ফন্ট সাইজ:
থিম:
তবুও ভালোবাসি তোকে

তবুও ভালোবাসি তোকে - ১+২

লেখক: কথা মেহেরিন

তবুও ভালোবাসি তোকে
লেখিকা — কথা মেহেরিন
পর্ব— ১

-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --

কোচিং-এ ৩য় তলার কর্নারের রুমটা।
বাইরে পড়ন্ত বিকেলের নরম আলো। ভেতরে থমথমে নিস্তব্ধতা, শুধু সিলিং ফ্যানটা ঘুরছে।
ফ্লোরে জড়সড় হয়ে বসে আছে তাসফি। গায়ে হালকা নীল একটা জামা, চুলগুলো এলোমেলো। মুখটা ফ্যাকাসে হয়ে আছে, কিন্তু চোখে এক ফোঁটা পানিও নেই, শুধু জেদ।
সামনে দাঁড়িয়ে আভিয়ান শেখ নাইফ। গায়ে কালো শার্ট, হাতা গুটানো। ফর্সা মুখটা রাগে লাল। চোখ দুটো আগুনের মতো জ্বলছে।
নাইফ ঠান্ডা গলায় বলল, "তোদের মতো মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, এই আভিয়ান শেখ নাইফের ঘৃণা পাওয়ার যোগ্যতাও তোদের নেই।"
তাসফি মাথা নিচু করে রইল। কিছু বলল না।
রাগটা আর কন্ট্রোল করতে পারলো না নাইফ।
*ঠাস!*
তাসফি "আহ" করে ফ্লোরে ছিটকে পড়ল। সাথে সাথে গালটা লাল হয়ে ফুলে উঠল। ঠোঁটের কোণে রক্ত।
হঠাৎ ধাম করে দরজা খুলে গেল। রাকিব আর নিলয় ঢুকলো।
নিলয় দৌড়ে এসে চিৎকার করে উঠল, "নাইফ! তুই এটা কী করলি? তোর মাথা ঠিক আছে?"
নাইফ রাগে ফুঁসছে, "ওই দুই টাকার মেয়ের এত বড় সাহস হয় কী করে আমার কোচিং-এ ভর্তি হওয়ার?"
তাসফি চোখের পানি আটকে, কাঁপা গলায় বলল, "স্যার, আমি সত্যি জানতাম না এটা আপনার কোচিং। জানলে জীবনেও আসতাম না। বিশ্বাস করুন।"
নাইফের ঠোঁটে বিদ্রুপের হাসি, "এখন যখন জেনেছিস, তাহলে ব্যাগ নিয়ে বের হয়ে যা। তোর মতো মেয়েকে আমি পড়াই না।"
তাসফি হঠাৎ মাথা তুলল। গালে অসহ্য ব্যথা, কিন্তু চোখে এখন পানি নেই, আছে জেদের আগুন।
তাসফি বলল, "আমাকে একটা সুযোগ দিন। আমি আর কোনোদিন আপনার দিকে তাকাবোও না। আমার স্বপ্নটা ভাঙবেন না প্লিজ।"
একটু থেমে, বড় একটা নিশ্বাস নিয়ে জিজ্ঞেস করল, "একটা কথা জিজ্ঞেস করতে পারি? কে এই 'পাখি'? সে কি আমার চেয়ে অনেক বেশি সুন্দর?"
'পাখি' নামটা শুনতেই নাইফের পুরো পৃথিবী থমকে গেল। রাগটা নিমিষেই কষ্টে বদলে গেল। চোখের কোণা চিকচিক করে উঠল।
নাইফ বলল, "হ্যাঁ। তোমার চেয়ে হাজার গুণ সুন্দর। পাখি আমার জীবন, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। ওর নাম নেওয়ারও যোগ্যতা তোমার নেই।"
তাসফি ধীরে ধীরে উঠে দাঁড়াল। ঠোঁটের কোণের রক্তটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল।
শান্ত গলায় বলল, "ভালো। আমি যে আগুনে পুড়ে ছাই হয়েছি, সেই একই আগুনে আপনাকে পোড়াবো। রেডি থাকবেন স্যার। আজ থেকেই খেলা শুরু।"

------চলবে ------- -----

-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --

তবুও ভালোবাসি তোকে
লেখিকা - কথা মেহেরিন
পর্ব-২

-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --

ক্লাসরুমে পিনপতন নিস্তব্ধতা।

সবাই তাকিয়ে আছে তাসফির ফোলা গালের দিকে। গালটা এখনো লাল হয়ে ফুলে আছে।

অরা আর ইরিন দৌড়ে এসে তাসফিকে ঘিরে ধরলো।

অরা ফিসফিস করে বলল, "তোর গালে কি হয়েছে? এইভাবে ফুলে আছে কেন? কে মেরেছে তোকে? সত্যি করে বল!"

তাসফি মুখটা কাঁচুমাচু করে বলল, "আর বলিস না, তোদের করলা স্যার।"

ইরিন আঁতকে উঠলো, "কি! নাইফ স্যার মেরেছে? কেন?"

তাসফি ঠোঁট উল্টে বলল, "জানি না। কিন্তু উনি আমাকে পারমিশন দিয়েছে ক্লাস করার। বলেছে, 'তোমার ঘৃণা পাওয়ারও যোগ্যতা নেই, কিন্তু ক্লাস করতে পারো'।"

ইরিন চোখ বড় বড় করে বলল, "সত্যি? স্যার তো কাউকে সেকেন্ড চান্স দেয় না!"

তাসফি মনে মনে বলছে, "হ্যাঁ, চান্স তো দিয়েছে। এখন এই করলা টাকে কিভাবে সায়েস্তা করা যায়..."

হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তাসফির চোখ চকচক করে উঠলো।

"আইডিয়া পেয়ে গেছি!"

তাসফি জোরে চিৎকার করে উঠলো। পুরো ক্লাস চমকে তার দিকে তাকালো।

পিছন থেকে ঠান্ডা, গম্ভীর একটা গলা ভেসে এলো, "এটা ক্লাসরুম, মাছের বাজার না। চিৎকার করার জায়গা এটা না।"

নাইফ। কখন যে সে ক্লাসে ঢুকেছে কেউ খেয়ালই করেনি। হাতে মার্কার, চোখে বিরক্তি।

নাইফ বোর্ডে লিখছে, কিন্তু তার মন বোর্ডে নেই। বারবার সামনের বোর্ডের পাশে লাগানো ছোট আয়নাটা দিয়ে পিছনে বসে থাকা তাসফির দিকে তাকাচ্ছে।

মেয়েটা গাল ফুলিয়ে বসে আছে, এক হাতে গাল ধরে আছে, অন্য হাতে খাতায় কি যেন লিখছে আর মুচকি মুচকি হাসছে।

নাইফ মনে মনে ভাবছে, "তাসফির বাচ্চা, সকালে থাপ্পড় খেয়েও শিক্ষা হয়নি? তোর জীবন আমি জাহান্নাম বানিয়ে ছাড়বো। তুই জানিস না তুই কার সাথে লাগতে এসেছিস।"

এদিকে তাসফি মনে মনে ভাবছে, "মিস্টার করলা, আপনাকে আমি যদি ছাগলের মতো দৌড়ানি না খাওয়াইছি আর পচা পুকুরের পানি দিয়ে শরবত না খাওয়াইছি, তো আমার নাম তাসফি না। আমার গালে হাত তুলেছেন, এর শোধ আমি নেবোই।"

ক্লাস শেষ। সবাই বের হয়ে গেছে। নাইফ নিজের চেয়ারে বসতে যাবে, তখনই দেখলো চেয়ারের উপর ভাঁজ করা একটা সাদা কাগজ।

কাগজটা খুললো। গোটা গোটা অক্ষরে লেখা -

*"মিস্টার করলা,*

*আপনার জন্য ছোট্ট একটা গিফট। আজ বিকেলে আপনার সাধের বাইকের তেল আমি শেষ করে দিয়েছি। এখন হেঁটে হেঁটে বাড়ি যান। কেমন লাগে দেখুন।*

*ইতি -*
*আপনার পাখি না, তাসফি।"*

নাইফের চোখ কপালে! মুখ দিয়ে শুধু একটা শব্দ বের হলো, "তাসফি!!!"

বাইরে তখন তাসফি ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে কোচিং থেকে পালাচ্ছে আর হাসতে হাসতে বলছে, "বাই বাই করলা স্যার!"

---
*চলবে--- -- -- -- -- -- -- -- -- --

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে তবুও ভালোবাসি তোকে - ১+২ শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন