বিকেলটা কেমন যেন অদ্ভুত সুন্দর ছিল।
আকাশে হালকা সোনালি রোদ। বাতাসে ভেসে বেড়াচ্ছে শুকনো পাতার গন্ধ। কলেজ ছুটি হয়ে গেছে অনেক আগেই। সবাই বাড়ি চলে গেছে, কিন্তু কলেজের পেছনের বড় গাছটার নিচে এখনো একজন বসে আছে।
একটা মেয়ে।
পরনে ঢোলা নীল জিন্স, গোলাপি চেক শার্ট, মাথায় যত্ন করে বাঁধা গোলাপি হিজাব। কোলে তার প্রিয় গিটারটা। এই জায়গাটা তার সবচেয়ে প্রিয়। মন খারাপ থাকলেই সে এখানে এসে বসে। আজও মনটা কেমন যেন ভারী হয়ে ছিল।
সকাল থেকেই দিনটা ভালো যাচ্ছিল না তার। বাসায় সবার সাথে একটু মন কষাকষি হয়েছে। মা বকা দিয়েছে, ছোট ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। কলেজে এসেও মনটা ঠিক হয়নি। ক্লাসে বসে বার বার জানালার দিকে তাকাচ্ছিল সে। মনে হচ্ছিল, কখন ছুটি হবে, কখন এই গাছটার নিচে এসে বসবে।
অবশেষে ছুটি হলো। সবাই যখন হইচই করতে করতে বাড়ির দিকে যাচ্ছিল, সে তখন চুপচাপ এই দিকে চলে এলো। ব্যাগটা পাশে রাখলো। গিটারটা কোলে নিলো। এই গাছটা, এই নিরিবিলি জায়গাটা তার সব দুঃখ ভুলিয়ে দেয়। এখানে বসলে মনে হয়, পৃথিবীতে আর কোনো চিন্তা নেই।
সে আস্তে করে গিটারে হাত রাখলো। আঙুলের ছোঁয়ায় টুং টাং শব্দ হতে লাগলো। চোখ বন্ধ করে সে গিটার বাজাতে লাগলো। তার চারপাশে আর কেউ নেই, শুধু সে, তার গিটার, আর এই নিরিবিলি বিকেলটা।
তার মনে হচ্ছিল, আজকের বিকেলটা অন্য দিনের চেয়ে একটু আলাদা। কেনো আলাদা, সেটা সে নিজেও জানে না। বাতাসটা আজ একটু বেশি ঠান্ডা। পাখির ডাকটা আজ একটু বেশি মিষ্টি লাগছে। গাছের পাতাগুলো আজ একটু বেশি নড়ছে। সবকিছু কেমন যেন নতুন নতুন লাগছে।
সে জানতোই না, ঠিক তার পেছনে একটু দূরে একজন দাঁড়িয়ে আছে।
একটা ছেলে।
কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছিল সে। হাতে একটা ছোট্ট গোলাপি ফুল। সে আজ কলেজে নতুন এসেছে। নতুন কলেজ, নতুন মুখ, নতুন পরিবেশ। সবকিছুই তার কাছে অচেনা লাগছিল। কলেজটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ গিটারের শব্দ শুনে এদিকে চলে এসেছিল।
সে ভেবেছিল, এই দিকে হয়তো কেউ নেই। কিন্তু এসে দেখে, গাছের নিচে একটা মেয়ে বসে গিটার বাজাচ্ছে।
সে আর সামনে এগোতে পারেনি। পা টা যেন মাটির সাথে আটকে গেছে। অনেকক্ষণ ধরে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল।মেয়েটা গিটার বাজাচ্ছে, চোখ বন্ধ করে আছে। বাতাসে তার হিজাবের এক কোণা উড়ছে। মুখে এক অদ্ভুত শান্তি। ছেলেটা এর আগে কখনো কাউকে এত শান্তভাবে গিটার বাজাতে দেখেনি। তার মনে হচ্ছিল, সে যেন কোনো ছবি দেখছে। একটা জীবন্ত ছবি।
এগিয়ে গিয়ে কথা বলার সাহস হচ্ছিল না তার। বুকের ভেতর কেমন যেন অচেনা এক অনুভূতি ধুকপুক করছিল। এর আগে কখনো এমন হয়নি তার। সে নিজেই অবাক হয়ে যাচ্ছিল, তার এমন কেনো লাগছে। সে তো এমন ছেলে না যে, অচেনা কাউকে দেখে দাঁড়িয়ে যাবে। তবু আজ কেনো জানি পা সরছিল না।
"এই মেয়েটাকে তো আগে কখনো দেখিনি... তবু কেনো এত চেনা লাগছে?"
ছেলেটা মনে মনে ভাবলো।
হাতে থাকা ফুলটা সে কখন তুলেছে, নিজেও জানে না। কলেজে ঢোকার সময় রাস্তার পাশে ফুলটা দেখে ভালো লেগেছিল। তাই তুলে নিয়েছিল। এখন ফুলটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে কেমন যেন লজ্জা লাগছিল তার। মনে হচ্ছিল, ফুলটা যেন এই মেয়েটার জন্যই তোলা হয়েছিল। কিন্তু দেওয়ার সাহস তো নেই।
হঠাৎ বাতাসটা একটু জোরে বইলো। গাছ থেকে দুই একটা পাতা ঝরে পড়লো মেয়েটার হিজাবের উপর। মেয়েটা চোখ খুলে পাতাটা সরালো। তারপর আবার গিটার বাজাতে লাগলো।
সে পেছনে তাকালো না। জানতোই না কেউ তাকে দেখছে।
ছেলেটা একটু আড়ালে সরে গেলো। ভাবলো, মেয়েটা যদি দেখে ফেলে, তাহলে কী ভাববে। ভাববে, ছেলেটা লুকিয়ে লুকিয়ে দেখছে। সেই ভয়ে সে গাছের আড়ালে দাঁড়ালো। কিন্তু চোখ সরাতে পারছিল না।
আরও কিছুক্ষণ এভাবে কেটে গেলো। সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। আকাশটা লালচে হয়ে আসছিল। মেয়েটা এবার গিটারটা থামালো। ব্যাগটা কাঁধে নিলো। চারপাশে একবার তাকালো। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটা শুরু করলো।
ছেলেটা তখনো দাঁড়িয়ে ছিল। মেয়েটা চলে যাওয়ার পরও সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলো। জায়গাটা এখন একদম ফাঁকা। শুধু গাছটা দাঁড়িয়ে আছে। আর পড়ে আছে কয়েকটা শুকনো পাতা।
ছেলেটা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না। কেউ দেখে ফেললে লজ্জার ব্যাপার হবে। ফুলটা হাতে নিয়েই সে আস্তে করে পেছনে ফিরে গেল।
যাওয়ার সময় বার বার পেছনে তাকাচ্ছিল সে। মনে মনে বলছিল, কাল আবার আসবো। কাল হয়তো কথা হবে। কাল হয়তো জানতে পারবো, মেয়েটা কে।
সে জানতো না, কালকের দিনটা তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেবে।
মেয়েটাও জানতো না, তার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটাই একদিন তার জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে যাবে।
কিছু অনুভূতি অচেনাই সুন্দর। কিছু দেখা প্রথম দেখাতেই মনে গেঁথে যায়। আর কিছু মানুষের সাথে দেখা হওয়ার কথা আগে থেকেই লেখা থাকে।
সেদিনের বিকেলটা এভাবেই শেষ হয়েছিল। কিন্তু ওদের গল্পটা সেদিন থেকেই শুরু হয়েছিল।
বাসায় ফিরেও ছেলেটার মনটা কেমন যেন অস্থির হয়ে ছিল। রাতে ঘুম আসছিল না তার। বার বার শুধু ওই গাছের নিচের ছবিটা চোখের সামনে ভেসে উঠছিল। গিটার বাজানো মেয়েটার মুখটা মনে পড়ছিল। সে নিজেকে বোঝাতে চাইছিল, এটা কিছুই না। কিন্তুমন তো আর কথা শোনে না। রাতের বেলা সে বার বার ফোনটা হাতে নিচ্ছিল। কাকে ফোন দিবে, সেটাই জানে না। শুধু মনে হচ্ছিল, কাল সকালটা তাড়াতাড়ি হোক। কাল আবার কলেজে যাবে। আবার ওই গাছটার কাছে যাবে। হয়তো মেয়েটা আবার আসবে। হয়তো এবার একটু কথা হবে। এই ভাবতে ভাবতেই এক সময় তার চোখটা লেগে এলো।পরের দিন সকালে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো সে।
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান