ফন্ট সাইজ:
থিম:
তোমার প্রতি আমার অনুভূতি

পর্ব ৩

লেখক: মুন

সবাই মিলে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পরলো সন্ধ্যা ছয়টা বাজে ৩০ মিনিট সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর বোঝায় আকাশরা আকাশ সবার থেকে বিদায় নিয়ে চলে যাই। আকাশকে বিদায় দিয়ে সবাই বাসায় ফিরে আসে।
**দুই বছর পর
মুন: আলিয়া তাড়াতাড়ি আয় লেট হয়ে যাচ্ছে আমাদের।
আলিয়া: আসছি দোস্ত।
মুন: তুই সব সময় লেট করিস আলিয়া। তাই বলে আজকেও লেট করলি।
আলিয়া: সরি দোস্ত আর লেট হবেনা।
মুন: তোর সরি কি বিশ্বাস করা যায় দোস্ত। আজকে আমাদের কলেজের প্রথম দিন। তাও তুই লেট করলি।
**আজকে মুনদের কলেজে নবীন বরণ অনুষ্ঠান. মুন আলিয়া কথা বলতে বলতে কলেজে যাচ্ছে আজকে মুন আর আলিয়াকে মারাত্মক সুন্দর লাগছে। আজকে আলিয়া একটা সাদা রংয়ের শাড়ি র সাথে জুয়েলারি পড়েছে। আর মন আকাশি রং এর একটি জামদানি শাড়ি পড়েছে। সিম্পুল একটি লকেট কানে ছোট একটি দুল আর হাতে ঘড়ি চুল ছেড়ে দিয়েছেন এতে ওকে মাশাল্লাহ পরীর মত লাগছে।
কথা বলতে বলতে ওরা কলেজে পৌঁছায়। কলেজের সবাই তাদেরকে একটি করে ফুল দিয়ে বরণ করে নেয়।
তাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠানের জন্য স্টেজ সাজানো হয়েছে স্টেজের প্রথম সাড়িতে টিচাররা বসেছে। আর দ্বিতীয় শাড়িতে মন আর আলিয়া সাথে আরো অনেক স্টুডেন্ট বসেছে। সবাই কলেজের নতুন। তাদের স্বাগত জানাতে তাদের সিনিয়র আপুরা নানান বক্তব্য দিচ্ছে
আর সম্বর্ধনা জানাচ্ছে। তাদের
হঠাৎ মুনের একজনের দিকে চোখ আটকে যাই সে মানুষটা আর কেউ নয় আহনাফ। আজকে আহনাফকে অন্যরকম সুন্দর লাগছে।
আহনাফ আজকে কালো কালার একটি টি পাঞ্জাবি পড়েছে ফর্সা গায়ের রঙে আরো মানাচ্ছে তাকে হাতে ঘড়ি পড়েছে চুলগুলো জেল দিয়ে উপরের দিকে করে রেখেছে এতেই ওকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে ওর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না।
মুন: আলিয়া দেখ তোর ভাই।
আলিয়া: হুম দেখতে পাচ্ছি। কিন্তু ভাই এখানে কেনো।
আলিয়া আর মুনের কথার মাঝে হঠাৎ প্রফেসর স্যারের কথা শোনা যায় প্রফেসর স্যার বলে আমাদের আজকের স্পেশাল গেস্ট আহনাফ মালিথা।
আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন আহনাফ মালিথা।
আহনাফ তার নিজের মত কিছু কথা বলে স্টেজ থেকে নামার সময় তার চোখ যায় মুনের দিকে।
সে যেন তার চোখ ফেরাতে পারছে না অনেক বছর পর আবার তার প্রিয় সুভাষিনী এর সাথে দেখা । তার সুবাসিনী এখন প্রাপ্তবয়স্ক বালিকা।
আহনাফ:(মনে মনে বলে আর কিছুদিন পর তোমাকে আমার করে নিব আমার প্রিয় সুভাষিনী)
তারপর আহনাফ আলিয়া আর মুনের দিকে যাই
তাদের সাথে কথা বলার জন্য।
আহনাফ: আলিয়া কেমন আছিস?
আলিয়া: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া।
তুমি এখানে কেন ভাইয়া। তুমি যেখানে এসেছ বাসার সবাই জানে।
আহনাফ: না জানেন না। আমি এখন বাসায় যাব তুইও চল? কেমন আছো মুন।
মুন: জী ভাইয়া ভালো আছি।
আহনাফ:মনে মনে (যাকে বউ বানানোর স্বপ্ন দেখছে সেটাকে ভাইয়া বলে ডাকছে। এখন মরে যেতে ইচ্ছে করছে)
আহনাফ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যাই।
মুন আর আলেয়া আহনাফের যাওয়ার দিকে তাকিয়ে আছে হঠাৎ একটা মেয়ে এসে আরিয়া কে জিজ্ঞাসা করে ।
লামিয়া: আসসালামু আলাইকুম.
আলিয়া: ওয়ালাইকুম আসসালাম.
লামিয়া: আমি লামিয়া আমি কি তোমাদের বন্ধু হতে পারি.
আলিয়া: অবশ্যই তুমি আমাদের বন্ধু হতে পারো। আমি আলিয়া আর ও মুন আমার বেস্ট ফ্রেন্ড।
তারা লামিয়ার সাথে কথা বলে বাসার দিকে রওনা হয়।
মুন: লামিয়া মেয়েটা খুব ভালো। বল আলিয়া।
আলিয়া: হুম।
আলিয়া:মুন আজকে আমাদের বাড়িতে চল ।মা তোকে ডেকেছে।
মুন: বিকেলে যাব. এখন বাসায় যাব মাথা যন্ত্রণা করছে।
আলিয়া: আচ্ছা ঠিক আছে বিকালে আসবি কিন্তু. মা তোর সাথে কি কথা বলতে চাই। আর বাসায় পৌঁছে মেসেজ দিবি।
মুন: আচ্ছা ঠিক আছে। তাহলে তুই বাসায় যা আমিও বাসায় গেলাম।
**শেখ বাড়ি
মুনের মা: কিরে আজকে কেমন কাটলো কলেজের প্রথম দিন ।
মুন: ভালো কেটেছে আম্মু ।
মুনের মা: আচ্ছা ভালো। খাবার দিচ্ছি খেয়েনে ।
মুন: আম্মু এখন খাবো না আমার মাথায় যন্ত্রণা করছে। আমি এখন একটু ঘুমাবো।
বলে মুন উপরে চলে যাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে বিকেল সাড়ে চারটা বাজে এখনো ঘুম ভাঙেনি মুনের আলিয়া ডাকতে চলে এসেছি মুনকে
আলিয়া: আন্টি মুন কোথায়?
মুনের মা: ও ওপরে নিজের রুমে ঘুমাচ্ছে। ওর মাথা ব্যথা করছিল ।তাই ওকে একটু ডেকে দাও তো ও না খেয়ে ঘুমিয়ে গেছে।
আলিয়া: আচ্ছা আন্টি।
আলিয়া:এই মুন ওঠ ।
মুন: হুম উঠছি। তুই কখন আসলি।
আলিয়া: যখন তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিলি.
মুন: আচ্ছা তুই একটু বস আমি ফ্রেশ হয়ে আসছি।
বলে মুন ফ্রেশ হতে চলে যাই ফ্রেশ হয়ে এসে আলিয়ার সাথে তাদের বাসায় যাই।
****মালিথা বাড়ি
মালিথা বাড়িতে পা দিতেই মুনের সাথে আহনাফ এর দেখা হয়ে যায় আর দেখিও না দেখার ভান করে চলে যাই আহনাফ কিন্তু একটু দূরে যাই সে তার সুভাষীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।তার সুহাসিনী। গায়ের একটি খয়েরি রঙের থ্রি পিস পড়ে আছে। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে।
মিসেস মালিথা: মুন তোকে তো আমি সকালে ডেকেছিলাম এত দেরি করলি কেন।
মুন: আন্টি আমার সকালে খুব মাথা ব্যথা করছিল তাই বাসায় যেয়ে একটু ঘুমিয়ে ছিলাম. তাই তোমার কাছে আসতে পারিনি গো সুন্দরী কিছু মনে করো না।
মিসেস মালিথা: আচ্ছা ঠিক আছে. তুই বস তোর সাথে আমার কথা আছে।
মুন: আচ্ছা বলো‌ কি কথা।
মিসেস মালিথা: কালকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে. তুই সকাল করে চলে আসবি. আর এই কাডটা তোর মায়ের কাছে দিবি । আর বলবি যে আমি আসতে পারিনি । তাই তোর হাত দিয়ে পাঠিয়েছি কিছু মনে যেন না করে। যেতে পারিনি

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব ৩ শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন