ফন্ট সাইজ:
থিম:
Hide&seek

পর্ব 1

লেখক: Jeon suji

Hide&seek
লেখিকা :Jeon suji

1.2.3
বুমমমমমমম
ব্লাস্টের সাথে সাথেই ভেঙে চুরমার হয়ে গেল বিশাল এবং বিলাসবহুল একটি বার। সাথে আরো একটি শরীরে কাটা দেওয়া কণ্ঠস্বরে কিছু কথা শোনা গেল
আমার সাথে বিশ্বাসঘাতকতা করার একটা ছোট্ট পরিণতি দেখালাম আপনাকে মি. আরমান
বলেই হাসতে লাগলো ছায়া মুর্তিটি। হাসি সর শুনে যে কারো শরীরে কাটা দিয়ে উঠবে। কি বিশ্রী সেই হাসি ।
এই মৌ এই উঠরে।এই
বিরক্ত হয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুরে শুয়ে গেল মৌ।মৌকে উঠতে না দেখে রিকা আবারো শুরু করলো
আরে ওঠনা। এত ঘুমাতে হবে না ওঠ তাড়াতাড়ি
শীতের সকালে কাঁথা মুরি দিয়ে শান্তি মতো ঘুমাতে না পারাই চরম বিরক্ত হয়ে মৌ চেচিয়ে উঠলো
আরে কি হয়েছে বাল। ঘুমাতে দে আমাকে।
বলে আবারো ঘুমাতে নিলে রিকা বলে ওঠে
জেসিকা পালিয়ে গিয়েছে।
অপরপক্ষের মুখ থেকে বেরিয়ে আসা কথাটি কর্ণপাত হতেই মৌ এক প্রকার চমকে বিছনাই লাফিয়ে বসলো। তারপর চোখে মুখে অবিশ্বাস্যতা ফুটিয়ে রিকার দিকে প্রশ্নোত্তর বৃষ্টিতে তাকিয়ে আবারো জিজ্ঞেস করল
কি বললি আবার বল।
রিকা আবারো বলো
আরে পাশের বাসার জেসিকা ছিল না যার মা আমাদের বাসায় এসে শুধু আমার আর তোর নামে আমি করে বেড়াতো আর বলতো আমার মেয়ে তো এরকম না ভাবী
ভেঙ্গে কথাটি বলে রিকা আবারো বলল
ওই জিসিকাই পালিয়ে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে।
কথাটি শুনে মৌ লাফিয়ে ওঠে রিতা কে জড়িয়ে ধরল। তারপর খুশিটা আত্মহারা হয়ে বলল
আবে ওর মা তো আমাদের নামে খারাপ খারাপ কথা বলতো আমাদের মায়ের কাছে আমরা ঠিকই আছি ওই মেয়ে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে গেল।
রিকও এতে সহমত জানিয়ে হাসতে লাগলো। তারপর মৌ বলল
এখন আন্টির কি অবস্থা রে?
মৌ এর প্রশ্ন শুনে রিকা আরো আগ্রহ নিয়ে বলল
আরে আন্টি তো এখন বাসার সামনে বসে মাথায় হাত দিয়ে কান্না করছে আর বলছে  আমার মেয়ে তো এমন ছিল না ভাবি কোন কাল নাগিনী ছায়াটা পরলো আমার মেয়ের উপর। আমার ভোলা ভালা মেয়েটা কে কোন পলাই ভুল বুঝাইয়া আমার মাইয়া তো এরকম হতেই পারে না আমি আমার মেয়েকে ভালো করে চিনি ভাবি।
ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো বলে দুজনে হাসতে লাগলো তারপর আবারো বলল
এগুলা বলছে আর কান্না করছে।
বলে আবারো হাসতে লাগলো দুজনে। হাসতে হাসতে জেনেই বিছানাতে গড়াগড়ি খেতে লাগলো। তারপর মৌ বলল
