*অধ্যায় ১: প্রথম দেখা - ১২ বছর আগে*
সকাল ৬টা ৩০ মিনিট।
তাফিয়া আনায়া চৌধুরীর ঘুম ভাঙল মায়ের ডাকে।
"তাফিয়া! আর কত ঘুমাবি? স্কুলের দেরি হয়ে যাচ্ছে!"
তাফিয়ার বয়স তখন মাত্র ১৩। ক্লাস সেভেনে পড়ে। ঘুম থেকে উঠতে তার একদম ভালো লাগে না।
পুরো বাড়িতে তখন সকালের যুদ্ধ শুরু হয়ে গেছে।
রান্নাঘরে মা ডাক্তার নাজমা সুলতানা চৌধুরী দাঁড়িয়ে আছেন। তিনি একজন পেশাদার ডাক্তার। সারাদিন হাসপাতালে রোগী দেখেন। কিন্তু সকাল বেলা তিনি একদম সাধারণ মা। এক হাতে রুটি বানাচ্ছেন, আরেক হাতে ছেলেকে বকছেন।
"আরিফ! তুই এখনো বাথরুমে? তোর ভার্সিটি নাই? ২০ বছর বয়স হলো, এখনো সকালে উঠতে পারিস না!"
আরিফ চৌধুরী বাথরুমের ভেতর থেকে বলল, "মা, ৫ মিনিট দাও! আমি বের হচ্ছি!"
পাশে বাবা আব্দুল হাকিম চৌধুরী বসে আছেন। তিনি একজন স্কুল শিক্ষক। খুব শান্ত মানুষ। হাতে খবরের কাগজ, কিন্তু চোখ ঘড়ির দিকে। স্কুলের দেরি হয়ে যাবে।
তিনি বললেন, "নাজমা, আমার নাস্তাটা দাও। আমার স্কুল আছে।"
নাজমা সুলতানা বললেন, "তুমি তো স্কুলের মাস্টার, তুমিও যদি দেরি করো, তাহলে ছাত্ররা কী শিখবে?"
আব্দুল হাকিম চৌধুরী হেসে বললেন, "আমি তো দেরি করছি না, তোমার ছেলে-মেয়েই দেরি করাচ্ছে।"
তাফিয়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। চুলগুলো এলোমেলো। স্কুলের ইউনিফর্মটা খুঁজে পাচ্ছে না।
"মা! আমার ইউনিফর্ম কই?"
মা বললেন, "আলমারিতে দেখ। আমি কাল রাতে ধুয়ে রেখেছি।"
তাফিয়া ইউনিফর্ম পরে নিল। ব্যাগ নিল, টিফিন নিল। তাদের পরিবার মধ্যবিত্ত। খুব বড় বাড়ি না, খুব দামি জিনিস না। কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই।
তাফিয়া আর তার ভাই আরিফ চৌধুরী একসাথে বাসা থেকে বের হলো। আরিফ ভার্সিটিতে যাবে, তাফিয়া স্কুলে যাবে।
অন্যদিকে, ঠিক একই সকালে, শহরের আরেক প্রান্তে একটা বড় বাড়িতে আরেকটা সকাল শুরু হয়েছে।
সেটা আরহাম খানের বাড়ি।
আরহাম খানের বয়স ১৮। সে সবে HSC পরীক্ষা দিয়েছে। Inter পরীক্ষা শেষ। এখন তার কোনো ক্লাস নেই, কোনো কলেজ নেই। সে এখন ফ্রি। সামনে Varsity তে ভর্তি হবে, কিন্তু এখনো হয়নি।
তার বাবা আরাফ খান একজন বিখ্যাত ব্যবসায়ী। দেশের অনেক বড় বড় ব্যবসা তার। আর তার মা আইরিন খান একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তাদের পরিবার অনেক সম্ভ্রান্ত। টাকা-পয়সা, সম্মান - সব আছে।
আরহামের ছোট ভাই আয়ান খান, বয়স ১৬। সে স্কুলে পড়ে। আর ছোট বোন আনিহা খান, বয়স ১০।
সকাল বেলা আরহাম ঘুম থেকে উঠে ছাদে দাঁড়িয়ে ছিল। পরীক্ষা শেষ, তাই এখন আর পড়ার চাপ নেই। কিন্তু সারাদিন বাসায় বসে থাকতে তার ভালো লাগছে না।
তার মা আইরিন খান বললেন, "আরহাম, বাজার থেকে একটু পাউরুটি নিয়ে আয় তো।"
আরহাম বলল, "ঠিক আছে মা, যাচ্ছি।"
সে বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে শুরু করল। সে কাউকে চেনে না। এই এলাকায় সে নতুন এসেছে।
রাস্তায় অনেক ভিড়। কেউ স্কুলে যাচ্ছে, কেউ ভার্সিটিতে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে।
ঠিক তখনই তার চোখ গেল রাস্তার ওপাশে।
একটা মেয়ে। স্কুল ইউনিফর্ম পরা। চুল এলোমেলো। হাতে টিফিন বক্স। ভাইয়ের সাথে ঝগড়া করছে।
মেয়েটা আর কেউ না, তাফিয়া আনায়া চৌধুরী।
আরহাম তাকিয়ে থাকল। সে কেন তাকিয়ে আছে, সে নিজেও জানে না। মেয়েটার চোখ দুটো বড় বড়। মুখে রাগ রাগ ভাব, কিন্তু দেখতে খুব মিষ্টি।
আরহাম মনে মনে বলল, "এই মেয়েটা কে?"
সে এর আগে অনেক মেয়ে দেখেছে। তার বাবা আরাফ খানের ব্যবসার পার্টিতে অনেক সুন্দর সুন্দর মেয়ে এসেছে। কিন্তু কাউকে দেখে তার এমন লাগেনি। বুকের ভেতরটা কেমন জানি ধিপ ধিপ করছে।
তাফিয়া তখন ভাইকে বলছে, "ভাইয়া, দেখো, ওই দোকানে নতুন চকলেট এসেছে। আমাকে কিনে দিবা?"
আরিফ চৌধুরী বলল, "না। প্রতিদিন চকলেট খাওয়া যাবে না। বাবা স্কুল শিক্ষক, এত টাকা কোথায় পাবো?"
তাফিয়া রাগ করে বলল, "তুমি খুব কিপ্টা!"
আরহাম দূর থেকে এই ঝগড়াটা দেখে হেসে ফেলল। মেয়েটা একদম বাচ্চাদের মতো। কিন্তু তার হাসিটা খুব সুন্দর।
তাফিয়া হঠাৎ রাস্তার ওপাশে তাকাল।
আরহামের সাথে চোখাচোখি হয়ে গেল।
তাফিয়া একটু অবাক হলো। এই ছেলেটা কে? সে তো তাকে চেনে না। ছেলেটা তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন?
তাফিয়া ভ্রু কুঁচকে বলল, "ভাইয়া, ওই ছেলেটা কে? আমার দিকে তাকিয়ে আছে কেন?"
আরিফ চৌধুরী তাকিয়ে দেখল। সেও চেনে না। বলল, "জানি না। হয়তো নতুন এসেছে। তুই তাকাস না। চল।"
তাফিয়া আর তাকাল না। সে ভাইয়ের হাত ধরে স্কুলের দিকে চলে গেল।
কিন্তু আরহাম তখনো দাঁড়িয়ে আছে। সে তাফিয়ার চলে যাওয়া দেখছে। যতক্ষণ দেখা যায়, ততক্ষণ দেখল। পাউরুটি কেনার কথা ভুলেই গেল।
তারপর সে বাসায় ফিরল।
বাসায় ফিরেও তার মন বসছে না। বার বার ওই মেয়েটার মুখটা মনে পড়ছে। এলোমেলো চুল, বড় বড় চোখ, আর ভাইয়ের সাথে ঝগড়া করা।
আরহাম মনে মনে নিজেকেই বকল, "আরহাম, তুই কি পাগল হয়ে গেলি? মেয়েটা তো অনেক ছোট। ক্লাস সেভেনে পড়ে মনে হলো। আর তুই ১৮। তুই HSC দিয়ে ফেলেছিস।"
কিন্তু মন তো আর কথা শোনে না।
সেদিন বিকেলে আরহাম আবার রাস্তায় গেল। সে ভাবল, যদি মেয়েটাকে আরেকবার দেখা যায়!
আর সত্যিই, একটু পরেই তাফিয়া স্কুল থেকে ফিরছে। ভাইয়ের সাথে।
তাফিয়া এবারও আরহামকে দেখল। সে এবার আরো রেগে গেল।
"এই ছেলেটা আবার এখানে! সকালেও দেখলাম, এখনো দেখছি।"
আরিফ চৌধুরী বলল, "বাদ দে। হয়তো এই এলাকায় নতুন।"
তাফিয়া মুখ ঘুরিয়ে দ্রুত হাঁটতে লাগলো
আরিফ পাশে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো
কিরে এতো রাগ করছিস কেন তুই
তাফিয়া বললো দেখলি না ছেলেটা কেমন
সকালেও তাকিয়ে ছিলো এখনো তাকিয়ে আছে
আরিফ হেসে বললো হয়তো চিনতে চাইছে
তাফিয়া বললো চিনতে চাইলে সামনে আসুক
এভাবে রাস্তায় দাঁড়িয়ে তাকানো কেন শুনি
আরিফ বললো বাদ দে তো পাগলি
তাফিয়া ব্যাগটা শক্ত করে ধরে হাঁটলো
ভাইয়া তুমি সবসময় ওদের পক্ষ নাও
আরিফ বললো আমি তোর পক্ষেই আছি
তাফিয়া তবুও মুখ ফুলিয়ে হাঁটতে থাকলো
দুই ভাইবোন কথা বলতে বলতে চললো