# তুমি কল্পনায়ই সুন্দর 💜
#পর্ব ১:
#লেখিকা : মোহনা চৌধুরী
আমি একটু বেশি অভার থিং করে ফেলতাম।
ছোট খাটো বিষয় নিয়ে তার সাথে অনেক ঝগড়া করতাম রাগ অভিমান করে তার মেসেজ সিন করতাম না। আর ওই দিকে সে আমার রাগ অভিমান ভাঙ্গার জন্য উঠেপড়ে লাগতো। সব জায়গায় মেসেজ কল দিতে থাকতো ইনস্টাগ্রাম, মেসেনজার, What's app সব জায়গায় লাগাতার কল মেসেজ দিতে থাকতো আমি তার এই কান্ড দেখে আর বেশি বিরক্ত হয়ে যেতাম। তাই অনলাইন থেকে বের হয়ে যেতাম সে আমাকে অনলাইন না দেখে আবার কন্ট্রাক্ট নম্বরে কল দিতে থাকে তার এই সব পাগলামো দেখে মনে করতাম মানুষটা হয়তো আমাকে সত্যি ভালোবাসে আমার রাগ অভিমান এর গুরুত্ব তার কাছে আছে। এই সব ভেবে সব রাগ অভিমান বাদ দিয়ে তার কল রিসিভ করে কথা বলে রাগ শান্ত করেফেলি।
এই সব কিছু মিলিয়ে আমরা দুইজনই ভালো ছিলাম। হঠাৎ এক দিন দেখি আমাদের কলেজ এ ক্লাস এর একটা মেয়ে সব সময় 'ইহান'এর দিকে তাকিয়ে থাকে বিষয় টা প্রথম তেমন পাত্তা দেই নাই পরে দেখি দিন দিন মেয়ে টা একটু বেশি করে ফেলছে। প্রতি টা সময় প্রতি টা মুহূর্ত ইহানের দিকে তাকিয়ে থাকে এবং কী ইহান এর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আমি সব সময় ইহান এর সাথে থাকার কারনে সেই মেয়ে তার সাথে কথা বলার সুযোগ পায় না। এক দিন কলেজ এ এসে দেখি ইহান মেয়ে টার সাথে কথা বলছে কী নিয়ে কথা বলছে জিজ্ঞেস করলে বলে কাজ এর কথা। ইহান এর একটা মিষ্টি দোকান ছিল শুধু মিষ্টি দোকান বললে ভুল হবে বিভিন্ন রকম এর জিজ্ঞেস পএ বিক্রি করতো যেমন তার গ্রামের বাড়ি থেকে আনা খাটি সরিষার তেল, মধু, চাল ডাল, বিভিন্ন রকম এর আচার,হলুদ মরিচ গুঁড়ো, ইত্যাদি আর অনেক কিছু। তার কাছ থেকে নাকি ওই মেয়ে টা হাতে বাজা মুরি কিনতে চায় বলে মেয়েটা তার সাথে কথা বলতে ডাক দেয় আমিও আর কিছু বললাম না। ইহান এর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ তার বাবা-মা গ্রামের বাড়িতে থাকে এবং তার একটা বড় বোনও ছিল বিবাহিত। ইহান ঢাকায় এসে নিজের ব্যবসা আর পড়াশোনা পরিবার সামলায়।
পরের দিন কলেজে গেলে বাকি দিন এর মত ওই দিনও মেয়েটা ইহান এর দিকে তাকিয়ে থাকে। পুরো ক্লাস আমার বিষয়টা আর ভালো লাগছিলো না ইহান এই সম্পর্কে কিছু জানতো না।
টিফিন এর সময় হলে প্রতি দিন এর মত কলেজ এর সিরিতে দুই জন দেখা করি এক সাথে হাত দরে ৮ তলা বিল্ডিং থেকে নিচে নামি। প্রতি দিন ইহান আমকে টিফিন করাতে কলেজ থেকে বাহিরে নিয়ে যায় এক সাথে টিফিন করে আমাকে কলেজ এ এগিয়ে দিয়ে সে আবার চলে যায়। ইহান তার ব্যবসার জন্য প্রতি দিন আরদেক ক্লাস করে ১১ টা বাজে টিফিন এর সময় আমার সাথে পুরো টিফিন এর সময়টা কাটিয়ে চলে যেতো।
আমার কলেজ ছুটি পর বাসায় এসে ফ্রেশ হয়ে ঘরের সব কাজ খাওয়া দাওয়া শেরে মোবাইল টা হাতে নিয়ে দেখি ইহান এর মেসেজ 'এখনও কলেজ থেকে আসো নাই? আমি মেসেজ সিন করে উত্তর দিলাম হ্যা আসছি এসে সব কাজ শেরে আপনাকে মেসেজ দিতে বসলাম। দুই জন দুই জন এর খবরাখবর নেওয়ার পর হঠাৎ আমাদের ক্লাস এর ওই মেয়ে টার কথা মনে পরে গেলো। আমি কয় এক বার মেয়ে টার কথা লিখে আবার ডিলিট করে দেই কিছু সময় এমন করার পর বলেই দেই বিষয় টা।
আমাদের ক্লাস এর একটা মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে সব সময় আপনি কী তা কখনো খেয়াল করেছেন? মেয়েটাকে অবশ্য আপনি চিনেন নাম সাদিয়া সে আপনার দোকান থেকে জিনিস পএ কিনে। সে বললো হ্যা চিনি কিন্তু ক্লাস এ ওই মেয়ে তাকিয়ে থাকার বিষয় টা তো কখনো খেয়াল করি নাই। আমিত সব সময় তোমার দিয়ে তাকিয়ে থাকি বলে একটা মুচকি হাসির ইমোজি দিয়ে বলে কেন তুমি চাওনা আর মেয়েটার সাথে কথা বলতে। আমি বললাম তেমন কিছু না কিন্তু মেয়ে টার এই ভাবে তাকিয়ে থাকাটা আমার এক দম পছন্দ না অনেক দিন দরে দেখছি প্রথমে এতটা পাত্তা দেই নাই এখন একটু বেশি করছে মেয়েটা। প্রতিটা দিন ক্লাস এ প্রতিটা ক্লাস এ তাকিয়ে থাকে হয়তো মেয়েটা আপনাকে পছন্দ করে। সে এই মেসেজ দেখে সাথে সাথে আমাকে ভিডিও কল দেয় কলে তাকে দেখে তার মুখের গঠন দেখে মনে হচ্ছে ওই মেয়েটা থাকে পছন্দ করে শুনে তার ঘৃণা লাগছে। আমি জিজ্ঞেস করলাম এমন কেনো করে আছে? সে বললো তুমি এটা কোন কথা বললা এই মেয়ে আমাকে পছন্দ করে আমি তো এই মেয়ে মধ্যে তেমন কোন আচরণে দেখি নাই। আমি বললাম দেখবেন কী ভাবে আপনি তো মেয়ে দিকে তাকানই না ভালো করে। সে বললো আমি তার দিকে তাকিয়ে কী করব?আমি বললাম আর তাকানোর প্রয়োজন নাই।পরে যদি ওই মেয়ের সাথে কথা বলা শুরু করেন তখন আমার কী হবে? তখন সে আবার আমার দিয়ে তাকিয়ে বলে তোমার মাথা ঠিক আছে এই মেয়ে কে দেখলে আমার কেমন যেনো লাগে দেখতে কেমন ৩/৪ বাচ্চার মা এর মত মোটা কেমন দেখা জায় ছি। আমি ভাবলাম সে এমন কেনো বললো মেয়েটা দেখতে সুন্দর ছিলো গায়ের রং ফর্সা চেহারার গঠনও মায়াবী, তবে মেয়ে টা আসলেই একটু সাস্থবান ছিলো আর কলেজ এ মেকাব করে আসতো। মুখের মেকাব মিসতো না মুখে ভেসে থাকতো তাই আমরা ক্লাস এ সবাই তাকে মেকাব সুন্দরী বলে ডাকতাম কেউ তাকে পছন্দ করতো না। হয়তো তাই ইহান মেয়ের প্রতি কোন কন্ট্রাস্ট নাই। কিন্তু মনে মনে একটা প্রশ্ন রয়ে গেলো যদি মেয়েটা পারফেট হতো সব দিক থেকে তাহলে কী তার মেয়েটার প্রতি ইন্ট্রাস থাকতো?কথা বলা শেষ হলে ইহান বলে 'রুপা' একটু কাজ আছে কলটা রেখে দেই পরে আবার মেসেজ দিব। আমি বললাম ঠিক আছে।
ইহান আর আমি সারাদিন রাত কথা বলি। কলেজ এ থাকলে ইহান পুরো ক্লাস আমার দিয়ে তাকিয়ে থাকে চোখের ইশারায় কত কিছু বলে। কলেজ থেকে বাসায় আসার পর সারাদিন রাত মোবাইল এ কল মেসেজ এ কথা বলার এক অদ্ভুত অভাস হয়ে গেছে। এক দিন ভালো ভাবে কথা না হলে একটুও ভালো লাগতো না।
পরের দিন কলেজ এ গেলে প্রতি দিন এর মত ওই দিনও মেয়েটা ইহান এর দিকে তাকিয়ে থাকলেও আমি কোন পাত্তা দিচ্ছিলাম না কারন ইহান ওই মেয়ের প্রতি কোন কন্ট্রাস্ট নাই। এখন এই মেয়ে যা খুসি করুক কোন সমস্যা নেই। এই দিক দিয়ে একটু নিশ্চিত হলাম।
ইহান ইশারায় থাকছে আমি ও ইশারায় জিজ্ঞেস করলাম কী? ইহান ইশারায় বলে একটু পরে টিফিন এর সময় হয়ে যাবে শিরিতে গিয়ে দেখা করতাম। আমি বললাম ঠিক আছে।
টিফিন এর সময় হলে সবাই নিচে নেমে গেলে
আমারা দুই জন শিরিতে দেখা করলাম দুই জন এক সাথে হাত দরে ৮ তলা থেকে কথা বলতে বলতে নিচে নামার সময় জখন ৬ তলায় পৌঁছাই তখন হঠাৎ ইহান আমাকে দেয়ালে পিঠ চেপে ধরে আমার গালে একটা কিস করে দৌড়ে নিচে নেমে যায় আমি অভাক হয়ে দারিয়ে রইলাম আর ইহান এর দৌড়ে পালিয়ে যাওয়ার পথে তাকিয়ে থাকি।
চলবে......