# আমি ধ্বংস।
# লিখিকা : সুমাইয়া সুমনা।
সামনেই বিশাল আগুনের স্তুপ তারই পাশে নীরবাক ভঙ্গিতে দাড়িয়ে আছে এক ২৬ বছরের রমনী। তার মুখে কয়েক মিনিট আগের সেই কটোরতা নেই। তার চোখে এখন শীতল চাহনি, আর ঠোঁটে কোণে পরিতৃপ্তির বাঁকা হাসি।
কয়েক ঘন্টা আগেও কেউ ভাবেনি এমন ভয়ংকর কিছু হতে পারে। সামনেই সুবিশাল ডুপ্লেক্স দুতলা রাহমান নিবাস এক মৃত্যু পুরিতে তৈরী হয়েছে আর তা করেছে এই বাড়ির সবচেয়ে অবহেলিত সহজ সরল বোকা স্বভাবের মেয়েটাই।
বাড়ির কেউ যদি বেঁচে থাকতো তাহলে কেউ হয়তো বিশ্বাস করতে পারত না কিন্তু আফসোস অবিশ্বাস করার জন্য হলে ও রমনী কাউকে বাঁচিয়ে রাখেনি।
কিছুক্ষণ আগে ও ভিতর থেকে আওয়াজ চিৎকার ভেসে এসেছিল। কিন্তু এখন সব নিশ্চুপ
না আসছে কান্নার শব্দ আর না বাঁচার আকুতি সব শান্ত শুরু আগুনে পুড়ার শব্দ।
রাফা আস্তে আস্তে আকাশের দিকে তাকালো। সে একদিন শুনেছিল তার মা তার ছোট ভাইকে বলছেন মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যান। যদিও তার বয়সের সাথে এটা বিশ্বাস কার মানানসই না তবুও কেন জানি সে এটা বিশ্বাস করে।
সে ফিসফিস করে বল্ল লাস্ট চেক মেট টা কিন্তু আমিই দিয়েছি দাদা জান বলেই অট্টহাসিতে ফেটে পড়লো।
পিছনে অনেক গুলো গাড়ি আসার শব্দ পাওয়া গেল। কিন্তু রাফা ফিরে ও তাকালো না কারণ সে জানে কে এসেছে।
সেদিকে না তাকিয়েই বল্ল আমি পেরেছি রাইয়ান রাফার চোখ এখনো বাড়িটির দিকে যা একেবারে পুরে গেছে হয়তো আর ২০ - ২৫ মিনিট পর ছাই এ পরিনত হবে।
রাইয়ান কিছু না বলে একটা দীর্ঘ শ্বাস ফেলে রাফাকে পাঁজা কোলে নিয়ে গারির দিকে এগিয়ে যায়। রাফা কিছুই বলে না শুধু শেষ বার বাড়িটা দেখে যেখানে তার জিবনের বিষাক্ত ১৭ টা বছর কেটেছে।
রাইয়ান রাফাকে নিয়ে কাল রাতেই ঢাকা চলে এসেছিল। তারা ঢাকায় পৌঁছাতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। আহমেদ ভিলায় যখন তারা পৌঁছায় তখন রাফা গভীর ঘুমে। রাইয়ান একটু আবাক হয় কারণ গত ৬ বছরে তাকে কখনো এত গভীর ভাবে সে দেখেনি। মনে হচ্ছে পরম শান্তিতে সে ঘুমিয়ে আছে। হয়ত আজ যা করেছে তার জন্যই হয়তো সে এতো বছর ঠিক মতো ঘুমাতে পরেনি।
রাইয়ান তাকে কোলে করে নিয়ে বাড়িতে ডুকে সোজা নিজের রুমে গিয়ে রাফাকে বেডে শুয়ে দিয়ে ওয়াসরুমে যায়। ১০ মিনিট পর একেবারে শাওয়ার নিয়ে বের হয়ে, সোজা বেলকনিতে যায়।
সে একটা জিনিস চিন্তা করছে কাল তার কি হয়েছিল। সে নিজে ও জানে না জিসান যখন তাকে কল করে জানায় রাফা গত এক সপ্তাহ বান্ধবীদের সাথে টুরে কক্সবাজার যায়নি।সে একা সিলেট গিয়েছে আর তার আসল বাড়ি চট্টগ্রামে নয় বরং সিলেটে। আর সাথে করে সে বিদেশ থেকে আনা অস্ত্র গুলোও নিয়ে গেছে তখনি সে পাগলের মতো ছোটে ঢাকা থেকে সিলেট গিয়েছে। আর যাওয়ার পড় যা দেখলো তা ভাবলেও গায়ে কাটা দেয়, সে ছেলে হয়েও এসব ভাবতে পারছে না আর রাফা মেয়ে হয়ে এসব। না না সাথে সাথে মাথা ঝারা দিয়ে উটল সে আর নিতে পারছে না।তার মাথা একটা কথাই গুরছে যদি রাহমান নিবাস রাফার নিজের বাড়ি হয় তাহলে সে এত বছর কাউকে না বলে নিজেকে এতিম পরিচয় দিয়ে এসেছে কেন আর নিজের পরিবার কেই খুন করলো কেন। এতো প্রশ্নের উত্তর সে কিভাবে জানবে আর রাফার আসল পরিচয় কী। এতো কেন কীর উত্তর একজনই দিতে পারবে আর সে রাফা। কিন্তু সে সব বলবে তো রাইয়ানের মনে হয় না যে মেয়েটা গত ৬ বছর তর চোখের সামনে থেকে এতোকিছু করতে পেরেছে সে আর যাই হোক কেন সাধারণ রমনী নয়।কারণ কাল সে তার চোখে সবসময়কট থাকা ভয়টা দেখেনি। কাল সে রিয়েলাইজ করেছে রাফা চোখে সবাই যেটা দেখতো সেটা ভয় নয় সেটা ছিল গত ৬ বছরের একটা নাটকের অংশ।
আয়মানের মাধ্যমে চোরা পথে রাফা আমেরিকার থেকে বম আর গান আনিয়েছিল সেটা সে গত মাসেই জানতে পেরেছিল। তখনই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে যখন বাড়িতে এসে দেখে আপেল কাটতে গিয়ে রাফা হাত কেটে গিয়েছে। রক্ত দেখেই রাফা অজ্ঞান হয়। এটা দেখে সে ভাবে যে মেয়ে রক্ত দেখে জ্ঞান হারায় সে নাকি বিদেশ থেকে অস্ত্র আনবে।
কেউ তাকে ভুল তথ্য দিয়েছে ভেবে আর এ বিষয়ে মাথা ঘামায় নি।
কিন্তু আজকে সে নিজেই দেখে নিল সেই বম আর গান দিয়ে রাফা ২২ জনকে খুন করেছে। কিন্তু সে কিছু করতে পারছে না। রাফার প্রতি তার ভয় ঘৃণা কিছুই হচ্ছে না আর না সে তাকে আইনের হাতে তুলে দিতে পারছে। তার কেন জানি মনে হচ্ছে সে রাফা কে পোর দুনিয়া থেকে লুকিয়ে রাখতে। সে উপলব্ধি করেছে সে ভয় পাচ্ছে কিন্তু রাফা কে না রাফা কে হাড়ানো ভয়। কেন এরকম টা হচ্ছে এটাতো হওয়ার কথা না। তবে কী না। না বলে রাইয়ান গর্জে উঠলো, এই মেয়ে একটা নাটক বাজ, খুনি, মিত্যাবাদি, তাকে আমি কখনো ভালোবাসতে পারি না। এটা বলে সে কাচের জানালা দিয়ে রাফার দিকে তাকালো সে এখনো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ভোরের আলো অনেক আগেই ফুটেছে আর সেই ভোরের স্নিগ্ধা আলোয় তাকে আরো মায়াবী লাগছে।
তার আর আজকে ঘুম হলো না, বেলকনির সোফায় সে আরো কিছু সময় বসে থাকলো।
সকাল বাজে ৯ টা রাফার ঘুম ভাঙে সে রাইয়ানের রুমে নিজেকে দেখে ততটা অবাক হয় না। উঠে নিজের রুমে গিয়ে গোসল করে একেবারে নাস্তা করতে আসে। রাইয়ানের মা আবাক হয়ে বলেন তুমি কখন বাড়ি আসলে রাফা। সে বলে কালরাতে মামনি, তখনি রাইয়ানের দাদা খবরের কাগজ সামনে রাখে বলেন কি এক বাজে অবস্থা সিলেট এর বিখ্যাত ব্যবসাইকদের অন্যতম ব্যাবহায়ি রাহমান ম্যানশনের মালিকদের পুরো পরিবারকে গতরাতে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। পুলিশরা জানিয়েছে যেই করেছে একজনই করেছে আর কোন প্রমান পাওয়া যায় নি।
সবাই আফসোস করলো আবার কেউ দূঃখ প্রকাশ করলো রাইয়ান তখন রাফার দিকে তাকালো, তখন রাফাও তার দিকে তাকালো কিন্তু রাফা এমন ভাবে চোখ ফিরালো যেন কিছুই হয় নি।
চলবে....
কপি করা নিষিদ্ধ ...।