আজমল বিলা ।
তিন তালা বিশিষ্ট আজমল বাড়ি,
দেখতে ও আভিজাত্যে পরিপূর্ণ প্রথম তালায় হলরুম আর হলরুমের একটু দূরে কিচেন রুম নিচ তালায় বাড়ির বড়ো রা থাকেন আর উপর দুই তালায় ছোটরা থাকে আর মেহমান আসলে ওরা থাকে।
আজমল আলীর দুই ছেলে এক মেয়ে বড় ছেলে # কাশেম আজমল # দ্বিতীয় ছেলে রমজান আজমল। মেয়ের নাম # লুতফা আজমল তাঁদের যৌথ পরিবার। কাশেম আলীর দুই ছেলে মেয়ে নেই তাদের নাম বড় ছেলে #রিদয় আজমল ছোট ছেলে # রায়হান আজমল। রিদয় একজন পুলিশ অফিসার , ট্রেন্ডিং নেওয়ার জন্য দেশের বাইরে গেছে আর ছোট ছেলে একজন নাম করা ডাক্তার।
রমজান আজমলের দুই মেয়ে বড় মেয়ের নাম # রিমু আজমল #ছোট মেয়ের নাম রিয়া আজমল।
রিমু ফেসন ডিজাইন নিয়ে পড়াশুনা করে ।
লুতফা বেগমের তিন ছেলে ওদের নাম জিহাদ,জিহান ও জিসান। ওরা জিহাদ ইউনিভার্সিটির একজন ইংরেজি শিক্ষক, আর জিহান এবার কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করে , জিসান ক্লাস এইটে পড়ে সামনে ক্লাস নাইনে উঠবে ।
আজমল আলীর একমাত্র মেয়ে হওয়ায় লুতফা আজমল কে বেশি দূরে বিয়ে দেন নি বাড়ির পাশেই বিয়ে দিছেন চাইলেই আসাযাওয়া করা যায় জিহান,জিসান, রিমু, রিয়া চারজনই একসাথে থাকে ওদেরকে একেকটা নমুনা বললে চলে এই চারজন যেদিকে যাবে সে জায়গায় ঝর তুলতে তাঁরা চারজনই যথেষ্ট।
সকাল 8:00
বাড়ির পুরুষেরা নিজেদের কাজে যাওয়ার জন্য উঠে পড়েছে তাদের নাস্তা বানাচ্ছেন বাড়ির কতি #কাশেম আজমলের বউ মাজেদা আজমল ও রমজান আজমলের বউ হালেমা আজমল ।
বাড়ির কাজের মহিলা আসিয়া বানু তাদের টুকটাক কাজে সাহায্য করছে। নাস্তা তৈরি করে গরম গরম গরুর মাংস আর রুটি করেছেন আর সাথে দুধ,ডিম,নানা ধরনের ফল তো আছেই সবাই সকালে নাস্তা করে কাশেম ও রমজান আজমল অফিসের উদ্দেশ্যে চলে গেছেন আর রায়হান চলে গেছে হসপিটালের উদ্দেশ্যে ।
সবাই চলে যাবার পর হালেমা মেয়েদের ডাকতে দুতালার ঘরের উদ্দেশ্যে উপরে উঠতে লাগলেন, ফজরের নামাজ পড়ে রিমু আর ঘুমায় নি , রিয়া ও উঠেছিলো নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছে, হালেমা মেয়েদের দরজায় গিয়ে ডাকতে লাগলেন মায়ের ডাক শুনে রিমু দরজা খুলে আবার বিছানায় গিয়ে মোবাইল দেখতে লাগলো হালেমা রিমুকে বললেন,,,,
রিয়া এখনো উঠেনি আজকে ওদের কলেজ আছে যাবে না,,
কলেজ তো খুলা তোমার মেয়ের জন্য শুধু বন্ধ থাকে কয়দিন যায় কলেজে একমাস আগে গিয়ে নোট নিয়ে এসেছে সেগুলো শেষ করেনি এখনো আবার নোট জমা হচ্ছে তখন কিভাবে পড়বে ?
তোমার মেয়ের পড়াশুনা করার কোনো আগ্রহ নাই আম্মা ।
রিমুর কথা শুনে হালেমা রিয়া কে ডাকা শুরু করলেন।
রিয়া,,
রিয়া,রিয়া, রিয়ার শরীরে ঝাঁকুনি দিয়ে ডাকলেন এই বদের হাড্ডি উঠ কলেজে যাবি উঠ দূরি হয়ে যাচ্ছে।রিয়া ঘুম ঘুম কন্ঠে বলল,,,,
আহ্, আম্মু এতো সকাল সকাল ডাকাডাকি করছো কেন আব্বা কি নতুন মা নিয়ে আসছে যে তাকে দেখতে যাব নিজের এতো আরামের ঘুম নষ্ট করে এ বলে বালিশ ঠিকঠাক করে আবার ঘুমাতে যাবে হালেমা বেগম রিয়ার পিঠে ঠাস ঠাস করে থাপ্পড় দিতে লাগলেন । থাপ্পড় খেয়ে রিয়া তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বসলো ।
হালেমা মেয়ের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বললেন,, তর লজ্জা করে না নিজের বাবার আরেকটা বিয়ে দিতে বলিস কতো বড় সাহস আমাকে সতীন ঘরে আনতে বলছে। এতো দেরি তে ঘুম থেকে উঠছিস আবার বেয়াদবি করছিস দাঁড়া আজকে তোর পিঠ লাল করব দাড়া বেয়াদবের বাচ্চা,,,,
রিয়া দৌড়ে রিমুর পিছনে গিয়ে দাড়াল,, বলল আরে আম্মা আমি তো শুধু কথার কথা বলছি সত্যি কি আব্বারে বিয়ে দিমু না কি যেদিন বিয়ে দিমু ওইদিন তোমাকে জানিয়ে তোমার পারমিশন নিয়ে আব্বা কে দ্বিতীয় বিয়ে দিমু আমার একটা দায়িত্ব আছে না এমনি এমনি কিভাবে হয় এই বলে দাঁত দেখিয়ে হাসতে লাগলো রিমুও তার কথায় মুচকি মুচকি হাসছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না।
রিয়ার কথা শুনে হালেমা তো আরো বেশি রেগে গেলো দৌড়াতে লাগলো রিয়ার পিছন পিছন
আর বলতে লাগলো,,,
দাঁড়া বেয়াদবের বাচ্চা তর বিয়ে করানো বার করছি এ বলে তিনি পায়ের জুতা খুলে রিয়ার উপরে ছুরতে লাগলেন যখন ধরতে পারলেন না হাঁপিয়ে উঠেছেন তখন রিয়াকে কয়টা গালি ছুরে দিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন না হলে এই মেয়ে তার পেশার হাই করে ছাড়বে । হালেমা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন রিয়া দরজার সামনে এসে সিরির রেলিং ধরে চিৎকার করে বলে উঠলো,,,
নিচে গিয়ে আইস কিউব লাগিয়ে নিও এতো রাগ কিন্তু এ বয়সে মানায় না আম্মা ।
বলেই ঘরে এসে দরজা ঠাস করে লাগিয়ে বিছানায় শুয়ে পড়তে লাগলো, রিমু তা দেখে বললো ,,,
তুই কলেজে যাবি না আবার ঘুমাচ্ছিস কেনো ?
আরে আপা আমার আর একটু স্বপ্ন বাকি আছে তা পূর্ণ করে সময় হলে কলেজে যাব না হলো যাব না। তুই যা তো তর কাজে আমার সামনে ঘ্যান ঘ্যান করবে না বলেই কমফট মুড়ি দিয়ে শুয়ে পড়ছে।
তার এই অবস্থা দেখে রিমু দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বের হয়ে কিচেনে গেলো নাস্তা করতে !
সিরি দিয়ে নামার সময় দেখলো সদর দরজা দিয়ে জিহান ঢুকছে তার দিকে তাকিয়ে মুখে হাঁসি রেখে ভিতরে ঢুকছে ! রিমু জিজ্ঞেস করলো,,
কি রে তুই এখন এখানে কি করিস ? তর না কলেজ আছে তাহলে এখানে কি ?
জিহান মেকি হাঁসি মুখে রেখে বললো আপু প্রতিদিন কলেজে গিয়ে কি করব বলো তার চেয়ে ভালো বাসায় বসে বসে নিজের শরীর চর্চা করা ভালো আর পিকনিক করা তাই আমি রিয়া কে নিয়ে যতে এসেছি।
চলবে,,,,,