ফন্ট সাইজ:
থিম:
আপকি আখো'মে নাজার

পর্ব 1

লেখক: মাহদিবা_মিশি

সালটা ১৮৪১। গুমোট রাত।চারিধারে হীম শীতল হাওয়া বইছে।অদূর হতে হুতুম পেঁচার আওয়াজ ভেসে আসছে।শুনশান রাস্তার এক পাশে একদল কুকুরের ঘেউঘেউ ডাক ;বিভাবরীর নিস্তব্ধ পরিবেশটাকে আরো লোমহর্ষক করে তুলেছে।কেমন যেন গায়ে কাটা দেয়ার উপক্রম।শব্দহীন পরিবেশে জঙ্গলের পশ্চিম দিক হতে বিহঙ্গের কূজন শুনা যাচ্ছে। সাথে জোনাকির আলো ছড়ানোর প্রয়াস, ধান ক্ষেতের আশপাশটা রঙিন আভায় ছুয়ে গেছে।

সকল পার্থিব নিয়মানুতার মাঝে, কেউ একজন কৃত্রিমতার মনস্তাত্ত্বিক চিন্তাধারায় ;হাতে ধারালো ছুরি সমেত এগিয়ে আসছে।তার এক হাতে ছুরিটা অন্ধকারে ও যেন জ্বলজ্বল করছে। অন্য হাতে মুষ্টি বদ্ধ করে আছে এক কপোতির ঘন-কালো কেশ। আগন্তুক টেনে হিঁচড়ে নিয়ে চলছে, জ্ঞানহীন কপোতির নিস্তেজ কায়া।মুখবায়ব তার রক্তাভ, কপালে শিরা গুলো দৃশ্যমান রগরগে আকার ধারণ করেছে।

কি নির্মমতার বেড়াজালে নিমজ্জিত বিক্ষত কপোতিকে হিঁচড়ে নিয়ে চলছে আগন্তুক। দাম্ভিকতা পূর্ণ এক একটা কদম ফেলে, নিখুঁত ভঙ্গিমায় সেই কপোতির নিস্তেজ কায়া নিয়ে এগিয়ে এসে আগন্তুক দাঁড়ালো জঙ্গলাকীর্ণ পর্বতের দক্ষিণে তৃণাচ্ছন্ন শুষ্ক সেই কূয়ার পাশে।যেখানে পতিত আছে, ১২২ খানা কপোতির লাশ।নিখাঁদ অথচ, বিভৎস রকমের যন্ত্রণায় ছটফট করে প্রাণ হারিয়েছিলো এক এক জন।আগন্তুক এই পর্বতের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নিলো।এখানকার পবনের হাওয়ায় মিশ্রিত রয়েছে, শতাধিক ছলনাময়ী বেগমজানের প্রাণ ভমরা।যাদের সে নিজে দক্ষ হাতে মৃত্যু দিয়েছে। নিশ্চিহ্ন করেছে, পৃথিবী থেকে তাদের অস্তিত্ব। আজ তার শিকার ১২৩ নাম্বার বিশ্বাস ঘাতিনীর।তবে এ কপোতি যে আগন্তুকে ঠকায় নি।ঠকিয়েছে স্বীয় স্বামীকে।

কিয়ৎপরিমাণ পর হঠাৎই কপোতির হুঁশ ফিরে এলো।সে নড়েচড়ে উঠতেই, আগন্তুক টের পেলো। তবুও তার চেহারা শান্ত।আয়েশি ভঙ্গিতে আগন্তুক কপোতির সম্মুখে বসলো।হাত বাঁধা কপোতি শিউরে ওঠে, সোজা হয়ে বসলো। রাতের আভছায় আগন্তুকের মুখবায়ব দর্শন করলো।স্পষ্ট নয়,তারপর ও কি শীতল তার চোখের নজর।দৃষ্টি সরিয়ে আগন্তুকের হাতের দিকে তাকাতেই, সহসা বুকের ভেতর কেঁপে তার।কাঁপা কাঁপা ভগ্ন কণ্ঠস্বর আগন্তুকের কর্ণগোচর হয়__

'কে... কে আপনি?'

ফিসেল হেসে উঠে আগন্তুক।আতঙ্ক, ভয়ে হাত- পা ঠান্ডা হয়ে আসে কপোতির।শিঁড়দাড়া বেয়ে হীম শীতল স্রোত বয়ে যায়।থরথর করে কেঁপে উঠে। সংকিত মন নিয়ে পিছিয়ে যায় খাণিকটা।আগন্তুক এখনো স্থির রয়েছে তার স্থানে।কিন্তু, চোখের চাহনি নিবন্ধিত কপোতির পানে।পিছাতে পিছাতে কপোতি গিয়ে কূয়ার সাথে ধাক্কা খায়।পিছনে তার কূয়া। আগন্তুক এবার উঠে দাঁড়িয়ে এগিয়ে যায়।

'আমার পরিচয় জানার কি খুব প্রয়োজন?'

'দেখুন ছেড়ে দিন আমায়।আমায় কেন ধরে এনেছেন? আমি কি করেছি?'

আগন্তুক এবার উচ্চস্বরে হেসে উঠে। সেই হাসির ঝংকার শব্দহীন জঙ্গলে বজ্রপাতের ন্যায় বিস্তৃত হয়ে একাকার হলো।আবারো কেঁপে উঠে কপোতি।

'প্রতারণা করেছো তুমি? পরকিয়া!জানো পরকিয়া আমার মোটেও পছন্দ না।একজনকে আঁকড়ে ধরে কি সারাজীবন কাটানো যায় না?ছলনার কেন প্রয়োজন?'

'দেখুন আমাকে ছেড়ে দিন।আমি আর ওসব করবো না,কথা দিচ্ছি। আমি তো আপনার কোনো ক্ষতি করি নি। '

বলেই কপোতি কান্না জুড়ে দিলো।আগন্তুক বিরক্তির শ্বাস ফেলে বলে উঠে,

'ছেড়ে দেয়ার জন্যই তো এখানে নিয়ে এসেছি!'

'মা..মানে কি করতে চাইছেন আপনি?'

'নিঃশেষ! '

বলেই আগন্তুক কপোতির চুল মুষ্টি বদ্ধ করে, ছুরি দিয়ে জবাই করতে লাগলো।কপোতি যন্ত্রণায় চিৎকার করে কেঁদে উঠলো।সেই শব্দ শুনে গাছের ডালে বসে থাকা হুতুম পেঁচা ভয়ে উড়ে পালালো।কিঞ্চিৎ গলা কাটার পর আগন্তুক মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে, কপোতির দু'হাতে পা রেখে চুল টেনে ধরে। এতে করে তার মাথার অর্ধেক চুল চামড়া সহ উঠে আসে।গগন কাপিয়ে আর্তনাত করে উঠে কপোতি।কি করুণ তার আহুতি।এতেও আগন্তুকের মন ভরে না।আবারো ছুরি চালায় কপোতির গণ্ডদেশে।বেস মুহুর্তের ব্যবধানে কপোতির লাশ ঢলে পরে মাটিতে। আগন্তুকের পুরো মুখশ্রী জুড়ে উষ্ণ তাজা রক্তের ছিটে ফোঁটা বিরাজমান। হাতের উল্টো পিঠ দিয়ে চেহারায় লেগে থাকা রক্তের ছিটে মুছে তাচ্ছিল্যে হেসে ঠোঁট বাঁকায় আগন্তুক। কপোতির উষ্ণ রক্তের উষ্ণতায়,তার রক্ত যেন শীতলতা পেলো।নিজ দায়িত্বে কপোতির লাশ তুলে ফেলে দিলো কূয়ার পানিতে। কূয়ার বিষাক্ত পানিতের তলিয়ে গেলো আরেকটা সতেজ লাশ। রক্তাক্ত ছুরিটা কূয়ার পানিতে ধুয়ে নিয়ে,আগন্তুক নির্বিকার হেঁটে চলছে জঙ্গলের রাস্তা দিয়ে। যেন এখানে কিছুই হয়নি।

হেঁটে চলছে আগন্তুক।মন গহীনে আবারো উঁকি দিলো সেই রাতের স্মৃতি।একজন প্যারালাইজড একজন মধ্য বয়স্ক পুরুষের চোখের পানি,তার আর্তনাত।ছোট একটা বাচ্চা মেয়ের মর্মাত্মিক মৃত চেহারা,চোখের সামনেই সবচেয়ে প্রিয়, ভরসার জায়গা দখল করে নেয়া মানুষটার নিকৃষ্টতা।আজও তাকে স্মৃতিগুলো ধ্বংসন করে প্রতিনিয়ত।আক্ষেপ, আজও সেই পাপচারী, জঘন্য মহিলার খুঁজ আগন্তুক পায় নি। তাকে নিজ হাতে শেষ করার আকাশম প্রয়াস বুকে লালন করেই বেঁচে আছে সে।সে নিঃশেষ করবে তাকে, এমন ধ্বংসকারিনীর এ পৃথিবীতে নিঃশ্বাস নেয়ার অধিকার নেই।

____________________________________________

কনকনে শীতের রাত। রাতের শেষ প্রহরে,শহর জুড়ে নিদারুণ নিস্তব্ধতা বিরাজমান। হিম শীতল পবনের হাওয়া বয়ে চলছে। আকাশের আজ পূর্ণিমার চাঁদটা যেন একটু বেশিই হাস্যউজ্জ্বল।অদূর হতে হাঁসনাহেনা ফুলের সুমিষ্ট ঘ্রাণ ছড়িয়েছে সর্বত্র। ভারতের মধ্যপ্রাচ্যের ভোপালে অবস্থিত তাজ-উল -মসজিদের ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাই শুধু কর্ণগোচর হচ্ছে। ঘড়ির কাঁটা যখন রাত ৩:৩৭ মিনিট পেরিয়েছে, রবের নিকট হাত তুলে করা প্রার্থনার সমাপ্তি করলো, শেহজাদ অনুরাগ আহিল।রাতের এই সময়টা বেশিরভাগই অনুরাগ তার রবের সাথে কাটায়।নিজের একাকিত্বময় জীবনের সব কথা তুলে ধরে তার কাছে।এতে যেন এক অলৌকিক প্রশান্তি অনুরাগ অনুভব করে।

যাইহোক, মোনাজাত শেষে অনুরাগ এসে বসলো,   মসজিদের পাশেই সেই হাঁসনাহেনা গাছের পাশে।মন ভরে নিশ্বাস নিলো,অনুরাগ।যেন ভেতরটা একদম শান্তিতে পরিপূর্ণ।এমন সময় হঠাৎই অনুরাগের চোখ পরলো,এক অশ্বারোহিণীর পানে।পরনে বোরকা, হিজাবে আবৃত মুখশ্রী।রাতের অমানিশায় হরিণের মতো টানাটানা আঁখি যুগলের মণিগুলো দীপ্তিমান মোমের শিখার মতো জ্বলজ্বল করছে।।মাটি কাঁপিয়ে ঝড়ের বেগে একটা সাদা ঘোড়ায় করে এগিয়ে আসছে মসজিদের দিকে।অনুরাগ কৌতুহল নিয়ে সেই দিকে  নিগূঢ় দৃষ্টি নিবন্ধন করলো। দূর হতে পূর্ণিমার আলোয় শুধু এক জোড়া আঁখির দেখা মিললো।ভয়ংকর সুন্দর সেই আঁখি যুগল। সুরমারাঙা বাদামি মণিযুক্ত আঁখিদ্বয়ে অনুরাগ মোহাবিষ্ট হলো। অনুরাগ অজান্তেই এগিয়ে এলো কিছু পথ। অশ্বারোহিণী যখন অনুরাগের কাছাকাছি এলো, অনুরাগ ঠাহর করলো সেই অপরিচিতা আহত, তার হাতে রক্তসিক্ত তলোয়ার।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন