গল্প : নিরবতার কৃষ্ণগোলাপ
লেখিকা : তাসকিয়া চৌধুরী
পর্ব:০১
"কিছু মানুষ জিবনে গোলাপ হয়ে আসে,অথচ শেষ পর্যন্ত রেখে যায় কাঁটার ক্ষত।আর কিছু ভালোবাসা জন্ম নেয় নিরবতায়, যার শেষ ঠিকানা হয়তো এক মুঠো অন্ধকার।"
রাত ১২ টা ১৭ মিনিট।
চৌধুরী বাড়ির দোতালায় নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অষ্টাদশি কন্যা। যার পরেন সাদা সেলোয়ার-কামিজ। এই মেয়টির নাম মেহরিমা চৌধুরী মেহু। তার হাতে একটি কালো গোলাপ। গোলাপটির পাপড়িতে জমে থাকা শিশিরবিন্দুগুলো চাঁদের আলোয় অদ্ভুত ভাবে ঝলমল করছে।
কিন্তু গোলাপটি তার হাতে এলো কিভাবে?
কিছুক্ষণ আগেও তার ঘরের সামনে এমন কিছু ছিলো না।
মেহু গোলাপটির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। ঠিক তখনিই তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এলো,
অচেনা লোক: কৃষ্ণগোলাপটি যত্ন করে রেখা। কারণ এই গোলাপটি তোমার ভাগ্যের সাথে জড়িযে আছে।
মেহু অবাক হয়ে মেসেজটির দিকে তাকিয়ে রুইলো।
— কে আপনি? আর আমার নাম্বার পেলেন কোথায়?
মেসেজটি পাঠানোর সঙ্গে সঙ্গেই আরেকটি বর্তা এলো,
— যার অপেক্ষায় তুমি নেই, সে–ই একদিন তোমার জিবনের সবচেযে বড় সত্য৷ হয়ে দাড়াবে।
মেহুর বুকের ভিতরে এক অজানা ভয় দানা দিলো।
সে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলো।
দরজা বন্ধ করে দিয়ে এসে সে ঘুমিয়ে পড়লো।
কিন্তু সে জানতো না এই কালো গোলাপটিই একদিন চৌধুরী পরিবারের বহু বছরের চাপা রহস্য খুলে দিবে।
__________________________________________
চৌধুরী পরিবার,
ঢাকার অভিজাত এলাকায় অবস্থিত বিশাল চৌধুরী ভিলা।
শহরের অন্যতম ধনী ও প্রভাবশালী চৌধুরী পরিবার। ব্যবসা, সম্পদ, সম্মান — কোনো কিছুই অভাব নেই তাদের। তবে এই পরিবারে আভিজাত্যের আড়ালে লুকিয়ে আছে কিছু অজানা রহস্য।
( চৌধুরী পরিবারের পরিচয় : পরিবারের কর্তা মাহমুদুল চৌধুরী, তার স্ত্রী সালমা বগম।
তাদের তিন ছেলে – মেহরান চৌধুরী, মাহির চৌধুরী এবং ফারহান চৌধুরী।
মেহরান চৌধুরী স্ত্রীর নাম নাজমা বেগম তাদের একমাএ ছেলে আরহাম চৌধুরী অভ্র।
মাহির চৌধুরীর স্ত্রীর নাম শারমিন আক্তার তাদের দুই সন্তান এক ছেলে নাম আয়মান চৌধুরী বয়স ২৬ সে এখন পারিবারিক বিজনেসে যুক্ত হয়েছে ও এক মেয়ে নাম আরিশা চৌধুরী অরা তার বয়স ২২ সে এখন ভার্সিটিতে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আর ছোট ছেলে ফারহান চৌধুরীর স্ত্রীর নাম তাসনিম রহমান। তাদের দুই সন্তান এক ছেলে আদ্রিত রাইয়ান চৌধুরী তার বয়স ২৩ ভার্সিটির শেষ বর্ষের শিক্ষার্থী পাশাপাশি পরিবারের ব্যাবসা ও দেখে। ও মেহরিমা চৌধুরী মেহু। তার বয়স ১৮ সে এখন ভার্সিটিতে ঢাকা ভর্তি হয়েছে।
এই পরিবারের সবার ছোট মেয়েটিই হলো মেহু। সবার আদরের, আর সকলের চোখের মণি।
আর পরিবারের সবচেযে বড় হলো আরহাম চৌধুরী অভ্র। তার বয়স ২৯। দেশের অন্যতম সফল বিজনেস ম্যান । তার নাম শুলরে দেশের বড় বড় ব্যবসায়িরাও মেপে মেপে কথা বলে।
কিন্তু বিজনেসের বাহিরেও তার একটা পরিচয় আছে।
আন্ডারওয়ার্ল্ডে সে The Black king নামে পরিচিত।
তার অতীত সম্পর্কে কেউ বেশি কিছু জানে না কেউ জানে না তার জিবনে অন্ধকার অধ্যায় শুরু কোথায়।)
__________________________________________
পরের দিন সকাল বেলা
চৌধুরী বাড়ি,
– মেহু! ওই মেহু! তুই এখনও ঘুমাচ্ছিস?
আরিশার চিৎকারে পুরো বাড়ি মাথায় উঠলো।
মেহু বারিশের ভিতর থেকে মুখ বের করে বিরক্তি হয় বললো,
– আপু, আর পাঁচ মিনিট।
– তোর পাঁচ মিনিট কখনোও পাঁচ মিনিট থাকে না। তাড়াতাড়ি ফ্রেস হয়ে নিচে আয়। নাস্তা ঠান্ডা হয়ে যাবে।
মেহু চোখ বন্ধ করেই বলে,
– আপু তুমি খেয়ে নাও।আমার জন্য রেখে দিও।
আরিশা দরজার কাছে কমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে,
– আচ্ছা দাড়া আয়মান ভাইয়াকে ডেকে আনছি তারপর দেখবি কিভাবে তোকে ঘুম উঠায়।
আয়মানের নাম শুনে মেহু লাফ দিয়ে উঠে বসলো,
– না না! আমি উঠছি।
–বুঝছি! আয়মান ভাই এর ভয়ে তোর ঘুম ভাঙ্গে।
মেহু বালিশ ছুড়ে মারলো,
– যাও তো।
__________________________________________
ডাইনিং টেবিল,
চৌধুরী পরিবারের প্রায় সকলেই ডাইনিং টেবিলে বসেছে।
মাহমুদুল চৌধুরী পএিকা পড়ছে, আর সালমা বেগম নাতি– নাতনিদের খোঁজ খবর
নিচ্ছে।
আয়মান আর রাইয়ান কোনো এক বিষয় নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। আরিশা ফোনে ব্যস্ত।
এমন সময় মেহু সিঁড়ি দিয়ে নেমে আসলো,
– আসসালামু আলাইকুম!
সালমা বেগম মুচকি হেসে বললেন,
–ওয়ালাইকুম সালাম। আয় আমার দাদুভাই।এতো দেরি হলো কেন?
মেহু গিয়ে দাদির পাশে বসে বললো,
– দাদি! আপনার নাতিকে কেউ ঘুমাতে দেয় না।
আয়মান সঙ্গে সঙ্গে বলে উঠলো,
– কারণ তোর ঘুমানোর সময় পৃথিবীর সকলেই ঘুমিয়ে যেতে হবে।
রাইয়ান হেসে বললো,
– তোর ঘুমানোর জন্য আলাদা একটা ঘড়ি বানোর দরকার।
– তোমরা দুইজন চুপ করো।
সবাই হেসে উঠলো।
এমন সময় ডাইনিং রুমে প্রবেশ করলো আরহাম চৌধুরী অভ্র।
কালো টিশার্ট, কালো ট্রাউজার, হাতে ঘড়ি।
লম্বা সুঠাম গড়ন। গম্ভীর মুখ, গভীর কালো চোখ।
তার উপস্থিতে মুহূর্তেই কথাবার্তা কিছুটা থেমে গেলো। অভ্র নিজের নির্দিষ্ট চেয়ারে বসে কফির কাপ হাতে নিলো৷
মেহু আড়চোখে তাকিয়ে বললো,
– সুপ্রভাত, অভ্র ভাইয়া।
অভ্র চোখ তুলে তাকিয়ে বললো,
–সুপ্রভাত,পিচ্চি।
মেহু ঠোঁট ফুলিয়ে বলল,
– আবার পিচ্চি। আমাকে কিন দিক দিয়ে আপনার পিচ্চি মনে হয়।
– জানিতো কিন্তু তুইতো আমার কাছে পিচ্চিই।
মেহু মুচকি হাসলো।
________________________________________
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন।নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন স্বপ্ন সবকিছু নিযে তার ভিষণ আগ্রহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সবচেয়ে কাছের তিন বান্ধবী হলো – ইশরাত জাহান ইরা, নুসাইবা রহমান নীলা,আর তাসনিম ইসলাম তুলি।
ইরা শান্ত সভাবের হলেও বন্ধুদের বিপদে সে সবার আগে এগিয়ে আসে।
নীলা সারাক্ষণ হাসি– ঠাট্টায় মেতে থাকে।
আর তুলি বুদ্ধিমতি, কম কথা বলে, কিন্তু সবকিছু খুব ভালোবাসে লক্ষ করে।
ক্লাস শেষে চারজন ভার্সিটির কম্পাসে বসেছিলো।
হঠাৎ নীলা মেহুকে জিজ্ঞেস করলো,
–আচ্ছা, তোর ওই চৌধুরী বাড়িতে কি সত্যিই এতো বড় বড় গাড়ি আছে।
মেহু হেসে বললো,
– আছে তো।কিন্তু তুই গাড়ি দেখতে আমাদের বাসায় যাবি নাকি, আমাকে দেখতে।
· – দুটোই
ইরা হেসে বলল,
— নীলা, তুই একদিন সত্যি ওদের বাসায় গিয়ে গাড়ির সামনে ছবি তুলবি।
তুলি মেহুর দিকে তাকিয়ে বললো,
— আচ্ছা, তোর কাল রাতের মেসেজটা কি হলো।
মেহুর মুখের হাসি একটু ম্লান হয়ে এলো।
— জানি না। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছিলো।
— কি লেখছিলো?–ইরা জানতে চাইলো।
মেহু কিছুক্ষণ চুপ থেকে বলল,
– বলছিলো, একটি কালো গোলাপ আমার ভাগ্যের সাথে জড়িযে আছে।
নীলা হেসে বলল,
–বাহ! রহস্যময় প্রেমিক নাকি?
– নাহ! একদম না।
তুলি এবার গম্ভীর হয়ে বললো,
– মজা বাদ দে। ব্যাপারটা বাসায় জানানো উঠিত।
মেহু মাথা নাড়ল।
কিন্তু তার মনে অন্য একটি প্রশ্ন ঘুরছে।
কে পাঠিযেছিলো গোলাপটা? আর কেনই বা তার ভাগ্যের সঙ্গে গোলাপটি জড়িয়ে দেওয়া হয়েছে?
চলবে......
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান