ফন্ট সাইজ:
থিম:
তোকে ছাড়া আমি অসম্পূর্ণ

পর্ব 2

লেখক: উম্মে হাবিবা

তোকে ছাড়া আমি অসম্পূর্ণ

লেখিকা : উম্মে হাবিবা

পর্ব: ২

সকাল বেলায় ঘুম থেকে উঠে  মনিং ওয়াক করে বাসায় আসে জিদান,এসে উপরে উঠার সময় তার মাকে ডেকে বলে রুমে কফি পাঠাতে,বলে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে সকালে নাস্তা খেয়ে। বসা থেকে বেরিয়ে আসে।

এদিকে সমান্তা রেডি হয়ে ইস্কুলের জন্য বেরিয়ে আসে। প্রতি দিনের মতো আজো সে একা একা যায়। বাড়ির কাছাকাছি ইস্কুল , তাই কারো প্রয়জন হয় না। সামান্তা এবার ক্লাস নাইনে পড়ে। সামান্তা এক মনে রাস্তা দিয়ে হেঁটে কিছু দুর যাওয়ার পরে! হঠাৎ সমনে মনে হলো কেউ দাড়িয়ে আছে। সামান্তার পা থমকে গেল, নিবু নিবু চোখ মাথা উঁচু করে দেখলো! সামনে দাড়িয়ে আছে, ৫ ফুট ১০ কি ১১ ইঞ্চির এটা লোক।সামান্তা এই মানুষ টাকে খুব ভালো করে চিনে। মাঝে মাঝে তার পথে এসে দাঁড়ায়। সামান্তা গলায়  রাগ মিশিয়ে বল্লো?

" কি সমস্যা পথ আটকে দাড়িয়েছেন কেনো"

" তোমি কি জানোনা আমি কেনো তোমার কাছে আসি।"

সামনে দাড়ানো যুবক এর আবেগ মিশানো গলা।

সামান্তা ফের রাগ নিয়ে বলে।

" না আমি জানি না! আর জান্তে চাই ও না। আপনার বিষয়। "

বলে সামান্তা পাশ কাটিয়ে চলে যায়। তার যাওয়ার পথের দিকে অসহায় চোখ চেয়ে থাকে দন্ডায়মান যুবক। তার বুকের মধ্যে কি হচ্ছে তা সে কাকে বুঝাবে? সে তার মনের কথা সহজে প্রকাশ করতে পারে না।

সামান্তা স্কুলে এসে তার বান্ধবিদের, কাছে এসে বসে পারে। পাশ থেকে লামিয়া বলে

"কি হয়েছে তোর সামান্তা।এমন মন খারাপ করে বসে আছিস কেনো"।

সামান্তা কিছু না বলে জানালার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে সিনজিনা, বলে,

" কিরে বয়ফ্রেন্ড এর সাথে ঝগড়া করেছিস"

এই বলে চোখ মারলো। দুই বান্ধবী হাসা হাসি শুরু করলো।

এমনিতেই সামান্তার মাথা রাগের কারণে ফেটে যাচ্ছে।তার উপরে এদের এমন অহেতুক হাসি ।  মাথাটা যেন আরো বেশি বিগড়ে গেল। রাগে সামান্তা সিনজিনার পিঠে কিল বসিয়ে বলে।

" খবরদার ওই লোককে জদি আমার সাথে জরাস, তাহলে ভালো হবে না বলে দিলাম "

বলে ক্লাস থেকে বেরিয়ে মাঠে এক কোনে এসে দারায়। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় আছে।

তার পিছু পিছু বান্ধবীরাও এসে হাজির ।

তারা তাদের বান্ধবীকে এইভাবে মন মরা হয়ে থাকতে দিবে না। তাই লামিয়া বলে।

" শোন দোস্ত মন খারাপ করিস না , ভাইয়া তোকে সত্যি অনেক ভালোবাসে।,,,,,

ছাড় এসব কথা,,, শোন আমিনা প্রেমে পরেছি' "

একথা শুনবার সাথে সাথে সিনজিনা লাফিয়ে উঠে বলে!

" কি বল্লিই,,,,! তুই কার প্রেমে পরলি। কখন, কবে, কে সে, আমরা কিছু জানি না কেনো? তুই আমাদের বলিসনি কেনো? "

সিনজিয়ার একটানা কথা সুনে পাশ থেকে সামান্তা  বলে।

" থাম তুই! এইভাবে বলার কি আছে!  লামিয়া রোজ কারো না কারো প্রেমে পরে।নতুন কিছু না। আমাদের লামিয়ার মন অনেক বড়ো!  তাই সবাইকে ভালো লাগে ;"

বলে সামান্তা আর সিনজিনা হাই ফাই করে হাসতে লাগলো। তাদের হাসতে দেখে লামিয়া বলে।

" তোরা আমাকে নিয়ে হাসা বন্ধ করবি! আমি সিরিয়াসলি বলছি, এবার সত্যি তাকে আমার মন থেকে ভালোবেসে ফেলেছি। দেখিস তারে ছারা আমি আর কাউকে বিয়ে করবো না।"

লামিয়ার কথা শুনে সামান্তা আর সিনজিনা কিছুটা সিরিয়াস হয়ে বলে,একসাথে।

" কে সেই মহান মানব! যে কিনা আমাদের লামিয়ার মনে এতোটা জায়গা করে নিয়েছে "

ওদের কথায় লামিয়া লাজুক হেসে বলে,

"আছে একজন তোরা চিনিস তাকে... "

তাদের কথার মাঝে দেখা গেলো ক্লাসের দিকে স্যার যাইতাছে।  তিন বান্ধবী এক সাথে দৌড়ে ক্লাসে ঢুকে।

দুপুর ২ টা ১২

হাসপাতাল থেকে রাকিব কে আজ রিলিজ দিয়েছে। সব বন্ধুরা মিলে রাকিব কে তার ফ্ল্যাটএ নিয়ে আসে। রাকিব আর তার মা থাকে। বোনের বিয়ে হয়েছে। আর কেউ থাকে না তাদের সাথে। রাকিবের মা কান্না করতাছে, তার একটা মাত্র  ছেলে, তার ছেলের কিছু হলে রাহেলা বানু, কাকে নিয়ে থাকবে। রাহেলা বানু, জিদান কে দেখে বলে।

" তুমি ওরে একটু বুঝিয়ে বলতো বাবা,ওকে ছাড়া আমি কিকরে থাকবো।"

বলে কান্না করে দিলেন রাকিবের মা। জিদান নিরবে রাকিবের দিকে তাকালো। জিদানের নিরব চাউনি লক্ষ করে রাকিব তার মাকে   শান্ত  ককরতে, বলে।

" তুমি শান্ত হওতো মা আমি ঠিক আছি, দেখো আমার কিছু হয়নাই, এতো কান্না করার কি হইছে, তুমি কি চাও আমি এখন বাসা থেকে বেরিয়ে যাই"

ছেলের কথা সুনে রহেলা বানু,আর কিছু বলে না,সবাইকে চা,,,কফি দিয়ে চলে যান রান্না ঘরে, এদিকে তার চলে যাওয়ার পারে, সব বন্ধুরা রাকিবকে চেপে ধরে। রাব্বি ওর গলায় জুলে পরে বলে।

" শালা আর জদি কোন দিন এমন করেছিস,আমি তোর পাছায় লাথি মারব।"

পাশ থেকে জিদান বলে।

" কি হয়েছে খুলে বল? কেন করলি এমনটা "

জিদানের কথায় সবাই ভালো করে বসে।তারাও শুনতে চায়, মুলত কি কারনে রাকিব সুইসাইড কতে গিয়েছে।সেদিন যদি সময় মতো জিহাদ,  এই বাসায় না আসতো তবে কি হতো!  ভেবেই সবার শরীর কাটা দিয়ে উঠে। তারা তাদের কোনো বন্ধুকেই হারাতে চায় না। এবার সবাই একসাথে রাকিবের দিকে তাকায়। সবার দৃষ্টি দেখে রাকিব শক্ত করে একটা ঢোক গিলে, তারপরে বলতে শুরু করে।

" আসলে কাল সন্ধার পারে ছাদিয়ার সাথে কথা বলার জন্য ফোন দিতে ছিলাম, কিন্তু আমার ফোন ধরেনা,আমি ভাবলাম হয়তো কাছে কেউ আছে তাই - আমি মেসেজ দিলাম, সেন্ট করে, কিন্তু উওর আসে''

" আমাকে কল দিবানা, আমার বিয়ে ঠিক হয়েছে, চার দিন পর আমার বিয়ে "

" ভাই বিশ্বাস কর আমার মাথা পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি কি করবো।পরে ওকে বললাম -- আমি তোমাকে ভালোবাসি ছাদিয়া,তুমি এমন করতে পারো না!  আমাদের ৪ বছরের রিলেশন। তুমি এভাবে শেষ করে দিতে পারো না। "

" তার পর আমি কল করি, ও কল রিসিভ করে বলে। "

" আমি কি করবো তোমাকে আমার পরিবার মানবে না।তুমি কি কিছু করো,সারাদিন সুধু বন্ধু দের সাথে আড্ডা দেওয়া ছাড়া আর কি করো? "

" আমি সব করবো  ' আমাকে কিছু দিন সময় দেওয়,আমি কাজ করবো, সব করবো, সুধু আমায় কিছুটা সময় দেও....."

রাকিবের কথার মাঝে ছাদিয়া বলে উঠে।

" না আমি তোমাকে অনেক সময় দিয়েছি, আর পরবো না, তুমি আমায় আর কল দিবা না। না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে,"

" ছাদিয়া আমা............"

টুট, টুট,টুট,

" করে কল কেটে দিয়েছে, আমি অনেক বার টেরাই করেছি,  কিন্তু পাইনি, হয়তো ফোন বন্ধ করে রেখেছে!  কি করবো আমি?  নিজেকে সামলাতে পারিনি তাই "

বলেই শব্দ করে নিশ্বাস ছারলো রাকিব। তার কথা সুনে সব বন্ধু দের খারাপ লাগে। তাদের মনে হয় এখন গিয়ে তুলে নিয়ে আসতে,তখনি রবি বলে।

" ভাই চল তুলে নিয়ে আসি! তার পর কাজি অফিসে বিয়ে "

রবির কথা সুনে সবাই এক মত হয়, কিন্তু জিদান বলে।

" না "

সবাই তার দিকে তাকায়,যে এখন মাথা নিচু করে বসে আছে,রাকিব বলে।

" ভাই... "!!

" হে, যে মেয়ে তোর উপর কোনো আস্তা রাখে না, তোকে বোঝেনা,সেই মেয়ে আর যাই হোক তোকে ভালোবাসে না,! এমন মেয়ের জন্য নিজের পরিবারকে কষ্টের মাঝে রাখা উচিত নয়,তুই আর ওই মেয়েকে নিয়ে মাথা গামাবি না"

" ভাই...  আমি ওকে অনেক ভালোবাসি, কি করে ভুলে থাকবো,আমার দম বন্ধ হয়ে আসে,এগুলো ভাবতে....  আ..আরা তুই  বলছিস ভুলে জেতে,পারবো না আমি....."

জিদান রাগ দেখিয়ে বলে.........

চলবে............

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন