🌹 এক মুঠো লাল গোলাপ
প্রথম পর্ব
আকাশটা মেঘলা। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। জানালার ফাঁক দিয়ে বৃষ্টির ফোঁটা এসে মেহেরের মুখে পড়ল। বৃষ্টির ফোঁটার স্পর্শে ঘুম ভেঙে যায় তার।
২০ বছর বয়সী মেহের। টানা টানা দুটি চোখ, ঘন কালো হাঁটু পর্যন্ত লম্বা চুল, গোলাপি ঠোঁট আর মায়াবী এক হাসি। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। মেয়েটি দেখতে যেমন মায়াবী, স্বভাবেও তেমন প্রাণবন্ত। একটু চঞ্চল, দুষ্টুমি করতে ভালোবাসে, তবে মনটা ভীষণ নরম। বৃষ্টি তার ভীষণ পছন্দ।
ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকে সে। বৃষ্টি দেখলে তার মনটা কেমন যেন ভালো হয়ে যায়।
এমন সময় পেছন দিক থেকে মায়রা ডাক দিল।
১৯ বছর বয়সী মায়রা। মায়াবী দুটি চোখ, ঘন কালো কোমর ছাড়ানো লম্বা চুল আর মিষ্টি হাসি। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। মেয়েটি ভীষণ চঞ্চল, একটু অভিমানী এবং কথায় কথায় দুষ্টুমি করতে ভালোবাসে। মেহেরের চাচাতো বোন, তবে সম্পর্কটা দুই বোনের চেয়েও বেশি।
মায়রা বলল,
"মেহের! কলেজে যাবি না আজকে? আমাদের কলেজের প্রথম দিন। নাকি প্রথম দিনেই কলেজ পালানোর পরিকল্পনা করেছিস?"
মেহের পেছনে ফিরে মুচকি হেসে বলল,
"কেন? তুই কি আমাকে ছাড়া কলেজে যেতে ভয় পাচ্ছিস?"
মায়রা চোখ বড় বড় করে বলল,
"হ্যাঁ, খুব ভয় পাচ্ছি! তুই না থাকলে তো কলেজের সবাই আমাকে বিরক্ত করবে।"
মেহের হেসে বলল,
"ওহ! তাহলে বুঝলাম, তুই আমাকে ভালোবাসিস না, নিজের নিরাপত্তার জন্য সঙ্গে রাখিস!"
মায়রা এবার বালিশটা হাতে নিয়ে মেহেরের দিকে ছুড়ে মারল।
"হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। তাড়াতাড়ি রেডি হ!"
মেহের হেসে বলল,
"আচ্ছা বাবা, যাচ্ছি। এত রাগ করলে তোকে কিন্তু বুড়ি দেখাবে!"
"তোর সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে!"
দুজনের হাসি আর খুনসুটিতে ঘরটা যেন প্রাণ ফিরে পেল।
তারপর দুজনেই রেডি হয়ে নিচে নেমে আসে।
নিচে নেমে মেহের মাকে জড়িয়ে ধরে বলল,
"মা, আজকে নাশতায় কী বানিয়েছো?"
মেহেরের মা সালমা বেগম। বয়স ৪০ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। শান্ত স্বভাবের একজন মানুষ। মুখে সবসময় মিষ্টি হাসি লেগে থাকে। সন্তানদের ভীষণ ভালোবাসেন। একটু শাসন করলেও মেয়েদের প্রতি তাঁর ভালোবাসার কোনো কমতি নেই।
সালমা বেগম হেসে বললেন,
"আজকে তোদের পছন্দের কাচ্চি রান্না করেছি।"
মায়রা খুশিতে বলে উঠল,
"ইয়াহ! আন্টি, তুমি পৃথিবীর সেরা! আজকে তাহলে পেট ভরে কাচ্চি খাব!"
সালমা বেগম বললেন,
"হুম, খেয়ে তাড়াতাড়ি করে কলেজে যা।"
মেহের হেসে বলল,
"আচ্ছা মা, খাচ্ছি তো! তুমি শুধু আমাদের নিয়ে চিন্তা করো না।"
সালমা বেগম বললেন,
"হুম, আমিও চিন্তা করব কেন? তোরা তো বড় হয়ে গেছিস। নিজেদেরটা নিজেরাই বুঝিস।"
মায়রা হেসে বলল,
"বড় হয়েছি ঠিকই আন্টি, কিন্তু আপনার হাতের কাচ্চি খাওয়ার লোভটা এখনো কমেনি!"
"হয়েছে হয়েছে, এখন খা।"
মেহের আর মায়রা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার খাওয়ায় মন দিল।
খাওয়া শেষ করে তারা পরিবারের সকলের কাছ থেকে বিদায় নিল।
বাড়ি থেকে বের হতেই মায়রা মেহেরের হাত ধরে বলল,
"চল, আজ কলেজে গিয়ে দেখি আমাদের জন্য কী চমক অপেক্ষা করছে!"
মেহের মুচকি হেসে বলল,
"একটু দাঁড়া, মা-বাবাকে বিদায় না জানিয়েই কি চলে যাব?"
মেহের মায়রার কথায় মাথা নেড়ে ঘরের ভেতরে ফিরে গেল।
প্রথমে বাবার কাছে গিয়ে বলল,
"বাবা, আমরা কলেজে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করো।"
মেহেরের বাবা আলমগীর। বয়স ৪৫ বছর, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। তিনি একজন শান্ত ও দায়িত্বশীল মানুষ। পরিবারের সবাইকে খুব ভালোবাসেন।
আলমগীর মেয়ের মাথায় হাত রেখে বললেন,
"যা মা, মন দিয়ে পড়াশোনা করিস। আল্লাহ তোদের ভালো রাখুক।"
মেহের বলল,
"ঠিক আছে বাবা, এখন আসি।"
সালমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন,
"আল্লাহ তোদের দুজনকে ভালো রাখুক, সাবধানে যাস মা।"
মেহের সবার কাছ থেকে বিদায় নিয়ে হাসিমুখে বাড়ির বাইরে বেরিয়ে এলো।
মায়রা গাড়ির পাশে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল।
মায়রা বলল,
"কিরে, হয়েছে তোর?"
মেহের হেসে বলল,
"কিছু হয়নি রে পাগলি, চল এবার। নাহলে প্রথম দিনেই কলেজে দেরি হয়ে যাবে!"
"হুম, চল।"
দুজন গাড়িতে উঠে বসল। মেহের জানালার পাশে বসে বৃষ্টিভেজা রাস্তার দিকে তাকিয়ে রইল।
কিছুক্ষণ পর গাড়ি এসে কলেজের সামনে থামে।
গাড়ি থেকে নেমে মেহের চারপাশে একবার চোখ বুলিয়ে মুগ্ধ হয়ে বলল,
"ওয়াও! কলেজটা তো অনেক সুন্দর!"
মায়রা বলল,
"হুম, ঠিক বলেছিস।"
মায়রা মেহেরের হাত ধরে বলল,
"চল, আগে কলেজের ভেতরটা ঘুরে দেখি, তারপর ক্লাসরুম খুঁজব।"
মেহের বলল,
"ঠিক আছে, চল।"
দুজন গল্প করতে করতে কলেজের ভেতরে প্রবেশ করল।
কলেজের ভেতরে ঢুকেই মায়রা বলল,
"মেহের, চল আগে নোটিশ বোর্ড থেকে আমাদের ক্লাসরুমটা দেখে আসি।"
"হুম, চল।"
দুজন নোটিশ বোর্ডের সামনে গিয়ে নিজেদের নাম ও ক্লাসরুম নম্বর খুঁজতে লাগল।
মেহের আর মায়রা নোটিশ বোর্ডে নিজেদের নাম খুঁজে পেল। দুজনের ক্লাস একই রুমে।
মায়রা খুশিতে লাফিয়ে উঠে বলল,
"ইয়াহ! আমাদের ক্লাস তো একই রুমে!"
মেহের হেসে বলল,
"এত খুশি হওয়ার কী আছে? আমরা কি আলাদা হয়ে যেতাম নাকি?"
মায়রা মুখ বাঁকিয়ে বলল,
"তোর মতো পাগলকে ছেড়ে আমি কোথাও যাব না।"
দুজন হাসতে হাসতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল।
অন্যদিকে কলেজের দোতলার বারান্দায় দাঁড়িয়ে কয়েকজন ছেলে গল্প করছিল।
তাদের মধ্যে একজন ছিল আরশান।
২২ বছর বয়সী আরশান। লম্বা গড়ন, ঘন কালো চুল, গভীর মায়াবী চোখ আর ব্যক্তিত্বপূর্ণ চেহারা। উচ্চতা প্রায় ৬ ফুট। স্বভাবে বেশ গম্ভীর, নিজের মতো থাকতে পছন্দ করে। তবে কাছের মানুষদের সঙ্গে বেশ হাসিখুশি।
তার পাশেই দাঁড়িয়ে ছিল তার বন্ধু আয়ান।
আরশান হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখল, দুটি মেয়ে ক্লাসরুমের দিকে যাচ্ছে।
আয়ান আরশানের দৃষ্টি অনুসরণ করে বলল,
"কী রে, নিচে কী দেখছিস?"
আরশান স্বাভাবিক গলায় বলল,
"কিছু না।"
আয়ান মুচকি হেসে বলল,
"কিছু না হলে এভাবে তাকিয়ে আছিস কেন?"
আরশান কোনো উত্তর না দিয়ে আবার বন্ধুদের কথায় মন দিল।
এদিকে মেহের আর মায়রা ক্লাসরুমে ঢুকে পাশাপাশি দুটি বেঞ্চে বসে পড়ল।
মায়রা ফিসফিস করে বলল,
"দেখ মেহের, কলেজের প্রথম দিনেই কত নতুন মুখ!"
মেহের হেসে বলল,
"হুম, দেখা যাক সামনে কী হয়।"
কিন্তু মেহের তখনো জানে না, এই কলেজের একটি সাধারণ দিনই একসময় তার জীবনের সবচেয়ে বিশেষ গল্পের শুরু হয়ে উঠবে।
চলবে... 🌹