আরহাম চৌধুরী ছেলেটা একদম অন্যরকম।
গম্ভীর। চুপচাপ। কারো সাথে বেশি কথা বলে না। বাড়িতে, মিটিংয়ে, অফিসে - সব জায়গায় ও এক কোণায় চুপ করে দাঁড়িয়ে থাকে। কেউ প্রশ্ন করলে এক লাইনে উত্তর দেয়। কেউ আড্ডা দিতে ডাকলে মাথা নাড়িয়ে না করে দেয়।
সবাই ওকে ভয় পায়। বলে, মন্ত্রীর ছেলে অনেক রাগী, অনেক গম্ভীর।
কিন্তু কেউ জানে না, এই গম্ভীর ছেলেটার ছোটবেলায় একটা ছোট্ট বউ ছিল।
ছোটবেলায় একটা বিয়ে হয়েছিল।
তখন আরহামের বয়স ১১। আর মেহেরিনের বয়স মাত্র ৪।
আরহাম তখন ক্লাস ফাইভে পড়ে। লম্বা, গম্ভীর, কম কথা বলা ছেলে। আর মেহেরিন তখন একদম ছোট্ট পুতুল। লাল জামা পরে, হাতে লাল চুড়ি পরে বসেছিল। আর ও ছিল অনেক দুষ্টু। সারাক্ষণ ছোটাছুটি করতো, সবার জিনিস নিয়ে পালাতো।
আরহামের মা আর মেহেরিনের মা ছিল ছোটবেলার বান্ধবী। একসাথে স্কুলে যেত, একসাথে খেলতো। বড় হয়ে একজন গেল অনেক বড়লোক পরিবারে, মন্ত্রীর বাড়ির বউ হয়ে। আরেকজন গেল গরিব একটা পরিবারে। কিন্তু বন্ধুত্বটা কখনো ভাঙেনি।
দুই বান্ধবী মিলে ঠিক করলো, তাদের ছেলে-মেয়ের বিয়ে দিবে। যাতে তাদের বন্ধুত্বটা সারাজীবন থেকে যায়।
সেদিন ছোট্ট আরহামকে বলা হলো, "এই যে তোর বউ।" আরহাম গম্ভীর মুখে বলেছিল, "এত ছোট বউ দিয়ে আমি কি করবো?" সবাই হেসে উঠেছিল।
আর ছোট্ট মেহেরিন দুষ্টুমি করে আরহামের পাঞ্জাবিতে কাদা লাগিয়ে দিয়েছিল। আরহাম রেগে গিয়েছিল, কিন্তু কিছু বলেনি। এটাই আরহাম। ছোটবেলা থেকেই কম কথা বলে।
তারপর সব বদলে গেল।
আরহামের বাবা, মন্ত্রী আনোয়ার চৌধুরী, রাজনীতিতে আরও বড় হয়ে গেল। ঢাকায় চলে গেল। আর মেহেরিনের বাবা চাকরির জন্য চলে গেল চট্টগ্রামে।
তারপর মেহেরিনের মা মারা গেল। মেহেরিনের বয়স তখন দশ। মা মারা যাওয়ার সাথে সাথে ওই ছোটবেলার বিয়ের কথাটাও হারিয়ে গেল।
আজ, পনেরো বছর পর।
আরহাম এখন ২৬ বছরের যুবক। বাংলাদেশেই থাকে। বাবার সাথে রাজনীতির কাজে সাহায্য করে। সামনে নির্বাচন। তাই ওর বাবা, মন্ত্রী আনোয়ার চৌধুরী এখন অনেক ব্যস্ত। সারাদিন মিটিং, মিছিল, জনসভা। আরহামকেও বাবার সাথে সাথে দৌড়াতে হয়।
আরহাম এখনো আগের মতোই। গম্ভীর। কারো সাথে বেশি কথা বলে না।
আর মেহেরিন এখন ১৯ বছরের মেয়ে। অনেক সুন্দর, কিন্তু অনেক দুষ্টু। চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে ভার্সিটিতে ভর্তি হতে। বাবার সাথে ছোট একটা বাসায় থাকে। একটা টিউশনি করে নিজের খরচ চালায়। মা নেই। বাবাই সব।
মেহেরিন এখনো ছোটবেলার মতোই দুষ্টু। ভার্সিটিতে সবার সাথে দুষ্টুমি করে। ক্লাসে স্যারের পড়ার সময় পেছনে বসে বান্ধবীর চুলে কলম দিয়ে লিখে দেয়। ক্যান্টিনে সবার খাবার থেকে একটু একটু করে নিয়ে খায়।
আজকের দিনটা ছিল অনেক ব্যস্ত।
আরহামের বাবার একটা বড় মিটিং আছে। নির্বাচনের জন্য অনেক বড় মিটিং। আরহামকে তাড়াতাড়ি যেতে হবে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আরহাম পেছনে বসে আছে। চুপচাপ। ফোনে বাবা বারবার ফোন করছে।
"আরহাম, কই তুই? মিটিং শুরু হয়ে গেছে।"
আরহাম শুধু বললো, "আসতেছি।"
এই একটা শব্দ। এর বেশি কিছু বললো না।
ঠিক তখনই জ্যামে গাড়িটা আটকে গেল। আরহাম বিরক্ত হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো।
আর তখনই ও দেখলো মেয়েটাকে।
রাস্তার ওপারে, একটা রিকশা থেকে নামছে একটা মেয়ে। গোলাপি ওড়না, লম্বা চুল, হাতে বই। মেয়েটা রিকশাওয়ালার সাথে দুষ্টুমি করে বলছে, "মামা, ভাড়া কম নেন। আমি তো স্টুডেন্ট।"
রিকশাওয়ালা হেসে বলছে, "আচ্ছা মা, কমই নিলাম।"
মেহেরিন হেসে রিকশা থেকে নামলো। ওর হাসিটা দেখে আরহামের বুকটা ধক করে উঠলো।
এই মেয়েটা কে? ওকে দেখে কেন এমন লাগছে? আরহাম জীবনে কখনো কোনো মেয়েকে দেখে এমন অনুভব করেনি। ওর গম্ভীর মুখটা কেমন যেন নরম হয়ে গেল।
ড্রাইভার বললো, "স্যার, জ্যাম ছেড়েছে। যাবো?"
আরহাম বললো, "দাঁড়াও।"
ও গাড়ি থেকে নেমে গেল। মিটিংয়ের কথা ভুলে গেল। বাবার ফোন আসছে, কিন্তু ও ধরছে না।
ও মেয়েটার পেছনে গিয়ে দাঁড়ালো। কিন্তু কিছু বললো না। শুধু চুপচাপ তাকিয়ে রইলো। এটাই আরহাম। বেশি কথা বলতে পারে না।
মেহেরিন পেছনে তাকিয়ে দেখলো, একটা লম্বা, গম্ভীর ছেলে ওর দিকে তাকিয়ে আছে।
মেহেরিন দুষ্টুমি করে বললো, "এই যে! এভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে চিনেন?"
আরহাম বললো, "না।"
মেহেরিন বললো, "তাহলে তাকিয়ে আছেন কেন?"
আরহাম একটু চুপ করে থেকে বললো, "ভালো লাগছে।"
মেহেরিনের মুখটা লাল হয়ে গেল। এই গম্ভীর ছেলেটা এত সুন্দর করে কথা বলে?
মেহেরিন বললো, "আপনার নাম কি?"
আরহাম বললো, "আরহাম।"
মেহেরিন বললো, "আমি মেহেরিন।"
আরহাম মনে মনে বললো, মেহেরিন। নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন শুনেছি। ছোটবেলায় আমার ছোট্ট বউটার নামও তো মেহেরিন ছিল। ওর বয়স ছিল ৪। আর আমার বয়স ছিল ১১।
কিন্তু আরহাম কিছু বললো না। ও শুধু বললো, "তুমি ভার্সিটিতে পড়ো?"
মেহেরিন বললো, "হ্যাঁ। আপনি? আপনি কি করেন?"
আরহাম বললো, "বাবার সাথে কাজ করি।"
মেহেরিন দুষ্টুমি করে বললো, "ওওও, বাবার হোটেলে খান?"
আরহাম কিছু বললো না। শুধু ওর দিকে তাকিয়ে রইলো। এই দুষ্টু মেয়েটার দুষ্টুমি ওর ভালো লাগছে।
ঠিক তখনই ওর ফোনটা আবার বাজলো। বাবা ফোন করেছে।
"আরহাম, কই তুই? মিটিং শুরু হয়ে গেছে।"
আরহাম বললো, "আসতেছি।"
ফোনটা রেখে আরহাম মেহেরিনের দিকে তাকালো। "কাল আবার আসবো।"
মেহেরিন বললো, "কেন?"
আরহাম বললো, "তোমাকে দেখতে।"
মেহেরিন হেসে দৌড়ে ভার্সিটির ভেতরে চলে গেল।
আরহাম গাড়িতে উঠে মিটিংয়ে গেল। কিন্তু পুরো মিটিংয়ে ওর মনটা ছিল মেহেরিনের কাছে। বাবা বক্তব্য দিচ্ছে, সবাই শুনছে। কিন্তু আরহাম বারবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে।
ও মনে মনে বললো, "মেহেরিন, তুমি কে? তোমাকে দেখে কেন মনে হচ্ছে, তোমাকে আমি অনেক আগে থেকে চিনি? যখন আমার বয়স ১১ ছিল, তখনকার কেউ?"
আর মেহেরিন ক্লাসে বসে ভাবছে, "এই লোকটা কে? এত গম্ভীর, কথাই বলে না। কিন্তু চোখ দুটো কেমন যেন মায়া মায়া। ওকে দেখে কেন মনে হচ্ছে, ওকে আমি আগে কোথাও দেখেছি?"
দুজনেই জানে না, ওরা আসলে অচেনা না। ছোটবেলায় ওদের বিয়ে হয়েছিল। আরহাম ছিল ১১ বছরের গম্ভীর বর, আর মেহেরিন ছিল ৪ বছরের দুষ্টু বউ।
ভাগ্য তাদের আবার মুখোমুখি করে দিয়েছে। মিটিংয়ে যাওয়ার পথে।
(চলবে...)