নিতুর মাহবুব ভাই পর্ব ২
কেক খেয়ে মাহবুব ভাই নিতুর শাড়িটাতে মুখ মুছলেন, পানি খাবার সময় শাড়িতে একটু পানিও ফেলে দিলেন। তারপর হাত -পা ছড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন।
——-ঠিক দু-ঘন্টা পর আমায় ডেকে দিবি নিতু। এখন ন’টা পঁয়ত্রিশ। দু-ঘন্টা মানে এগারোটা পঁয়ত্রিশে ডাকবি। এক সেকেন্ড ও যেনো লেট না হয়।
——আচ্ছা। ততক্ষণ কি আপনার বন্ধুরা একা থাকবে??
——-একা আবার কি??? তুই থাকবি ওদের সাথে, তোর বাবার স্টাডিতে বসাবি, মুভি দেখবে ওরা। রাতে আরেকবার খাওয়া দাওয়া করে তারপর ওরা যাবে। খাবার দাবার আছে তো???
নিতু মনে মনে বললো, আপনার সবগুলো মেয়ে বন্ধু মরে যাক্, যাক্,যাক্।
——-হুঁ আছে।
——তোর ঘরে এত পচা গন্ধ করছে কেনো রে?? কোথাও কি মুতু করে রেখেছিস??
নিতু গলার স্বর টেনে টেনে বললো,
——–রজনীগন্ধা ফুলের ঘ্রাণ আসছে। এই যে, এখানে ফুল রাখা আছে।
——-তোর কি ধারণা?? আমি কোনটা ফুলের গন্ধ আর কোনটা মুতুর গন্ধ বুঝি না??
নিতু আর কথা বাড়াতে গেলো না। এই মানুষটার সাথে কথা বলতে যাওয়া মানে চোখের পানির ট্রিগার প্রেস করা।
নিতু দরজার কাছে যেতেই মাহবুব ভাই আবার ডাকলেন,
——-নিতু, নিচে যে আমার সবথেকে সুন্দরী বান্ধবীটা আছে, পিংক টিশার্ট । ওকে গিয়ে বলবি মাহবুব ভাই গিফট দিতে বলেছে…
——-আমি গিয়ে তার কাছে গিফট চাইবো??
——-হু চাইবি। আমি তোর জন্য গিফট এনেছি, স্পেশাল গিফট। এই গিফট ম্যানেজ করতে গিয়ে এত ঝামেলায় পড়লাম যে, তোর বার্থডে পার্টিটাই মিস হয়ে গেলো।
নিতুর বুকে আবার ধুকপুক শুরু হলো।
——–স্পেশাল গিফট??
——-গিফটটা কিন্তু তুই সবার সামনে খুলিস না, একা একা ঘরে খুলবি। আমি অনেক কষ্ট করে শুধু তোর জন্য এনেছি নিতু…
নিতু একছুটে নিচে এলো, পিংক টিশার্টের মাহবুব ভাইয়ের বান্ধবীকে কিছু বলতে হলো না।
নিতু যেতেই তিনি প্যাকেট বাড়িয়ে দিলেন।
অরেঞ্জ র্যাপারে মোড়ানো সুন্দর প্যাকেট।
নিতু প্যাকেট হাতে দৌড়ে বড় চাচার ঘরে এলো। একা ঘরে খুলতে হবে। ইশ্। মাহবুব ভাই টা যে কি?? এমন করে সারপ্রাইজ দিলে তো নিতু মরেই যাবে…
প্যাকেটটার গায়ে নিতুর এক লক্ষ চুমু খেতে ইচ্ছে করছে।
নিতু দরজা বন্ধ করে বিছানায় আয়েশ করে বসলো। প্যাকেট খুলে সে হতভম্ব…
দুটো ব্যাঙ লাফিয়ে বেরিয়ে বিছানায় পড়লো। নিতু ও মা গো বলে চিৎকার দিয়ে নিজের কান নিজেই চেপে ধরলো।
মাহবুব ভাই প্যাকেটে ভরে ব্যাঙ নিয়ে এসেছেন। এই তাঁর বিশেষ গিফট?? ব্যাঙ দুটো বিছানায় ইচ্ছেমত লাফাচ্ছে। দুটোর গায়েই নীল রং করা। নিতু
রাগ আর অভিমানের তেতো মিশ্রণ নিয়ে কাঁদতে লাগলো।
প্যাকেটের ভেতরে চিরকুট ও আছে,
” নিতু এবং মুতু”
জন্মদিনে তোকে কি উপহার দেয়া যায়, এটা আমি দশঘন্টা ভেবে বের করেছি। দেখ, উপহার হিসেবে তোর সাথে ব্যাঙের চেয়ে ভালো কিছু যায় না। তুই মুতু করিস, আবার ব্যাঙ ধরামাত্রই মুতু করে। তোরা দুজনেই লাফাস। তোদের কি মিলরে নিতু?? আচ্ছা, এমন তো নয় যে, তুই আগের জন্মে ব্যাঙ
ছিলি??? পানিতে এক ঝাঁক ছানা তৈরি করতি?? তোর সেসব ছানাকে বলা হতো ব্যাঙাচি।
ছিঃ।।
চোখ মুছে, বড়চাচার ঘর থেকে নিতু খুব স্বাভাবিক ভাবেই বেরিয়ে এলো। আজ মাহবুব ভাইকে সে কিছু শক্ত কথা বলবেই।
ঘরে এসে সে চেঁচিয়ে মাহবুবকে ডাকলো,
——-ডাকছিস কেনো?? দু-ঘন্টা হয়ে গেছে??
ঘুম ঘুম চোখে মাহবুব ভাই পাশ ফিরলেন। ফর্সা গালের খোঁচা খোঁচা দাঁড়িতে মুখটায় কি যে মাদকতা। চোখের চশমা না খুলেই ঘুমুচ্ছেন। এত অগোছালো হলে হয়??আচ্ছা, চুলগুলো এত কপাল ঢাকা সুন্দর কেনো?? আর এই যে, গালের পাশে বাঁকানো দাগটা ; এটার জন্য তো নিতু হাজারবার মরতে পারে।
নিতু ফিসফিস করে বললো,
——-আপনি আমাকে হাজারটা ব্যাঙ দিলেও আমি রাগ করবোনা। একটা ব্যাঙভর্তি কুয়োয় ফেলে দিলেও রাগ করবো না। আপনার এমন মুখটা দেখে
তো, আমি অনায়াসে এক লক্ষ ব্যাঙের কামড় খেতে পারি।
নিতু উঠে দাঁড়ালো,
মাহবুব ভাই অস্পষ্ট স্বরে বললেন,
——-চশমাটা খুলে দিয়ে যা নিতু।
নিতু শুধু চশমা খুললো না। চুলগুলো কপাল থেকে সরিয়ে দিলো। এই মাহবুব ভাইয়ের চশমা খোলার জন্য হলেও সে এই পৃথিবীতে হাজারবার আসতে চায়, ব্যাঙ নিতু হয়ে।
মাহবুব ভাইয়ের ঘুম ভাঙলো, রাত সাড়ে বারোটায়।
নিতুর বড়চাচীর চেঁচামেচিতে। তিনি সারাবাড়ি মাথায় তুলে চেঁচাচ্ছেন। চেঁচানোর কারণ,
তিনি বিছানায় শুয়েছেন। হঠাৎ তাঁর পেটে কিছু একটা লাফ দিলো, তিনি বাতি জালিয়ে দেখলেন তার বিছানায় ব্যাঙ লাফাচ্ছে। নীল ব্যাঙ, লাল ব্যাঙ। শতশত ব্যাঙ।
বাড়ির সবাই তাঁর দরজা ঘিরে দাঁড়িয়ে আছেন।
নিতুর বাবা সোবহান চৌধুরী সাহেব, মহা চিন্তিত হয়ে বললেন,
——–আমার আটচল্লিশ বছরের জীবনে আমি এই প্রথম কোনো নীল ব্যাঙ দেখলাম ভাবী।আমার মনে হচ্ছে এটা আমাজন জঙ্গল থেকে এসেছে?? বাংলাদেশে তো এই প্রজাতির ব্যাঙ আছে বলে মনে হয়না।
নিতুর বড়চাচা ইরফান চৌধুরী সাহেব আরো গম্ভীর মুখ করে বললেন,
——- পরিবেশ ও বন অধিদপ্তরে একবার কথা বলা দরকার। নাকি প্রাণীসম্পদ অধিদপ্তরে??? এরকম ব্যাঙ, কতটা ভয়ংকর! এদের কামড়ে মানুষ মারা যায় কিনা, এদের প্রজনন, আবাসন এসব সম্পর্কে জানা দরকার।
ভয়ে নিতুর গলায় শুকিয়ে এলো।
মাহবুব ভাই পেছন থেকে ইশারা করলেন,
——-আমার ফ্রেন্ড রুমঝুম কত ভালো নাশতা বানাতে পারে জানিস। শুধু বিরিয়ানিই রান্না করতে পারে পাঁচ রকমের। মাটন বিরিয়ানি টা তো যাস্ট অমৃত
নিতু সাথে সাথে মনে মনে বললো,
রুমঝুম এক্ষুনি এক্সিডেন্ট করে মরে যাক্,,অথবা স্মৃতি হারিয়ে ফেলুক। সব রান্না ভুলে যাক।
নিতু গলা শক্ত করে বললো,
——আমি ভালোমত পড়াশোনা করি, তাই আপাতত রান্না শিখছি না। পড়াশোনা শেষ করে আমি অবশ্যই ভালো রান্না করতে শিখবো। কিন্তু রেগুলার রান্না করবো না। বড় চাকরি করবো তো, তাই সবসময় হোটেলে হোটেলে খাবো।
——তুই তো মস্ত বেয়াদব। হোটেলে খাবি স্বপ্ন দেখিস।
নিতু কিছুতেই ভেবে পেলো না, হোটেলে খাবার খাওয়ার মধ্যে বেয়াদবির কি আছে???
মাহবুব ভাই রাগে গজগজ করতে করতে বেড়িয়ে গেলেন, দরজা পর্যন্ত গিয়ে বললেন,
——-আরিফ নামে তোর কোনো বন্ধু আছে???
নিতু মাথা নাড়লো।
——-এই যে আরিফের সাথে একসাথে রিকশায় বসিস, দেখা যাবে তোকে টিপাটিপি করে সর্বনাশ করে দিয়েছে।
খবরদার আর বসবি না।।
আর তাঁরই বা কি আক্কেল জ্ঞান, বিছানা ভেজানো একটা মেয়ের সাথে রিকশায় বসে যাচ্ছে, আমি তো জীবনেও বসতে পারতাম না, নাক চেপে ধরেও পারতাম না। অন্য গন্ধ যেমন তেমন, কিন্তু মুতুর গন্ধ ডিরেক্ট ব্রেনে গিয়ে ধরে আমার।
নিতুর চোখে আবার পানি এসে গেলো!
মাহবুব ভাই কি তাঁকে কাঁদিয়ে কাঁদিয়ে মেরে ফেলতে চায়? এত খারাপ কেনো মানুষটা??মানুষটা কি বুঝতে পারে না,প্রতি রাতে ঘুমোবার আগে নিতু শুধু এই মানুষটাকে ভেবে ভেবেই হাজার বার, লক্ষ বার, লজ্জা পেয়ে কেঁপে উঠে??
চলবে.........