ফন্ট সাইজ:
থিম:
জমিদার মহল

পর্ব 1

লেখক: শ্যামলী রহমান

আমি ওমন চরিত্রহীন,দাম্ভিক,জমিদার পুত্র কে বিয়ে করতে চাই না আম্মাজান।আপনি দয়া করে আব্বাজান কে বোঝান।সুখের জন্য সেখানে পাঠাতে চাচ্ছেন কিন্তু আমি সেখানে অসুখে মারবো।আম্মাজান আমার এতো সুখের দরকার নেই।আমি এখানে ভালো আছি।জমিদারি রাজত্ব,অর্থ-সম্পদ দিয়ে সুখ হয় না।সুখ তো স্বামীর যত্ন,ভালোবাসা,ব্যবহার আর ব্যক্তিত্বে হয়।আপনি তো জানেন ওই জমিদার পুত্র কেমন?বড় জমিদার একটু ভালো মানুষ হলেও উনার পুত্রের মধ্যে এক সিকি ভাগ ও সে গুন আছে বলে মনে হয় না।মহলের আনাচকানাচে রটিয়ে আছে তার দুর্নাম।অন্যরা না জানলেও আপনারা তো জানো?তার পরেও ওমন মানুষের হাতে নিজের কন্যা কে কিভাবে তুলে দিতে চাচ্ছেন আব্বাজান?তার কি কণ্যার জন্য কোনো ভালোবাসা নেই?আমাকে জাহান্নামে পুড়াতে নিকাহ দিতে চাচ্ছে?যদি তাই হয় তবে আমায় পুড়িয়ে মারুক তবুও জমিদার পুত্র কে নিকাহ করবো না।আপনি বলতে না পারলে আমি আব্বাজানের সাথে কথা বলবো।

মাহবুবা বেগম থমকে যায়।কণ্যার মুখশ্রী দেখে তার ও কষ্ট হচ্ছে,কিন্তু কিছু যে করার নেই।সে কি কন্যার ভালো চায় না?কিন্তু জমিদার সাহেব আবদার করলো নিজে প্রস্তাব রাখলো তার মান ক্ষুর্ন করতে,না করতে পারবেন না আমিরাত সাহ্।জমিদারের কাছের মানুষ সে।তার কথা কোনোদিন অমান্য করেননি।আজও করবে না বলে সব জেনেও রাজি হয়েছে তবে বেঁকে বসেছে কণ্যা। মাহবুবা বেগম শেষে না পেরে মেহেরনাজ কে দু'হাতে আগলে নিলেন।একমাত্র কণ্যা বড় আদরের।তাই তো আদর করে আমিরাত সাহ্ নাম রেখেছিলেন মেহেরনাজ।অতিব রূপবতী, গুণবতী সে কণ্যা।তার রুপ,গুন দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুব কম জনই আছে।গ্রাম চষে বেড়ানো কণ্যার রূপ দেখে অনেকে লালসার দৃষ্টিতে তাকান এজন্য বাহিরে যাওয়া কম হয়েছে।মেহেরনাজ অবশ্য মুখের উপর জবাব দেয়।লোভাতুর দৃষ্টি দেখে একবার একজনের চোখে ইট ছুঁড়ে মেরেছিলো।সে কি কান্ড হয়েছিলো।তাই এখন তার গন্ডি জমিদার মহল আর আশেপাশে অবধি সীমাবদ্ধ।মাহবুবা বেগম সর্বক্ষণ দূচিন্তায় ভোগেন একমাত্র কণ্যার চঞ্চলতা আর সাহসীকতা দেখে। সাহসীকতা মন্দ নয় তবে ভালোও নয়।কোনো অন্যায় কিংবা ভুল দেখলে কাউকে ছাড় দেয় না। সেখানেই বলে ফেলে হোক সে জমিদার কিংবা কোনো প্রভাবশালী লোক।
মেহেরনাজ বাহুডোর থেকে সরে আসলো। আম্মাজানের উদ্দেশ্য বলল,
“আমি যাচ্ছি।

মাহবুবা বেগম পথ আটকালেন,জানতে চাইলেন,
“কোথায় যাচ্ছো?”

“জমিদারের সাথে কথা বলতে। জানাতে আমি এ নিকাহ করতে রাজি নয়।

“তোমার আব্বাজান আসুক তার সাথে কথা বলে তার পর যেও।তিনি তোমার খারাপ চাইবেন না। জমিদার পুত্রের নামে শোনা কথা সত্যি না হতে পারে।আগে তো তার নামে সুনামই শুনতাম। যতটুকু দেখেছি দাম্ভিক হলেও সম্মান করে।
জমিদার পুত্রের একটু দাম্ভিক হওয়া প্রয়োজন নয়তো মানুষ ভয় পাবে কি করে?রাজ্যে কি সব ভালো মানুষের বাস?শোনোনি জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের বছর কয়েক আগের অবস্থা?তখন পাশের গ্রাম থেকে সদ্য এই মহলে এসেছিলাম। জমিদার পুত্রের বাঈজী বাড়িতেই তার আসা যাওয়া কানে কানে শুনেছি তার কতটুকু সত্যতা যাচাই করতে হবে।বাঈজী গৃহে গেলেই সবাই খারাপ এমন নয়।তাদের তো মন রঞ্জনের রাখা হয়েছে সেই কাল থেকে। রাখা হয়েছে বলতে বংশ পরম্পরা হতে বাঈজীদের বাস এখানে।তারা নিজেদের মতো করে থাকে।মানুষ হিসাবে তাদের উঠিয়ে দিতে পারে না,এজন্য জমিদার তাদের তাড়াননি।জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের শাসন আমলে তাদের কোনো সময় মহলে ডাকা হয়নি।তবে উনার পূর্ব পুরুষরা নাচ গানের জন্য যেতো,ডাকতো মহলে।কত বছর হয়ে গেছে এরূপ ঘটনা আর ঘটে না।এখন হুট করে জমিদার পুত্র কেন যাচ্ছে,কি কারণে যাচ্ছে তা বড় ভাবনার বিষয়।তাকে তো আগে এমন মনে হয়নি।

মেহেরনাজ আশ্চর্য হলো তার আম্মাজানের কথা শুনে।অবাক করা চাহনি নিয়ে বলল,
“বাঈজি বাড়ি যাওয়া খারাপ নয়,মানলাম তারাও সাধু।কিন্তু সারারাত থেকে ভোরে ফেরা?সেটা কি আম্মাজান?কি কাজ রাতভর সেখানে?আর তাদের মহলের ভেতরে ডাকা হয়না ঠিক আছে।কিন্তু তারা যে মহলের বাহিরে যায় না তার কি নিশ্চিয়তা আছে?আব্বাজান জমিদারের কাছের মানুষ হলেও অনেককিছু জানেনা।পাঁচ বছর হয়েছে এখানে এসেছি কতটুকু জেনেছ?মহলে প্রবেশ করলে কেমন রহস্যময় লাগে।মনে হয় অজানা কিছু লুকিয়ে আছে।জমিদার গিন্নি ও আমায় পছন্দ করে বলেও মনে হয় না।

মাহবুবা বেগম চুপ রইলেন।উত্তর দেওয়ার ভাষা পেলেন না।মেহেরনাজ অবশ্য একদিন বলেছিলো। কিছুদিন আগে ভোররাতে মেহেরনাজের নিদ্রা ভঙ্গ হয়ে যায়।কিছুতে ঘুম আসছিলো না তাই গায়ে শাল জড়িয়ে বাগানের দিকে হাঁটতে গিয়েছিলো। তাদের ছোট মহলটা জমিদার মহলের ঠিক সামনে। একটু দূরত্ব থাকলেও স্পষ্ট দেখা যায়। আকাশে চাঁদ নেই আমাবস্যা নাকি?না এখন তো আমাবস্যা না তবে?হয়তো শীতের কুয়াশার জন্য আড়ালে পড়েছে। চাঁদকে আমাবস্যার মতো আজ কুয়াশা গ্রাস করেছে। মেহেরনাজ বাগানে হাঁটতে হাঁটতে কারো দাম্ভিক খড়মের আওয়াজ কানে আসে। কার পায়ের আওয়াজ?কোনো ডাকাত নয়তো? কিন্তু না এ রাজ্যে ডাকাতের প্রভাব নেই বললেই চলে তবে?দেখতে হচ্ছে।সেই আগ্রহ নিয়ে মেহেরনাজ দেওয়াল টপকে নামলো।একটু সামনে এগিয়ে যেতেই এদিকে কারো আসার পদচারণে সে লুকিয়ে পড়লো একটি বৃক্ষের আড়ালে। তার পর যা দেখলো তাতে তার চোখ গহবর থেকে যেন বেরিয়ে আসার পরিস্থিতি। লোকটির শরীরে শাল জড়ানো থাকলেও চিনতে অসুবিধা হলো না। মুখখানা একটুখানি দেখতে পেলো। মাতাল অবস্থায় জমিদার পুত্র ঠলে পড়ে আছে তার চাচাতো ভাইয়ের শরীরে। দূরে একজন বাঈজী কেও দেখতে পেলো।তাদের দিকে তাকিয়ে ছিলো।জমিদার মহলের দিকে এগিয়ে গেলো তারা দুজনে।চারপাশে নজর বুলালো জমিদার পুত্রের সঙ্গী।মহলের ভেতরে যেতেই সে স্তব্ধ হয়ে হেঁটে এসেছিলো।সে থেকে তার ধারণা জমিদার পুত্র দাম্ভিক সাথে চরিত্রহীন ও।আর সে চরিত্রহীন মানুষদের ভীষণ ঘৃণা করে।

রাজ্যের নাম সিমান্তনগর। গ্রামের নাম রসুলপুর যেখানে জমিদার মহল অবস্থিত।বিশাল জমিদার বাড়ির ঐতিহ্য বহন করে তার সৌন্দর্য তার শাসন ব্যবস্থা।সিমান্তনগর পাহাড়-পর্বত ও সবুজ প্রকৃতিতে ঘেরা অতি সৌন্দর্যের প্রতীক রাজ্য। যেমন সুন্দর রাজ্য,তেমন সুন্দর জমিদার ও প্রজা। ভালোর মধ্যে খারাপ ও আছে, লুকিয়ে বাঁচে জনসভার আড়ালে।একদিকে পাহাড় আরেকদিকে সমতলভূমি।উঁচু উঁচু পাহাড় জুড়েও পথ তবে কেউ যায় না সেদিকে।সমতল ভূমিতে হয় চাষাবাদ। প্রজাদের বেঁচে থাকার সম্বলই হলো ফসল চাষ।
জমিদার বাড়ির দক্ষিণ দিকে রয়েছে বিশাল জঙ্গল।সেখানে নাকি জংলী জন্তুদের বসবাস।সে জঙ্গলে মানুষ খুব কম যায়। কাঠুরিয়ারা দিনের আলোয় কাছে কূলে থেকে কাঠ কেঁটে আনে।জীবিকা চালানোর তাগিদে জীবন বাজি রাখে।সেই জঙ্গলে অবশ্য কত মানুষ নিখোঁজ হলো।সকলে বলে জন্তুর পেটে গেছে।এই ভয়ে কেউ যায় না বললেই চলে।এর পরেও
প্রজারা বেশ সুখে দিনযাপন করছে।ঘরে অভাব-অনটন থাকলেও গাল ভরে হাঁসে।জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের শাসন ও বিচার ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রজারা।তারা নিজেদের ভাগ্যবান মনে করে এমন জমিদার পেয়ে।তবে পরবর্তী জমিদার হিসাবে জমিদার পুত্র কেমন হবে তা নিয়ে আজকাল তাদের মধ্যে আলোচনা চলে। জমিদার পুত্র তার পিতার মতো দয়াবান কি হবে?নাকি তারই দাদার মতো অত্যাচারী জমিদার গড়ে উঠবে?
সাইফুদ্দিন নওয়াজ খান এর পিতা সরাফাত নওয়াজ খান ছিলেন একজন অত্যাচারী জমিদার।
প্রজাদের দুঃখ বুঝতো না,কড়ায় গন্ডায় কর আদায় করতো।ফসল হয়নি শুনলেও ছাড় দিতো না।এজন্য তাকে প্রজারা কেউই পছন্দ করতো না।

জমিদার মহলের কাচারি ঘরে প্রবেশ করলো আমিরাত সাহ্।জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান কেদারায় বসে আছে। হয়তো তারই অপেক্ষা করছিলেন।উত্তরের আশায় তার অপেক্ষা ফুরোচ্ছিলো না যেন।মরিয়া হয়ে উঠেছে একমাত্র পুত্র কে ভালো পথে আনতে। ধীরে ধীরে সে অধপতনের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পরবর্তী জমিদার হিসাবে তাকে সিংহাসনে বসাবেন কি করে? তার মান সম্মান শেষ হয়ে যাবে ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। কালকেও একজন প্রশ্ন করলো আপনার পুত্র কে নাকি বাঈজী মহলে দেখা যায়?তিনি কোনো মতো প্রশ্ন এড়িয়ে গেলেন।তখনই কেউ দরজার বাহির থেকে ভেতরে আসার অনুমতি চাইলো।অনুমতি পেয়ে আমিরাত সাহ্ আসতেই জমিদারের হাতের ইশারায় কাচারি ঘর থেকে চলে গেলো দুটো রক্ষি।
পাশে বসতে বলে জানতে চাইলো তারই কণ্যার উত্তর।

“কি বলিল তোমার কন্যা?সে কি রাজি এই নিকাহ করতে?”

আমিরাতের চোখ মুখ শুকনো।বুঝতে পারছেন না কি জাবাব দেবেন?তার কণ্যা রাজি নন। জমিদার সাইফুদ্দিন নেওয়াজ ভীষণ চতুর মানুষ। মুখ চোখ দেখে ধরতে পারল। তার বিচক্ষণ চোখ বলে দিলো উত্তর তবুও জানতে চাইলো।

আমিরাত সাহ্ খানিকক্ষণ চুপ করে রইলো। বুকের ভেতরটা যেন ভার হয়ে উঠেছে। কণ্ঠে কাঁপন, মুখ শুকিয়ে গেছে। তবুও জবাব না দিয়ে উপায় নেই।

“জমিদার সাহেব আমার কন্যা রাজি নয়।”

জমিদারের চোখমুখ মুহূর্তেই বদলে গেলো। রাগে যেন শরীর কেঁপে উঠলো।শীতল দৃষ্টি মুহূর্তে রং বদলালো,আত্মসম্মানে আঘাত লেগেছে তার।জমিদার পুত্রের বেগম হওয়ার জন্য কত শত কণ্যার প্রস্তাব আসে।সেখানে রাজি না হওয়া তার সম্মানে আঘাত প্রাপ্তের সমানই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমিরাতের পানে।

“রাজি নয় মানে?আমার পুত্রকে কি সে উপযুক্ত মনে করে না?এই সাহস সে কোথা থেকে পায়?”

আমিরাত মাথা নিচু করে বললেন,
“ক্ষমা করবেন জমিদার সাহেব,কন্যার বয়স হয়েছে,তারও নিজস্ব মতামত আছে।জোর করে তো নিকাহ করা যায় না।”

জমিদারের চোখে ক্ষোভের ঝিলিক।মেয়েটাকে তার পছন্দ হয়েছে।তার পুত্রের সহিত সে কেবল রুখে দাঁড়াতে পারে।একদিন এমনই এক ঘটনা দেখে তার এই সিদ্ধান্ত নেওয়া। এবার নরম গলার বলল,

“আমিরাত,তুমি আমার আপনজন। আজ অবধি আমার কথা অমান্য করোনি।আজ কি তবে করবে?আমার মান,আমার সম্মান,আমার পরিবারের আভিজাত্য তোমার কণ্যার একটি 'না'-তে ভেঙে যাবে?এটা হতে পারে না। আমি চাই এই নিকাহ হোক।আমার পুত্রের বেপথু জীবন আমি জানি,কিন্তু আমার বিশ্বাস তোমার মেয়েকে ঘরে পেলে হয়তো সে পথের দিশা পাবে।সে ভালো পথে আনতে পারবে।পুত্র নিজে রাজি হয়েছে। তাছাড়া আরেকটা কারণ আছে তোমার অজানা নয় নিশ্চয়ই?না হলে এই রাজ্যের দায়িত্ব কে নেবে?আমার একমাত্র পুত্র সে তাকেই তো নিতে হবে। ছোট বেলা থেকে পরবর্তী জমিদার হিসাবে তাকে গড়ে তুলেছি, সব দক্ষতায় পারদর্শী করেছি এখন হুট করে কিভাবে কি হলো বুঝতে পারছি না।

আমিরাত দ্বিধাগ্রস্ত। তিনিও বুঝতে পারছেন না কি করবেন।জমিদার পুত্র মেয়ে জামাই হিসেবে মন্দ নয় ভালোই তবে.. একজায়গায় সে আটঁকে গেলো।জমিদার পুত্র বেপথে যাওয়ার কারণ বোধ-হয় বুঝতে পারেন,কিন্তু সাহস প্রমাণের অভাবে বলতে পারে না।জমিদার পুত্র ইমতিয়াজ নওয়াজ খান না হলে কতজন আছে রাজ্য পরিচালনা দায়িত্ব নেওয়ার অপেক্ষায়।কিন্তু সে কেমন তা জানেও।ইমতিয়াজ কে ছোট থেকে চিনে খুবই সাহসী,ভদ্র,দাম্ভিক হলেও সাথে দরদী ছিলো।দাম্ভিকতা পরিস্থিতি অনুযায়ী প্রকাশ করতো।কিন্তু সময়ের সাথে বড় হলো হঠাৎ তার পরিবর্তনে সকলে চমকে গেছিলো।গত মাস থেকে তার আরো বেশি অবনতি।অনেকে বলাবলি করে জমিদার পুত্রের মাথা খেয়েছে বাঈজী কণ্যা উপমা।তার নামের মতোই সুন্দর সে,যে দেখবে পাগল হয়ে যাবে।এদিকে তার কন্যা খুবই সাধারণ সুন্দর বটে সাথে সাহসী আর ন্যায় পরায়ন। জমিদার মহলের সাথে যুক্ত থাকার কারণে জমিদার কন্যা মালিনীর সঙ্গে সেও তীর ধনুক ছোড়া,অস্ত্র চালনা টুকটাক শিখেছে,সেও পারে।
একদিকে জমিদারের প্রভাব, দয়া, সম্পর্ক। অন্যদিকে তার কণ্যার চোখভরা কান্না, করুণ আকুতি-“আম্মাজান,আমাকে অসুখে ঢেলে দিও না।”

হঠাৎ করেই জমিদার গম্ভীর গলায় বললেন,
“শুনো আমিরাত,তোমার কন্যার অমতে হলেও এই নিকাহ আমি চাই।রাজি করাও তাকে।না হলে মনে রেখো,আমি আমার কথার মর্যাদা রাখবোই।”

কাচারি ঘরে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। বাইরে পাখির ডাক, দূরে মসজিদের আযানের ধ্বনি কিন্তু ভেতরে কেবলই ভারী নিঃশ্বাসের আওয়াজ।আমিরাত ভাবলো কথা শেষ করে তাকে নামাজে যেতে হবে।

আমিরাত বুকের ভেতর দমচাপা কষ্ট নিয়ে আস্তে বললেন,
“ যদি সে নিজের জীবন বিসর্জন দেয়,তবুও রাজি না হবে না বলেছে।”

জমিদার চোখ ছোট করে তাকালেন। ঠোঁটে তীব্র হাসি টেনে নিলেন।
“মৃত্যুর ভয় দেখাও না আমিরাত।কন্যাদের কান্না-চিৎকার,জেদ সব আমি জানি।কিন্তু দিনের শেষে কন্যারা পিতার মান রাখে।তোমার কন্যাও রাখবে।তুমি শুধু তাকে বুঝিয়ে রাজি করাও।”

এমন সময় বাইরে থেকে হঠাৎ একটা কণ্ঠ শোনা গেলো।
“আমি কোনোদিনই রাজি হবো না!”

চমকে উঠলেন দুজনেই।কক্ষের দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেহেরনাজ কে বাঁধা দেওয়ার চেষ্টা করলো কয়জন দাসি কিন্তু সে শুনলো না।জ্বলন্ত ফুলকির ন্যায় ছুটে আসলো।দাসিরা আবারো আঁটকাতে আসলে সাইফুদ্দিন নওয়াজ খান হাতের ইশারায় থামিয়ে দেয়।যেতে বলতেই তারা মাথা নিচু করে আগ্গা জানিয়ে চলে গেলো।মেহেরনাজ সাইফুদ্দিন নওয়াজ খানের সম্মুখে দাঁড়িয়ে বলল,

“আপনার ওমন পুত্র কে আমি নিকাহ করতে চাই না।যার ঘরে স্ত্রী না থাকতেই বাঈজী বাড়িতেই ওঠাবসা সে নিকাহ করলেও একই থাকবে। তাছাড়া আমি কেন নিকাহ করতে যাবো ওমন র্দূচরিত্র মানুষ কে?আমার কি দায়?”

জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান রুষ্ট হলেন।আমিরাত সাহ্ কে আদেশ দিয়ে বললেন,

“আমিরাত তোমার কন্যা কে নিচু কন্ঠে কথা বলতে বলো।
আর এ্যাঁও বলে দাও সে যেন জমিদার পুত্র ইমতিয়াজ নওয়াজ খানের বেগম হওয়ার জন্য প্রস্তুত থাকে।কালকেই এই নিকাহ হবে।যদি রাজি না হও তবে ভিটেমাটি ছেড়ে চলে যাও এই রাজ্য থেকে।

আমিরাত সাহ্ অবাক হলেন।দিকশূন্যের ন্যায় কন্ঠের কথা হারালেন।এমন কঠোরতা জমিদার হিসাবে বড় কিছু নয় তবে তিনি আশা করেননি। তারা সম্রান্থ হলেও জমিদারের সাথে পেরে উঠার নয়।তাদের সাথে বেশ ভালো খাতির।জমিদার মহলে যাতায়াত লেগে থাকে,সমস্ত হিসাব মিলানোর দায়িত্ব আমিরাত সাহ্ এর উপরই।খুবই বিশস্ত জমিদার মহলের সকলে তাকে আপনই মানে।ততক্ষণে জমিদার সাইফুদ্দিন নওয়াজ কাচারি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন।একমাত্র পুত্র ইমতিয়াজ কোথায় আছে সে খোঁজ তাকে রাখতে হবে।আজকাল ঘাটে গেলে শুনা যায় ডাকাতের প্রভাব বেড়েছে।পাশের রাজ্যে লুটপাট বেড়েছে। তাকে আগেভাগে সাবধান হতে হবে, তৈরি থাকতে হবে প্রহরী নিয়ে।এতোদিনে ক্ষমতায় ডাকাতদের সাথে লড়েছে কয়েকবার।একবার তো সব লুট করে নিয়ে গেছিলো।সেবার বৃষ্টির জন্য ফসল ফলেছিলো না।রাজ্যের প্রজাদের আহাজারিতে ভরে গেছিলো আকাশ বাতাস।নদী পথে জাহাজ আসলে জলদস্যুর হাতে পড়ে সব দানা নিয়ে গেছে তারা।মহলে মজুদ থাকায় অসুবিধা না হলেও ঘাটতি পড়লো কোষাগারে।এবার ও নাকি ফলস খুব একটা ভালো হয়নি।প্রজারা খাজনা বেশি দিতে পারবে না বলেও আর্জি করেছেন।

একমাত্র পুত্র কে ছোট থেকে যুদ্ধ বিদ্যা,অস্ত্র চালনায় দক্ষতায় গড়ে তুললেও এক সময় সে মত্ত হয় অন্য নেশায়।কেন?কিভাবে এতো পরিবর্তন হলো তিনি আজও বুঝতেও পারলেন না। বাঈজী গৃহে গেলে তাদের হুমকি দিয়ে এসেছিলো তাতেও কাজ হয়নি।চেয়েও তাড়াতে পারেননি ইমতিয়াজের জন্য।সে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো নিজে। আমিরাতের মেয়ের সাথে নিকাহে যখন রাজি হয়েছে।তখন এই নিকাহ যে করে হোক হতেই হবে।

দুপুর হতে জমিদার মহল থেকে ফিরলো মেহেরনাজ।জমিদার মহল খুব একটা দূরে নয় এই পাঁচ মিনিটের হেঁটে পথ। তাদের বাসস্থান জমিদার মহলের মতো বিশাল না হলেও বেশ সুন্দর গুছানো তার আম্মাজানের যত্নের। আমিরাত সাহ্ মেয়ের পিছু পিছু আসলো।কক্ষের সামনে এসে ঠকঠক করে কড়া নাড়লো। অনুমতি পেতেই ভেতরে আসলো।চারপাশে চোখ বুলালো কক্ষের কিছু আসবাবপত্র এলোমেলো।বুঝতে পারলো কন্যা রেগে আছেন।আমিরাত সাহ্ এগিয়ে এলেন।কণ্যার মাথায় হাত রেখে বললেন কিছু কথা।সেসব কথা মেহেরনাজ কেবলই আশ্চর্য হয়ে শুনে গেলো। বিস্ময়কর তার চাহনি মুহূর্তে পরিবর্তন হলো।কথা শেষ করে মেহেরনাজের কক্ষ ত্যাগ করলেন আমিরাত।সে কেবল আশ্চর্যের ন্যায় ভাবতে লাগলো।

ইমতিয়াজ শূন্যে তলোয়ার চালাচ্ছিলো।তার রোজকার অভ্যাস এমন শূন্যে তলোয়ার চালানো।
হুট করে পিছন থেকে কেউ তলোয়ার আঘাত হানতে আসে।তক্ষনাৎ সে তলোয়ার দিয়ে রুখে দাঁড়ালো।পিছন হতে সামনা সামনি হলো।এক মিনিটের তলোয়ার চালানোর খেলায় হারালো অপর পক্ষের ব্যক্তি কে।তলোয়ারের আগায় তার মন্ডু।ইমতিয়াজ তলোয়ার গলা বরাবর ধরেই বলল,

“ শত্রু কিংবা বন্ধুর আগমন পিছন হতেই বুঝতে পারি।আমার তিক্ষ্ণ দৃষ্টি,প্রবল শ্রবণশক্তি শকুনের দৃষ্টিকেও হার মানায়।তুই আর এমন কি?

মাটি থেকে উঠে পড়লো মাহমুদ।ইমতিয়াজের মুখোমুখি হয়ে শুধালো,

“নিজের ভালো কি বুঝতে পারিস?”

“সময় মানুষ কে ভালো মন্দের হিসাব মিলাতে শেখায়।আমি সময়ের তালে চলছি।সময় ফুরোলে হিসাবে বসবো।

“নিকাহ করছো আমিরাত কন্যা কে?

“জমিদার পুত্র ইমতিয়াজ নওয়াজ খানের বেগম কেবল সেই কন্যাই হবে। আমি দেখতে চাই কি আছে তার মধ্যে।মাহমুদ নিশ্চুপ থাকলো। এ ছাড়া উপায় বা কি?ইমতিয়াজ তলোয়ার খানা তুলে প্রিয় মিত্রর ঘাড় ধরে হাঁসি মুখে জমিদার মহলের ভেতরে প্রবেশ করলো।

মেহেরনাজ নিস্তব্ধ হয়ে বসে আছে।
সিমান্তনগরের জমিদার পুত্রের বেগম হতে তাকে প্রস্তুত হতে হবে ভেবে বুকের পাঁজরে তীব্র যন্ত্রণা অনুভব করলো।মহলে তার প্রায় পদচারণ হয়। জমিদার সাইফুদ্দিন নওয়াজের ছোট কণ্যা মালিনি তার প্রাণ প্রিয় সখি।কিন্তু পুত্র তার চোখের বিষ হয়ে উঠেছে কিছুদিন পূর্ব হতে।লোকটিকে সে মোটেও পছন্দ করে না।আগে দেখলে দূরত্ব বজায় রাখতো,এখন খুব একটা দেখা হয়না।সে প্রায় সময় আড়ালেই থাকতো।জমিদার মহলে আসলে মালিনীর কক্ষে থাকতো।আন্দরমহলে পুরুষ মানুষের প্রবেশ নিষেধ কেবল মহলের পুরুষরা বাদে।তবে তারা খুব কমই যেত।ব্যস্ত থাকতো নিজেদের কর্মে।
কয়েক প্রহর পেরোলে তার নিকাহ হবে ওই মানুষটার সাথেই। যাকে সে পছন্দ করে না, ঘৃণা জমে আছে তার অন্তপটে।বাতাসে গুনজন শুনা যায় বাঈজী বাড়িতেই তার অর্ধরাত্রি কাঁটে,মাতাল হয়ে ঠলে পড়ে থাকে।এ গুনজন মোটেও মিথ্যে নয়।আগে ছিলো না এমন, হঠাৎ এক মাস থেকে এমন হয়ে গেছে।মহলের বাহিরের মানুষজন না জানলেও মহলের ভেতরের,কাছের লোকজন ঠিকই জানে। সত্যি একদিন মানুষের সামনেও আসবে হয়তো দেরিতে। এই দেরি সাইফুদ্দিন নওয়াজ খান আটকাতেই পুত্রের নিকাহ করাতে চান। মেহেরনাজ ভীষণ অবাক হলো সেইক্ষণে,যেক্ষণে
সে জানতো পারলো জমিদার পুত্রের মতামত নিয়ে এই প্রস্তাব রেখেছিলেন জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান।
কেন চান তিনি তাকে?বিশাল জমিদার মহলের বেগম হওয়া সবার স্বপ্ন হলেও সে চায় না অভিশপ্ত জীবনে জড়াতে।তার কাছে জমিদার মহল অভিশপ্ত লাগে।অধিপত্য,ক্ষমতা,নিপিড়ন তার অপছন্দ।তার মনে হয় জমিদার মহলে সব থাকলেও ভালোবাসা কোথাও দেখতে পান না।জমিদার গিন্নি খুব একটা চোখে পছন্দ করে না তাকে।ভাবতে ভাবতে মেহেরনাজ পালঙ্ক হতে উঠে পড়লো।একপাশে যত্নে পড়ে থাকা খঞ্জর টা হাতে নিয়ে নেড়ে দেখলো।জানালার দিকে দৃষ্টি রাখলো। উড়ে যাচ্ছে কিছু সাদা পায়রার ঝাঁক।এগুলো জমিদার মহলের পায়রা।জমিদার গিন্নি শখ করে পুষেছেন।বেশ যত্ন করে খাওয়ান তাদের।
সেদিকে দৃষ্টি রেখেই মনে মনে ভাবলো,

“এই বন্ধি পায়রার ন্যায় সেও কি বাঁধা পড়বে ওই মহলে?অধিপত্য,ঐশ্বয্যের মাঝেও,সে কি মুক্ত পায়রার ন্যায় আনন্দে ডানা মেলতে পারবে?
নাকি শিকলবন্দী সম্পর্কে জড়িয়ে চোখের জল ফেলতে হবে?”

চলবে........?

#জমিদার_মহল
#শ্যামলী_রহমান
#সূচনা—পর্ব

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন