#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনিতে:মিথিলা মাশরেকা
পর্ব-১০
দুহাতে জরিয়ে শুন্যে তুলে নিয়ে দোয়াকে ঘরে নিয়ে আসলো আরাব। সালমা বেগম মুখে আচল গুজে কাদছেন। তন্নি,তৃষা,দিয়ান সবাই আছে। দোয়াকে বিছানায় শুইয়ে দিয়ে কপালে হাত রাখলো আরাব। জ্বরের মাত্রাটা বেশিই। দোয়ার শ্যামবর্নের চেহারায় হলুদাভ বর্নের ছোয়া। একমুহুর্ত দেরী না করে ও ছুট লাগালো নিচতলায়।অরুনাভ মুখার্জী বই হাতে চশমা খোজায় ব্যস্ত।আরাব দৌড়ে ঘরে ঢুকে বললো,
-কাকাবাবু...দোয়া....
অরুনাভ মুখার্জী পেছন ফিরলেন।আরাবের হন্তদন্ত অবস্থা দেখে উনিও ঘাবড়ে গেছেন অনেকটাই। বললেন,
-কি হয়েছে আরাব? কোনো সমস্যা?দোয়া কিছু বলেছে তোমাকে?
-নাহ্!
কোনোমতে শব্দটা বের করে ঔষুধের বক্স খুজতে ব্যস্ত হয়ে পরলো আরাব।অরুনাভ মুখার্জী ভ্রুকুচকে তাকিয়ে রইলেন। ছেলেটার এমন ব্যবহারের আগামাথা কিছুই ঢুকছে না তার মস্তিষ্কে।এগিয়ে গিয়ে বললেন,
-কি খুজছো আরাব?
-ওষুধের বক্স কোথায় আপনার?
মাথার চুলগুলো উল্টে ধরে দিশেহারার মতো দুসেকেন্ড দাড়িয়ে আবারো হন্ন হয়ে খুজতে লাগলো আরাব। অরুনাভ মুখার্জী টেবিলে তাকালেন। পাশের টেবিলে,আরাবের চোখের সামনেই ওটা রাখা। তবুও চোখে পরেনি ওর।এগিয়ে গিয়ে বক্সটা দিলেন উনি। আরাব ওটা নিয়ে খুজতে খুজতে বললো,
-দোয়া জ্বরে সেন্সলেস হয়ে গেছে। আই থিংক ওষুধ খাওয়ানো পসিবল হবে না,আর এ মুহুর্তে তা কাজেও দেবে না। ইন্জেক্ট করতে হবে।
বিমুর্তভাবে কিছুক্ষন আরাবের মুখপানে তাকিয়ে রইলেন অরুনাভ মুখার্জী। দোয়ার অবস্থা শুনে চকিত উনি। তবে কেনো যেনো আরাবের ব্যস্ততা তার চোখে গাঢ়ভাবে ধরা দিচ্ছিলো।নিজেকে সামলে বললেন,
-ইন্জেকশন আছে দেখো ওতেই। আমার চশমাটা যে কোথায় রাখলাম! খুজ্...
-পেয়েছি। আপনিও আসুন কাকাবাবু!
আরাব আবারো দৌড় লাগিয়েছে দোতালায় । ততক্ষনে তন্নি,তৃষা বালতিভর্তি পানি এনে বিছানার কাছে রেখেছে। সালমা বেগম মুদ্যুভাবে দোয়ার গালে হাত রেখে কাদতে কাদতে ডেকে চলেছেন। দিয়ান এখনো আকস্মিকতায়। আরাব ইন্জেকশন হাতে এগিয়ে বললো,
-আন্টি দোয়ার বড়হাতা একটু গুটিয়ে দিন।ওকে ইন্জেকশন পুশ করতে হবে।
দিয়ানের হুশ ফিরলো যেনো। ছুটে গিয়ে দোয়ার হাত ধরে বললো,
-আপুনি!কি হলো তোর? চোখ খুলছিস না কেনো? আরাব ভাইয়া দেখ ইন্জেকশন নিয়ে এসেছে!আমার ভয় করছে আপুনি! চোখ খোল প্লিজ!চোখ খোল!
-শান্ত হও দিয়ান। কিছুই হবে না তোমার আপুনির। সেন্স ফিরলেই হসপিটাল নিয়ে যাবো ওকে। শি উইল বি ফাইন।
আরাব দিয়ানকে টেনে তন্নিকে ইশারা করলো ওকে সামলানোর জন্য। সালমা বেগম কিংকর্তব্যবিমুঢ় হয়ে আছেন একপ্রকার। ওদের সব পরিস্থিতিতে দোয়াই ওদের ঢাল।সবসময় সামলেছে ওদেরকে। আজ ওর এই পরিস্থিতিতে বড্ড অসহায় মনে হচ্ছে।আরাব আবারো দোয়ার পাশে বসে বললো,
-আন্টি হাতাটা গুটিয়ে দিন!
ভাষাহীন দৃষ্টিতে শুধু আরাবের দিকে তাকালেন সালমা বেগম। অরুনাভ মুখার্জী বললেন,
-আরাবকে ইন্জেকশনটা দিতে দাও সালমা। নইলে দোয়ার জ্ঞান ফিরবে না। আমার চশমাটাও খুজে পাচ্ছি না!
ওনার কথায় দেরী না করে দোয়ার জামার হাতা গুটাচ্ছিলেন সালমা বেগম।কিন্তু রনোকের নখের আচড়ের দাগটা চোখে পরতেই থেমে গেলেন উনি।একপলক বাইরে শুকোতে থাকা দোয়ার আধভেজা জামার ছেড়া হাতার দিকে তাকালেন।ওনাকে থেমে যেতে দেখে অরুনাভ মুখার্জী বললেন,
-কি হলো সালমা?থামলে কেনো?
নিরুত্তর রইলেন সালমা বেগম। অনেকটা পাথরের মতো। এদিকে দোয়ার হাতের দাগ দেখেই হাত মুষ্ঠিবদ্ধ হয়ে আসলো আরাবের। ভেতরটায় তোলপাড় হচ্ছে ওর। সহ্য হচ্ছে না কিছুই। দোয়ার শরীরে আঘাতের দাগ ওকে কতোটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে,ক্ষনে ক্ষনে অনুভুত হতে লাগলো ওর। স্পষ্ট বোঝা যাচ্ছে,ওটা নখের আচড়। দাতে দাত চেপে নিজেকে শক্ত করলো আরাব। তারপর দোয়ার হাতা নামিয়ে দিয়ে চুপচাপ আরেকহাতে ইন্জেকশন পুশ করে দিলো।আলতোভাবে দোয়ার গালে হাত রেখে ধীর গলায় বললো,
-দোয়া?এই দোয়া?চোখ খোলো?শুনতে পাচ্ছো?দোয়া?
একটুপরই দোয়ার চোখের পাপড়ির নড়াচড়া দেখা মিললো। পাশ থেকে উঠে বারান্দায় এসে দাড়ালো আরাব।শক্ত হাতে রেলিং চেপে ধরে তাকিয়ে রইলো নিস্তদ্ধ অন্ধকার আকাশের দিকে।
জ্ঞান ফেরার পর চারপাশে সবাইকে দেখে দোয়া টের পেলো কিছু একটা ঘটেছে।উঠে বসতে গিয়ে মাথা ঘুরে উঠলো।অরুনাভ মুখার্জী বললেন,
-থাক না!শুয়েই থাক!তৃষা?ওকে একটু জলপটি দে,আমি গাড়ি ডাকতে যাচ্ছি! হসপিটাল নিয়ে যাবো।
নিজেকে সামলে উঠে বসলো দোয়া। তপ্ত শ্বাস ফেলতে ফেলতে বললো,
-আ্...আমি ঠিক আছি কাকাবাবু। হসপিটালে যেতে হবে না।
দিয়ান ছুটে এসে বোনের কাছে বসলো। বললো,
-আপুনি?চল না হসপিটাল? তোর অনেক জ্বর!
দোয়া মৃদ্যু হেসে ওর গালে হাত রেখে বললো,
-না রে! এখন আর অতোটা খারাপ লাগছে না।ঘরে আসলাম কিভাবে আমি?
-তোকে তো আর্...
-শুয়ে পর দোয়া! আমি জলপটি দিচ্ছি। সকালে যাবো হাসপাতালে।
দিয়ানকে বলতে না দিয়ে কথাটা বলে দোয়াকে শুইয়ে দিলেন সালমা বেগম। দিয়ান আদেশের মতো করে বললো,
-হ্যাঁ! চুপচাপ শুয়ে থাক তুই! আর একটাও কথা না!
-ছোটু,তুই এভাবে অস্থির হয়ে পরেছিস কেনো বলতো? কিছুই হয়নি আমার! মা? তুমিও এমন কেনো করছো?
সালমা বেগম চুপ রইলেন। অরুনাভ মুখার্জী গম্ভীরভাবে বললেন,
-কাল তুই ভার্সিটি যাবি না দোয়া। তোকে নিয়ে হসপিটাল যাবো আমি।
কথাটা বলেই বেরিয়ে এলেন উনি ঘর থেকে।বারান্দায় আরাবকে দাড়িয়ে থাকতে দেখে থামলেন অরুনাভ মুখার্জী। বললেন,
-বাসায় যাবে না আরাব?
আরাব পেছন ফিরলো। আকাশে চাদ ছিলো।সে আলোতে স্পষ্ট দৃশ্যমান হলো ওর ছলছল চোখ,শক্ত চোয়াল।হাত মুঠো করে অরুনাভ মুখার্জীর দিকে একপা এগিয়ে আরাব বললো,
-দোয়া বিকেলে কোথায় কোথায় টিউশনি করায় কাকাবাবু?
-এটা তুমি কেনো জানতে চাইছো?
-নিজের জন্য।
অরুনাভ মুখার্জী নির্লিপ্ত দৃষ্টি আটকে রাখলেন আরাবের দিকে। কি ছিলো ওর ভাষায়,ওর ভঙিমায়,বুঝে উঠলেন না তিনি। তবে এটা ভালোমতোই অনুভব করতে পেরেছেন,যা ছিলো,তা দোয়ার নামে ওর নিজের জন্য ছিলো।তা বড্ড দরকার দোয়ার।বড্ড দরকার!
•
টিউশনি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রাস্তায় বেরোলো দোয়া। ভার্সিটি যায়নি আজ,অরুনাভ মুখার্জী জোর করে সরকারী হাসপাতালে নিয়ে গিয়েছিলো ওকে। ওষুধে জ্বর কমেছে খানিকটা।টিউশনি কামাই করলে মৃত্তিকার আম্মুর আড় কথা শুনতে হয়। সালমা বেগমের বারন করা সত্ত্বেও তাই বেরিয়েছে ও। তবে মায়ের ব্যবহারে কিছু তো আলাদা ছিলো আজ সকালে। ওকে জিজ্ঞাসা করেছিলো,কোনো ঝামেলা হয়েছে কি না।কিন্তু কেনো জিজ্ঞাসা করলো মা ?সে জানবে কি করে?নাকি শুধু ওর অসুস্থতার জন্য বেশি ভেবেছে?আর ভাবতে পারছিলো না দোয়া। মাথায় যন্ত্রনা অনুভব হয়। দুর্বলতা তো আছেই।
মৃত্তিকাদের বাসার নিচে নামতেই দুর থেকে দোয়া লক্ষ্য করলো রনোক নামের ঘৃন্য মানুষটা পায়ের উপর পা তুলে চায়ের দোকানটায় বসে বিশ্রি হাসছে। মাথা নিচু করে দ্রুত পা চালালো ও।হঠাৎই সামনে এসে দাড়ালো কেউ।জুতোজোড়া দেখেই দোয়া বুঝলো,এটা রনোক।মাথা তুলে তাকাতেই নিজের অনুমানের সত্যতা খুজে পেলো ও।একা এসেছে রনোক। বাকা হেসেই বললো,
-দোয়ারানী,মাথা নিচু করে যাচ্ছো যে?
দোয়া কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসছিলো। আবারো সামনে এসে দাড়ালো রনোক।বললো,
-ভীতু ম্যাডামকে যে আজ বেশ লাগছে দেখতে।
....
-ইশ্!আফসোস হচ্ছে এবার দোয়া।বড্ড আফসোস হচ্ছে,কাল তোমাকে একটু আদ্...
এরমধ্যে পাশ থেকে দুজন মহিলা এগিয়ে এলেন।দোয়ার পাশে দাড়িয়ে একজন বললেন,
-এই ছেলে!কি সমস্যা তোমার?
-সমস্যা কেনো হবে?আমাদের বিষয়।আপনি মাঝে আসছেন কেনো?
আরেকজন মহিলা বললেন,
-তোমাদের বিষয় বুঝলাম।কিন্তু এভাবে কথা বলছো কেনো মেয়েটার সাথে?
দোয়া কিঞ্চিত অবাক হলো। মহিলাদুটোকে এর আগে এ রাস্তায় দেখেছে বলে মনে পরলো না ওর। আগেরদিনের ঘটনার পর এ রাস্তার কেউ যে ওর সাথে রনোকের ব্যবহারকে লক্ষ্য করবে,এমনটার আশা ছেড়ে দিয়েছিলো ও। তাছাড়া রনোক কথাগুলো অনেকটা ধীরে বলেছে,যা এই মহিলাদুটোর শোনার কথা না।রনোক বললো,
-শুনুন,আমি ওকে চিনি। সো আমাদের কথার মাঝে আপনারা আসবেন না।নিজেদের কাজে যান!
-তুমি চেনো ওকে?
একজন মহিলা দোয়ার কাধে হাত রেখে বললো। চমকে উঠলো দোয়া। অনাকাঙ্ক্ষিত ছিলো এটুক আশ্বাস।আগেরদিন তো চিত্র ভিন্নই ছিলো।আরেক মহিলা বললো,
-বলো?তুমি চেনো ওকে?নাকি থ্রেট দিয়েছে কোনো তোমাকে?
বিস্ময়ে তাকালো দোয়া। কিন্তু রনোকের ধৈর্য্যের বাদ ভেঙে গেছে।চেচিয়ে বলে উঠলো,
-আপনাদের নিজস্ব কাজ নেই কোনো? ওর আমার গার্লফ্রেন্ড! আমি ওর লাভার!এবার যান তোহ্!আমাদের নিজেদের কোয়ালিটি টাইমে বিরক্ত করছেন কেনো?
-মাঝ রাস্তায় একটা মেয়েকে হ্যারাস করছো,আর বলছো গার্লফ্রেন্ড,বয়ফ্রেন্ড?কোয়ালিটি টাইম?তোমাকে এর আগেও এই মেয়েটার সাথে ধমকাধমকি করতে দেখেছি আমি।
আরো বিস্ফোরিত চোখে তাকালো দোয়া।মধ্যবয়স্ক দুজন লোক। সবাই অচেনা। আজব লাগছে,কিন্তু প্রত্যেকের কথায় মন ভরে উঠছে ওর।রনোক হুট করেই দোয়ার হাত ধরে টান লাগিয়ে বললো,
-চলোতো দোয়া ! এরা তো...
দাড়িয়ে গেলো দোয়া।বললো,
-হাত ছাড়ুন!
-কেনো?
- যাবো না আমি।
-তুমি যাবে!চলো!
-হাত ছাড়ুন প্লিজ!
দোয়ার মানা শুনে একটু ভ্রুকুচকে তাকালো রনোক।তারপর বুঝলো আশেপাশের লোকজনই দোয়ার এই সাহসের কারন। খানিকটা এগিয়ে নিচু হয়ে বললো,
-বাড়াবাড়ি করো না দোয়া! আমার ধৈর্য্যের পরীক্ষা নিও না! তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম।আমার কথামতো না চললে আমি কিন্তু তোমাকে...
-হাত ছাড়ুন!
কড়া গলায় বললো দোয়া।তবুও হাত ছাড়েনি রনোক।বরং আরো জোরে টান লাগিয়েছে। দোয়া হুমড়ি খেয়ে পরেছে একপ্রকার।পরমুহুর্তেই সশব্দে চড় পরলো রনোকের গালে। ওর স্পর্শ সহ্য হচ্ছিলো না দোয়ার। বিষাক্ত লাগছিলো। নিজেই হাত ছাড়িয়ে চড় লাগিয়েছে রনোককে। গালে হাত রেখে রনোক চেচিয়ে বলে উঠলো,
-এই দোয়া!হাউ ডেয়ার ইউ?
ততক্ষনাৎ দুতিনটে ছেলে এসে রনোকের কলার চেপে ধরলো। একজন রনোকের নাক বরাবর ঘুষি লাগিয়ে বললো,
-আবে শালা! আমাদের এলাকায় এসে ইভটিজিং করিস? তোর সাহস তো কম না!
তিনজনে মার লাগাতে লাগলো রনোককে।মধ্যবয়স্ক লোকদুটো কিছুই বলছে না ওদের।মহিলাদুজন দোয়ার কাধে হাত রেখে ওকে শান্তনা দিচ্ছে। শক্ত হয়ে দাড়িয়ে রইলো দোয়া। সবটা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে।ঘটনাপ্রবাহ এমন হবে কল্পনাও করেনি ও।একসময় বললো,
-ছেড়ে দিন ওনাকে,এভাবে মারলে...
পাশের মহিলা বললেন,
- কিছুই হবে না। তুমি এতো ভেবো না!
-কিন্তু....
দোয়াকে ধরে উল্টোপথে হাটা লাগালেন মহিলা দুজন। একজন বললেন,
-অন্যায়ের প্রতিবাদ করতে শেখো মা! অভিযোগ করতে শেখো!মনে রেখো,তুমি একা নও।আমরা আছি তো তোমার পাশে!আজকে তুমি একে ছাড় দিলে ও আর ভয় পাবে না। কাল এ আরেকটা মেয়েকে এভাবে হ্যারাস করবে। আজকে তোমার হাত ধরেছে,কাল হয়তো অন্যকাউকে আরো বাজেভাবে...পুলিশ আসছে,ওকে পুলিশে দিয়ে দেবে ওরা। আর বিরক্ত করতে পারবে না তোমাকে।
চোখ ভরে উঠলো দোয়ার। প্রতিবাদ তো করতে চায় ও। করতোও।কিন্তু আগেরদিন ওকে রনোক যেভাবে বলেছিলো...পেছন ফিরে দেখলো আরেকবার। রনোক তখনও মার খাচ্ছে ছেলেগুলোর হাতে। মহিলাদুটো সরিয়ে নিয়ে আসলো ওকে ওখান থেকে।
দুর থেকে বাইকে হেলান দিয়ে দাড়িয়ে পকেটে দুহাত গুজে সবটাই দেখছিলো আরাব।মাস্কের জন্য ওর ঠোটের হাসিটা দৃষ্টিগোচর হলো না শুধু। আগেররাতে আর বাসায় ফেরেনি ও। অরুনাভ মুখার্জীর কাছ থেকে দোয়ার টিউশনির জায়গার কথা জেনেছে । সারাদিন ঘুরে ঘুরে,চায়ের দোকানদারটা থেকে রনোকের দোয়ার পথ আগলে দাড়ানোর বিষয়ে খবর লাগিয়ে,এদিকটায় ওই মহিলাদুটোকে ঠিক করে রেখেছিলো রনোকের সামনে ওভাবে বলার জন্য। ছেলেগুলোও ওর চেনাজানা।ওর সাহায্য নেওয়ার মতো মেয়ে দোয়া নয়। কিন্তু পথচারীদের আশ্বাসে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না দোয়ার কথায়।তাই বাধ্য হলো এভাবে কাজ হাসিল করার জন্য। গনধোলাইয়ের পর্যায় শেষ করবে বলে আরাব এগোলো এবার । ছেলেগুলো ওকে দেখেই ছেড়ে দিলো রনোককে।আরাব ওর সামনে দাড়িয়ে পকেটে হাত গুজে বললো,
-শিক্ষা হয়েছে?
উঠে দাড়িয়ে গায়ের ময়লা ঝাড়ছিলো রনোক। আরাবের কথায় চোখ তুলে তাকালো। মারামারি করার ইচ্ছা থাকলেও আরাবের আশেপাশের ছেলেগুলোকে দেখে সাহসটা হলো না রনোকের।বললো,
-কিসের শিক্ষা?রনোককে শিক্ষা দেওয়ার তোরা কে?আমি চাইলেই তোদের...
ছেলেগুলো আবারো এগুচ্ছিলো ওকে মারবে বলে।আরাব থামিয়ে দিলো ওদের। একপলক সবাইকে দেখে নিয়ে রনোক রাগী গলায় আঙুল উচিয়ে বললো,
-শোন,যা করলি,একদম ঠিক করলি না! রনোকের গায়ে হাত দিয়েছিস তোরা! এতো সহজে এসব ভুলবো না আমি! সবটার হিসেব নেবো!সবটার!
কথাগুলো বলে গাড়ি নিয়ে চলে গেলো রনোক।কিছুক্ষন সেদিক তাকিয়ে তাচ্ছিল্যে হাসলো আরাব। হিসেব মেটানো তো ওর বাকি। দোয়ার গায়ের আচড়ের কারন যে রনোক,তা আরেকটু পরিস্কার হলো ওর কাছে । বাকিটা ওর কাছেই না হয় শুনবে। ডানহাতে শার্টের বা হাতাটা টান মেরে চোয়াল শক্ত করে বাইকের দিকে এগোলো ও। এমনিতেও পুরোপুরিভাবে আত্মিক প্রশান্তি মেলেনি। আর যতোক্ষন না সে প্রশান্তি মিলছে,কোনোকিছুতেই মনোযোগ থাকবে না ওর। রনোক নামক এই বিষাক্ত কাটার জন্য দোয়া কেনো কষ্ট পাবে?আরাব কেনো যন্ত্রনায় রবে? যার যা প্রাপ্য,তাকে তা দিয়ে দিলেই তো হয়!ছোটখাটো সরল যুক্তিতে নিজের মতামতকে অধিষ্ঠিত করে নিলো ও।অতঃপর বাকা হেসে বাইক স্টার্ট দিলো। রনোকের গাড়ির ঠিক পেছনেই ছুটতে লাগলো বাইকটা।
#চলবে....
[ ভুলত্রুটি মার্জনীয় ]