স্কুল ব্যাগ কাঁধে নিয়ে হেলতে দুলতে স্কুলে যাচ্ছে মেঘ৷ চুলে তার বিনুনি করা আর মুখে গুঁজা ললিপপ৷ বেশ ফুরফুরে মেজাজ তার। মেঘ এদিক ওদিক তাকিয়ে হাঁটছিলো আচমকা কারও সাথে ধাক্কা লাগল তার। ধাক্কার ফলে ব্যথা পেলো খানিকটা তাই সে আহ্ করে শব্দ করে উঠল। অতঃপর পিটপিট করে চাইলো সামনে মানুষটার দিকে৷ সামনে তাকাতেই মেঘের চক্ষুদ্বয় কপালে উঠল৷ কারন সামনে দাঁড়িয়ে আছে তার প্রাণ প্রিয় আবির ভাই৷ আবির এই পাড়ার ছেলে আর তার ব্রেস্টফ্রেন্ডের বড় ভাই৷ বেশ নামডাক তার৷ নাম ডাক হওয়ার কারণ ও আছে আবির রাজনীতি করে৷ এলাকার বড়ো ভাইও, তাই সবাই সম্মান করে চলে৷ আবিরের পরিবারের ব্যাকগ্রাউন্ড ও বেশ ভালো৷ আবির মেঘের দিকে, শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল,
-- কি রে দেখে হাঁটতে পারিস না? এখনিতো লাগত।"
মেঘ মাথা নিচু করে মিনমিন কন্ঠে বলে উঠল,
-- সরি।"
আবির কোমরে হাত দিয়ে ফোঁস করে শ্বাস নিয়ে বলে উঠল,
-- তোর ভাই শ্রাবণ কি ঘুম থেকে উঠেছে?"
-- জানিনা।"- কথাটা মেঘ গাল মুখ ফুলিয়ে গ্যাস বেলুন বানিয়ে বলে উঠল। এই লোকটা কি একটু দুদণ্ড ভালো করে কথা বলতে পারে না তার সাথে দেখলেই খালি বলে উঠে শ্রাবণ কোথায় কি করে? কেনো সে কি জিজ্ঞেস করতে পারে না, মেঘ কি করিস? কেমন আছিস? লেখাপড়া কেমন চলে? নিজের যত্ন নিস?
মেঘের গাল ফুলানো দেখে আবির তার ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল৷ অতঃপর বলে উঠল,
-- যা স্কুলে যা।"
-- হুম।" - বলেই মেঘ দ্রুত সেই জায়গা হতে প্রস্থান করল৷ তার মনে অভিমানের মেঘ জমেছে৷ এই মানুষটাকে সে বাড়াবাড়ি রকমের ভালোবাসে৷ কিন্তু বয়সে ছোটো বলে তার সেই ভালোবাসা অমূলে নেয় না লোকটা। কি খারাপ লোকরে বাবা!
আবির তাকিয়ে রইলো অভিমানী মেঘের যাওয়ার পানে৷ মেঘের পিছন পিছন আবিরের দুজন লোক ও গেলো৷ এই দুজন পাহারাদার। মেঘের অজান্তে আবির ঠিক করে দিয়েছে৷ কি করবে? মেয়েটা অবুঝ ক্লাস সেভেনে পড়ে৷ এই মূহুর্তে তার ভালোবাসায় সায় দেওয়া অনৈতিক। আর আবির খাঁন কখনো অনৈতিক জিনিস প্রশয় দেয় না৷ মুখে শতবার ভালোবাসি বললেই হয় না৷ ভালোবাসাকে আগলে রাখা, যত্নে রাখা নামই ভালোবাসা৷
আবির ফোঁস করে শ্বাস নিয়ে পা বাড়ালো মেঘদের বাড়ির দিকে৷ এই শ্রাবণটা না বড্ড কুঁড়ে। শীতের মৌসুম চলে এসেছে বলে বিছানা থেকে এখনো উঠছে না৷ অথচ আজ তাদের দরকারী মিটিং আছে, সামনেই ইলেকশন৷ সে কথা কবে বুঝবে এই ছেলেটা৷ এই দুই,ভাই বোন তাকে জ্বালিয়ে মারছে৷
-------------------
স্কুলে পৌঁছালো মেঘ৷ কাঁধের ব্যাগটা ধপাস করে বেঞ্চে রাখল৷ ধপাস করে শব্দে হতে মেঘের প্রাণ প্রিয় বান্ধবী তিথি চাইলো তার পানে৷ অতঃপর বলে উঠল,
-- কী রে মেজাজ এতো খারাপ কেনো?"
-- তোর ভাইয়ের সাথে দেখা হয়েছিল, জানিস কী বলেছে?"
তিথি অধির আগ্রহ নিয়ে বলে উঠল,
-- কী?"
-- জিজ্ঞেস করেছে শ্রাবণ কোথায় কি করে?"
তিথির ফিক করে হেসে উঠল। মেঘে রাগী চোখে তাকাতে, তিথির হাসিটা থেমে গেলো৷ মেঘে তিথির পাশে বসে বলে উঠল,
-- ওনি এমন কেনো? ওনি কখনো আমার ভালোবাসা বুঝবে না।"
-- সামনে আমাদের ফাইনাল এক্সাম ফেল করলে ভাইয়া কড়া রোদে কান ধরিয়ে দাঁড় করিয়ে তারপর ভালোবাসা বুঝাবেন বেবি।"
মেঘ মুখ বাঁকিয়ে বলল,
-- এ-ছাড়া ওনি পাড়েনই বা কি? পাষণ্ড পুরুষ।"
-- হয়েছে, এখন প্রেম-পিরিতি ছেড়ে দয়া করে পড়াতে মন দিন। নয়তো কপালে দুঃখ আছে।"
মেঘ আর কিছু না বলে ব্যাগ খুলে বই বের করে পড়াতে মন দিলো৷
-----------------
শ্রাবন আর আবির বসে আছে মুখোমুখি। আবির রাগে ফুঁসছে৷ শ্রাবণ একটু বোকা হাসলো৷ তার হাসি দেখে আবির আরো রেগে উঠল৷ এর মধ্যে শ্রাবণ আর মেঘের মা মিসেস তাহমিনা রহমান ওদের জন্য গরম গরম নাস্তা নিয়ে এলো৷
আবিরের শক্ত চোয়াল দেখে মিসেস তাহমিনা রহমান বলে উঠলেন,
-- বাবা আবির রেগে আছো কেনো?"
-- মামণি, তোমার ছেলে এতো কুঁড়ে কেনো বলো তো? ফোন বন্ধ করে, ঘুমাচ্ছে। উঠার নাম গন্ধ ও ছিলো না যদি না আমি এসে ওকে উঠাতাম।"
মিসেস তাহমিনা রহমান আলতো হেসে বলে উঠলেন,
-- জানোইতো ও এমনি৷ নাস্তা করে নেও।"
শ্রাবণ বিছানা থেকে উঠে আলমারি খুলে জামা কাপড় নিয়ে চলে গেলো ফ্রেশ হতে৷ আবির নাস্তা প্লেটটা টেনে নিয়ে খাবারটা মুখে নিলো৷ পুলি পিঠা বানিয়েছে মিসেস তাহমিনা রহমান। ওনার রান্নার হাত বরাবরই বেশ ভালো৷ খুবই অল্প বয়সে ওনার বিয়ে হয়েছিলো৷ এখনো বেশ ইয়াং আছেন তিনি৷ দেখলে বুঝার উপর নেই ওনি যে দুই সন্তানের মা৷
একটু পর শ্রাবণ বের হলো৷ তারপর আবিরের পাশে বসে নাস্তা করতে লাগল। আবির বলল,
-- আসার পথে তোর বোনের সাথে, দেখা হলো।"
ভ্রু কুঁচালো শ্রাবণ খাবার চিবুতে চিবুতে জিজ্ঞেস করল,
-- কি বলল ও?"
-- আমার সাথে ধাক্কা লাগল, তারপর সরি বলে দৌড় দিলো স্কুলের দিকে।"
-- বুঝেছি৷ রাগিয়ে দিয়েছিস।"
-- প্রেয়সিকে রাগাতে মন্দ লাগে না।"
-- ভালোবাসার কথা কখন বলবি?"
-- বড় হোক তারপর।"
শ্রাবণ হাসল। শ্রাবনের হাসি দেখে গম্ভীর কন্ঠে বলে উঠল,
-- হাসিস না তো দ্রুত নাস্তা শেষ কর, বের হতে হবে আমাদের৷"
------------------------
ক্লাস রুমে ক্লাস চলছে৷ মেঘের মন নেই সেই দিকে৷ তার মন জুড়ে কেবল, আবির৷ তিথি মেঘের এই উদাসীনতা দেখে গুঁতো মারল৷
মেঘে চাইলো তার পানে৷ অতঃপর তিথি বলে উঠল,
-- ক্লাসে মন দে৷ স্যার কিন্তু দাঁড় করিয়ে রাখবে।"
-- কি করবো বলো তো? আমার মন জুড়ে তো তোর ভাই৷"- মেঘ একদম ফিসফিস করে বলে উঠল।
মেঘের কথাতে চাপা হাসি হাসল তিথি। মেয়েটা যে তার ভাইয়ের জন্য পাগল তা বুঝতে এক সেকেন্ড ও লাগল না তিথির৷
চলবে--