ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 53

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৫৩

একহাত মাথার নিচে রেখে মাথা খানিকটা উচিয়ে দোয়ার দিকে তাকিয়ে আছে আরাব। সকালের স্নিগ্ধ আলো দোয়ার ঘুমন্ত চেহারায় এসে লাগছে। কোকড়া চুলগুলো এলোমেলোভাবে মুখচোখের উপর পরছে। আস্তেকরে সেগুলো হাত বাড়িয়ে সরিয়ে দিলো আরাব। আলতো চুমো একে দিলো ওর কপালে। চোখ মেললো দোয়া। আরাবের হাসিমুখটা দেখে যেনো চারপাশ আলোকিত হয়ে গেলো ওর। মৃদ্যু ধাক্কায় মুখের উপর থেকে সরিতে দিলো আরাবকে। উঠে বসে ছাড়া চুলগুলো খোপা করে বিছানা থেকে নামলো দোয়া। আঁচলে টান অনুভব করে পেছন না ফিরে বললো,

-সকাল সকাল একদম জ্বালাতে শুরু করবেন না সাইন্টিস্ট মশাই!

আরাব উঠে এসে বুকে হাত গুজে সামনে দাড়ালো ওর। বড়বড় চোখে ওর দিকে তাকালো দোয়া। আরাবের হাত খালি। তাহলে আচল আটকালো কোথায়? পেছন ফিরে দেখে আচলটা বিছানার এককোনে পেচিয়ে রাখা। আরাব এগিয়ে দুহাতে কোমড় জরিয়ে ধরলো দোয়ার। কপালে কপাল ঠেকিয়ে বললো,

-তোমাকে এটুকো জ্বালিয়ে আমার শান্তি হয়না দোয়া। তোমাকে তো লজ্জায় লজ্জায়,আদরে আদরে নিজের সাথে মিশিয়ে নিতে ইচ্ছে করে। তোমাকে তো...

দোয়া আবারো সরিয়ে দিলো ওকে। গলা ঝেড়ে বললো,

-হ্ হয়েছে হয়েছে। ল্যাবে যাবেন তো?

মুখ কালো করে অন্যদিক তাকিয়ে হু বললো আরাব। ঠোট টিপে হেসে ফ্রেশ হতে চলে গেলো দোয়া। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরাব পড়ার টেবিলে বসে চুল উল্টাচ্ছে,মুখে কলম ঢুকিয়ে কিছু ভাবছে আর লেখছে। তৃপ্তির হাসলো দোয়া। এমনটাই করে প্রতিদিন সকালে আরাব। ঘুম থেকে উঠেই নাকি ওর দুচারটে জিনিস মনে পরে যায়,সব ছেড়ে আগে ওগুলোই নোট করে ফেলে। গত কয়েকদিনে ওদের দুজনের মাঝের দুরুত্বে সে রুটিনেও খাদ পরে গিয়েছিলো। গলা ঝাড়লো দোয়া। আরাব ওর দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে দাড়ালো। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলো কিছু না বলে। দোয়া আয়নার সামনে দাড়িয়ে চুল মুছছিলো। এরমাঝেই ফোন বেজে উঠলো। দোয়া ডাক লাগাতে যাচ্ছিলো আরাবকে। পরপরই মনে পরলো,ফোনটা ওর নিজের। ওর বাবার নির্দোষ প্রমান হওয়ার পর অনেককিছুই পাল্টে গেছে যে। মাথা নেড়ে হেসে ফোনটা হাতে নিয়ে দেখে তাজীনের কল। রিসিভ করে দোয়া বললো,

-হ্যাঁ বলো তাজ। কেমন আছো?

-হুম ভালো। তুই?

-আলহামদুলিল্লাহ। নিরব ভাইয়া? তোমার শশুড়?

-সবাই ভালো আছি। আব্...দোয়া?

-হুম বলো?

-ত্ তোকে কিছু বলার ছিলো।

-হ্যাঁ বলোনা!

-ওই আসলে...হ্যাঁ রে দিয়ান কেমন আছে?

কপাল কিঞ্চিত কুচকে আসলো দোয়ার। মুখে বললো,

-হুম ভালো আছে। সামনের মাসেই ছাড়বে বলেছে ডক্টর।

-ও।

তাজীন চুপ করে গেলো। দোয়ার বিষয়টা ভালো লাগছে না। ব্যস্ততা দেখিয়ে বললো,

-কি হয়েছে তাজ? কোনো সমস্যা?

তাজীন আস্তেধীরে বললো,

-আমি প্রেগনেন্ট দোয়া।

দোয়ার চোখ বেরিয়ে আসার উপক্রম। খুশিতে উৎফুল্ল হয়ে চেচিয়ে বলে উঠলো,

-কি বলছো কি তুমি তাজ?

দোয়ার চিৎকার শুনে ওয়াশরুমের দরজা খুলে রুমে তাকালো আরাব। দরজা খোলার শব্দে সেদিক তাকিয়ে ফিক করে হেসে দিলো দোয়া। শুধু তোয়ালে পরে আধভেজা শরীরে আরাব। হাসি থামিয়ে ইশায়ার বললো গোসল সেরে আসুন,আমি ঠিক আছি। আরাব দরজা লাগিয়ে দিলো। তাজীনের সাথে আরো বেশ কিছুক্ষন কথা বললো দোয়া। কথা বলা শেষে কল কেটে আয়নার সামনে দাড়ালো দোয়া। মনটাই ভালো হয়ে গেছে ওর। কিছুদিন পরই তাজীনের কোলে একদম ছোট একটা বাচ্চা আসবে,ওর ছোটছোট হাতপা ছুড়ে খেলবে,আধোআধো গলায় তাজীনকে মা বলে ডাকবে,নিরব খেলবে বাচ্চাটার সাথে,রুম জুড়ে বাচ্চাটার খেলনা,হাসি কান্নার শব্দ। ভাবনার মাঝেই চমকে উঠলো দোয়া। আরাব এসে ওর ঘাড়ে নাক ডুবিয়েছে। পেছন থেকে জরিয়ে ধরে বললো,

-ম্যাম চিৎকার কেনো করেছিলেন ওভাবে?

দোয়া মাথা নিচু করে বললো,

-তাজীন প্রেগনেন্ট আরাব।

আরাব দোয়াকে ছেড়ে দিলো। ওর দিক ঘুরে দোয়া মাথা নিচু রেখেই আচল আঙুলে পেচাতে পেচাতে বললো,

-খুব তাড়াতাড়িই তাজীনের কোলজুড়ে একটা পুচকে থাকবে। তাজীন‌ আদর করবে পুচকেটাকে। পুচকেটা হাসবে,ছোট্ট ছোট্ট হাত পা ছুড়ে ছুড়ে খেলবে। ওর ছোট্ট গালটায়...

ম্যাসেজ টোন আসলো দোয়ার ফোনে। কিছুটা থমকে গেলো দোয়া। যেনো কোনো ধ্যান থেকে বেরোলো ও। আরাবের দিকে একপলক তাকালো। শান্ত দৃষ্টি ওর। চোখ সরিয়ে ফোন হাতে নিলো দোয়া। আরাব চুপচাপ ব্যালকনির দিকে এগিয়ে গেলো। দোয়া ম্যাসেজ চেইক করে বললো,

-ও্ ওরা বাবার এন্টিডোড যত তাড়াতাড়ি সম্ভব কোনো মেডিসিন ইন্ডাস্ট্রিকে হ্যান্ডওভার করতে বলছে আরাব।

আরাব পেছন ফিরলো। দোয়ার গালে হাত রেখে মুচকি হেসে বললো,

-আমি বিজনেসের ভাষা বুঝি না দোয়া। কিন্তু আমি তোমাকে বুঝি। আমি জানি,তুমি যা করবে,ভেবেই করবে। আমি আছি তোমার পাশে। সবসময়। এন্টিডোড রংধনু ইন্ডাস্ট্রিতে আসুক বা অন্যকোথাও,আমি যে তোমার সাথেই আছি,এটাতে কোনো সন্দেহ রেখো না প্লিজ। আই‌ লাভ ইউ।

আস্তে করে আরাবের বুকে মাথা রাখলো দোয়া। আরাব ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ক্ষুদ্র শ্বাস ফেলে চোখ বন্ধ করে নিলো দোয়া। ও জানে,আজকে ওর একটা সিদ্ধান্তে অনেককিছু বদলে যেতে চলেছে। অনেককিছু। কিন্তু এই মাথা গোজার জায়গাটা কোনোদিনও বদলাবার নয়। আরাব,ওরই! ওর পাশে সবসময় ছিলো,আছে,আজীবন থাকবে!

•

মুফতাহির হসপিটাল থেকে বেরোতেই একটা বেশ দামী গাড়ি ওর সামনে এসে দাড়ায়। মুফতাহির পাশ কাটিয়ে যাচ্ছিলো গাড়িটাকে। পেছন থেকে জারা চেচিয়ে বললো,

-ইউ ব্লাডি রাস্কেল! আমি যে দিয়ানের ওটিতে ঢুকেছিলাম,সেটা আরাবকে বলার সাহস কি করে হলো তোমার? হাউ ডেয়ার ইউ?

মুফতাহির পেছন ফিরলো। জারা যেনো অগ্নিশর্মা হয়ে আছে। আশেপাশে তাকিয়ে শান্তভাবে বললো,

-পাব্লিক প্লেসে সিন ক্রিয়েট করো না জারা। বাসায় যাও।

মুফতাহির পা বাড়াচ্ছিলো চলে আসবে বলে। জারা ছুটে এসে ওর পথ আগলে দাড়ালো। চেচিয়েই বললো,

-সিন ক্রিয়েট? সব সিন তো তুমি ক্রিয়েট করেছিলে মুফতাহির ভাইয়া! আমি আর সিন ক্রিয়েট করলাম কই? আমি কিন্তু সবটা জানি! সবটা! সো ডোন্ট ট্রাই টু মেক মে কোয়াইট! তাতে আমি আরো বেশি বলতে শুরু করবো!

চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো মুফতাহির। বললো,

-কি চাও কি তুমি?

-চেয়েছিলাম! চেয়েছিলাম! শুধু আরাবকে চেয়েছিলাম! কিন্তু পাইনি! পাইনি আরাবকে আমি!

-আর এজন্য দোয়ার ভাইয়ের ক্ষতি করতে চেয়েছিলে তুমি। ওদের মাঝে ভুল বোঝাবুঝি...

-যা করছিলাম,বেশ করছিলাম। আর যা করবো বলে ভেবেছি,তা তো আমি করবোই। কিন্তু তুমি ঠিক করো নি মুফতাহির ভাইয়া! আমার এগেইনিস্টে না গেলেও পারতে। তাতে তোমারই লস হয়েছে জানোতো? আফসোস! আরাবের কাছে আমার নামটা নিয়ে নিজের পায়েই কুড়ালটা মেরেছো তুমি।

বাকা হেসে শেষ কথাটা বললো জারা। মুফতাহির কপাল কুচকে তাকালো ওর দিকে। জারা একটু এগিয়ে দাড়িয়ে বললো,

-আমি জানি তোমার ভাই ডক্টর সুমন মুফতাহির এখন কোথায় ডক্টর সজল মুফতাহির।

মুফতাহির বড়বড় চোখে তাকালো ওর দিকে। জারা ঘাড় বাকিয়ে বললো,

-ঝাটকা লাগা? দেন লেটস্ মেক আওয়ার গিভ এন্ড টেক ডিল? হোয়াট সে?

হাত মুঠো করে শক্ত হয়ে দাড়িয়ে রইলো মুফতাহির। বললো,

-কি করতে হবে আমাকে?

জারা একটা বিশ্বজয়ের হাসি দিলো। পরপরই তীব্র রাগ ফুটে উঠলো ওর চেহারায়। দাতে দাত চেপে চেচিয়ে বললো,

-আরাব আমার নয়,তো কারো নয়। যাকে আমি পাইনি,তাকে নিয়ে দোয়াকে সংসার করতে দেখতে পারবো না। আমাকে সবার সামনে চড় মেরেছে আরাব! ওর জন্য আমাকে কলেজ থেকে রাস্টিকেট করা হয়েছে! আমাকে...আমাকে ধমকি দিয়েছে ও! হিসেব আর পরিনতির ধমকি! তার আগে আমিই হিসেব নেবো সবটার! শেষ করে দেবো সব! শেষ করে দেবো!

#চলবে...

[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 53 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন