ফন্ট সাইজ:
থিম:
শেষ বিকেলের গল্প

পর্ব 1

লেখক: সামিয়া নুর তাহমিনা

(আসলে আমি কি থেকে কি লিখছি নিজেও জানিনা🥲গল্পটা সম্পুর্ন কাল্পনিক
কোথাও কোনো ভুল হলে Adjust করে নিও😐)
#শেষ বিকেলের গল্প*
#লেখিকা: সামিয়া নুর তাহমিনা
#পর্ব - ১
ঢাকায় নতুন আসছে আয়রা। এই এলাকা, এই বাসা, এই মানুষজন - কিচ্ছু তার ভালো লাগতেছে না।
আগের বাসায় তার অনেক বন্ধু ছিল, ছাদ ছিল, আড্ডা ছিল। এখানে এসে মনে হচ্ছে জেলখানায় আসছে। মা সারাদিন বলে, "আয়রা, বাইরে যাস না, ছাদে যাস না, ছেলেদের সাথে কথা বলিস না।"
আয়রার কথা একটাই, "আমার যা মন চায় আমি তাই করবো।"
আয়রা ছোটবেলা থেকেই এরকম। কেউ তাকে কিছু করতে মানা করলে, সে আরো বেশি করে সেটা করে। মা যত বলে "করিস না", সে তত বেশি করে। তার বাবা মাঝে মাঝে বলে, "এই মেয়েটা একদম ত্যাড়া হইছে।" আয়রা তখন হেসে বলে, "হুম, আমি ত্যাড়াই।"
সেদিন বিকেলে আয়রা মন মরা হয়ে একটু ছাদে গিয়েছিল। তার আবার গান শুনতে ভালো লাগে। তাই, কানে হেডফোন, হাতে এক বালতি পানি গাছে দিবে বলে নিয়ে আসছে।
আসলে ছাদে উঠার আসল কারণ গাছে পানি দেওয়া না। আসল কারণ হলো, ঘরে তার দম বন্ধ হয়ে আসতেছিল। নতুন বাসায় তার কোনো বন্ধু নাই, কথা বলার কেউ নাই। তাই সে ভাবলো, একটু ছাদে গিয়ে বাতাস খেয়ে আসি।
ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে নিচে দেখতেছিল। নিচে কয়েকটা ছেলে ক্রিকেট খেলতেছে।
আয়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিল,
"এই এলাকার ছেলেগুলো দেখতে কেমন? আগের এলাকার ছেলেগুলো অনেক ভালো ছিল। এরা হয়তো আরো পচা হবে।"
হঠাৎ তার হাত থেকে বালতিটা একটু কাত হয়ে গেল। আর পানি গিয়ে পড়লো ঠিক নিচ দিয়ে হেঁটে যাওয়া একটা ছেলের গায়ে।
ছেলেটা ভিজে একদম চুপসে গেল। হাতে বই খাতা, সাদা শার্ট ভিজে গেছে।
আয়রা প্রথমে একটু ভয় পেয়ে গেছিল। ভাবছিল, "ইশ, কি করলাম! এখন তো ছেলেটা বকা দিবে।" কিন্তু পরের সেকেন্ডেই তার ত্যাড়ামি চলে আসলো। সে ভাবলো, "ভয় পাবো কেন? আমি তো ইচ্ছা করে ফেলি নাই।"
নিচ থেকে চিৎকার করে বললো,
"এইইই! কে পানি ফেলছে? চোখ নাই নাকি?"
আয়রা একটুও ভয় পেলো না। উপর থেকে উঁকি দিয়ে বললো,
"আমি ফেলছি। তো কি হইছে? আপনি দেখে হাঁটতে পারেন না? ছাদের নিচ দিয়ে হাঁটলে তো পানি পড়বেই।"
আয়রা এমনভাবে বললো, যেন দোষটা তার না, দোষটা ওই ছেলেটারই।
ছেলেটা তো পুরা অবাক। সাধারণত কেউ পানি ফেললে সরি বলে। আর এই মেয়ে উল্টা ঝাড়ি দিচ্ছে!ছেলেটা বললো,
"আপনার মাথায় কি সমস্যা আছে? আমার
খাতা ভিজে গেছে। কাল পরীক্ষা আমার।"
"তো আমি কি করবো? আপনার পরীক্ষা কি আমি দিবো নাকি? খাতা ভিজছে, রোদে দেন, শুকিয়ে যাবে। এত চিল্লানোর কি আছে?"
আয়রা কথাটা এমনভাবে বললো, যেন খাতা ভিজা খুবই সাধারণ ব্যাপার।ছেলেটা রাগে উপরে উঠে আসলো।সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবতেছিল,
"আজকে এই মেয়েকে একটা শিক্ষা দিবো। এত বড় সাহস!"
আয়রা তখনও ছাদে দাঁড়িয়ে আছে, এক হাতে বালতি। ভয় পাওয়ার কোনো লক্ষণই নাই।
সে মনে মনে ভাবতেছিল, "আসুক। দেখি কি করে। আমি কি ভয় পাই নাকি?"ছেলেটা এসে বললো,
"আপনি এই বাসায় নতুন না? এত বেয়াদব কেন আপনি?"
"আমি বেয়াদব না, আমি এরকমই। ভালো না লাগলে আমার ছাদে আসবেন না। আর হ্যাঁ, আপনি কে? আমার ছাদে কি করতেছেন?"
আয়রা উল্টা তাকেই জিজ্ঞেস করতেছে, সে কেন ছাদে আসছে।ছেলেটা বললো,
"আমি আয়ান। পাশের বাসায় থাকি। এই এলাকায় সবাই আমাকে চিনে।"
আয়রা তাচ্চিল্লের সাথে হেসে বললো,
"ওহ, আয়ান সাহেব! আপনাকে চিনে তো আমার কি? আমি তো চিনি না। আর চিনতেও চাই না।"
আয়ান জীবনে এমন মেয়ে দেখে নাই। সব মেয়ে তার সাথে ভালো করে কথা বলে, আর এই মেয়ে পুরা ত্যাড়ামি করতেছে।
আয়ান একটু রেগে গিয়ে বললো,
"আপনি সবার সাথে এভাবেই কথা বলেন নাকি?"
"হুম, বলি। যারা আমাকে রাগায়, তাদের সাথে এভাবেই কথা বলি।"
"আপনার নাম কি?"
"নাম দিয়ে কি করবেন? আপনার খাতা শুকাবেন নাকি?
"আচ্ছা, আপনি তো দেখি পুরা ঝগড়াটে।"
"হুম, আমি ঝগড়াটেই। এখন যান, আমার ছাদ থেকে নামেন। আমার একা থাকতে ভালো লাগে।"
আয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো। সে যাইতে চাইতেছিল না। কিন্তু আয়রার চোখের দিকে তাকিয়ে সে বুঝলো, এই মেয়ে এখন আর কথা বলবে না।
আয়ান নিচে নামতে নামতে বললো,
"ঠিক আছে, দেখা হবে।"
"দেখা না হলেই খুশি হবো।"
আয়ান চলে যাওয়ার পর আয়রা একা একা হাসতেছিল। ছেলেটার রাগী মুখটা মনে পড়ে তার হাসি পাচ্ছিল।
সে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে ভাবতেছিল, "ছেলেটা দেখতে খারাপ না। কিন্তু একটু বেশি রাগী। আর একটু বোকাও আছে।"
সে মনে মনে ভাবলো, "ছেলেটা একটু বোকা আছে। একটু রাগালেই রেগে যায়। একে তো রাগিয়ে মজা আছে।"
আয়রা নিজেই বুঝতেছিল না, কেন সে এত হাসতেছে। কিছুক্ষণ আগেও তার মন খারাপ ছিল, এখন মনটা একটু ভালো লাগতেছে।
আর ওইদিকে আয়ান বাসায় গিয়ে সারাক্ষণ ভাবতেছে, "এই মেয়েটা কে? এত ত্যাড়া কেন? কালকে আবার ছাদে যাবো, দেখি কি বলে।"
আয়ান বাসায় গিয়ে তার ভেজা খাতাটা রোদে দিলো। কিন্তু তার মনটা খাতার দিকে নাই। তার মনটা ছাদের মেয়েটার দিকে।
অন্যদিকে, আয়রা ছাদ থেকে নেমে এক মনে গান গাচ্চে.. . . . . .
~আমার অযথা সব লিখা গান. . . .
.....সব শুনে মন করে অযাতন... .
...তুমি বুঝনি কেন আমাকে?..... . .
..........তুমি বুঝনি আমি বলিনি.. . .
....তুমি স্বপ্নতে কেন আসনি........~
তার তাকে অনেক বার ডেকেছে কিন্তু সে তো তার মহৎ কর্মে.. না মানে কানে হেডফোন গুঁজে গান গাইতে ব্যস্ত।
এবাবেই তার আজকের দিন পার করে...।
...চলবে...........।
(কেমন হইচে জানিনা তবে আগামিতে ভালো হবে🥲)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন