### *My Sir Is My Boyfriend - টিউশনি নাটক*
খাতার ঘটনার পর থেকে মিম আর আগের মতো নেই।
আগে সে স্যারকে দেখলে ভয় পেতো, এখন স্যারকে দেখলে তার বুকটা ধুকপুক করে। ক্লাসে স্যারের দিকে তাকিয়ে থাকে, পড়ায় মন বসে না।
রিয়া ব্যাপারটা ধরে ফেললো।
একদিন ক্যান্টিনে বসে রিয়া বললো, "মিম, সত্যি করে বল তো, তুই কি স্যারের প্রেমে পড়েছিস?"
মিম চমকে উঠলো। "কি বলছিস? আমি? স্যারের প্রেমে? পাগল নাকি তুই? উনি তো আমার স্যার!"
রিয়া হেসে বললো, "তাহলে স্যার ক্লাসে ঢুকলে তুই এত লাল হয়ে যাস কেন? আর স্যারের দিকে এভাবে তাকিয়ে থাকিস কেন?"
মিম বললো, "আমি তাকিয়ে থাকি না। তুই ভুল দেখছিস।"
রিয়া বললো, "আমি সব বুঝি। তোর চোখ দেখলেই বোঝা যায়।"
মিম চুপ হয়ে গেলো। সে নিজেও জানে না, এটা ভালোবাসা নাকি শুধু ভালো লাগা।
অন্যদিকে আরিফ স্যারের অবস্থাও একই।
স্যার রাতে ঘুমাতে পারে না। বারবার মিমের কবিতাটার কথা মনে পড়ে।
"রাগী একটা স্যার আছে, সবসময় শুধু বকে, কিন্তু তাকে দেখলেই আমার বুকটা কেন ধুকপুক করে?"
স্যার মনে মনে বলে, "মেয়েটা আসলেই পাগল। কিন্তু পাগলামিটা কেন আমার এত ভালো লাগছে?"
---
পরের সপ্তাহে ভার্সিটিতে একটা পরীক্ষা হলো।
মিম পরীক্ষা দিয়ে বের হলো, মুখটা একদম কালো।
রিয়া জিজ্ঞেস করলো, "কেমন হলো পরীক্ষা?"
মিম বললো, "অনেক খারাপ। আমি কিছুই পারিনি। ইংরেজি গ্রামার কিছুই বুঝি না।"
রিয়া বললো, "আমারও খারাপ হয়েছে।"
দুই দিন পর রেজাল্ট দিলো।
মিম দেখে, সে ইংরেজিতে ফেল করেছে! মাত্র ২৮ পেয়েছে।
মিমের মাথায় বাজ পড়লো। বাসায় গেলে মা-বাবা কি বলবে? প্রথম পরীক্ষাতেই ফেল!
স্যার ক্লাসে এসে বললো, "যারা ফেল করেছে, তারা কালকে আমার সাথে দেখা করবা।"
মিম ভয়ে ভয়ে স্যারের রুমে গেলো।
স্যার বললো, "মিম, তুমি ২৮ পেয়েছো। তুমি কি পড়াশোনা করো না?"
মিম মাথা নিচু করে বললো, "স্যার, আমি চেষ্টা করি, কিন্তু গ্রামারটা বুঝি না।"
স্যার একটু চুপ করে থাকলো। তারপর বললো, "ঠিক আছে। তুমি চাইলে আমি তোমাকে আলাদা করে পড়াতে পারি। প্রতিদিন ক্লাসের পর ১ ঘণ্টা।"
মিম অবাক হয়ে বললো, "সত্যি স্যার? আপনি আমাকে পড়াবেন?"
স্যার বললো, "হ্যাঁ। কিন্তু একটা শর্ত আছে। তোমাকে রোজ পড়া করতে হবে। কোনো ফাঁকি চলবে না।"
মিম খুশিতে বললো, "জি স্যার, আমি করবো! আমি একদম ফাঁকি দিবো না।"
সেদিন থেকে শুরু হলো টিউশনি নাটক।
প্রতিদিন ক্লাস শেষে মিম স্যারের রুমে যায়। স্যার তাকে পড়ায়।
প্রথম দিন স্যার বললো, "বসো।"
মিম স্যারের সামনে বসলো। টেবিলের উপর বই।
স্যার পড়াচ্ছে, "দেখো, এটা হচ্ছে Present Perfect Tense..."
মিম পড়া শুনছে, কিন্তু তার চোখ বারবার স্যারের দিকে চলে যাচ্ছে। স্যার যখন পড়ায়, তখন স্যারকে আরো বেশি সুন্দর লাগে। স্যারের হাতের লেখা অনেক সুন্দর। স্যারের কথা বলার স্টাইল অনেক সুন্দর।
স্যার বললো, "মিম, তুমি কি শুনছো?"
মিম চমকে উঠলো, "হ্যাঁ স্যার, শুনছি।"
স্যার বললো, "তাহলে বলো, আমি কি বললাম?"
মিম কিছু বলতে পারলো না।
স্যার হেসে বললো, "তুমি তো আমার দিকে তাকিয়ে ছিলে। পড়ার দিকে তাকাও।"
মিম লজ্জায় লাল হয়ে গেলো।
স্যার আবার পড়াতে শুরু করলো।
কিছুক্ষণ পর মিমের কলমটা নিচে পড়ে গেলো।
মিম কলম তুলতে নিচু হলো, স্যারও একই সময় কলম তুলতে নিচু হলো।
দুজনের হাত একসাথে লেগে গেলো!
মিমের হাতটা কেঁপে উঠলো। স্যারও একটু থমকে গেলো।
দুজনেই একে অপরের দিকে তাকালো।
কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বললো না।
তারপর স্যার তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বললো, "সরি। তুমি কলমটা নাও।"
মিম কলমটা নিয়ে বসলো। তার বুকটা জোরে জোরে ধুকপুক করছে।
স্যারও আর আগের মতো পড়াতে পারছে না। তার গলাটা কাঁপছে।
স্যার মনে মনে বললো, "এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো ওর স্যার। আমার এমন লাগছে কেন?"
সেদিন পড়া শেষে মিম বাসায় ফিরলো।
বাসায় গিয়ে সে ডায়েরি লিখলো।
"আজকে স্যারের হাতের সাথে আমার হাত লেগেছিল। আমার মনে হলো, আমার শরীরে কারেন্ট লেগেছে। আমি কি স্যারকে ভালোবেসে ফেলেছি?"
অন্যদিকে স্যার বাসায় গিয়ে তার বন্ধুকে ফোন দিলো।
বন্ধুর নাম সাকিব।
সাকিব বললো, "কিরে আরিফ, কি খবর?"
আরিফ বললো, "দোস্ত, একটা সমস্যা হয়েছে।"
সাকিব বললো, "কি সমস্যা?"
আরিফ বললো, "আমার একটা ছাত্রী আছে, নাম মিম। ওকে আমি আলাদা করে পড়াই। কিন্তু ওর দিকে তাকালে আমার কেমন যেন লাগে।"
সাকিব হেসে বললো, "ওরে! তুই প্রেমে পড়েছিস! আরিফ স্যার শেষ পর্যন্ত প্রেমে পড়লো!"
আরিফ বললো, "চুপ কর! ও আমার ছাত্রী। এটা ঠিক না।"
সাকিব বললো, "ভালোবাসা কি ছাত্রী-স্যার দেখে হয় নাকি? যদি ভালো লাগে, তাহলে ভালো লাগে।"
আরিফ চুপ হয়ে গেলো।
পরের দিন আবার টিউশনি।
আজকে মিম একটা নতুন জামা পরে এসেছে। হালকা গোলাপি জামা। চুল খোলা।
স্যার তাকে দেখে একটু তাকিয়ে থাকলো, তারপর চোখ সরিয়ে নিলো।
স্যার বললো, "আজকে আমরা একটা কঠিন পড়া পড়বো।"
মিম বললো, "জি স্যার।"
পড়ার মাঝখানে মিম বললো, "স্যার, একটা কথা জিজ্ঞেস করি?"
স্যার বললো, "বলো।"
মিম বললো, "আপনি সবসময় এত রাগী কেন থাকেন? আপনি কি কখনো হাসেন না?"
স্যার একটু চুপ করে থাকলো। তারপর বললো, "আমি আগেও হাসতাম। কিন্তু এখন আর হাসতে ইচ্ছা করে না।"
মিম বললো, "কেন স্যার?"
স্যার বললো, "সেটা তোমাকে বলা যাবে না। তুমি ছোট।"
মিম বললো, "আমি ছোট না। আমি ভার্সিটিতে পড়ি।"
স্যার হেসে বললো, "ঠিক আছে, তুমি বড়। কিন্তু কিছু কথা সময় হলে বলবো।"
মিম বললো, "আচ্ছা স্যার, আপনি চা খাবেন? আমি ক্যান্টিন থেকে নিয়ে আসি?"
স্যার বললো, "তুমি চা খাও?"
মিম বললো, "হ্যাঁ, আমি চা অনেক পছন্দ করি।"
স্যার বললো, "ঠিক আছে, যাও, দুইটা চা নিয়ে আসো।"
মিম দৌড়ে গিয়ে দুইটা চা নিয়ে আসলো।
দুজনে একসাথে চা খাচ্ছে। স্যারের রুমে কেউ নেই। বাইরে বৃষ্টি পড়ছে।
মিম বললো, "স্যার, বৃষ্টির দিনে চা খেতে অনেক মজা লাগে, তাই না?"
স্যার বললো, "হ্যাঁ, অনেক মজা।"
মিম হঠাৎ বললো, "স্যার, আপনি জানেন, আমি না আপনার উপর..."
স্যার বললো, "আমার উপর কি?"
মিম থেমে গেলো। সে বলতে চেয়েছিল, "আমি আপনার উপর ক্রাশ খেয়েছি।" কিন্তু বলতে পারলো না।
মিম বললো, "না, কিছু না।"
স্যার মিমের দিকে তাকিয়ে বললো, "মিম, তুমি কিছু লুকাচ্ছো।"
মিম বললো, "না স্যার, কিছু না।"
ঠিক তখনই বাইরে থেকে একজন পিয়ন এসে বললো, "স্যার, প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকছে।"
স্যার উঠে চলে গেলো।
মিম একা বসে রইলো। সে মনে মনে বললো, "আমি আর পারছি না। স্যারকে আমার মনের কথাটা বলতেই হবে। কিন্তু কিভাবে বলবো? উনি তো আমার স্যার।"
আর স্যার প্রিন্সিপালের রুমে গিয়ে ভাবছে, "মিম কি আমাকে কিছু বলতে চেয়েছিল? ওর চোখ দেখে মনে হলো, ও কিছু বলতে চায়।
মিম প্রায় বলেই ফেলছিল! স্যারের হাতের সাথে হাত লেগে গেলো!