ফন্ট সাইজ:
থিম:
শেষ চিঠি

পর্ব 1

লেখক: আমেনা চৌধুরী আফরোজ 7

---
শেষ চিঠি
*অধ্যায় ১: যে লাইনটা আমি লিখিনি*
*আনায়া খান* প্রতিদিন রাত ১১টায় ডায়েরি লিখে।
এটা তার অভ্যাস না, এটা তার বাঁচার উপায়। দিনের বেলায় যা বলতে পারে না, রাতের বেলায় সব ডায়েরিতে লিখে ফেলে। কেউ পড়ে না, কেউ জানেও না। ডায়েরিটা থাকে তার বালিশের নিচে, তালা দেওয়া।
সেদিনও ঠিক ১১টায় বসলো।
লিখলো,
_"আজকে মা আবার জিজ্ঞেস করলো, আমি কার সাথে কথা বলি এত রাতে। আমি বললাম, কারো সাথে না। মিথ্যা বললাম। আমি তো প্রতিদিন তোমার সাথে কথা বলি।"_
লিখে ডায়েরি বন্ধ করে ঘুমিয়ে গেল।
পরের দিন সকালে উঠে ডায়েরি খুলতেই তার হাত কেঁপে উঠলো।
গত রাতের লেখার ঠিক নিচে, অন্য একটা হাতের লেখায় লেখা—
_"তুমি মিথ্যা বলেছো। তুমি তো আমার সাথে কথা বলো না। তুমি আমার সাথে কথা বলতে ভয় পাও।"_
আনায়ার গলা শুকিয়ে গেল।
এই লেখা তার না। হাতের লেখা সম্পূর্ণ আলাদা। একটু বাঁকা, একটু গাঢ়। আর সবচেয়ে ভয়ের কথা হলো, ডায়েরিতে তালা দেওয়া ছিল। ঘরে সে ছাড়া কেউ ঢোকে না।
সে ভাবলো, হয়তো স্বপ্ন দেখছে। ডায়েরিটা আবার বন্ধ করে রাখলো। সারাদিন কাউকে কিছু বললো না।
কিন্তু রাতে আবার লিখতে বসলো। এবার ইচ্ছা করে লিখলো,
_"কে তুমি? তুমি আমার ডায়েরি পড়ো কেন?"_
সকালে উঠে দেখলো, নিচে উত্তর লেখা—
_"আমি পড়ি না। আমি তোমাকে মনে রাখতে সাহায্য করি। কাল রাতে তুমি আবার ভুলে যাবে।"_
আনায়া এবার সত্যিই ভয় পেয়ে গেল।
সে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে জিজ্ঞেস করলো,
"আমি কি সত্যিই কিছু ভুলে যাচ্ছি?"
তখনই তার চোখ গেল টেবিলের দিকে। সেখানে একটা চিঠি। সাদা খাম। উপরে লেখা— *"শেষ চিঠি। এটা পড়ার পর আর কিছু মনে থাকবে না।"*
*আনায়া খান* টেবিলের সাদা খামটার দিকে তাকিয়ে আছে।
উপরে লেখা - _"শেষ চিঠি। এটা পড়ার পর আর কিছু মনে থাকবে না।"_
সে ভাবছে, খুলবে নাকি ফেলে দেবে? ডায়েরিতে যে লিখে, সে-ই কি এই চিঠি রেখেছে?
হাত কাঁপতে কাঁপতে খামটা খুললো।
ভেতরে একটাই কাগজ। এক লাইন লেখা।
_"তুমি যদি এইটা পড়ো, তাহলে বুঝবে তুমি আমাকে ভুলে গেছো।"_
আনায়ার মাথা ঘুরে গেল। কাকে ভুলে গেছে সে?
সে ডায়েরির দিকে তাকালো। ডায়েরির শেষ পাতায় তখন নিজে নিজে নতুন লেখা উঠছে। কেউ লিখছে না, তাও লেখা হচ্ছে—
_"খামটা খুলো না বলেছিলাম। তুমি তো শুনলে না। এখন তুমি ভুলে যাবে।"_
আনায়া চিৎকার করে ডায়েরিটা ছুঁড়ে ফেললো।
পরের দিন সকালে আনায়া উঠলো।
সব কিছু ঠিক আছে। ঘর ঠিক আছে, মা ঠিক আছে। কিন্তু একটা জিনিস ঠিক নেই।
তার হাতে একটা দাগ। কলমের কালির দাগ। সে রাতে ডায়েরি লিখেছিল?
সে ডায়েরি খুললো।
গত রাতের পাতায় তার নিজের হাতের লেখায় লেখা—
_"আমি আনায়াকে ভুলে যেতে বলেছি। কিন্তু আমি নিজেই আনায়া। আমি নিজেকে ভুলে যাচ্ছি।"_
আনায়া কিছুই বুঝলো না। সে কাঁদতে কাঁদতে আয়নার সামনে গেল।
আয়নায় তাকিয়ে ফিসফিস করে বললো,
"আমি কে?"
আয়নার ভেতর থেকে উত্তর এলো, কিন্তু তার ঠোঁট নড়লো না।
_"তুমি আনায়া খান। তুমি প্রতিদিন রাত ১১টায় ডায়েরি লিখো। আর রাত ৩টায় উঠে সেই লেখা মুছে দিয়ে নতুন করে লিখো। যাতে সকালে উঠে তুমি নিজেই ভয় পাও।"_
আনায়া পেছনে সরে গেল।
তাহলে এতদিন ডায়েরিতে কেউ লিখেনি। সে নিজেই লিখেছে? নিজেই নিজেকে ভয় দেখিয়েছে?
কিন্তু তাহলে সাদা খামটা কে রাখলো?
ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। অচেনা নাম্বার থেকে।
_"তুমি এখন মনে করতে পারছো না, তাই না? কাল রাতে আবার লিখবে। আমি অপেক্ষা করবো।"_
---
আনায়া খান ফোনটার দিকে তাকিয়ে আছে।
মেসেজটা এখনো জ্বলজ্বল করছে -
_"তুমি এখন মনে করতে পারছো না, তাই না? কাল রাতে আবার লিখবে। আমি অপেক্ষা করবো।"_
তার হাত কাঁপছে। এই নাম্বারটা সে চিনে না। কিন্তু নাম্বারটা কেমন জানি চেনা চেনা লাগছে। নিজের নাম্বারের মতো...
সে কল দিলো।
একবার রিং... দুইবার রিং...
তৃতীয় রিং-এ কেউ ধরলো না, কিন্তু একটা অদ্ভুত জিনিস হলো।
তার নিজের ঘরেই কোথাও একটা ফোন বেজে উঠলো।
আনায়া চমকে পেছনে তাকালো।
বিছানার নিচে, পুরনো একটা বাক্সের ভেতর থেকে আলো আসছে। একটা পুরনো ভাঙা ফোন বাজছে।
সে বাক্সটা খুললো।
ভেতরে একটা ফোন। আর সেই ফোনের স্ক্রিনে লেখা - *"আনায়া কল করছে..."*
আনায়া নিজের ফোনটা ফেলে দিলো। সে নিজেকে কল করছে? এটা কিভাবে সম্ভব?
ঠিক তখনই দেয়ালে একটা ছায়া পড়লো।
ঘরে কেউ নেই, কিন্তু দেয়ালে একজন বড় মানুষের ছায়া। লম্বা, চওড়া কাঁধের ছায়া। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। যেন আনায়াকে দেখছে।
আনায়া ফিসফিস করে বললো,
"কে? কে ওখানে?"
ছায়াটা কথা বললো না। কিন্তু তার ডায়েরিটা নিজে নিজে খুলে গেল।
নতুন পাতায় লেখা উঠছে -
_"ভয় পেও না। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আমি সেই, যাকে তুমি ভুলে গেছো।"_
আনায়ার গলা শুকিয়ে গেল।
"তুমি... তুমি কে?"
ডায়েরিতে আবার লেখা উঠলো -
_"আমি আয়ান। তুমি আমাকে প্রতিদিন রাতে মনে করো, আর সকালে ভুলে যাও। কারণ তুমি নিজেই নিজেকে বলেছো - তাকে ভুলে যাও, তাহলে কষ্ট কম হবে।"_
আনায়া কাঁদতে কাঁদতে বললো,
"আমি কেন তোমাকে ভুলে যাবো?"
এইবার ছায়াটা একটু নড়লো। জানালার দিকে সরে গেল। আর ফোনে শেষ একটা মেসেজ এলো -
_"কারণ শেষ চিঠিটা তুমি নিজেই নিজেকে লিখেছিলে। কাল রাত ৩টায় আবার লিখবে। তখন সব মনে পড়বে।"_
আনায়া জানালার দিকে তাকালো।
বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির ভেতরে দেয়ালের ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে...
রাত ৩টা।
আনায়া ঘুমায়নি। সে জেগে বসে আছে। ডায়েরি সামনে, কলম হাতে।
ঘড়িতে ৩টা বাজতেই তার হাত নিজে নিজে চলতে শুরু করলো। সে লিখতে চায় না, তাও লিখছে।
_"আজ আয়ানকে মনে পড়েছে। কাল আবার ভুলে যাবো। কারণ মনে রাখলে কষ্ট হয়।"_
লেখা শেষ হতেই আনায়া চমকে উঠলো। এটা তো তারই হাতের লেখা!
সে বুঝলো - এতদিন কেউ তাকে ভয় দেখায়নি। সে নিজেই রাতে উঠে লিখে, সকালে ভুলে যায়।
কিন্তু কেন? আয়ান কে ছিল?
ঠিক তখনই জানালায় টোকা পড়লো।
টক... টক... টক...
বাইরে কেউ নেই। শুধু বৃষ্টি। আর দেয়ালে আবার সেই বড় ছায়াটা।
ছায়াটা এইবার মুখ ঘুরালো।
অধ্যায় ৬: আয়ান কে?
আনায়া ডায়েরির পুরনো পাতা উল্টাতে লাগলো।
একদম প্রথম পাতায় একটা ছবি আটকানো। ছবিতে আনায়া হাসছে। আর পাশে একটা ছেলে - মুখটা কেটে ফেলা।
নিচে লেখা -
_"আয়ান - আমার সবচেয়ে প্রিয় মানুষ। যাকে আমি নিজেই ভুলে যেতে চেয়েছিলাম।"_
আনায়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো।
সে মনে করতে পারছে না, কিন্তু বুকের ভেতরটা কেমন জানি ব্যথা করছে।
ফোনে আবার মেসেজ এলো -
_"ছবির মুখটা মনে আছে? কাল রাতে তুমি নিজেই কেটেছিলে। যাতে সকালে কষ্ট না হয়।"_
আনায়া ছবিটা বুকে জড়িয়ে ধরলো।
"আয়ান... তুমি কোথায়?"
দেয়ালের ছায়াটা আস্তে করে তার দিকে এক হাত বাড়িয়ে দিলো। কিন্তু ছুঁতে পারলো না। কারণ ছায়ার তো হাত থাকে না...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন