### *My Sir Is My Boyfriend - বাবা জেনে গেলো!*
মিম এখন ২য় থেকে ১ম হওয়ার জন্য দিনরাত পড়ছে।
ভোর ৬টায় উঠে পড়া, ভার্সিটিতে গিয়ে পড়া, বাসায় এসে আবার পড়া। মিমের জীবনে এখন শুধু একটাই লক্ষ্য - ফার্স্ট হওয়া। কারণ ফার্স্ট না হলে আরিফের চাকরি চলে যাবে।
কিন্তু ভার্সিটিতে সবাই এখনো মিমকে নিয়ে কথা বলে।
কেউ বলছে, "মিম তো স্যারকে পটিয়ে ২য় হয়েছে।"
কেউ বলছে, "স্যার তো মিমকে বেশি নাম্বার দেয়।"
মিম এইসব শুনে কষ্ট পায়, কিন্তু চুপ করে থাকে। সে জানে, রেজাল্ট দিয়ে জবাব দিতে হবে।
*ক্লাসে তানিয়ার অপমান*
একদিন ক্লাসে তানিয়া সবার সামনে উঠে দাঁড়িয়ে বললো, "মিম, তুই স্যারকে পটিয়েছিস বলেই তো ২য় হয়েছিস, তাই না? না হলে তোর মতো মেয়ে ২য় হয় কিভাবে?"
পুরো ক্লাস চুপ হয়ে গেলো। সবাই মিমের দিকে তাকিয়ে আছে।
মিমের চোখে পানি চলে আসলো। সে কাঁপা গলায় বললো, "আমি পড়াশোনা করে ২য় হয়েছি। স্যার আমাকে কোনো সাহায্য করেনি। আমি রাত জেগে পড়েছি।"
তানিয়া হেসে বললো, "তাহলে স্যার তোকে লাইব্রেরির পেছনে কেন পড়ায়?"
মিম কিছু বলতে পারলো না।
ঠিক তখনই স্যার ক্লাসে ঢুকলো। স্যার সব শুনে ফেলেছে।
স্যার রেগে গিয়ে বললো, "তানিয়া! চুপ করো!"
সবাই ভয় পেয়ে গেলো। স্যারকে কেউ এত রেগে যেতে দেখেনি।
স্যার বললো, "মিম অনেক কষ্ট করে পড়ে ২য় হয়েছে। আমি নিজে দেখেছি, ও ভোর ৬টায় উঠে পড়ে। তুমি যদি আর কখনো কাউকে নিয়ে এমন বাজে কথা বলো, আমি তোমাকে ক্লাস থেকে বের করে দিবো।"
তানিয়া মাথা নিচু করে বললো, "সরি স্যার।"
মিম মনে মনে বললো, "আরিফ সবসময় আমাকে বাঁচায়। আমি কত ভাগ্যবতী।"
ক্লাস শেষে রিয়া মিমকে বললো, "দেখলি, স্যার তোর জন্য কিভাবে দাঁড়ালো? তুই সত্যিই লাকি।"
মিম হেসে বললো, "হ্যাঁ।"
*কিন্তু আসল বিপদ বাসায় অপেক্ষা করছিলো।*
বিকাল ৫টা। মিম বাসায় ফিরলো।
বাসায় ঢুকতেই দেখে, পরিবেশটা অন্যরকম। বাবা সোফায় রেগে বসে আছে। মা চোখ মুছছে। ছোট ভাইটা চুপচাপ এক কোণে বসে আছে।
মিম ভয়ে ভয়ে বললো, "বাবা, কি হয়েছে?"
বাবা ফোনটা মিমের দিকে ছুঁড়ে দিয়ে বললো, "এই ছবিটা কি?"
মিম ফোনটা হাতে নিয়ে দেখে, তার হাত-পা ঠান্ডা হয়ে গেলো।
সেই পার্কের ছবি! মিম আর স্যার হাত ধরে হাঁটছে! স্যার মিমের দিকে তাকিয়ে হাসছে!
বাবা বললো, "আমাকে একজন এই ছবিটা পাঠিয়েছে। লিখেছে, 'আপনার মেয়ে তার স্যারের সাথে প্রেম করে।' এটা কি সত্যি?"
মিম চুপ করে থাকলো।
বাবা জোরে বললো, "কথা বল! সত্যি নাকি মিথ্যা?"
মিম কাঁদতে কাঁদতে বললো, "বাবা, সত্যি। আমি আরিফ স্যারকে ভালোবাসি।"
বাবা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। "তোর এত বড় সাহস? আমি তোকে ভার্সিটিতে পড়তে পাঠিয়েছি, প্রেম করতে পাঠাইনি! তুই আমার মান-সম্মান সব ডুবিয়ে দিলি!"
মা বললো, "ওগো, আস্তে কথা বলো। পাশের বাসা শুনবে।"
বাবা বললো, "শুনুক! কাল থেকে তোর ভার্সিটি যাওয়া বন্ধ। তুই আর ভার্সিটিতে যাবি না। তোর পড়াশোনা এখানেই শেষ।"
মিম বাবার পা ধরে বললো, "না বাবা, প্লিজ! আমার সামনে পরীক্ষা। আমাকে ফার্স্ট হতে হবে। না হলে স্যারের চাকরি চলে যাবে। স্যার আমার জন্য অনেক কিছু করেছে।"
বাবা বললো, "স্যারের চাকরি গেলে যাক। আমার মেয়ের জীবন নষ্ট হতে দিবো না। একজন স্যার হয়ে ছাত্রীর সাথে প্রেম করে, সে কেমন লোক?"
মিম বললো, "বাবা, সে খারাপ লোক না। সে অনেক ভালো।"
বাবা আর কিছু শুনলো না।
মিম দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। বালিশে মুখ লুকিয়ে কাঁদছে।
সে স্যারকে মেসেজ দিলো, "আরিফ, বাবা জেনে গেছে। বাবা আমাকে আর ভার্সিটিতে যেতে দিবে না। আমার সব শেষ হয়ে গেলো।"
সাথে সাথে স্যারের ফোন আসলো।
স্যার বললো, "মিম, কাঁদো না। প্লিজ কাঁদো না। আমি আছি তো।"
মিম বললো, "কিন্তু বাবা তো..."
স্যার বললো, "আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমি কালকেই যাবো।"
মিম বললো, "না, বাবা এখন অনেক রেগে আছে। তুমি আসলে আরো রেগে যাবে। তুমি একটু অপেক্ষা করো।"
সারা রাত মিম ঘুমালো না। সারা রাত কাঁদলো।
স্যারও সারা রাত ঘুমালো না। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। মিম ঠিক আছে তো?
*পরের দিন সকালে - বাবাকে বোঝানো*
পরের দিন সকালে মিম সাহস করে বাবার কাছে গেলো।
বাবা তখন চা খাচ্ছিলো।
মিম বললো, "বাবা, তুমি একটু আমার কথা শুনবা? ৫ মিনিট?"
বাবা বললো, "বল।"
মিম বললো, "বাবা, আরিফ স্যার অনেক ভালো মানুষ। সে কখনো আমার সাথে খারাপ কিছু করেনি। সে আমাকে কখনো খারাপ চোখে দেখেনি। সে আমাকে পড়াশোনায় সাহায্য করেছে। বাবা, তুমি তো জানো, আমি আগে পড়াশোনায় কত খারাপ ছিলাম। আমি ১০ম হতাম। এখন আমি ২য় হয়েছি। সব ওর জন্য। ও না থাকলে আমি কখনো ২য় হতে পারতাম না।"
বাবা চুপ করে শুনছে।
মিম বললো, "বাবা, ভালোবাসা কি অন্যায়? আমি তো কোনো বখাটে ছেলেকে ভালোবাসিনি। আমি একজন শিক্ষককে ভালোবেসেছি, যে আমাকে সম্মান করে, আমাকে ভালো হতে শিখিয়েছে।"
মিমের চোখে পানি।
বাবা একটু নরম হলো। বাবার চোখেও পানি চলে আসলো। কারণ বাবা তার মেয়েকে অনেক ভালোবাসে।
ঠিক তখনই মিমের মা বললো, "ওগো, মেয়েটা যখন এত করে বলছে, একবার ছেলেটার সাথে কথা বলে দেখো না। ছেলেটা কেমন, দেখো। যদি খারাপ হয়, তাহলে না করে দিও।"
বাবা একটু ভেবে বললো, "ঠিক আছে। ছেলেটাকে কালকে আমাদের বাসায় আসতে বল। আমি তার সাথে কথা বলবো। আমি দেখবো, ছেলেটা আসলে কেমন। যদি ছেলেটাকে আমার পছন্দ না হয়, তাহলে তোমার ভার্সিটি বন্ধ, আর এই প্রেমও বন্ধ।"
মিম খুশিতে লাফিয়ে উঠলো! "সত্যি বাবা? তুমি কথা বলবা?"
বাবা বললো, "হ্যাঁ।"
মিম দৌড়ে গিয়ে স্যারকে ফোন দিলো।
"আরিফ! আরিফ! খুশির খবর! কালকে তুমি আমাদের বাসায় আসবা! বাবা তোমার সাথে কথা বলতে চায়!"
স্যার ভয় পেয়ে বললো, "কি? তোমার বাবার সামনে? তোমার বাবা আমাকে মারবে না তো?"
মিম হেসে বললো, "মারবে না। তুমি শুধু ভালো করে কথা বলবা। একদম ভয় পাবা না। তুমি তো আমার সাহসী আরিফ।"
স্যার বললো, "ঠিক আছে। আমি আসবো। তোমার জন্য আমি সব করতে পারবো।"
সেদিন রাতে স্যার সারারাত ঘুমাতে পারেনি।
সে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে, "আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি আরিফ। আমি মিমকে..."
কি বলবে? কিভাবে বলবে? স্যার বুঝতে পারছে না।
আর মিমও ঘুমাতে পারেনি।
মিম ডায়েরি লিখলো,
"আজকে বাবা জেনে গেছে। আমি ভেবেছিলাম সব শেষ। আমার বুকটা ফেটে যাচ্ছিলো। কিন্তু বাবা কালকে আরিফের সাথে কথা বলতে চেয়েছে। আমার খুব ভয় লাগছে, আবার আশাও লাগছে। আল্লাহ, তুমি আমাদেরকে আলাদা করো না। কালকে যদি বাবা রাজি হয়ে যায়, তাহলে আমার জীবনের সবচেয়ে খুশির দিন হবে।"
আর রিয়া মিমকে মেসেজ দিলো, "মিম, চিন্তা করিস না। স্যার ঠিক বাবাকে মানিয়ে নিবে। স্যার তো সবার মন জয় করতে পারে।"