ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যের প্রিয় কাব্য

পর্ব 1

লেখক: নিশাত তাসনিম

আরে! এগুলো কোন ধরনের অসভ্যতামো!"
কথাটি বেশ চেঁচিয়েই বলে ওঠে আলিবা।
ক্যাম্পাসের মাঠের এক কোণে দাঁড়িয়ে ছিল আলিবা ও তার বেস্ট ফ্রেন্ড সুবাইতা। হঠাৎ আলিবার গায়ে কেউ ঠান্ডা পানি ফেলে দেয়। মুখ তুলে তাকাতেই মাথাটা একদম গরম হয়ে যায় তার।
সামনে দাঁড়িয়ে আছে আলিবার তিন চিরশত্রু। এর মধ্যে প্রধান শত্রু "কায়াত হাসান"।
আলিবা চটে গিয়ে বলল, "তোর সাহস তো কম না! তুই কিনা এই কলেজের সবচেয়ে ভালো, শান্তশিষ্ট, লক্ষ্মী মেয়ে 'আলিবা আহাম্মেদ অরণী'র গায়ে পানি ফেলিস!"
সামনে থাকা কায়াত বেশ নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, "ওহ! আমি তো ভয় পেয়ে গেলাম! আমি তো ভেবেছিলাম এখানে একটা আস্ত ময়লার ভান্ডার আর ময়লা কুড়ানি দাঁড়িয়ে আছে, যে কিনা যেখান-সেখান থেকে ময়লা কুড়িয়ে এনে মানুষের বাইকের ওপরে ফেলে! তাই তো ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দিলাম, যাতে আমাদের সুন্দর কলেজের পরিবেশ রক্ষা পায় তোর মতো আবর্জনা থেকে!"

আলিবা নিজের ভিজে যাওয়া পোশাকের দিকে একবার তাকায়। তারপর ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটিয়ে নিজের কলেজের ব্যাগটা সুবাইতার হাতে ধরিয়ে দেয়। নিজের গলার ওড়নাটা আড়াআড়িভাবে শক্ত করে বেঁধে নিয়ে বলে—
"তোরা আমার গায়ে পানি মেরেছিস, এই পানি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু আমি যদি কাদা মারি... কী করবি তোরা, বল?"
কথাটা শেষ করেই পাশে পড়ে থাকা কাদার ছোট্ট স্তূপ থেকে দুই হাতের মুঠোয় কাদা তুলে নিয়ে দৌড় লাগাল তাদের পেছনে!
সামনে কায়াত, ফাহিম আর সূর্য; আর পেছনে খেপাটে আলিবা!
ওরা খুব ভালো করেই জানে, এই 'তারছিড়া' মেয়ের হাতের নাগালে আসলে সত্যি সত্যিই মুখে-গায়ে কাদা লেপে দেবে। তখন মান-সম্মান কিচ্ছু থাকবে না! তাই প্রাণের ভয়ে বেশ জোরে জোরে দৌড়াতে লাগল তারা।
কায়াতের ঠিক ১০-১২ হাত দূরে আলিবা। সে নিশানা পাকা করছে—একবার ঠিকঠাক তাক করতে পারলেই কাদা ছুড়ে মারবে। কিন্তু দৌড়ের চোটে নিশানা লাগাতে পারছে না।এইদিকে সূর্য দৌড়াতে দৌড়াতেই রেগেমেগে বলে উঠল, "কায়াতের বাচ্চা! তোকে মানা করেছিলাম ওই আলিবার গায়ে পানি মারতে, কিন্তু তুই তো নিউটনের সৎ নাতি, তাই বুদ্ধিটা ও তারছিড়া দের মতো, আজকে আমি আমার জিএফ এর সাথে দেখা করতে যাব, যদিও সত্যি সত্যি কাদা মেরে দেয় আমি কি করবো। তারা কথা বলতে বলতে আর এইবার অনেকটা কাছে চলে এসেছে , আলি বা যখনি কাদাটা মারতে যাবে তখনই কায়াত সামনে থেকে সরে যায়, হ্যাঁ কাদাটা লাগে ক্যাম্পাসের দিকে যাওয়া আগন্তকের গায়ে, আকস্মিক এমন ঘটনায় আলিবা হোঁচট খেয়ে পড়ে যায়, ব্যথা তুর শব্দ করে সে সামনে তাকায় আর চোখ বড় বড় হয়ে যায়, ততক্ষণে কায়াত ও তার বন্ধুরা পগার পাড়।
অপরিচিত তরুণ দাঁড়িয়ে। পরনে স্কাই ব্লু রঙের শার্ট, ব্ল্যাক প্যান্ট, চোখে চশমা, হাতে দামি ঘড়ি আর অন্য হাতে ল্যাপটপ। যেকোনো মেয়ে প্রথম দেখায় ক্রাশ খেতে বাধ্য! আলিবার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হলো।

কিন্তু সমস্যা হচ্ছে—লোকটির সুন্দর শার্টের দুই পাশে এখন কাদা মাখামাখি। কিছুটা কাদা ছিটকে এসে লেগেছে তার চশমা আর ঘড়িতেও! লোকটি এখন রক্তচক্ষু নিয়ে আলিবার দিকে তাকিয়ে আছে।
সুবাইতা এতক্ষণে আলিবার পেছনে এসে দাঁড়িয়েছে। লোকটির চেহারা দেখা মাত্রই তার হাত-পা যেন এক মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল!
ওদিকে পরিস্থিতি বেগতিক দেখে কায়াত আর তার দুই বন্ধু ততক্ষণে পগার পার!আলিবা আমতা আমতা করে বলে ওঠে, "স-সো... সরি! আমি খেয়াল করিনি..."
তারপর হঠাৎ কী মনে করে নিজেকে সামলে নিয়ে একটু উচ্চস্বরেই বলে উঠল, "তা... চোখে তো ঠিকই চশমা পড়েছেন! খেয়াল করেননি সামনে থেকে কে আসছে?"

কথাটা বলেই দ্রুত সুবাইতার কাছ থেকে নিজের ব্যাগটা টেনে নিল আলিবা। তারপর পকেট থেকে এক হাজার টাকার একটা নোট বের করে ঝটপট আগন্তুকের পকেটে গুঁজে দিয়ে বলল, "লন্ড্রি থেকে পরিষ্কার করিয়ে নেবেন!"
কথাটি বলতে যতটুকু দেরি, তার চেয়েও দ্রুতবেগে সুবাইতা আলিবার হাত ধরে সেখান থেকে টান মেরে দৌড় লাগাল!

পেছন থেকে লোকটির গম্ভীর ও গমগমে গলার আওয়াজ ভেসে এল, "এই বেয়াদব মেয়ে! তুমি জানো আমি কে?!"

ততক্ষণে তারা দৌড়ে গিয়ে ক্যান্টিনের পেছনে লুকিয়ে পড়েছে। দুজনই ঘন ঘন শ্বাস ফেলছে আর হাঁপাচ্ছে।সুবাইতা রেগে গিয়ে আলিবার পিঠে ধপাস করে একটা কিল মেরে বলল, "ওরে শালির ঘরের শালী! ব্যাঙাচির বাচ্চা! মাছির বাচ্চা! কোনো জায়গায় তুই মুখটা বন্ধ রাখতে পারিস না, না?!"
আলিবা হাত দিয়ে পিঠ ডলতে ডলতে বলল, "কী হয়েছে? এভাবে মারছিস কেন?"
সুবাইতা চোখ কপালে তুলে বলল, "আজকে এই কলেজে তোর শেষ দিন, বুঝেছিস?"
"কেন?!" আলিবা অবাক।

"কারণ তুই যার গায়ে কাদা মেরে এসেছিস, উনি আর কেউ নন! উনি আমাদের কলেজের নতুন প্রফেসর—'তূর্য চৌধুরী'!"

"কীহ্?!" আলিবার হাঁ হয়ে যাওয়া মুখ দিয়ে আর শব্দ বের হয় না।
সুবাইতা বিষণ্ণ মুখে বলল, "হ্যাঁ! দেখিস, এখনই পিয়ন এসে বলবে—'আলিবা আহাম্মেদ অরণী, হেড স্যারের রুমে আসেন'!"
আলিবা মাথায় হাত দিয়ে বলল, "কখন এই নতুন স্যারের আগমন হলো রে? কালকে তো তুই আসিসনি..."
এই স্যার কিন্তু ভীষণ রাগী!" সুবাইতা সতর্ক করে দিল।
আলিবা ভেবাচেকা খেয়ে বলল, "হায় হায়! এবার আমার কী হবে? বাড়িতে আমার ভাইয়া এসেছে, এটা জানতে পারলে তো আমি একবারে শেষ!"
সুবাইতা হঠাৎ উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞাসা করল, "তোর সেই 'আঁধার ভাই' এসেছে?"

আলিবা নিচু কণ্ঠে বলল, "হুম, কালকে এসেছে। তাই তো কাল কলেজে আসতে পারি নাই।"
"তোর আঁধার ভাই হঠাৎ লন্ডন থেকে বাংলাদেশে আসার কারণ কী?"
আলিবা দীর্ঘশ্বাস ফেলে বলল, "ভাইয়ার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করতে এসেছে নাকি বাংলাদেশে! ভাইয়ার ওই বন্ধু আর ভাইয়া আগে লন্ডনে একসাথে পড়াশোনা করত। পরবর্তীতে ভাইয়ার বন্ধু কানাডায় চলে যায়। তো সেই বন্ধুই নাকি বাংলাদেশে এসেছে, তাই ভাইয়াও দেখা করতে চলে এল।"
সুবাইতা উৎসাহ নিয়ে বলল, "তোর ভাইয়ার বন্ধুর নাম কী রে?"

"জানি না।" বিষণ্ণ গলায় বলল আলিবা।
কথা বলতে বলতে দুজন ক্লাসরুমে এসে বসল। যথাসময়ে স্যারও চলে এলেন এবং ক্লাস শুরু হয়ে গেল।
ক্লাস প্রায় অর্ধেক পার হয়েছে, হঠাৎ করে দরজায় পিয়ন এসে দাঁড়াল। সোজা ভেতরে তাকিয়ে গম্ভীর গলায় বলল—

"আলিবা আহাম্মেদ অরণী আর কায়াত হাসান! আপনাদের দুজনকে হেড স্যার ডেকেছেন, এক্ষুনি!"
(চলবে.)।
#নিশাত তাসনিম

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন