" বাবা নিহাল রহমান ও মা আমেনা বেগমের একমাত্র মেয়ে আফরিন আনজুম মেঘলা।
দেখতে ঠিক যেন একটা জীবন্ত পুতুল। খুব খাটো বা লম্বা নয়, একদম ঠিকঠাক গড়ন। মুখটা গোলগাল, ফর্সা গায়ের রঙ, চোখ দু'টো বড় বড় ঘন লম্বা পাপড়ি, পাতলা ঠোঁট আর কোমড় ছুঁই ছুঁই কালো চুল নিয়ে মেঘলা যেন এক রূপকথার রাজকন্যা।
"মেঘলা বর্তমানে নরসিংদী শহরে একটি ইস্কুলে নবম শ্রেণির ছাত্রী। তার জানে জিগার বলতে চাচা তো বোন জান্নাতুল ফেরদৌস মিম, যে তার ছোট আম্মুর মেয়ে।
মিমের একটা বড় ভাই আছে, নাম তামিম রহমান। এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ে।
" মেঘলার একটা বেষ্ট ফ্রেন্ড আছে তিসা ইসলাম। মেঘলার জানে জিগার বলতে মিম আর তিসাই.....!
" রোজকার মতোই আজকে তিন জন ইস্কুলে গেছে। ইস্কুলের টিফিন টাইম। বাসা থেকে কেউই মূলত টিফিন আনে না। বাহিরে থেকে কিনে খাওয়াই তাদের রোজকার অভ্যাস। আজ-ও তার ব্যতিক্রম হলো না।
" মেঘলারা ইস্কুল থেকে বের হইছে জিভে জল আনা ফুচকা খাওয়ার জন্য। তিন বান্ধবী হাঁটতে হাঁটতে চলে আসল নির্বাচন অফিসের সামনে। ঠিক কিছুটা সামনেই এক ফুচকাওয়ালা মামা ভ্যানে করে গরম গরম চটপটি আর মচমচে ফুচকা বিক্রি করছেন। মেঘলারা একটু সামনে এগিয়ে গিয়ে তিন প্লেট স্পেশাল ফুচকা অর্ডার করল। তিন বান্ধবী মনের আনন্দে ফুচকা মুখে পুড়ছে আর খোশগল্পে মেতে উঠেছে......!
ঠিক তখনই নির্বাচন অফিসে এসেছে তৌসিফ খান চৌধুরী। সে এসেছে দেশের অন্যতম বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান অহনা অব কোম্পানির একটা জরুরি লাইসেন্স নবায়ন করার তদারকি করতে। তৌসিফের বাবা এই বিখ্যাত অহনা অব কোম্পানির মালিক, কিন্তু তৌসিফ কে দেখে তা বোঝার কোনো উপায় নেই। তার চেহারার গঠন অবশ্য বেশ আকর্ষণীয়—
" চোখে চশমা, ঘন কালো চুল, গয়ের রঙ শ্যামলা, এবং শরীরটা বেশ লম্বা ও বলিষ্ঠ। কিন্তু সাজগোজ আর চালচলন বড্ড অদ্ভুত.....!
"মাথার চুল গুলো একদম তেল দিয়ে চিপচিপে করে পরিপাটি করে আঁচড়ানো। পড়নে ইন করা শার্টটি ঢিলেঢালা আর পেন্টটা একটু বেশিই উপরে পড়া। একজনরে দেখে যে কেউ বন্ড আনস্মার্ট এবং ব্যাকডেটেড ভুল করবে।
"হঠাৎ করেই মিম ফুচকা চিবানো থামিয়ে মেঘলাকে কুনুই দিয়ে গুঁতা দিল। " বলল, মেঘলা দেখ দেখ ! দুতলার বেলকুনির রেলিং থেকে আমাদের দিকে তাকিয়ে একটা ছেলে দেখছে। এই যুগে এমন তেল চিটচিটে চুলে কেউ ঘোরে ?
" মেঘলা আর তিসা উপরের দিকে তাকিয়ে দেখে সত্যি একটা অদ্ভুত ছেলে রেলিং ধরে দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। তিসা ও ফিক করে হেঁসে ওঠে বলল, আরে ও তো লম্বু আর চশমিশ......! অথচ লুকে কোনো স্মার্টনেইস নাই।
" মেঘলা ফুচকা মুখে দিয়ে তৌসিফের দিকে তাকাল। ছেলেটার চোখে - মুখে এক ধরনের সরলতা আছে ঠিকই, কিন্তু উপর থেকে তার এই আনস্মার্ট অবতার দেখে মেঘলাও নিজের হাসি চেপে রাখতে পারল না। সে মুচকি হেঁসে বলল, ধুর! ওর মতো আনস্মার্ট আর খ্যাত ছেলেকে তো কোনো মেয়ে কোনোদিন পাত্তাই দেবে না।
হঠাৎই বেল পড়ে গেল। " ইস, মেঘলা বেল পড়ে গেছে রে, তোদের হইছে?
" তিসা বলল, হুম, চল।
তিন জনই চলে যেতে নিলে, পেছন থেকে এক পুরুষালী কন্ঠে ভেসে এলো,
" এই যে মিস......!
তিন জনই পেছনে তাকায়। এটা তো ওই ছেলেটা। এতক্ষণ বেলকুনি থেকে দেখছিল যে, মেঘলার ভাবনার মাঝেই তৌসিফ খান চৌধুরী বলল,
" এই যে মিস আপনার নাম কি ?
মেঘলা চট করে নিজের নাম বলল না। তৌসিফের তেল চিটচিটে চুল আর চশমার দিকে তাকিয়ে চোখ টিপে একটু দুষ্টুমির হাসি হাসল। তার পর বলল, কেন ভাইয়া ?
আমার নাম জেনে কি আপনার কোম্পানির তেলের খনি ফ্রিতে লিখে দেবেন নাকি? নাকি চশমার পাওয়ার আরেকটু বাড়াতে নামটা দরকার?
মেঘলার এমন রসালো আর টিটকারি দেওয়া কথা শুনে মিম আর তিসা মুখ চেপে হেঁসেই খুন। তৌসিফ খান চৌধুরী এমন জবাবে এমদম হকচকিয়ে বোকা বনে গেল.....!
মিম মেঘলার হাত দরে টেনে বলল, আরে মেঘলা চল তো, এই সব খ্যাত ব্যাকডেটেড ছেলেদের সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই! রাস্তায় অচেনা কেউ নাম জিজ্ঞেস করলেই কি বলতে হবে নাকি?
তিসাও বলল, আচ্ছা মিম বাদ দে, মেঘলা চল তো, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে ম্যাম চলে আসবে।
তৌসিফ শুধু বোকার মতো দাঁড়িয়ে রইল, আর মেঘলারা হাসতে হাসতে ইস্কুলের দিকে পা বাড়ালো।
ইস্কুলের শেষ ঘন্টা গুলো যেন কিছুতেই কাটতে চাই না।
ঘড়ির কাঁটা খুঁটিয়ে খুঁটিয়ে বেরিয়ে যখন ৪ টা ১০ বাজল, তখন ছুটির ঘন্টা পড়ল। চারপাশের চেনা কোলাহলের মাঝেই মিম মেঘলার হাতটা চেপে ধরল,
" মেঘলা, ছুটির পর একটু লাইব্রেরি যাবি ? আমার জরুরী দুটো বই কেনার আছে। "
মেঘলা মাথা নাড়াল, " আচ্ছা, চল। "
তিসাকে বিদায় জানিয়ে ওরা যখন লাইব্রেরিটার ভেতর ঢুকলো, চার পাশটা বেশ শান্ত। ঠিক তখনই সেই নীরবতা ভেঙে আবারও সেই পুরুষালী কন্ঠটা ভেসে এলো, "
" এই যে মিস....!
আপনার ফোন নাম্বার টা কি পাওয়া যাবে ?
কথাটা শুনে মিমের ফর্সা মুখটা রাগ লাল হয়ে উঠলো।
সে মেঘলার দিকে তাকিয়ে কড়া কন্ঠে বলল, " মেঘলা,
তুই ওনাকে এক্ষুনি না করে দিবি। একদম সোজা সাপ্টা রিজেক্ট করবি। চল!
মেঘলা কিছু বলার আগেই মিম আবারও বলল,
" আচ্ছা, তুই একটু দাঁড়া। আমি লোকটাকে শহীদ মিনারের চত্বরে ডেকে আনছি। "
কিছুক্ষণের মধ্যেই তৌসিফ একটা চকচকে হলুদ বাইক নিয়ে স্টাইল করে শহীদ মিনারের চত্বরে এসে থামল।
বাইক থেকে নেমে হেলমেটটা হাতে নিয়ে এগিয়ে এলো।
ঠোঁটের কোণে হালকা একটু হাসি, চোখে এক ধরনের কৌতুহল আর অতিরিক্ত আত্মবিশ্বাস। ভাবখানা এমন — মেয়েরা তাকে নিজে থেকে ডেকে পাঠিয়েছে।
ঠিক তখনই মেঘলা এগিয়ে এলো। এখন মিম আর মেঘলা দুজনেই একসাথে তৌসিফের সামনে এসে শক্ত হয়ে দাঁড়ালো। দুজনের চোখে -মুখে কোন দ্বিধা বা বইয়ের লেশমাত্র নেই।
তৌসিফ কিছু বলার সুযোগ পাওয়ার আগেই মিম করা গলায় ডাকলো, " মেঘলা! "
মিমের ডাকার সাথে সাথেই মেঘলা তৌসিফের দিকে তাকিয়ে একটু বাঁকা হেঁসে বলল, " কখনো নিজেকেই আয়নায় দেখছেন ?
এই চেহারা নিয়ে আমাকে মানে আফরিন আনজুম মেঘলাকে প্রপোজ করতে আসছেন! "
মেঘলার কন্ঠের ধার আর উপহাসের সুর চত্বরে বাকি মানুষের কান এড়ালো না। দেখতে দেখতে চারদিকে মুহূর্তেই উৎসুক মানুষের ভিড় জমে গেল। কেউ হেঁটে যেতে যেতে দাঁড়িয়ে পড়ল, কেউ দূর থেকে ঘাড় উঁচিয়ে দেখতে লাগল। প্রকাশ্য চত্বরে সবার সামনে এভাবে ফেঁসে গিয়ে তৌসিফের কপালবেয়ে এক ফোটা ঘাম নেমে এলো।
মানুষের এই ভিড় দেখে মেঘলা যেন আরো উৎসাহ পেল!
তৌসিফের পছন্দের বাইকটার দিকে ইশারা করে আবারও বলল, " আচ্ছা বলুন তো হলুদ রঙের বাইক আজকাল কেউ চালায় ?
তাও আবার সেটা নিয়ে প্রপোজ করতে আসে! " আমার না কেমন জানি হাসি পাচ্ছে।
চারপাশের মানুষ গুলোর ফিসফিসানি আর মেঘলার এই তীব্র অপমানে তৌসিফের ফর্সা মুখটা এবার লজ্জায় লাল হয়ে উঠলো!
তাও তৌসিফ রেগে গেল না বা কোনো চিল চিৎকার করল না। মেঘলার বলা প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনল। মেঘলার অবজ্ঞা মাখানো কথাগুলো তার বুকে তীরের মত বিঁধলেও নিজের আবেগ সামলে নিল।
তারপর মেঘলার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হেঁসে শান্ত গলায় বলল —
" ইস, আল্লাহ যদি আমাকে আর একটু সুন্দর বানাতেন, তাহলে আজ হয়তো আমি তোমাকে পেতাম.....!
তৌসিফের এই শান্ত, নিরভিমান আর গভীর দীর্ঘশ্বাস মেশানো কথাটা শুনে মেঘলা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। চারপাশের মানুষের ভিড়, নিজের অহংকার —সবকিছু ভুলে কিছুক্ষণ অমনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চুপ করে।
তৌসিফের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের তীব্র ঝাঁঝালো ভাবটা কেমন যেন স্নান হয়ে এলো!
তবে সেই ঘোর কাটাতে বেশি সময় লাগল না। মেঘলা নিজেকে সামলে নিয়ে মিমের হাত শক্ত করে ধরে হনহন করে সেখান থেকে চলে এলো।
সেই দিনের পর তৌসিফ আর কখনো মেঘলার সামনে পড়েনি। কিন্তু দূর থেকে মেঘলার সব খোঁজ খবর রাখত —সে কখন কি করছে......!
— কি যাচ্ছে......!
— কার সাথে কথা বলছে......!
তার ঠিক দুই বছর পর.........