আচ্ছা থাম তুই এখানে আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি তারপর আন্টির কাছে যাব।
কথাটি বলে উঠে দাঁড়িয়ে আবারো রিকার দিকে ঘুরে মৌ বলল
আচ্ছা। আন্টি কিভাবে জানলো উনার মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে? 
বলে প্রশ্নসূচক দৃষ্টিতে ভালো রিকার দিকে। রিকা মৌয়ের কথা শেষ হওয়া মাত্র উত্তর দিল
আরে পাশের সোসাইটির আমিনুল চাচা আছে না উনি দেখেছেন যে জেসিকা একটা ছেলের সাথে ওঠে কোথাও চলে যাচ্ছে সাথে একটা বড় ব্যাগও ছিল। উনি কিছু বলার আগেই চলে গিয়েছে। তারপর উনি এসে আন্টিকে বললেও আন্টি বিশ্বাস করেনি উল্টে আমিনুল চাচাকে উল্টাপাল্টা কথা শুনিয়েছে। তারপর সকালের দিকে উনার মেয়েকে খুঁজে না পেয়ে উনার মেয়ের বান্ধবীরা কে কল দিয়ে আত্মীয়-স্বজনকে কল দিয়ে খোঁজখবর নিয়েছে কোথায় গিয়েছে জানে না কোথায় গিয়েছে উনার ভদ্র নম্র সুশীল সুচারীতি মেয়ে।
ভেঙ্গে ভেঙ্গে শেষের কথাগুলো বলল রিকা। তারপর আবারো বলল
তারপর আরো কয়েকজন এসে যখন বলল ওনাকে যে উনার মেয়েকে একটা ছেলের সাথে যেতে দেখেছে তারপরও উনি বিশ্বাস করেননি কিছুক্ষণ আগে জেসিকা কল দিয়ে বলেছে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছে, তার মার জন্য সে ঠিক মতো কথা বলতে পারে না কারো সাথে এত করাকরি তাই ভাল লাগছিল না তার মা তার বয়ফ্রেন্ড কে মেনে নিত না তাই সে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে এসেছে। তারপর কল কেটে দিয়েছে এ আবারো কল দিল নাম্বার বন্ধ।
কথাগুলো মনোযোগ সহকারে শুনে মৌ বলল
আচ্ছা তুই বস আমি ফ্রেশ হয়ে আসছি
বলে মৌ সময় চলে গেল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। প্রায় ১৫ মিনিট পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো মৌ। তারপর বলল
চল আন্টিকে দেখে আসি।
বলে বেরিয়ে যেতে নিয়ে আবার থেমে যায় মৌ। বলে
তুইও রেডি হয়ে আয় আমরা বাজারে যাব মিষ্টি আনতে হবে না?
বলে হাসি দিয়ে নিজের রুমে ঢুকে গেল মৌ এর কথা মত রিকা নিজের ঘরে গিয়ে তৈরি হয়ে নিল। রেডি হয়ে মৌ আসতে দেখল তাও বেরিয়ে আসছে। মাকে দেখে রিকা বলল
তোর কি অন্য কোন রংয়ের জামা কাপড় নাই
তা শুনে মৌ বলল
না নেই তোর সমস্যা হচ্ছে? সমস্যা হলে আমার সাথে যেতে হবে না।
বলে এগিয়ে যেতে নিলে রিকা গলা ধরে ঝুলে গিয়ে বলে
সরি সরি আর বলবো না।
আসলে মৌ এর তাই সকল ড্রসি কালো রঙের না হলে ডিপ কোন কালার যেমন burgundy, dark blue, dark green এইরম ধরনের। তবে কালোটা একটু বেশি পরে মৌ যার কারণে রিকা কথাটি বলেছিল। তিন তলা থেকে সিরি বেয়ে দোতালায় আসতেই আরেকটুর জন্য ধাক্কা লাগা থেকে বেঁচে গেল মৌ। চোখে মুখে বিরক্ত ফুটিয়ে কাজালো কণ্ঠে বলে উঠলো
চোখ নাই নাকি দেখে হাঁটতে পারেন না।
খান বাড়ির ছোটদের মাঝে তৃতীয় বড় সদস্য নাবিল খান গম্ভীর কণ্ঠে বললো
না। তোর সামনে দেখে হাঁটার কি আছে?
নাবিলের এরকম কথা শুনে মৌয়ের বিরক্তি যেন আরো বেড়ে উঠলো। কন্ঠে আরো ঝাঁজ মিশিয়ে বলল
দেখে হাঁটতে পারেন না তো হাঁটছেন কেন ঘরের ভিতরে বসে থাকবেন ফালতু লোক একটা। চলুন আমি সামনে যাবো।
মৌ এর কথা শুনে চশমা ঠিক করতে করতে বলল নাবিল
আর যদি না সরি?
বলে মোবাইলের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তা দেখে মৌ পেতে গিয়ে বললো
মেইন পয়েন্টে এক লাথি মারবো না আপনি কেন আপনার বাপও সরে যাবে।
মৌ এর কথা শুনে এবার যেন রাগ উঠল নাবিলের। মুখে রাগ ফুটিয়ে বলল
ভদ্রতা গিলে খেয়েছিস?  কিভাবে কথা বলতে হয় শিখিস নি?
নাবিলের পাশ কাটিয়ে যেতে যেতে মৌ বলল
আমার স্বভাব এরকমই। ভালো না লাগলে উপচে পরে কথা বলতে আসেন কেন ফালতু লোক।
না দাঁড়িয়ে চলে গেল মৌ নিচ তলায় বাসার ঘরে। তিন তলা বিশিষ্ট খান বাড়ির নিচ তলায় কিচেন, ডাইনিং space, হলরুম, মাহতাব খান ও মাহতাব খানের বড় ছেলে এহসান খান এর ঘর এবং একটি গেস্ট রুম। দ্বিতীয় তলায় মাহতাব খানের দ্বিতীয় ছেলে নাজমুন খান, তৃতীয় ছেলে আশরাফুল খান , চতুর্থ ছেলে আহসান খান, ছোট ছেলে মারুফ খান এবং এইহান খানের বড় ছেলে শাওন খান ও আহসান খানের বড় ছেলে নাবিল খান এরঘর। তৃতীয় তলায় আশরাফুল খান এর একমাত্র সন্তান মাহরীন খান মৌ, এহসান খানের একমাত্র মেয়ে মাইশাত খান রিকা, আহসান খানের ছোট ছেলে আসমাউল খান, নাজমুন খানের বড় মেয়ে ঈশিতা খান ইমা এবং মেজ ছেলে সাজিদ খান এর ঘর। খান বাড়ির সব থেকে দুষ্ট এবং চঞ্চল সদস্য মৌ,রিকা, আসমাউল, সাজিদ। এরা এক থেকে দুই বছরের বড় একে অপর থেকে। চারজন সব সময় মারামারি লেগেই থাকে তারপরও একে অপর ছাড়া কোথাও যেতে রাজি না।
মৌ নিচে আসতেই দেখতে পেল এহসান খান,আশরাফুল খান, আহসান খান বসে টিভি দেখছে। সিঁড়ি এসে হলরুমে এস হয় সেখানেই উপস্থিত হতে হয়েছে মৌকে। না হলে মৌ সহজে আশরাফুল খান, আহসান খান, এবং এহসান খানের সামনে আসে না। আশরাফুল খান মৌয়ের বাবা হল মৌতাকে পছন্দ করে না বললে ভুল হবে রীতিমতো ঘেন্না করে। মৌ ভাবে তার মায়ের মৃত্যুর জন্য আশরাফুল খান দায়ী।
চলবে..

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন