ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 51

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৫১

দিয়ানকে ওটি থেকে বের করে বেডে দেওয়া হয়েছে। কেবিনের সামনে দোয়া,সালমা বেগম,তন্নি,তৃষা,অরুনাভ মুখার্জী,স্বস্তিক,তৌফিকা,মিসেস ওয়াহিদ সবাই আছেন। আরাব ব্যতিত। দোয়া একধ্যানে নিচের দিকে তাকিয়ে। ওকে ধরে পাশেই তাজীন বসে। নিরবও আছে এককোনে। অপেক্ষা। কখন দিয়ানকে দেখতে পারবে সেই অপেক্ষায় সব। অনেকটাসময় পর মুফতাহির আসলো। ওকে দেখেই উঠে দাড়ালেন সালমা বেগম। তৌফিকা বললো,

-কি ব্যাপার মুফতাহির? দিয়ানের সেন্স ফেরেনি এখনো?

মাথা নেড়ে না বুঝালো মুফতাহির। সালমা বেগম কিছুটা ভিতু কন্ঠে বললেন,

-ক্ কোনো সমস্যা বাবা? আমার ছেলেটা...

-কোনো সমস্যা নেই আন্টি। দিয়ান একদম ঠিকাছে। যখনতখনই সেন্স চলে আসবে ওর। আপনি ব্যস্ত হবেন না।

দোয়া তাকালো মুফতাহিরের দিকে। এই মানুষটার জন্যই ওর মা আজ বিধবার বেশে। আর এই মানুষটাই আজ ওর মাকে আশ্বাস দিচ্ছে,ব্যস্ত না হতে। তৌফিকা বললো,

-দেখা করতে দেবে কখন?

-ডক্টর চেক আপ করে জানাবে। শান্ত হও।

তখনই‌ করিডরে ডক্টর আসলো। কোনোদিক না তাকিয়ে কেবিনে ঢুকে গেলো সে। করিডরের সবাই নড়েচড়ে উঠে দাড়ালো। কিছুটা সময় পর ডক্টর বেরিয়ে হাসিমুখে বললো,

-দিয়ানের জ্ঞান ফিরেছে। দেখা করতে চাইছে ওর মা আপুনির সাথে।

খুশিতে কেদে দিলেন সালমা বেগম। তন্নি বললো,

-আমিও দেখবো দিয়ানকে।

-আপাতত আমরা দুজনের বেশি কাউকে এলাও করবো না। বাকিসবকে বলবো,বাইরে থেকেই দেখার জন্য।

ডক্টরের কথায় তন্নি আর কিছু বললো না। ডক্টর দোয়াকে বললো,

-দিয়ানের সামনে কিন্তু একদমই ইমোশনাল হওয়া যাবে না দোয়া।

দোয়া মাথা উপরনিচে নাড়ালো। দু ফোটা চোখের জল ফেলে আস্তেধীরে মাকে নিয়ে কেবিনে ঢুকলো ও। চোখ আবারো জলে ভরে উঠলো ওর। ছোট্ট ভাইটা হাসপাতালের বিছানায় চোখ বন্ধ করে শুয়ে। মাথায় হাইজিন ক্যাপ। পাশেই কতোরকমের ডাক্তারী যন্ত্রপাতি। স্যালাইন চলছে। দোয়ার কথা ভেবে সালমা বেগম নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন। কাধে হাত রেখে দোয়াকে বললেন এগোতে। একটা শুকনো ঢোক গিলে দোয়া এগোলো। ভাইয়ের কাছে গিয়ে ওর হাত মুঠো করে ক্ষীন কন্ঠে বললো,

-দিয়ান? এই দিয়ান? আপুনি এসেছে দেখ? দিয়ান?

একদমই ধীরে ধীরে চোখ মেললো দিয়ান। বোনকে দেখেই হাসির রেখা আকা হয়ে গেলো ওর শুকনো ঠোটে। কোনোমতে মুখ দিয়ে বের করলো,

-আ্ আমি ভ্ ভালো হয়ে গেছি। তাইনা আপুনি?

কাদতে কাদতে ওর হাত তুলে ধরে কয়েকবার হাতে চুমো দিলো দোয়া। কান্না থামিয়ে আবারো ওর কপালে চুমো দিয়ে বললো,

-হুম। একদম ঠিক আছিস তুই!

-আ্ আমাকে আর ক্রিকেট খেলতে মানা করবি না তো আপুনি?

দোয়া মাথা নেড়ে নেড়ে বললো,

-না। কোনোদিনও মানা করবো না! কোনোদিনও‌ না! তুই খেলবি! যতো খুশি ক্রিকেট খেলবি তুই! আমি বলছি!

দিয়ান হাসলো। চোখ গেলো আচলে মুখ গুজে কাদতে থাকা ওর মায়ের দিকে। ঠোটের হাসিটা রেখেই বললো,

-আমি ঠিক আছি তো মা! কাজলা দিদির পরিবর্তে দিয়ান কবিতার পরিবেশ তৈরী করছো কেনো?

সালমা বেগম এগিয়ে এসে ছেলের চোখেমুখে কয়েকটা চুমো দিয়ে‌ বললেন,

-আর এইসব বলিস না বাবা! মাকে আর কষ্ট দিস না তোরা!

দিয়ান ইশারা করলো মাকে। সালমা বেগম মুখ এগোলেন। মায়ের গালে চুমো দিয়ে দিয়ান ফিসফিসিয়ে বললো,

-মেয়েকে বিয়ে দিয়েছো। ও আর জ্বালাবে না। ছেলেরও একটা ব্যবস্থা করো?

সালমা বেগম হেসে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ানকে ঘুমোতে বললেন তারপর। দিয়ান চোখ বন্ধ করে নিলে ছেলের পাশে বসে মেয়েকে বুকে জরিয়ে রইলেন সালমা বেগম। বুকজুরে শান্তি তার। চুপচাপ মায়ের বুকে মুখ গুজে রইলো দোয়া। আরাব বেরিয়েছে অনেক আগেই। মুফতাহির জারাকে নিয়ে যা বলেছে,তারপর আরাব কি করবে,কোনোকিছু ভাবতে পারছে না ও। না নিজে পেরেছে এখান থেকে সরতে,না পেরেছে আরাবকে আটকাতে। ওর মাথা জুড়ে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে,ঠিক কি করতে চলেছে এখন আরাব?

•

ক্লাস থেকে বেরোচ্ছিলো জারা। একদমই আচমকা ওর সামনে এসে দাড়ালো আরাব। চমকে দুপা পিছিয়ে গেলো জারা। ঘাড় কিঞ্চিত ঘুরিয়ে আরাব নিচদিক তাকিয়ে। জারা বুকে হাত গুজে দাড়িয়ে বাকা হেসে বললো,

-বাবাহ্? বায়োমেডির সাইন্টিস্ট তাহসানুল আরাব আজ হঠাৎ মেডিকেল কলেজে? আমার সামনে?

আরাব চুপ। আরেকটু এগুলো জারা। মুখ এগিয়ে কিছুটা ফিসফিসিয়ে বললো,

-আমার...কাছে?

আরাব রক্তচক্ষু করে তাকালো ওর দিকে। দাতে দাত চেপে সামলেছে নিজেকে ও। জারা ঠোট কামড়ে হেসে পিছিয়ে গেলো। আরাব বললো,

-দিয়ানের ওটিতে কেনো ঢুকেছিলে তুমি জারা?

জারা ওভাবেই ঠোট টিপে হেসে বললো,

-কি? কে দিয়ান? আর আমি কেনো ওটিতে ঢুকবো?

-কারন তুমি চেয়েছিলে দিয়ানের ক্ষতি হোক। আর তাতে আমার আর দোয়ার মাঝে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হোক। তাই দিয়ানের হার্ট লাং মেশিনের রেশিও কমবেশি করেছিলে তুমি!

-কিন্তু আমি তো সবে স্টুডেন্ট! সবে পড়ছি ডাক্তারি। আমাকে তো ওটিতে এলাউ করবে না আরাব!

-ঠিক সেজন্যই তুমি আমার কনসাল্টেন্টের এসিসটেন্ট সেজে ওটিতে ঢুকেছিলে। ওকে সেন্সলেস অবস্থায় ওর কেবিনে পাওয়া গেছে।

জারা দুহাতে আরাবের নজর না লাগে এমন একটা ভঙিমা করে বললো,

-হায়য়য়! এজন্যই তোমাকে এতো ভালোবাসি। সব বুঝে যাও! কেনো যেনো আমার বিষয়ে কোনো কিছুই লুকানো থাকে না তোমার কাছে।

এটুকো বলে আগেরবারের মতোই আরেকটু এগিয়ে বললো,

-তা,নিজের বউয়ের বিষয়ে এভাবেই গভীরে খোজ খবর নাও তো?

-স্টপ সেয়িং ননসেন্স জারা!

-ওকে। ওকে। রিলেটেবল কিছু বলি হুম? তো রিলেটেবল বলতেই মনে পরলো,এসব প্রথমে কে বললো তোমাকে?

আরাব চুপ করে ওর ভঙিমা দেখছে শুধু। জারা আবারো বললো,

-ডক্টর সজল মুফতাহির। তাইতো?

...

-আর তার সাথে রিলেটেড? উমমম...ডক্টর সুমন!

...

-আর তার সাথে রিলেটেড...দোয়া। সুমনের প্রায় হয়ে যাওয়া,বা কোনো না কোনোভাবে হয়ে যাওয়া...বউ!

আরাব আর সহ্য করতে পারলো না। সর্বশক্তিতে,সশব্দে চড় লাগিয়ে দিলো জারাকে। ও গিয়ে দেয়ালে লেগে গেছে। গালে হাত দিয়ে মাথা নিচু করে রইলো জারা। পাশ দিয়ে ওর ক্লাসমেটরা যাচ্ছিলো। আরাবের কাজে ওরা থেমে গেছে। আরাব ওদের উদ্দেশ্য করে জারার দিকে তাকিয়ে থেকেই বললো,

-স্টে এওয়ে ফ্রম হেয়ার।

মেয়ে দুটো চুপচাপ চলে গেলো। চুলগুলো ঝাড়া মেরে মাথা তুললো জারা। ঠোটে বৃদ্ধাঙুল ছুইয়ে বুঝলো রক্ত পরছে ওর ঠোট থেকে। কিন্তু মুচকি হাসিটা কমলো না ওর। একহাতে চুলগুলো ঘাড়ের সামনে এনে চুল ঠিক করতে করতে বললো,

-তুমি এভাবে আমাকে ছোবে,ভাবিনি আরাব। কিন্তু একটা প্রাইভেট মেডিকেল কলেজে ঢুকে,ওখানকারই এক স্টুডেন্টের গায়ে হাত তোলার পরিনতিটা,তোমার ভাবা উচিত ছিলো।

আরাব বাকা হাসলো। কপাল কুচকে এলো জারার। ও ইচ্ছে করেই দোয়াকে নিয়ে কথাটা বলেছে,যাতে আরাব ব্যস্ত হয়ে ওর সাথে কিছু করে বসে আর তার দায়ে ওকে ফাসাতে পারে। কিন্তু আরাবের হাসিটায় বিস্ময় ধরা পরলো‌ ওর চোখে। কিছু বলতে যাবে, তখনই এক পিয়ন এসে একটা কাগজ ধরলো ওর সামনে। জারাকে লক্ষ্য করে বললো,

-প্রিন্সিপাল এটা দিয়েছে তোমাকে।

আরো বিস্মিত হলো জারা। আরাব ওটা নেওয়ার জন্য ইশারা করলো জারাকে। কাগজটা হাতে নিয়ে পড়তেই চোখ বেরিয়ে আসার উপক্রম ওর। ওকে কলেজ থেকে রাস্টিকেট করা হয়েছে। সাথে ওর ছাত্রীত্বও বাতিল করা হয়েছে। কারন হিসেবে লেখা,ডাক্তার না হয়েও ওটিতে ঢোকা,ডাক্তারকে অজ্ঞান করা আরো অনেককিছু। চোয়াল শক্ত করে ওর দিকে একপা এগোলো আরাব। বললো,

-আরাবের পরিনতি,দোয়া। আর দোয়ার পরিনতি আরাব। আমাকে পরিনতি শেখাতে এসো না জারা।

জারা রাগে কাপছে। আরাব মুচকি হেসে পকেটে দুহাত গুজে বললো,

-এটা তো স্টার্টিং জারা। যে মেডিকেল কলেজের স্টুডেন্ট নামে দু সেকেন্ড আগে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলে,সেটাই আগে কেড়ে নিলাম তোমার থেকে। এবার বাকি হিসেব মেটানোর পালা। সেদিন দোয়ার হাতে আঘাত করেছিলে তুমি,সেটা দোয়ার কথাতেই ভুলে গিয়েছিলাম আমি। কিন্তু দিয়ানের ওটিতে ঢুকে সেটাকে তুমিই সুদসমেত মনে করিয়ে দিয়েছো। এন্ড নাও,আরাব ইজ নট গোয়িং টু স্পেয়ার ইউ জারা! যা করেছো,তার পরিনতি আমিই কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবো তোমাকে! পাক্কাওয়ালা প্রমিস!

আরাব বেরিয়ে আসলো ওখান থেকে। টপটপ করে চোখের পানি পরতে লাগলো জারার। রাগে হাতের কাগজটা মুচড়ে মুঠো করে নিলো ও। অপমান,রাগে যেনো শরীর ফেটে যাচ্ছে ওর। চেচিয়ে কাদতে কাদতে হাটুতে বসে পরলো ওখানেই।

#চলবে...

[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 51 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন