# তোমার আমি
# মাহাজুবা জান্নাত
📌অনুমতি বিহীন কপি করা নিষিদ্ধ, তবে সেয়ার করতে পারেন,
[আমার এই গল্প টি যদি কারোও গল্পের সাথে মিলে যায়। তাহলে আমি দুঃখিত।]
**মামি এই মামি কই তুমি। তারাতারি আস।
কলেজ থেকে ফিরে বাড়িতে ঢুকার সময় চিল্লিয়ে বাসায় প্রবেশ করল আরিশা তালুকদার।
ভাগনির এমন চিল্লা চিল্লি শুনে রান্না ঘর থেকে বেরিয়ে আসলেন ফাহামিদা জান্নাত। এসেই আরিশাকে জিজ্ঞেস করলেন :
"কি হয়েছে আরু? বাহির থেকে এসে এভাবে চিল্লা চিল্লি করছিস কেন? কি হয়েছে?
" কি হয়নি সেটা বল।তুমার গুনধর ছেলে কোথায় এখন আমি ওকে যেন্ত পুতে ফেলব।
মামির কথায় রেগে বলল আরিশা।
"আরে কি হয়েছে সেটা তো বল।
" তুমার ছেলে আমার মান-সম্মান সব গুলো ধুলুই মিশে দিয়েছে
" আমার ছেলে কি করছে সেটা তো বলবি?
"সেটা তুমার ছেলে আসলেই শুনতে পাবা আগে ওরে ডাক তুমি।
"মামি না পেরে উচ্চ স্বরে ডাক দিলেন :
"সাহিল! এই সাহিল!!কই তুই? নিচে আাই তো একটু
সাহিলের কোনো সারা শব্দ নেয়।সে তো তার মায়ের ডাক শুনতেই পাইনি। পাবে কি করে সে পড়ে পড়ে ঘুমাচ্ছে।
মামি আবার ডাক দিলেন।এই বারও কনো সাড়া এল না।
আরিশা এবার তার মামিকে বলল:
" হয়েছে তুমার আর ডাকতে হবে না আমিই যাচ্ছি।
বলেই দুই তলার দিকে হাটা দিল।পেছন থেকে মামি সাবধান বানি ছুড়ে দিলেন:
" আস্তে যা পড়ে যাবি।
কেশুনে কার কথা আরিশা কি কারও কথা শুনার মেয়ে সে দিব্যি উপরে উঠতে থাকে।
------
এইদিকে গায়ে চাদর দিয়ে উপুড় হয়ে ঘুমিয়ে আছে সাহিল সিকদার।দূনিয়া উল্টে গেলেও সে এখন ঘুম থেকে উঠবে না। দূপুরের এই সময়টাতে সে একদমই ঘুমটা বাদ দিবে না।হঠাৎ মুখে পানি পড়ার ধরফড় করে ওঠে বসে সাহিল।
"এই কোন বিয়াদব আমার গায়ে পানি ফেলল।
ছোখ খোলে তাকায় সাহিল। হঠাৎ ঘুমের মাঝে মুখে পানি পড়ায় প্রথমে সব কিছু ঘুলাটে লাগছিল।পরে সব পরিস্কার হতেই দেখতে পায় কুমরে একহাত রেখে আরেক হাতে পানির জগ নিয়ে রাগে ফুসছে আরিশা।আরিশা কে এভাবে তার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সাহিল ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে :
"কিরে চুন্নি এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন। I know আমি অনেক hensome তার পরেও আমার দিকে এভাবে তাকিয়ে আমাকে লজ্জা দেয়ার কোনো মানে হয় না।
আরিশা এবার ফুশে উঠল। হাতে থাকা জগ দিয়ে সাহিল বাহুতে মেরে বলল:
"এই হারামির বাচ্চা তুই আজকে আমাদের স্যারকে আমার নামে কি বলছিস বিয়াদব আর আমার এস্যাইমেন্টে কি সব লিখছিস।
" কি লিখছি আমি? আমার কিছু মনে পড়ছে না।
মাথায় হাত চুলকিয়ে মনে করার ভংগিমা করে বলল সাহিল।
"দাড়া আমি তুরে মনে করিয়ে দিচ্ছি।
বলেই সাহিল ধরতে গেল সাহিল তো এক দৌড়ে চলে যায়। সাহিলের পেছন পেছন দৌড়াচ্ছে আরিশা।
" দাড়া খচ্চর আজ তুর খবর আছে।
" তুই কি করবি আমায় পেত্নী??
" তুই আমার পেত্নী বললি??
" তো! আমি কি ভুল কিছু বলেছি।
" তবেরে....
দোড়াতে দোড়াতে পোরু বাড়ি মাথায় তুলে ফেলেছে দুই জন।জিনিস পত্র এদিক ওদিক হয়ে গিয়েছে।তবুও কেও থামছে না। না তো থামছে তাদের পা ; আর না থাকছে গাদের মোখ।
" কি হচ্ছে এখানে? বাচ্চা হয়ে গেলে নাকি তুমরা??
হঠাৎ কারও রাগত্ব - গম্ভীর কণ্ঠে থেমে গেল দুই জন।তাদের সামনে দাড়িয়ে আছে সিকদার বাড়ির প্রধান কর্তা সুবহান সিকদার।
আরিশা ওনাকে দেখতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল:
"" বাবা দেখ তুমার ছেলে কি করেছে আমার!!
সোবহান সিকদার থমকে গেলেন।এই মেয়ের মুখে বাবা ডাকটা এতো মধুর শুনাই কেন??
আরিশা সোবহান সিকদার এর একমাত্র ভোন সাহারা সিকদার এর মেয়ে। আরিশার মা বাবা সে ছোট থাকতে মারা যাওয়ায় আরিশা তার মামার কাছে থাকে তবে সে সুবহান সিকদারকে মামা বলেই ডাকে।যখন তার কোনো কিছু লাগে কিংবা করতে মন চাই তখন সে সুবহান সিকদারকে বাবা বলোই ডাকে।কারণ সোবহান সিকদার সবসময় একটা মেয়ে চাইতেন কিন্তু ওনার কোনো মেয়ে না থাকাই তিনি আরিশাকে এনেছিলেন। তিনি চাইতেন আরিশা সবসময় তাকে বাবা বলেই ডাকুক। কিন্তু আরিশা এই বাবা ডাকটা সবসময় ডাকে না মাঝে মাঝে ডাকে।
" কি হয়েছে আম্মাজান? আমার ছেলে আপনাকে কি করেছে??
সুবাহান সিকদার এর নরম কণ্ঠে আরিশা বলে ওঠল
" তোমার ছেলে কলেজে সবার সামনে আমাকে অপমান করেছে।
আরিশার অভিযোগ করার ভংগিমায় সাহিল তাকে মুখ ভেংচি কেটে বলল
"এই মেয়ের ঢং দেখলে আর বাচি না।
" আমার ছেলে আপনাকে কিভাবে অপমান করেছে??
" আমাদের আজ একটা আ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল।আমি আমারটা সঠিক ভাবে লিখেছিলাম কিন্তু তুমার ছেলে সেটা পাল্টে সেখনে হিজিবিজি কিসব লিখে দিয়েছে। যার কারণে স্যার সবার আমাকে অপমান করেছে। সবার সামনে ব্যাঞ্চে দাড় করিয়ে রেখেছিল আমাকে।
আরিশার কথা শুনে সুবাহান রাগি চোখে ছেলের দিকে তাকাল।সাহিল বাবার চাহনি বুঝতে পেরে ভয়ে ঢুগ গিলছে।সুবহান সিকার তাকে ধমকে বললেন
" তুমি কি যান আমারদের সিকদার পরিবারের কতো সুনাম?? তুমি কি সেই সুনাম নষ্ট করতে চাও সাহিল।
সাহিল বাবার কথা শুনে মাথাটা নুইয়ে ফেলল।সুবহান সিকদার আবার গম্ভীর কণ্ঠে বলে ওঠলেন,
" তুমি কি বুঝতে পারছ না সাহিল! আমাদের সিকদার বাড়ির মেয়েকে সক্লাস ভর্তি শিক্ষার্থীর মাঝে ব্যঞ্চে কানে ধরে দাড় করার মানে??
সুবহান সিকদার এর গলার আওয়াজ পেয়ে রান্না ঘর থেকে বেরিয়ে আসলেন সাবিনা সিকদার এবং আদিবা সিকদার সুবহান সিকদার আবার গর্জে ওঠলেন
" এই ছেলেকে আমি সাহিদের সাথে পাঠিয়ে দিব। এখানে থাকলে সে আমার মান সম্মান নষ্ট করবে।
বলেই তিনি নিজের রুমের দিকে পা বাড়ালেন।সাহিলের মুখ অপমানে লাল হয়ে আছে। সাবিনা সিকদার আর আদিবা সিকদার একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার চলে গেলেন নিজেদের কাজে। এখানে তাদেরও কিছু বলার নেয়।
আরিশা দাড়িয়ে দাড়িয়ে দাত দিয়ে নক কাটছে।সে চিন্তা করছে যে যদি সত্যি সত্যিই সাহিলকে সাহিদের কাছে পাঠিয়ে দেয় তখন...
সে তাকাল সাহিলের দিখে। সাথে সাথে দু জনের চোখা চোখি হলো।সাহিল আরিশার দিকে তাকিয়েই নিজের রুমের দিকে পা বাড়াল।আরিশাও এখানে থেকে কি করবে সেটা ভেবে সেও নিজের রুমের দিকে পা বাড়াল।
____________
আরিশা নিজের রুমে ঢুকার আগে ওর হঠাৎ নজর গেল তার রুমের পাশের রুমটার দিকে।সে অবাক হলো সেদিকে তাকিয়ে।কারণ রুমটির হাতলে আর তালা নেয়।যে রুমটিতে গত ১৩ টা বছর ধরে তালা দেওয়া সেও রুম এখন তালা মুক্ত!! আরিশার কেমন যেন অবাক লাগল বিষয় টা সে এগিয়ে গিয়ে দাড়াল রুমের সামনে।
সাহিদ সিকাদার। সিকদার বাড়ির বড় ছেলে।যে কিনা গত ১৩ টা বছর যাবৎ ফ্রান্সে।আরিশা সাহিদের রুমের মধ্যে প্রবেশ করল। রুমে ঢুকতেই সে আরও অবাক হয়ে গেল। রুমটি পরিপাটি করে গুছানো।রুমটিতে মাত্র ৩ টি আসবাব পত্র।একটা পড়ার ছোট্ট টেবিল।যেটা দেখেই বুঝা যাচ্ছিল কাঠের টেবিলটা পুকাই খেয়ে নিশ্বেস করে দিয়েছে।আরেকটা খাট।এবং অপরটি একটা স্টিলের আলমারি।আলমারিটা ১৩ বছর যাবৎ পড়ে থাকাই সেখানে যং ধরেছে।
আরিশা আবাক হয়ে ভাবল আসবাব পরিবর্তন করার জন্য কি এই রুম খুলা হয়েছে? কিন্তু আসবাব কেন হঠাৎ পরিবর্তন করতে যাবে?? তাহল?? ওনি কি আসবেন??
কথাটা মাথাই আসতেই আরিশার সারা শরীর কেপে ওঠল এক অজানা আশংকায়।কেপে ওঠল তার পুরু শরির।ভয়ে সে দ্রুত যেই না বেরিয়ে আসতে যাবে তখনি তার ওড়না কিছুর সাথে আটকে টান খায়।আরিশা পিছন ফিরে তাকিয়ে আটকে টান খাওয়ার যায়গাটার উৎস খুজতে গিয়ে দেখল দরজার ভেংগে যাওয়া একটা টুকরুই তার ওড়না টা আটকে গিয়েছে। সে ওড়টা ছাড়াতেই আলমারির পিছনে কাপড় দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পেল।সে কৌতূহল বসত সেটা সরাতেই একটা ওয়ালমেট দেখতে পেল।যেটার ফ্লেমেও আলমারির মতো যং ধরেছে। ওয়ালমেটের দিকে নজর যেতেই আরিশা আতকে ওঠল।ভয়ে তার হাত পা কাপা কাপি শুরু হয়ে গেল।তার হৃদপিণ্ড টা যেন কেও খামছে ধরেছে.....
# চলবে....
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান