি।'

মেঘ ফোন স্কল করতে করতে বলে উঠলো, 'একদম মন্দ না।শহরে তো প্রায় সব জায়গা ঘুরা শেষ।এবার তবে গ্রাম ঘুরে দেখার পালা ।'

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন