সেবার কালবৈশাখী ঝড়ে রাজাপুর গ্রামের অধিক ঘর বাড়ির ছাউনি ভেঙে পড়লো।উড়ে গেলো ঘরের টিন।গ্রামের অধিক ঘর বাড়ি ছিলো ছনের তৈরি।কিছু বাড়ি ছিলো কেবল টিনের।সে ঝড়ে
কত,কত পশুর ও প্রাণ গিয়েছিলো।গ্রাম জুড়ে গাছের মড়ক ধরেছিলো।প্রতিটি রাস্তায় গাছের মোটামোটা ডাল সহ গাছ পড়ে ছিলো।ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিলো।ঝড়ের সে রাতে গ্রামের সবচেয়ে প্রভাবশালী কাসেম খন্দকার তার গোলার ধান মাঠ থেকে আনতে পাঠায় কিছু কৃষকদের।যারা তার অধীনে মাঠে কাজ করতো।তখন আকাশ গর্জে উঠছিল বার-বার।গর্জনে মানুষ ভয়ে ঘরে ফিরছিলো।ঝড়ের আভাস পেয়ে দৌঁড়াচ্ছিলো সকলে বাড়ির পথে।অথচ কাসেম খন্দকার তাদের মাঠে পাঠাচ্ছে।পরবর্তীতে কাজ না পাওয়ার ভয়ে সকলে প্রাণের ভয় রেখে মাঠ থেকে ধান আনতে শুরু করে।তখন অবশ্য প্রচন্ড বাতাস বইছিলো,বৃষ্টি তখনো নামেনি।চারদিকে কেবল কালো মেঘে ঢেকে গিয়েছিলো আর বিদ্যুৎ চমকাচ্ছিলো।বিকেল বেলায় যেন সন্ধ্যা নেমে এলো।অন্ধকার আকাশে আগুনের শিখার মতো বজ্যপাত হচ্ছে।কেঁপে উঠছে ভূখণ্ড।মাঠ থেকে তাড়াহুড়ো করে ধান আনতেছিলো কৃষকরা।হঠাৎ জোরে বিদ্যুৎ চমকায়,বাজ পড়ে মাঠের মধ্যে।বজ্যপাতের আগুনে ঝলসে যায় তিনজন কৃষক।তক্ষণাৎ সেখানেই প্রাণ হারায় তিনজনই।বাকি আরো পাঁচজন দৌঁড়ে গিয়ে কাসেম খন্দকার কে এই খবর জানায়।তিনি মোটেও অনুতপ্ত হয় না।বরং উপেক্ষা করে বলে,‘আল্লাহ চেয়েছেন তাই তার কাছে নিয়ে গেছেন।এতে আমার কোনো দায় নেই।এর পরেও যদি মনে হয় আমার কিছু করা প্রয়োজন তাহলে ওদের ছেলে-মেয়ে,বউদের আমার বাড়িতে কাজের ব্যবস্থা করে দিবো।এই কথা বলেই তিনি ঘরে গেলেন।তার মতো নিষ্ঠুর আর লোভী মানুষ গ্রামে একটাও নেই। এক সময় কাসেম খন্দকারের বাবা গ্রামের মোড়ল ছিলেন তার ধারাবাহিকতায় এখনো তেমনই প্রভাব রয়েছে।গ্রামের সবচেয়ে বেশি অর্থ-সম্পদ তারই।গরিব মানুষদের মানুষ মনে করে না।কাজ করিয়ে নিয়ে নায্য পাওনা দেয় না।অনেকে দুমুঠো খাবার ছেলে ,বউয়ের মুখে তুলে দিতে কলুর বলদের মতো খাঁটে।মুখ বুজে সহ্য করে।কারণ বলতে গেলেই কাজ থেকে বাহির করে দিবে এই ভয়ে কেউ মুখ খোলে না।দুটো খাওয়া পাওয়ার আশায় চুপ করে থাকে।ভিটেমাটি হীন মানুষগুলোর চোখের জল তার কাছে নিছক অসহ্য লাগে।
গ্রামে ঝড়ের তান্ডবের মধ্যে তিনটি ঘরে কান্নার জোয়ার বইলো।গাছপালার মড়মড় শব্দে কান্নার আওয়াজ চাঁপা পড়লো।বৃষ্টির পানির সঙ্গে অনেকের চোখেও জোয়ার বইলো,আর যে এই মৃত্যুর জন্য সামান্য ও দ্বায়ী সে নিশ্চিন্তে আরামে ঘুমিয়েছিলো।
কাসেম খন্দকারের অত্যাচারের কথা কেউ বলতে পারতো না।কারণ তার ধন সম্পদ আছে। টাকা কড়ির প্রয়োজন হলে তারই কাছে যেতে হবে।সামান্য টাকার জন্য কলুর বলদের মতো খাটিয়ে মারে।সামান্য অর্থের জন্য কত মানুষের জমি যে হাতিয়ে নিয়েছেন তারও হিসাব নেই।
এর পর কিছুদিন পর গ্রামে একটা মেয়ের ঝুলন্ত লা*স পাওয়া যায়।মেয়েটির নাম মনিরা।সকলে জানতো কাসেম খন্দকার এর ছোট ভাই কাদের খন্দকারের সঙ্গে তার প্রেম ছিলো।একবার গ্রামের সকলে হাতে নাতে প্রমান পেলেও কাসেম খন্দকার এবং তার পরিবারের কেউ বিয়ে দিতে রাজি হয়নি।বরং উল্টো দোষ দেয়,মনিরা কাদের খন্দকার কে রাতের আঁধারে ডেকে এনেছে এবং তাকে ফাঁসাতে লোক জানিয়েছে।প্রভাবশালী হওয়াতে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়নি।কাদের নিজেও কথা পাল্টিয়েছিলো মনিরা কে সে ভালোবাসেনা সে তাকে মিথ্যে বলে ফাঁসিয়েছে।
ভাইয়ের জোরে তার মিথ্যে কথাই সত্যি বলে প্রমানিত হয়।কলঙ্কিত হয় মনিরা।
‘বরাবরই কলঙ্ক কেবল নারীর জন্যই বরাদ্দকৃত।পুরুষ হয় সাধু।এই সমাজ বুঝায় দুজনের সম্পর্কে সমস্ত পাপ নারী কেবল একা করে তাই-তো কলঙ্ক নারীর অলংকার হয়ে গলায় ঝুলে।অথচ দোষ দুজনেরই থাকে।তবে পুরুষ কেন কলঙ্কিত হয় না?কলঙ্ক কেন পুরুষের গায়ে লাগে না?তবে কি এই সমাজের মানুষের কাছে একজন নারী সবচেয়ে নিচু বস্তু?যার দোষ সবখানে আর পুরুষ রয় মহারাজা বেশে?কেন আমি শুধু একা হলাম কলঙ্কিত?’
এটি ছিলো মনিরার আত্মার শেষ প্রশ্ন সকল নারীরই হয়ে।
পরেরদিন সকালে পাকুড় গাছের ডাকে মানিরার ঝুলন্ত লাস মিলে।অর্থাৎ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যাও করেছিলো।মনিরা কে দেখেও কাসেম খন্দকার অনুতপ্ত না হয়ে বলেছিলেন, “এটা পাপের শাস্তি।এমন বেহায়া,খারাপ মেয়ে মানুষ আমাদের গ্রামে থাকলেও কলুষিত হবে পুরো গ্রামের মেয়ে।
_____
কথায় আছে না?পাপ বাপকেও ছাড়ে না।পাপের ফল একদিন সবাই পায়।শুধু সময়ের অপেক্ষায় থাকতে হয়।সেই ঝড়ের প্রায় তিন বছর পর আরেক ঝড় উঠে।সেবারের চেয়ে কম তান্ডবই ছিলো।কাসেম খন্দকার সেদিন তার একমাত্র ছেলে কামরান কে নিয়ে বাজার থেকে ফিরছিলো।হুট করে ঝড় উঠে।মেঠো পথের দুধারে ফাঁকা মাঠ।কোনো দিকে যেতে পারেনি।পথের দু'ধারে লাগানো ছিলো ইউক্যালিপটাস গাছ।হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ে কামরানের ঘাড় বরাবর।র*ক্তে মাখামাখি হয় পুরো শরীর।হাতটা কাঁধ থেকে পুরো ফেঁড়ে ঝুলে পড়েছিলো।হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাণ হারিয়েছিলো কামরাম।হাহাকারে যখন কাসেম খন্দকার কেঁদেছিলো।গ্রামের অনেকে তখন আড়ালে হেঁসেছিলো।তৃপ্তির হাঁসি।সেই হাঁসিতে পাপের শাস্তি পাওয়ার তৃপ্তি ছিলো।কাসেম খন্দকারের অবশ্য ছোট আরেকটা মেয়ে ছিলো।কিন্তু পুত্র ছিলো বংশের প্রদ্বীপ।তার পরবর্তী বংশের একমাত্র উত্তরধীকারি।সেই হাহাকারটাই বেশি।
_______
সময়ের তালে বছরের পর বছর পেরিয়ে গেছে।হাতে গুনলে আট নয় বছর হবে পেরিয়েছে।পরিবর্তন হয়েছে অনেককিছু।কেবল পরিবর্তন হয়নি কাসেম খন্দকার।আগের মতোই অন্যের সম্পদ অর্থের মাধ্যমে বন্ধক নেওয়ার নামে হাতিয়ে নেয়।কড়া সুদের টাকা দিতে না পেরে তারা জমিও ছাড়াতে পারে না।এটা কাসেম খন্দকারের একটা ফন্দি।কিন্তু সহজ সরল মানুষ গুলো বুঝতে পারেনা।মেয়ের বিয়ে দিতে,অসুস্থ কিংবা অভাবে পড়লে টাকার জন্য তার কাছে যায়।তখনই টাকার বিনিময়ে জমির দলিল নেয়।
গরিব মানুষদের গোপনে অত্যাচার করা,উপরে ভালো সাঁজা,অর্থের লোভে কাজ করিয়ে নিয়ে ঠকানোর অভ্যাস আজও যায়নি।ছেলে সন্তানের আশায় আরো এক বিবাহ করেছিলো কিন্তু আবারো এক কন্যার জন্ম হয়।মেঝো ভাই সামাদ খন্দকারের দুই ছেলে।তার ছোট ছেলে জাহিদ কে সঙ্গে নিয়ে ঘুরে।ধর্মের জ্ঞান হাট বাজারে দিয়ে বেড়ায়,অথচ নিজে সারাক্ষণ মন্দ কাজে লিপ্ত থাকে।হাস্যকর লাগে যে মানুষটা মানুষ কে মানুষ মনে করে না,কাজের বিনিময়ে নায্য পাওয়া দেয় না, এমন কোনো খারাপ কাজ নেই যে করেনি,সে আবার ধর্মের জ্ঞান দেয়।কাসেম খন্দকারের পরিবর্তন না হলেও রাজাপুর গ্রাম এখন অনেকটা পরিবর্তিত হয়েছে।গ্রামের কাঁচা রাস্তার দুপাশে সোনালি ধান ক্ষেত দেখা যাচ্ছে।আর কয়দিন বাদেই ধান কাঁটা শুরু হবে পুরো দমে।কেউ কেউ অবশ্য কেঁটেছে কেউ বা কাঁটছে।মাঠে কিছু জমি ফাঁকা দেখা যাচ্ছে।নবান্ন উৎসব দুদিন আগেই হয়েছে।নতুন ধান ঘরে তুলে চাল ভানে নতুন চালের ক্ষীর কি যে মজা!সাথে ভালো ধান ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাঁসি বড়ই স্নিগ্ধ।
হেমন্তের ঝকঝকে আকাশে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে।গ্রামের পথ ধরে মানুষ মাঠে যাচ্ছে।কেউ গরু,ছাগল নিয়ে পথ ধরে হাঁটছে।কেউবা মধুমতি নদীতে মাছ ও ধরছে।সকাল,সকাল বাজারে বিক্রি করবে বলে।সকালের স্নিগ্ধ পরিবেশ মন কে প্রফুল্ল করে।সবুজের সমারোহে সমৃদ্ধ রাজাপুর গ্রাম।
রোদ উঠেছে কড়া।রৌদ্রময় সকালে নীল আকাশে রঙিন পাখির ঝাঁক উড়ে যাচ্ছে।অনেকে তখন সকালের খাওয়ার জন্য মাঠ থেকে ঘরে এসেছে।ওয়াসিম বাড়ি এসেই ডাক ছাড়লো,
“মা।তাড়াতাড়ি খেতে দাও নদীর পাড়ে যেতে হবে।শাহেদ কে রেখে এসেছি আমি গেলেই ও যাবে খেতে।নদীর ওপারে আমাদের আজ মেলা কাজ আছে।”
নাজমা বেগম ঘর থেকে বেরিয়ে আসলেন।ছেলেকে দেখে বলল,
“তুই বস আমি খেতে দিচ্ছি।”
ওয়াসিম কোমরে বাঁধা গামছা টা খুললো।হাত মুখ ধুঁয়ে এসেছে তা মুছলো।তার পর বসে পড়লো উঠোনে খেঁজুর পাতার তৈরি মাদুরে।এগুলো নাজমা বেগম বানিয়েছেন।ওয়াসিম আয়েস করে খেতে খেতে বলল,
“আজ তারকারি টা বেশি মজা হয়েছে।নদীর পুঁটি মাছ আর কলমি শাক ভাঁজি,আহ্ কি যে মজা!”
নাজমা বেগম ছেলের কান্ডে হাঁসলো।খুশি হয়ে আরেকটু ভাত তরকারি জোর করে দিলো। উৎফুল্ল হয়ে বলল,
“শাহেদের জন্য সাজিয়ে দিচ্ছি ওকে নিয়ে গিয়ে দিস।ছেলেটা আমার রান্না বেশ পছন্দ করে।”
ওয়াসিম রাজি হলো।নানান কথার মধ্যে তার খাওয়া শেষ হলো।হাত ধুয়ে উঠে পড়লো।গামছা টা কপালে বেঁধে সাজানো ভাত নিয়ে কাজের উদ্দেশ্য বেরিয়ে পড়লো।বাড়ির পাশেই জমির মাঠ।ধান লাগানো আছে।মোটা আইলপথ পেরিয়ে নদীর পথে যেতে হবে।ওয়াসিম গান গাইতে,গাইতে হাঁটছে।হঠাৎ পথে কারো ডাকে থেমে যায়।পিছনে চেয়ে দেখে কাসেম খন্দকার ও তার চামচা আসছে।কাসেম খন্দকারের ভাতিজা জাহিদ কেই ওয়াসিম চামচা সম্মোধন করে।তার জীবনে সবচেয়ে অপছন্দের মানুষে হচ্ছে এই কাসেম খন্দকার এবং তার পরিবার।অপছন্দের কারণ অবশ্যই আছে।গ্রামের অন্য প্রান্তে খন্দকার বাড়ি।খুব দরকার না পড়লে তার জমিতেও পা রাখেনা সে।ঠিক এতো ঘৃণা পুষে আছে মনে।
কাসেম খন্দকার আর তার ভাতিজা জাহিদ নিকটে এসেছে।ওয়াসিম তাদের দেখে মুখ ফেরালো।জাহিদ তাকে উদ্দেশ্য করে বলল,
“কি হে ওয়াসিম দিনকাল কেমন যাচ্ছে?শুনছি তুমি নাকি বড় আব্বার বিরুদ্ধে যেতে চাও?মানুষ কে উস্কে দাও।”
ওয়াসিম ঘৃণায় তাকালো না।মুখ ফিরিয়েই উত্তর দিলো,
“দিনকাল আপনাদের মতো বাটপারি আর চামচামি করে চলে না।আল্লাহর দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো চলি।গরিবের হক মেরে খাই না তো তাই।
কাসেম খন্দকার বেশ রেগে গেলেন।
হাসিমাখা মুখ রাগে পরিনত হলো।অপমানিত বোধ করলেন তো বটেই।
“এতো বড় স্পদ্ধা তোমার আমাকে অপমান করছো।গ্রামের তোমার নামে সালিশি বসাবো।এই
বেয়াদবির জন্য শায়েস্তা করবো।”
ওয়াসিম আর কথা বাড়ালো না।মনে পড়লো তার মায়ের বলা কথা।
“টাকা,পয়সা না থাকলে তাদের সঙ্গে পেরে উঠবি না ওয়াসিম।ধনির ধন থাকলে সকলে তার পক্ষে কথা বলবে।তখন তুই সত্যি বললেও সেটা মিথ্যে হয়ে যাবে।”
ওয়াসিম তাদের উপেক্ষা করে চলে গেলো।কাসেম খন্দকার দাঁত চেপে ক্ষিপ্ত হয়ে বলল,
“বাপ আমার বাড়ি কাজ করে খেয়ে মরলো,আমার টাকায় মানুষ হলো সে ছেলের তেজি কন্ঠ শুনলে মনে হবে যেন সে যেন জমিদারের পুত্র।এর একটা ব্যবস্থা করতে হবে জাহিদ।”
_____
রাত পেরিয়ে সকাল হয়েছে।হেমন্তের কোমল রোদ বাতাসে জন জীবন গ্রীষ্মের চেয়ে কিছুটা সস্থির বটে।ওয়াসিম সকালে জমিতে ধান কাঁটতে গিয়েছিলো আবার বাড়ি এসেছে।খাবার খেয়ে আবার যাবে।ওয়াসিম গায়ের ফতুয়া টা খুলে উঠোনে রেখে দিলো।রোদ উঠেছে এখন কিছুটা গরম লাগছে।পরনে কেবল লুঙ্গি আর একটা সাদা স্যান্ডো গেঞ্জি আছে।বরাবরের মতো গামছাটা কপালে বেঁধে রেখেছে।তার অভ্যাস এটা।কখনো কোমরে কখনো বা কপালে বাঁধে।জমির আইল পথ পেরিয়ে নদীর পাড়ে গিয়ে থামে।নৌকায় তার জন্য শাহেদ অপেক্ষা করছে।মধুমতী নদীর সৌন্দর্য বড় সুন্দর।কয়েকটা নৌকা ঘাঁটে বাঁধা আছে।নৌকার কাছে এসে নাসিমা কে দেখতে পেলো।ওয়াসিম হেঁসে জিজ্ঞেস করলো,
“স্কুলে যাবে?”
“হ্যাঁ ভাইজান আব্বায় আজ শহরে গিয়েছে এজন্য একা যাচ্ছি।শাহেদ ভাই কইলো আপনি ওপারে যাবেন তাই অপেক্ষা করছি।”
ওয়াসিম হাঁসলো।বলল,
“বেশ ভালো করেছো।চাচা কবে আসবেন?
“কালই আসবে।”
নাসিমা উত্তর দিয়েই চুপ হলো।সে হলো মুন্সি বাড়ির মেয়ে।সৈয়দ নাসির মুন্সির মেয়ে।উনার বড় আরেক মেয়ে আছে নাম তার নাবিলা।বড় হয়েও এখনো বিয়ে দেয়নি বলে কত কথা শুনেছে।নাবিলা গ্রামে একমাত্র মেয়ে যে সবচেয়ে বেশি পড়াশোনা জানে।এ গ্রামে ছেলেরাই তেমন পড়াশোনা জানেনা।মেয়েদের এতো পড়াশোনা এই সমাজে কেউই ভালো চোখে দেখে না।একমাত্র
সৈয়দ নাসির মুন্সির কারণে নাবিলা টিকে আছে।নাসির মুন্সি বড় ভালো মানুষ।স্কুলে শিক্ষকতা করেন।মানুষ কে যেকোনো ভালো কাজে সাহায্য করে।এজন্য ওয়াসিম উনাকে বেশ সম্মান ও শ্রদ্ধা করেন।মাঝে মধ্যে উনার সানিধ্যে সাহায্যের জন্য যায়।
“ও মাঝি দাঁড়াও,দাঁড়াও আমরাও যাবো।আমাদের লইয়া যাও মাঝি।”
ওয়াসিম বৈঠা চলাতে নিবে তখনই কোনো মেয়ের কন্ঠে হাত থেমে গেলো।নৌকা থেকে পশ্চিম দিকে তাকিয়ে দেখে দুটো মেয়ে তাদের দিকেই দৌঁড়ে আসছে।মুহূর্তের মধ্যেই নৌকার কাছে আসলো। হাঁফাতে,হাঁফাতে বলল,
“আমরাও নদীর ওপারে যাবো লাইয়া যান।স্কুলের দেরি হয়ে যাচ্ছে।”
তাদের উত্তরের অপেক্ষা না করেই দুজনে উঠে পড়েছে।ওয়াসিম এখনো তাকিয়ে আছে।পিছু ডাকা মেয়েটার দীঘল কালো কেস আর কাজল কালো চোখ।কি মুগ্ধতা সে চোখে মুখে!ওয়াসিমের নজর পড়েছে।দৃষ্টি ফেরানো দায়।যেমন সুন্দর মুখশ্রী তেমনই শ্যাম-সুন্দর গায়ের রঙ।পরনে ফ্রক,ওড়না আর চুলে লাল ফিতে দিয়ে দুটো বিনুনি করা।ওয়াসিমের মনে হচ্ছে সামনের মেয়েটাকে কোথাও দেখেছে কিন্তু মনে পড়ছে না।শাহেদ তখনই বলে উঠলো,
“কেন তোমার আব্বার নিজস্ব মাঝি কই গেছে?এখানে এসেছো কেন?খন্দকার বাড়ির মেয়ে হয়ে কার নৌকায় উঠেছো জানো?”
শাহেদের কথা শেষ হতেই ওয়াসিমের মনে পড়লো এ তো কাসেম খন্দকারের মেয়ে।খুব একটা না দেখলেও ছোট বেলায় অনেকবার দেখেছে।এজন্য মুখের মিল পাচ্ছে।ওয়াসিমের চোয়াল শক্ত হয়ে এলো।যাকে পছন্দ করে না তার পুরো পরিবার ও অপছন্দের তালিকায় থাকে।রাগ তরতর করে বাড়লো।দৃঢ় ও রাগি কন্ঠে বলল,“নৌকা থেকে নামো।”
ওয়াসিমের কথায় দুটো মেয়ে তার দিকে তাকালো।একজন চোখ বাঁকা করে জিজ্ঞেস করলো, “নামবো কেন?”
“কারণ খন্দকার বাড়ির কাউকে আমি পছন্দ করিনা।তাদের ছোঁয়া আমার নৌকায় লাগাতেও চাই না,নামো।"
“মহুয়া নেমে যাও।ওয়াসিম ভাইজান রেগে গিয়েছে।
নাসিমার কথায় মহুয়া ওয়াসিমের দিকে কড়া দৃষ্টিতে তাকালো।মনে মনে রাগ পুষে নেমে পড়লো।নদীর তীরে দাঁড়িয়ে বলল,
“আব্বাজান কে বলে এই নৌকা আমি জ্বালিয়ে দিবো।অহংকার ছুটিয়ে দিবো।”
ওয়াসিম ততক্ষণে নৌকা ছেড়ে দিয়েছে।মহুয়ার রাগ মিশ্রিত চোখের দিকে তাকিয়ে হেঁসে উঠলো।বৈঠা চালাতে,চালাতে বলল,
“যেমন বাবা,তেমন মেয়ে।অহংকারে মাটিতে পা পড়ে কিভাবে?কাসেম খন্দকার কে বলবে সোনার নৌকা তৈরি করে দিবে।”
নৌকা খানিকবাদে ওপারে পৌঁছালো।মহুয়া এখনো নদীর পাড়ে দাঁড়িয়ে আছে।হিংস্র দৃষ্টি নদীর ওপারে ওয়াসিমের দিকে।তার পাশে থাকা প্রাণ প্রিয় সখি মালিহা যেতে বললেও গেলো না।
“নদীতে আরো দুটো নৌকা আছে চল ওগুলোতে যাই।”
মহুয়া ঠাঁই দাঁড়িয়ে থেকে হুট করে গমগমিয়ে বাড়ির পথের দিকে পা বাড়ালো।মালিহাও ছুঁটলো তার পিছু নিয়ে।সে কেবল ভাবলো,‘কি নিয়ে এতো ঘৃণা?কি হবে এই হিংস্রতার পরিনতি?
_____
গভীর রাতে ওয়াসিমের হঠাৎ ঘুম ভেঙে গেলো।তড়িৎ গতিতে কিছুটা চিৎকার করে উঠে পড়লো।
নাজমা বেগম ছেলের চিৎকার শুনে দৌঁড়ে আসলো।দেখলো ওয়াসিম বিছানায় বসে আছে।শীতেও শরীর বেয়ে ঘাম পড়ছে।তিনি তড়িঘড়ি করে কুপিটা জ্বালালো।ছেলের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,
“কি হয়েছে,বাবা?দুঃস্বপ্ন দেখেছিস?”
ওয়াসিম হুট করে নাজমা বেগম কে জড়িয়ে ধরল।কেঁদে উঠলো হাইমাউ করে।তিনি চমকালেন এই ভেবে ছেলের আবার কি হলো?ওয়াসিম কে জিজ্ঞেস করেও কাজ হলো না।তার কানে অন্য কোবো শব্দ যেন পৌঁছালো না।শুধু এতটুকু আওড়ালো,
“একদিন সময় আমাদের আসবে আম্মা।যেদিন সবকিছুর হিসাব নিবো।শুধু সময়ের অপেক্ষা।”
________
ভোরবেলা সূর্যের আলো ফুঁটার পূর্বেই উঠে পড়লো।গুড় রুটি খেয়ে ওয়াসিম নদীর পাড়ের দিকে রওনা দিলো।ধান কাঁটা বাকি আছে আরো।আগেভাগে কেঁটে আলুর জন্য জমি প্রস্তুত করতে হবে।ফুরফুরে মনে হাতে কাস্তে নিয়ে চললো।হেমন্তের শেষ সময়টাতে একটু কুয়াশা লেগে আছে চারপাশে।ভোরবেলা হওয়াতে একটু করে শীত ও লাগছে।ওয়াসিম কাঁচা রাস্তা থেকে নদীর দিকে তাকিয়ে নামছে।তবে নদীর পাড়ে গিয়ে যা দেখতে পেলো তাতে মাথায় বাজ পড়ার মতো।সারি সারি নৌকা বাঁধা আছে তার মধ্যে তার নৌকা টা অর্ধ পোড়া।সে তাড়াতাড়ি করে কাছে গেলো।হ্যাঁ সত্যিই নৌকার অর্ধশত ভাগ পুড়ে কয়লা হয়ে গেছে।কিছু অংশ পুড়েনি যা দেখে চিহ্নিত করছে পারলো এটা তারই নৌকা।কিন্তু এটা কে করবে?সকলের নৌকা তো আছে।তাহলে আমার টা ক......
ভাবতে গিয়েও থামে।হঠাৎ মনে পড়ে যায় কালকের কথা।ওয়াসিমের চোখ জ্বলে উঠলো।রাগে নাকি হিংস্রতায় তা বুঝা গেলো না।সে বুঝেছে কে এই আগুন লাগিয়েছে।ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত চেপে কিড়মিড় করে বলে উঠলো,
“অন্যায় করে অনেক পার পেয়েছে,
এবার থেকে সমস্ত পাপের শাস্তি পেতে হবে।”
চলবে.......................?
#নাওয়ের_মাঝি
#শ্যামলী_রহমান
#সূচনা_পর্ব
[গল্পটি সাধারণ গ্রামীন জীবনধারা,অহংকার অত্যাচারের পরিনয় ও অনাকাঙ্ক্ষিত প্রেম কাহিনি নিয়ে নির্মিত হবে।কেমন লেগেছে অবশ্যই জানাবেন।]