ফন্ট সাইজ:
থিম:
গোলাপের মিষ্টি ঘ্রান

পর্ব 1

লেখক: ইতি আক্তার

উপন্যাস :গোলাপের মিষ্টি ঘ্রান
লেখিকা :ইতি আক্তার
১ম পর্ব

সেদিন আকাশ টা কেমন যেন মেঘলা ছিলো।চারপাশে মানুষের ভির কান্নার শব্দ আর এক অদ্ভুত নিরবতা

ছোট মেয়েটি চুপচাপ বসে আছে ঘরের এক কোনে
বারবার সবার কাছে একটাই কথা জানতে চাইছে

_মা কোথায়?মা কখন আসবে?

কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিচ্ছে না। কারন,সে তখনও বোঝেনি _তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি আর ফিরে আসবেনা।

সেদিন থেকেই যেন তার জীবনের রংগুলো হারিয়ে যেতে শুরু করলো।

দৌড়ে গিয়ে মায়ের পাশে বসলো
_মা তুমি কিছু বলছো না কেন মা?

তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বললো,
— ভাই, মা কি আমার উপর রাগ করেছে?

হৃদয় বললো,
— না বনু, মা তোমাকে অনেক ভালোবাসতো। সে তোমার উপর কেন রাগ করবে?

ছোট্ট রিতু বললো,
— তাহলে সে আমার সাথে কথা কেন বলছে না? তুমি বলো না মাকে আমার সাথে কথা বলতে।

আরিফ সাহেব বললেন,
— মা এখন কথা বলবে না, মা। মা আল্লাহ তায়া’লার কাছে চলে গেছে।

হৃদয় বললো,
— আর আল্লাহ তায়া’লার কাছে চলে যাওয়া থেকে আমরা কাউকে আটকাতে পারি না, তাই না বাবা?

আরিফ সাহেব বললেন,
— হুম।

রিতু কাঁদতে কাঁদতে বললো,
— না, আমি যেতে দিবো না মাকে।

আরিফ সাহেব কান্না করতে করতে বললেন,
— না, এভাবে বলে না মা। আর তুমি এমন করলে তোমার মার কষ্ট হবে।

রিতু বললো,
— ঠিক আছে, যদি মা আল্লাহ তায়া’লার কাছে চলে যায়, তাহলে আমিও যাবো।

আরিফ সাহেব বললেন,
— হৃদয়, বোনকে ভেতরে নিয়ে যাও।

হৃদয় রিতুকে নিয়ে চলে গেল।

কেটে গেল ১২ বছর।

রিতু এখন ১৮ বছরের মেয়ে। দেখতে দেখতে বড় হয়ে গেছে। সে এখন বুঝতে পারে, তার মা আর নেই।

কোমর অবধি চুল, হালকা কোঁকড়া চুলগুলো, টানা টানা চোখ, শ্যামলা গায়ের রং। চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে। চেহারাটা গোলগাল, তাও দেখতে বেশ সুন্দর।

আজ কালো একটা টু-পিস পরেছে। চুলগুলো খোলা, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে একটু কাজলও দিয়েছে।

রিতু মন দিয়ে পেইন্টিং করছিল। সে পেইন্টিং করতে খুব ভালোবাসে।

হঠাৎ সালমা বেগম এলেন। ভ্রু কুঁচকে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন।

— রিতু?

সালমা বেগমের ডাক শুনে রিতু তাকালো।

সালমা বললেন,
— কী হচ্ছে?

রিতু বললো,
— কিছু না।

— রান্নাঘরে গিয়ে রান্না করো।
রিতু বললো,
— জি, মাছের তরকারি চুলায় আছে। আমি গিয়ে দেখছি।

তখন সালমা ঘরে ঢুকলেন। টেবিলের সামনে পেইন্টিংটা দেখে বললেন,
— দুই টাকার শখ! বেয়াদব মেয়ে, যখনই দেখি অকাজ করতে থাকে।

বলে সামনে থাকা তুলি ধোয়া পানির বাটিটা পেইন্টিংয়ের উপর ফেলে দিলেন। তারপর মাথায় ওড়নাটা উঠিয়ে হাঁটা দিলেন।

— রিতু?

মেঘার ডাকে রিতু তাকালো।

— রিতু, তুমি কী করছো? তোমাকে মেসেজ দিলাম, দেখো নি?

রিতু বই হাতে নিতে নিতে বললো,
— না, চেক করি নি। মেঘা, কাজ আছে।

মেঘা বললো,
— কাজ-কাম ছাড়ো। আমাদের এক্সিবিশনে যেতে হবে।

রিতু বললো,
— আমি ওখানে গিয়ে কী করবো? পেইন্টিং কেনার তো টাকা নেই।

মেঘা বললো,
— কিনতে হবে এমন কোনো কথা আছে? আমিও তো কিনবো না। চলো গিয়ে দেখে আসি। ঘুরতে যাওয়াও হয়ে যাবে, পেইন্টিং দেখাও হবে।

মেঘা রিতুর ছোটবেলার বন্ধু।

তখন সালমা বেগম এলেন। মেঘাকে বললেন,
— কিছু বলছিলে নাকি?

মেঘা বললো,
— আসসালামু আলাইকুম আন্টি।

সালমা বললেন,
— ওয়ালাইকুম আসসালাম। রিতু, অনেক কাজ আছে। গিয়ে কাজ করো।

মেঘা বললো,
— আসলে আন্টি, আমি রিতুকে নিতে এসেছি। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে।

সালমা বললেন,
— আচ্ছা? এটা কোনো সময় হলো বাইরে যাওয়ার? বেলা ১১টা বাজে। ঘরে অনেক কাজ। রিতু যাবে না, তুমি যাও।

রিতু বললো,
— জি আম্মু, আমিও তাই বলছিলাম। এখন তো অনেক কাজ।

সালমা বেগম রিতুর সৎ মা। আরিফ সাহেবের স্ত্রী মারা যাওয়ার সময় তার ছেলে হৃদয়ের বয়স ছিল মাত্র ১০ বছর, আর রিতুর বয়স ছিল ৬ বছর। ছেলেমেয়ের কথা ভেবে তিনি আরেকটা বিয়ে করেন।

হৃদয় এবং রিতু দুই ভাইবোনই সালমাকে আম্মু বলে ডাকে।

সালমার একটা মেয়ে আছে। তার নাম বৃষ্টি। তবে বৃষ্টি কিন্তু তার মায়ের মতো না। সে নিজের সৎ বোন রিতুকে এবং সৎ ভাই হৃদয়কে অনেক ভালোবাসে। বৃষ্টি রিতুর ৫ বছরের ছোট। বৃষ্টি এখন ১৩ বছরের কিশোরী।

তখন আরিফ সাহেব এলেন।

মেঘা বললো,
— আসসালামু আলাইকুম আঙ্কেল।

আরিফ বললেন,
— ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা?

মেঘা বললো,
— ভালো আঙ্কেল।

আরিফ রিতুকে বললেন,
— মা, আর একটু চিনি দে চা-তে।

সালমা বলে উঠলেন,
— কম মিষ্টি খান। অসুস্থ হলে কে দেখবে? ছেলে তো আগেই আলাদা হয়ে গেছে।

হৃদয়ের বিয়ে হয়েছে ২০ বছর বয়সে। এখন তার ২২ বছর। দুই বছর হলো বিয়ের।

মেঘা বললো,
— আঙ্কেল, আমি রিতুকে নিতে এসেছি। আপনি অনুমতি দিলে নিয়ে যেতাম।

আরিফ বললেন,
— হ্যাঁ হ্যাঁ, যাও।

বলতে বলতে সালমার দিকে তাকালেন। সালমাকে বললেন,
— আরে সালমা, বাচ্চা মানুষ, যাক না একটু ঘুরতে। সমস্যা কী? দরকার হলে বৃষ্টিকে নিয়ে যাও।

সালমা রেগেমেগে বললেন,
— বৃষ্টি কোথাও যাবে না। এর যেখানে যাওয়ার যাক, যা খুশি করুক। বৃষ্টি যাবে না।

চলে গেল মেঘা রিতুকে নিয়ে।

দুজনে ঘুরে ঘুরে পেইন্টিং দেখছিল। কত কত পেইন্টিং!

মেঘা গেল দোকান থেকে পানি কিনে আনতে। রিতু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেইন্টিংগুলো দেখছিল।

তখন এক্সিবিশনে এলো নিখিল। দামি গাড়ি থেকে নেমে ভেতরে গেল। অনেকজনের সাথে কথা বলছিল। পেইন্টিং কেনার জন্য দাঁড়িয়ে দেখছিল। সে আবার এসব পছন্দ করে। ঘর সুন্দর করে সাজিয়ে রাখে সবসময়।

তখনই একটা মেয়ের দিকে চোখ আটকে গেল। হেঁটে গেল মেয়েটার দিকে।

রিতু পেইন্টিংয়ের দিকে তাকিয়ে বললো,
— খুব সুন্দর!

নিখিল বললো,
— আসলেই অনেক সুন্দর।

রিতু পেইন্টিংটায় হাত দিয়ে দেখছিল। হঠাৎ নিখিল রিতুর হাতের উপর হাত রাখলো। রিতু সঙ্গে সঙ্গে নিজের হাত সরিয়ে তাকালো নিখিলের দিকে।

নিখিল রিতুর হাত ধরে বললো,
— খুব সুন্দর।

রিতু ঠাস্ করে থাপ্পড় মারলো নিখিলের ডান গালে। আর বললো,
— বেয়াদব! সাহস কিভাবে হয় একটা মেয়ের হাত ধরার?

কবির সামনে আসতে চাইলে নিখিল নিজের হাত দিয়ে কবিরকে থামালো। কবির নিখিলের বডিগার্ড

রিতু নিখিলকে বললো,
— মনে হয় আপনি হুঁশে থাকেন না?

নিখিল বললো,
— আসলেই আমি হুঁশে থাকি না। আর আপনাকে দেখার পর তো তাও নেই। আপনি আপনার নাম বললেন না।

এরমধ্যে মেঘা এলো। রিতু মেঘাকে সঙ্গে নিয়ে চলে গেল।

নিখিল কবিরকে বললো,
— মেয়েটার ঠিকানা জোগাড় করো।

কবির ঠিকানা জোগাড় করে দিলো।

বৃষ্টি কল দিলো রিতুকে। বললো,
— ছাদে আসো।

রিতু ছাদে গেল। রিতু বৃষ্টিকে বললো,
— আম্মু ঘুমিয়েছে?

বৃষ্টি বললো,
— হ্যাঁ। আচ্ছা আপু, আমি না তোমাকে বুঝি না। তোমার জায়গায় আমি হলে এমন ঘরে জীবনেও থাকতাম না, যেখানে নিজের বোনের সঙ্গে চোরের মতো দেখা করতে হয়।

দুইবোন গল্প করে ঘরে গেল।

কবির আরিফ সাহেবকে বললো,
— কি এমন ৪ হাজার এর কাজ করেন?

তারপর বললো নিখিলের কাছ থেকে ৪০-৫০ লাখ টাকা ধার নিতে।

আরিফ সাহেব অবাক হয়ে বললেন,
— ৪০-৫০ লাখ? এতো টাকা ধার নিলে ফেরত দিবো কিভাবে?

কবির বললো,
— আরে আরিফ সাহেব, নিখিল ভাইকে আমি বলে বেশি সময় চেয়ে নিবো।

আরিফ মানলেন।

কবির আরিফকে সঙ্গে নিয়ে গেল নিখিলের কাছে। আরিফ সাহেব নিখিলের অফিসে কাজ করেন।

তারপর নিখিলের কাছ থেকে আরিফ সাহেব ৫০ লাখ টাকা ধার নিলেন।

হৃদয়কে বাজারের লিস্ট দিলো নুসরাত। নুসরাত হৃদয়ের বউ। অনেক বড় লিস্ট।

হৃদয় বললো,
— সেদিনই তো কতো জিনিস আনলাম বাজার থেকে।

নুসরাত বললো,
— সংসারের জিনিস আপনি কি বুঝবেন? এগুলো নিয়ে আসবেন সব।

হৃদয় ওয়াশরুমে গেলো। এই সুযোগে নুসরাত তাড়াতাড়ি মানিব্যাগ থেকে ১ হাজার টাকা নিয়ে নিলো। কারণ নুসরাত জানে, হৃদয় মানিব্যাগের টাকা তেমন গুনে রাখে না।

আমিনা বেগম গল্প করছিলেন তুলির সাথে। তুলি এই বাড়িতে কাজ করে।

হঠাৎই স্নেহার চিল্লানোর শব্দে দুইজনেই তাকালো। দেখলো স্নেহা নাস্তার প্লেটটা ভাঙছে।

স্নেহা নিখিলের Ex wife। নিখিল সম্পত্তির লোভে একদিনের জন্য বিয়ে করে স্নেহাকে। তারপর দিন ডিভোর্স দেয়।

স্নেহার বাবা-মা মারা যায় স্নেহা ছোট থাকতে। এতিম মেয়েটাকে নিখিলের মা বড় করে।

বিয়ে ভেঙে যাওয়ায় স্নেহা আমিনা বেগমকেও সহ্য করতে পারে না। নীল এর সাথেও সম্পর্কটা তেমন ভালো না স্নেহার। নীল আমিনা বেগমের ছোট ছেলে, মানে নিখিলের ছোট ভাই।

স্নেহা সবসময় ঘরে থাকে, টিভি দেখে, খায়, আর ঘুমায়। কারোর সাথে কথা বলতে তার ভালো লাগে না।

এই যে একটু আগে প্লেটটা ভাঙলো, তাও আবার নাস্তা পছন্দ হয়নি বলে।

স্নেহার চেহারাটা খুব সুন্দর। ফর্সা গায়ের রং, হাঁটু পর্যন্ত লম্বা চুল, গোলাপি ঠোঁট।

— এই নেও।

রিতুর কথায় তাকায় হৃদয়। রিতু একটা বক্সে সেমাই রান্না করে ভাইকে দিয়ে বললো,
— বাসায় নিয়ে ভাবিকে দিও।

— এই, এটা কখন বানালে তুমি? সালমা বলে উঠলেন।

রিতু বললো,
— কাল রাতে বানিয়েছিলাম।

আরিফ সাহেব টাকা ধার নিয়ে নিজের কেবিনে রাখলেন। পরদিন দেখলেন টাকা নেই। তিনি ঘাবড়ে গেলেন।

এদিকে আমিনা বেগম অসুস্থ হয়ে পড়লেন। তারপর তুলি ফোন করলো নীলকে।

তারপর নীল তার মাকে হসপিটালে নিয়ে যায়। তারপর নীল তার মাকে অনেক বকাঝকা করলো। কারণ সে ঠিক টাইমে ওষুধ খায় না, নিজের যত্ন নেয় না।

নিখিল গেলো আরিফ সাহেবের বাসায়। সে আজ অফিসে যায় নি, তাই দেখতে গেলো।

আরিফ সাহেব বললেন,
— টাকা হারিয়ে গেছে।

নিখিল বললো,
— কিহ্, কালকেই তো টাকাটা নিলেন।

আরিফ বললেন,
— জি স্যার, কি করবো বুঝতে পারছি না।

নিখিল বললো,
— দেখুন আরিফ সাহেব, আমি কাউকে টাকা ধার দিলে এতো টাইম দেই না ফেরত দেবার জন্য। আপনাকে দিলাম, ৭ দিনের মধ্যে টাকাটা চাই। এসব বুঝি না আমি।

বলে উঠতে গেলো, তখনই রিতু আসে।

সালমা বললেন,
— রিতু, নিখিল সাহেবের জন্য চা বিস্কুট আনো।

রিতু চলে গেলো আনতে।

নিখিলকে সালমা বললেন,
— নিখিল সাহেব বসেন, মেহমান আপনি। কিছু খেলেন না, একটু বসুন।

কিছুক্ষণ কথা বললো নিখিল আরিফের সাথে। তারপর বললো,
— ৭ দিন পর দেখা হবে।

বলে রান্নাঘরের দরজার দিক থেকে হেঁটে যাচ্ছিলো। রিতুও চায়ের কাপ হাতে বের হলে দুজনের ধাক্কা লাগে। আর গরম চাটা নিখিলের হাতে পড়ে যায়।

সঙ্গে সঙ্গে রিতু তাকায় নিখিলের দিকে।

নিখিলের হাইট ৬ ফুট। কালো কুচকুচে চাপ দাড়ি, সিগারেট খাওয়া খয়েরী ঠোঁট, ভ্রুটা সামান্য কুঁচকানো। কালো কোর্ট, কালো প্যান্ট পরা, গলায় টাই ঝুলছে। এলোমেলো চুলগুলো কপালে পড়ে আছে।

রিতু দেখলো ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে।

রিতু বললো,
— পাশে ওয়াশরুম, ভেতরে গিয়ে পরিষ্কার করুন।

নিখিল ভ্রু কুঁচকে চেয়ে রইলেন। পরে বললো,
— ফেলেছে কে?

বলেই রিতুর ওড়নার নিচটা দিয়ে হাতটা মুছলো।

চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন