ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ তুমি এলে বলে...!

পর্ব 1

লেখক: নুসরাত

হঠাৎ তুমি এলে...
পর্ব সংখ্যা :১
লেখিকা: নুসরাত
সকাল ৮টা।
প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল নুসাইবার অ্যালার্মটা কখন বন্ধ করেছে, সেটাও তার মনে নেই। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিয়ে সময় দেখে সে বিরক্ত হয়ে উঠল।
— ধুর! আবার দেরি হয়ে গেল!
তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠে পড়ল সে। জানালার পর্দা সরাতেই এক ঝলক রোদ এসে পড়ল ঘরের মেঝেতে। বাইরে বেশ সুন্দর একটা সকাল।
রান্নাঘর থেকে মায়ের ডাক ভেসে এলো।
— নুসাইবা! আর কতক্ষণ ঘুমাবি? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে!
— আসছি মা! আর পাঁচ মিনিট!
এই হলো নুসাইবা মেয়েটার সকাল শুরু হয় তাড়াহুড়ো দিয়ে, দুপুর কাটে বন্ধুদের সঙ্গে গল্প করে আর রাতগুলো কাটে নিজের কল্পনার জগতে।
তবে সেসব কথা থাক।
আগে নাশতাটা শেষ করা যাক!
---------***-------
বেশ কিছুক্ষণ পরে....--
নাশতা শেষ করে নিজের ঘরে ফিরে এলো নুসাইবা...আজ তার কোনো বিশেষ কাজ নেই। তাই ফোনটা হাতে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল।
কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করার সময় বান্ধবী মেহেরের একটা মেসেজ এলো।
— এই মেয়ে, কোথায় তুই?
— বাসায়। কেন?
— বিকেলে বের হবি?
— কোথায়?
— আগে বের হ, তারপর বলব।
— তোর এই রহস্যময় কথাবার্তা আমার একদম ভালো লাগে না!
— বেশি কথা না বলে বিকেল পাঁচটায় তৈরি থাকিস।
---------*-----*---*---*-------
বিকেল গড়িয়ে পাঁচটা বাজতেই তৈরি হয়ে নিল সে। হালকা গোলাপি রঙের টপ পরেছে... খোলা চুল আর ঠোঁটে হালকা লিপস্টিক আয়নায় নিজেকে একবার দেখে ঘর থেকে বেরিয়ে এলো নুসাইবা
বাইরে এসে দেখে মেহের আগেই দাঁড়িয়ে আছে।
— এত দেরি করলি কেন?
— এই তো সময়মতোই এসেছি!
— আচ্ছা, চল।
দুজন হাঁটতে হাঁটতে রাস্তার পাশের একটা ক্যাফেতে এসে ঢুকল।
ক্যাফেটা বেশ সুন্দর। জানালার পাশে বসে কফি অর্ডার দিলো নুসাইবা.... মেহের আর নুসাইবা নিজেদের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল...
হঠাৎ মেহের বলে উঠল—
— ওই নুসাইবা একটা কথা বলব?
— বল।
— আমাদের ভার্সিটিতে নাকি নতুন স্যার এসেছেন দেখেছিস..?
নুসাইবা অন্যমনস্কভাবে উত্তর দিল,
— না রে

ক্যাফেতে বসে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে, নুসাইবার খেয়ালই নেই।
মেহেরের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ তার ফোনটা টেবিল থেকে নিচে পড়ে গেল।
— উফফ! আমার ফোন!
নুসাইবা নিচু হয়ে ফোনটা তুলতে যাবে, ঠিক তখনই অন্য একটি হাত ফোনটা তুলে নিল।
— আপনার ফোন?
অচেনা কণ্ঠ শুনে নুসাইবা মাথা তুলে তাকাল।
সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক। পরনে কালো শার্ট, হাতে ঘড়ি, মুখে একরাশ গম্ভীরতা
নুসাইবা কিছুটা ইতস্তত করে বলল,
— জি, ধন্যবাদ।
ছেলেটি ফোনটা এগিয়ে দিয়ে চলে যেতে নিল।
পেছন থেকে মেহের ফিসফিস করে বলল,
— এই নুসাইবা ছেলেটা কে জানিস..?
— না তো! কে...?
— আরে, এটাই সেই নতুন স্যার
নুসাইবা আবার একবার ছেলেটির দিকে তাকাল।
ঠিক তখনই ছেলেটি পেছন ফিরে তাকিয়ে বলল,
— কোনো সমস্যা?
নুসাইবা তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল।
— না, কিছু না।
ছেলেটি আর কিছু না বলে ক্যাফে থেকে বেরিয়ে গেল।
মেহের হাসতে হাসতে বলল,
— কিরে, কেমন লাগল?
নূরা বিরক্ত হয়ে উত্তর দিল,
— আমার ফোনটা ফেরত দিয়েছে, বিয়ের প্রস্তাব তো দেয়নি!
মেহের হেসে উঠল।
অন্যদিকে, ক্যাফের বাইরে গাড়িতে বসে ছেলেটি একবার নিজের ফোনের দিকে তাকাল।
তারপর ড্রাইভারকে বলল,
—চলো

---*----*---*--*
পরদিন সকাল।
ঘুম থেকে উঠেই নুসাইবা ফোনটা হাতে নিল। মেহেরের কয়েকটা মেসেজ জমে আছে।
মেহের: এই নুসাইবা, উঠেছিস?
নুসাইবা: না, ঘুমের মধ্যে রিপ্লাই দিচ্ছি!
মেহের: তোর সঙ্গে কথা বলাই ভুল
নুসাইবা :এবার বল, কী হয়েছে?
মেহের: আজকে ভার্সিটিতে গিয়ে রিফাতের সাথে দেখা করবো যাবি... . 😙
নুসাইবা: না তুই যা 🙂 আর কিছু
মেহের: হুম স্যার টার নাম জেনেছি আরহাম চৌধুরী
নামটা শুনে নুসাইবা কিছুক্ষণ চুপ করে রইল।
নুসাইবা :তুই কেমনে জানলি..?
মেহের: আরে রাফেজের ভাই বিদেশ থেকে আসছে ওরেই জিজ্ঞেস করছিলাম
নুসাইবা : তোর এত খোঁজখবর নেওয়ার কারণ কী?
মেহের: এমনি! 😒
কথা শেষ করে নুসাইবা ফোনটা পাশে রেখে দিল।
---*---*--*
অন্যদিকে শহরের এক অভিজাত বাড়িতে
আরহাম ডাইনিং টেবিলে বসে সকালের
নাস্তা করছিল। বাড়ির সবাই উপস্থিত থাকলেও সে ছিল সম্পূর্ণ নীরব।
তার বাবা পত্রিকা নামিয়ে বললেন,
— আরহাম, আজ অফিস থেকে ফিরে আমার সঙ্গে একটু দেখা করিস।
— জি, বাবা বলেই
শুধু হাতঘড়ির দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়াল।
বাড়ির বাইরে বের হওয়ার আগে তার ফোনে একটা কল এলো।
— হ্যালো?
ওপাশ থেকে কিছু একটা বলা হলো।
আরহাম শান্ত গলায় উত্তর দিল,
— ঠিক আছে। বিষয়টা আমি দেখছি।
কল কেটে গাড়িতে উঠে বসল সে।

---*---*-*-*---*-*-----
সকাল থেকেই নুসাইবার মনটা বেশ ফুরফুরে। আজ ভার্সিটিতে একটা নতুন ক্লাস শুরু হবে। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল সে।
ভার্সিটির গেটে ঢুকতেই মেহেরকে দেখতে পেল।
— এই যে মহারানি! আজ এত তাড়াতাড়ি?
— প্রতিদিন দেরি করি বলে আজ একটু আগে এলাম।
— বাহ! সূর্য আজ পশ্চিম দিকে উঠেছে নাকি?
নূরা মেহেরের হাতে একটা হালকা চড় দিয়ে বলল কথা বলিস না!
দুজন হাসতে হাসতে ক্লাসরুমে প্রবেশ করল।
কিছুক্ষণ পর শিক্ষক ক্লাসে ঢুকে বললেন,
— আজ থেকে এনি তোমাদের বায়োলজি ক্লাস করাবে আশা করি সবাই সহযোগিতা করবে।
নুসাইবা তখন খাতায় কিছু একটা লিখছিল।
শিক্ষক দরজার দিকে তাকিয়ে বললেন,
— Come in.
...........!!!

দরজা দিয়ে একজন প্রবেশ করল।
কালো শার্ট, হাতে ঘড়ি, মুখে গম্ভীর ভাব।
নুসাইবা মাথা তুলে তাকাতেই থমকে গেল।
মেহের আস্তে করে তার কানে বলল,
— ওই দেখ! তোর ক্যাফের ভদ্রলোক!
নুসাইবা ফিসফিস করে বলল,
— চুপ কর!
শিক্ষক ছেলেটিকে নিজের পরিচয় দিতে বললেন।
ছেলেটি শান্ত গলায় বলল,
— আমি আরহাম চৌধুরী

চলবে...!! 🖤💫

ভাই জিবনের প্রথম উপন্যাস লেখতাছি ভুল হইলে খোমার দৃষ্টিতে দেইখো পাখিরা.....! 😊🕊️

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন