ফন্ট সাইজ:
থিম:
অবরুদ্ধ অধ্যায়

পর্ব 1

লেখক: উমা আক্তার তানিশা

অবরুদ্ধ অধ্যায়
প্রথম পর্ব
— জিনিয়া
আচ্ছা, জয়, আমির আর অন্তুর কেন হ্যাপি এন্ডিং হলো না? তাদের হ্যাপি এন্ডিং হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? উপন্যাসটা নষ্ট হয়ে যেত?
কথাটা ভাবতে ভাবতে ভার্সিটিতে পৌঁছে যায় জিনিয়া। প্রতিদিন তাকে তার বাবাই দিয়ে যান। আজ বাবা নেই। কিছু কাজের জন্য গ্রামের বাড়ি গিয়েছেন তিনি। বাবা না থাকলে মা দিয়ে যান। কিন্তু মাও কিছু কাজে ব্যস্ত, তাই আসতে পারেননি। একা একাই আসতে হয়েছে জিনিয়াকে।
বাবা রিকশা ঠিক করে দিয়েছেন। সেই রিকশায় করেই এসেছে সে। রিকশা থেকে নেমে ভাড়া মেটাতে গেলে রিকশাচালক বললেন,
— তোমার বাবা আগেই টাকা মিটিয়ে দিয়েছেন, মামুনি। তুমি ভিতরে যাও।
জিনিয়া আর কথা বাড়াল না। ভার্সিটির উদ্দেশ্যে পা বাড়াল।
সে বর্তমানে চট্টগ্রাম ভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী। ভার্সিটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একটি মেয়ে তাকে ডেকে উঠল।
— এই যে, বোরকা পরা মেয়ে! শুনছো?
জিনিয়া পেছনে ফিরে ভ্রু কুঁচকে তাকাল।
কুল একটা মেয়ে। পরনে জিন্স প্যান্ট আর ছেলেদের শার্ট, কাঁধে ব্যাগ। চুলগুলো খোলা। গলায় গিটারের মতো একটি লকেট।
জিনিয়া কিছু বুঝতে পারল না। ভাবল, হয়তো সিনিয়র। সালাম দিয়ে বলল,
— আসসালামু আলাইকুম, আপু। জি, কোনো সমস্যা?
মেয়েটি বলল,
— তুমি কি জিনিয়া?
জিনিয়া চোখ ছোট ছোট করে বলল,
— জি, আপু। আমি জিনিয়া। কোনো সমস্যা হয়েছে?
মেয়েটি কোনো জবাব দিল না। মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে বলল,
— ও আচ্ছা, তুমিই জিনিয়া!
জিনিয়া বলল,
— জি, আপু। কেন, কোনো সমস্যা?
মেয়েটি জিনিয়ার কথার কোনো জবাব দিল না। বরং তার দিকে প্রশ্ন ছুড়ে দিল,
— তুমি ভার্সিটিতে আসো না কেন? কী সমস্যা তোমার? নিয়মিত আসতে পারো না?
— তোমার বাসা কোথায়? কোন ডিপার্টমেন্টে পড়ো তুমি?
এতগুলো প্রশ্ন একসঙ্গে শুনে জিনিয়া থতমত খেয়ে গেল। বলল,
— জি, না মানে, আপু...
মেয়েটি বলল,
— বুঝতে পারছো না আমার কথা? তুমি কি খুকি? আমাকে বুঝিয়ে বলতে হবে?
জিনিয়া বলল,
— জি, আপু। আমি আমার পার্সোনাল বিষয় আপনাকে বলতে বাধ্য নই।
মেয়েটি তার দিকে ভ্রু উঁচু করে তাকাল। বলল,
— তুমি কি আমাকে চেনো? কার সঙ্গে কথা বলছো, জানো?
জিনিয়া বলল,
— না, চিনি না। চেনার প্রয়োজন বোধও করছি না। ভালো হয়, আপনি আমার রাস্তা ছেড়ে দেন।
মেয়েটি বলল,
— তোমার সাহস তো কম নয়! কার সঙ্গে কথা বলছো, জানো? আমি কে?
জিনিয়া বলল,
— বলছি তো, জানি না! আপনাকে চিনি না। কথা কি কানে যায় না? আমার রাস্তা ছাড়ুন। আমি লেট হয়ে যাচ্ছি।
মেয়েটি রাগান্বিত স্বরে বলল,
— এই মেয়ে! আমি কে জানো? কোন বংশের মেয়ে, ভাবতেও পারবে না!
জিনিয়া মেয়েটিকে বলল,
— আপনার বংশ জানার জন্য তো আমি ভার্সিটিতে আসি না, আপু। এখানে পড়ালেখা করার জন্য আসি। ভেবেছিলাম, আপনি সিনিয়র, তাই ভদ্রতার সঙ্গে কথা বলছিলাম। কিন্তু আপনার অভদ্র আচরণের কারণে এখন আর কথা বলতে ইচ্ছুক নই।
এই কথা বলে জিনিয়া মেয়েটির পাশ কাটিয়ে চলে এলো। এসব বিষয়ে পাত্তা দেওয়ার সময় নেই তার। পায়ের গতি বাড়িয়ে চলে এলো নিজের ডিপার্টমেন্টে। ক্লাসে গিয়ে বসে পড়ল।
আজ জানি না কেন, তার দুর্বল লাগছে। কাল প্র্যাকটিক্যাল পরীক্ষা, কিন্তু কোনোভাবেই পড়ায় মন বসছে না। চিন্তা তো অন্যদিকে!
আচ্ছা, তার জয়, আমির আর জায়ান-কৃত্তিকের নামের সঙ্গে কত মিল, তাই না? ওরা কি আগের জন্মে তার ভাই ছিল? নাহ্, তা কীভাবে হয়! ওরা তো তার ক্রাশ। ভাই কীভাবে হবে?
কথাটা ভেবে নিজের মাথায় নিজেই একটা চাটি মারল জিনিয়া।
সে পড়ায় মনোযোগ আনার চেষ্টা করছে। এর মধ্যেই একদল ছেলেমেয়ে এসে বলল,
— তুমি কি জিনিয়া?
জিনিয়া বলল,
— জি, কোনো সমস্যা? কিছু হয়েছে?
তাদের একজন বলল,
— ও, তুমিই তাহলে জিনিয়া!
জিনিয়া বলল,
— হ্যাঁ, আমি জিনিয়া। কোনো সমস্যা?
ছেলেগুলো আর কোনো কথা বলল না। চুপচাপ চলে গেল।
জিনিয়া ভাবল, আজকে সবাই তার পরিচয় জানার জন্য এত উন্মাদ হয়ে উঠেছে কেন? সে কি কোনো ভুল করেছে?জিনিয়া আবার বইয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করল। কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না। আজ সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে বেশ ভাবিয়ে তুলেছে।
হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত একটি নম্বর ভেসে উঠছে।
জিনিয়া কিছুক্ষণ নম্বরটার দিকে তাকিয়ে রইল। তারপর কল রিসিভ করে বলল,
— হ্যালো, কে বলছেন?
ওপাশ থেকে কোনো উত্তর এলো না।
— হ্যালো! শুনতে পাচ্ছেন?
এবার ওপাশ থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো,
— জিনিয়া, তোমার সঙ্গে কিছু কথা আছে।
জিনিয়া অবাক হয়ে বলল,
— আপনি কে?
— সেটা সময় হলেই জানতে পারবে। আপাতত একটা কথা মনে রেখো, আজ যা ঘটছে, তার সবকিছু কাকতালীয় নয়।
কথাটা বলেই লোকটি ফোন কেটে দিল।
জিনিয়া কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আজ হঠাৎ সবাই তাকে নিয়ে এত আগ্রহী কেন?
কী এমন ঘটেছে, যার জন্য অপরিচিত মানুষও তাকে খুঁজছে?
জিনিয়া জানে না, তার জীবনের পরিচিত অধ্যায়গুলো এবার একে একে বদলে যেতে চলেছে।ফোনটা হাতে নিয়েই বসে রইল জিনিয়া। এমন সময় পাশের বেঞ্চ থেকে এক বান্ধবী বলে উঠল,
— কী হয়েছে তোর? এত চুপচাপ কেন?
জিনিয়া ফোনটা ব্যাগে রেখে বলল,
— কিছু না। একটু অদ্ভুত একটা কল এসেছিল।
— কে করেছিল?
— জানি না। নামও বলল না।
কথাটা শেষ করতেই ক্লাসের দরজায় সেই সকালের মেয়েটিকে দেখা গেল। মেয়েটি সোজা জিনিয়ার দিকে তাকিয়ে বলল,
— তোমার সঙ্গে আমার কথা শেষ হয়নি, জিনিয়া।
জিনিয়া এবার বুঝল, ব্যাপারটা মোটেও সাধারণ নয়। একদমই নয়। 💛

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন