ফন্ট সাইজ:
থিম:
মেঘলা আকাশে প্রেমের বৃষ্টি

পর্ব 3

লেখক: নীলা আফরিন

#মেঘলা_আকাশে_প্রেমের_বৃষ্টি
#লেখিকাঃনীলা_আফরিন
#পর্বঃ3_

🌿🌿🌿

রাহি রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে কিছু পুরোনো স্মৃতি মন করার চেষ্টা করলো । মুহুতেই রাহির চোখের সামনে ভেসে উঠলো ৫ বছরের ছোট মাহির মুখটা। রাহি যখন ওর নানার বাড়ি যেত। তখন সবসময় সাথে চকলেট, ছোট খেলনা নিয়ে যেত। ছোট মাহি রাহির বেড়াতে আসার কথা শুনলে মাহি বাড়ির যেখানই থাকুক না কেন সোজা রাহির রুমে চলে আসতো।

🌿🌿🌿

এসেই বলতে আমাল জন্য কি নিয়ে এসেছো লাহি মামা। রাহি মনে করার মত করে বলতো । আমার তো কিছু আনতে মনে নাই তোমার জন্য।আমি তো ভুলেই গেছিলাম এই বাড়িতে আমার একটা ছোট্ট খালামনি আছে মাহি তখন মুখ ছোট করে বলতো ওহ। রাহি বলল এখন বলো তুমি কেমন আছো ছোট খালা মনি। মাহি তখন গাল ফুলিয়ে বলতো। আমি কি অনেক বড় হয়ে গেছি যে তুমি আমাকে খালা মনি বলছো । রাহি বলল কেন ছোটদের খালা মনি বলা যায় না। মাহি বলল না যায় না বড়দের খালা মনি বলতে হয়। যেমন তুমি ছেট আপুকে খালামনি ডাকো । আমি বড় হয়ে গেলে তুমি আমাকে ও খালামনি ডাইকো সমস্যা নাই।🌿🌿🌿

রাহি মুখে হাত দিয়ে চিন্তা করার মতো করে বলল সবই ঠিক আছে। কিন্তুু এখন তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো মাহি বলল কেন আমার নাম ধরে । রাহি, মাহির দিকে তাকিয়ে জিঙ্গেস করলো আমি যদি তোমাকে নতুন একটা নামে ডাকি তাহলে কি তুমি রাগ করবে। ছোটমাহি একটু ভেবে বলল উমম্ না রাগ করবো না।মাহি বলল এখন তারাতারি বলো মামা আমার নতুন নাম টা কি। রাহি বলল আদুরী, তুমি শুধু আমার আদুরী। রাহান সাহারিয়ার রাহির আদরের আদুরী। মাহি জিঙ্গেস করলো রাহির কাছে লাহি মামা আদুরী মানে কি রাহি বলল যাকে সবাই অনেক আদর করে যেমন তুমি
🌿🌿🌿

সকাল বেলা ভোরের আলো ফুটতেই পাখির কলকালি তে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ। এখন সকাল৭টা বাজে মাহি কথা মতো সকাল উঠে কোচিং এ যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিচে এসেছে। মাহিকে এত সকাল বাসা থেকে বের হতে দেখে আফসানা বেগম মাহিকে জোর করে নাস্তা করতে বসিয়ে দিলেন। মাহি নাস্তা করছে আর ভাবছে ওর আব্বুর ফোনে বলা কথা গুলো। কালকে রাতে নুরের সাথে রুমে যাওয়ার পর মাহির আব্বু ফোন করেছিল। মাহি ফোন রিসিভ করে সালাম দিতেই কামরুল সাহেব সালামের জবাব দিয়ে জিঙ্গেস করলেন আম্মা কেমন আছো। মাহি বলল আলহামদুলিল্লাহ ভালো আছি এভাবে কিছুখন বাবা মেয়ে মাঝে কথা চলল। নুর খেয়াল করলো মাহির মুখটা এখন আর মলিন লাগছে না।

🌿🌿🌿

কামরুল সাহেব জিঙ্গেস করলেন আম্মা তোমার রেজাল্টের কি খবর মাহি চুপ হয়ে গেল। কামরুল সাহেব বললেন আম্মা রেজাল্ট কি খারাপ হয়েছে। কোনো ব্যাপার না আম্মা তুমি মন খারাপ করোনা । আম্মা এখন থেকে মনযোগ দিয়ে পড়া শোনা করলে ইনশাআল্লাহ তুমি ঠিক পারবে । আম্মা তুমি হাল ছেড়ো না।

🌿🌿🌿

পাউরুটি হাতে নিয়ে এক ভাবে মাহিকে অনেক ক্ষন ধরে বসে থাকতে দেখে। আফসানা মাহিকে ডাকলেন মাহি কেপে উঠলো। আফসানা বললেন কি হয়েছে মাহি বলল কই কিছু না বলে। মাহি টেবিল থেকে উঠে ব্যাগ কাধে নিয়ে কোচিংএর জন্য বেড়িয়ে গেল। আফসানা বেগম কিচেনে ফিরে গেলেন। বাড়ির সবার জন্য নাস্তা বানাতে হবে। কিচেনে আগে থেকেই কাজ করছিলেন শারমিন,সিরিন। মোহনা বেগম রেডি হচ্ছেন তার বুটিক হাইজে যাওয়ার জন্য। ঘড়িতে সকাল ৯টা বাড়ির সব বাচ্চারা একে একে নামতে শুরু করলো রোহান, নুর,সামিয়া,আসিফ,সবার পড়নে স্কুল ড্রেস।ডাইনিং টেবিলে আগে থেকেই বসে টুকটাক গল্প করছেন চারভাই। ছোটরা সবাই যে যার টেবিলে বসে পড়লো। টিটু একবার টেবিলে চোখ বুলালেন তার পর বললেন, রাহি আর মাহি,আর,সাইফি কোথায়? সাইফির তো কালকে বাসায়,ফেরার কথা। শারমিন বলল বড় ভাইজান কাল সাইফি অনকে রাতে করে ট্যুর থেকে বাসায় ফিরেছে। তাই এখনো ঘুমাচ্ছে । মাহি তো সকালই হালকা কিছু খেয়ে কোচিং এ গেছে। আর রাহি তো রুমে নেই হয়তো work out করতে গেছে। ওনাদের কথার মাঝে সিরি দিয়ে নিচে নেমে এলো সাইফি। টেবিলে রোহান আর নুরের মাঝের চেয়ারে বসলো বসলো। সাহারা বেগম আর আফসানা টেবিলে খাবার পরিবেশন করছেন , সবাই নাস্তা করছ কিন্তু রোহান, সাইফি,নুর কি যেন গল্প করছে খাওয়ার মাঝেও । আফসানা বললেন কি হয়েছে তোমাদের খাওয়ার মধ্যে কথা বলছে কেন? সবাই নাস্তা করে সবাই নিজের নিজের কাজে চলে যায়।

🌿🌿🌿

সকাল ১২:০০ রাহি work out থেকে ফিরে নাস্তা করে রুমে এসে আইপ্যাডে কাজ করছে। কয়েক ঘন্টা ধরে বসে কাজ করছে তার কোনো খেয়াল নেই। রাহি গভীর মনযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ দরজায় টোকা পড়ায় চোখ মুখ কুচকে দরজার দিকে চাইলো রাহি।তাকে দেখেই বোঝা যাচ্ছে। কাজে ব্যাঘাত ঘটায় সে ভিষন বিরক্ত।

🌿🌿🌿

দরজায় দাড়ানো ছেলেটা রাহিকে দেখে বলল ভিতরে আসবো। ছেলেটাকে দেখে রাহির বিরক্তি ভাবটা উড়ে গেল। রাহি আই প্যাডটা অফ করে পাশে রেখে দিয়ে বলল। হুম ছেলেটা সাইফি শাহারিয়ার রাহির চাচাতো ভাই। রাহি আর সাইফি তিন বছরের বড়। সাইফি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। সাথে সে একটা ট্রাভেল টিমের সাথে যুক্ত আছে। সাইফি রাহিকে বলল কেমন আছেন বড় ভাই। রাহি সোফা থেকে উঠে সাইফির মুখে চর দিয়ে জড়িয়ে ধরলো। সাইফি ও ভাইকে জরিয়ে ধরলো , বলল যেমন দোয়া করছেন ছোট ভাই বলে দুজনেই হেসে উঠলো। মুখে মুখি দুই সোফায় বসে আছে দুজন। সাইফি রাহিকে জিঙ্গেস করলো ভাই তুমি না সিঙ্গা পুর গেছিলে দুই বছরের জন্য। সিঙ্গা পুরে শোরুমটা ওপেন করে ভালো ভাবে গোছাতে। তাহলে তারা হুরো করে আট মাসেই কাজ শেষ করে বাংলাদেশে ব্যাক করলে যে। রাহি শান্ত ভাবে জবাব দেয় কাজ শেষ হয়ে গেছিল তাই চলে এসেছি আমি কখনো তারা হুরো করে কাজ করা পছন্দ করি না।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন