গল্পটা খুলনা শহরের।
চলো এই সাতজন ফ্রেন্ড কে চিনে নেওয়া যাক।
১. সানজিদা সুলতানা নোভা
ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে।
নোভারা তিন ভাই-বোন। নোভা সবার বড়। মেঝো ভাই মাহির শেখ, ক্লাস ৯-এ পড়ে। ছোট বোন মানজিদা মুনতাহা মুন, ক্লাস ২-তে পড়ে।
বাবা মোঃ মনিরুজ্জামান মনির - ব্যবসায়ী।
মা মনিরা সুলতানা - প্রাইমারি স্কুলের শিক্ষিকা। একটু গম্ভীর টাইপের।
তাদের ছোট একটা বাসা। চার রুমের গোছানো বাসা, উপরে একটা ছাদ। ছাদে আছে একটা দোলনা, আর কিছু গাঁদা আর গোলাপ ফুল গাছ।
২. ইয়াসির আরাফাত
ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, নোভার ক্লাসেই।
বাবার নাম আব্দুল করিম। তিনি মারা গেছেন, দুই বছর হবে।
মা খাদিজা খাতুন।
বড় ভাই ফাহাদ ফারুক - সরকারি চাকরি করে।
চুপচাপ টাইপের ছেলে। ক্লাসে বেশি কথা বলে না।
৩. হাবিবা জান্নাতি
নোভার কাছের বান্ধবী।
বাবা কাদের রহমান - বিদেশে থাকে।
মা সুফিয়া রহমান।
দুই ভাই-বোন। হাবিবা ছোট। ভাই ৪ বছরের বড়, খুব রাগী।
৪. নুসরাত আরা
দুষ্টু টাইপের মেয়ে। বাবা-মায়ের একমাত্র আদরের মেয়ে।
বাবা জুবায়ের খান - ডাক্তার।
মা নওশীন আক্তার।
বড়লোক ফ্যামিলির মেয়ে।
৫. অন্তর শেখ
মজার ছেলে। সারাক্ষণ সবাইকে হাসায়।
নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে।
বাবা মোঃ মুকাই - নেশা করে।
মা মরিয়ম বেগম - সেলাই মেশিন চালিয়ে সংসার চালায়।
ছোট একটা বোন আছে - নাম রুহি।
৬. জয়
একটু রাগী, কিন্তু বন্ধুদের জন্য জান দিবে।
খুলনা শহরে একাই থাকে, বাবা-মা গ্রামে থাকে।
৭. ইয়াশ
বুদ্ধিমান ছেলে। গ্রুপের সব প্ল্যান ও-ই করে।
বড় বোন আছে, ২ বছরের বড় - নাম জুঁই।
এই ৭ জনকে নিয়েই আমাদের গল্প।
সকাল ঠিক ৬.৩০। অ্যালার্ম বাজলো। নোভার ঘুম ভেঙে গেল।
টানা টানা চোখ দুটো এখনো ঘুম ঘুম। গায়ের রং ফর্সা, কোমর অব্দি লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। লম্বায় ৫.২। ঘুম থেকে উঠেই সে দাঁত ব্রাশ করে নিলো। তারপর ড্রেস চেঞ্জ করলো।
আলমারি থেকে একটা লং শার্ট আর একটা ফরমাল প্যান্ট আর ম্যাচিং করে হিজাব বের করলো। সাদা রঙের লং শার্ট, তার উপর ছোট ছোট নীল রঙের ফুল। সাথে প্যান্ট সাদা আর হিজাব অফ হোয়াইট।
নিজেকে আয়নায় দেখলো। বেশ মানিয়েছে।
এতো সকালে রেডি হওয়ার কারণ আছে। সে টিউশনি করায় ৮টা থেকে ৯টা পর্যন্ত। তারপর আবার কলেজ, ১০টায়।
নোভা রেডি হয়ে রান্নাঘরে গেল। মা মনিরা সুলতানা তখন রান্না করছিলেন। নোভাকে দেখে মা বললেন, এতো সকালে রেডি হয়ে গেলি? নোভা হাসতে হাসতে বললো, টিউশনি আছে তো মা। মা একটা রুটি আর ডিম ভাজি প্লেটে দিলেন। বললেন, না খেয়ে যাবি না। নোভা তাড়াতাড়ি খেয়ে নিলো। ছোট বোন মুন তখনো ঘুমাচ্ছে। মাহিরও ঘুম থেকে উঠেনি। নোভা আস্তে করে ব্যাগটা কাঁধে নিলো।
বাসা থেকে বের হয়ে রিকশা নিলো। সকালের খুলনা শহরটা তখন একদম শান্ত। রাস্তায় বেশি মানুষ নেই। হালকা বাতাস বইছে। নোভার হিজাবটা বাতাসে একটু উড়ছে। ওর ভালো লাগছে।
টিউশনি বাসায় পৌঁছে গেল। ক্লাস ৫ এর একটা মেয়েকে পড়ায় ও। মেয়েটার নাম আয়েশা। আয়েশা নোভাকে দেখে দৌড়ে এলো। বললো, আপু তুমি এসে গেছো। নোভা হেসে বললো, হ্যাঁ, চলো আজকে অংক করবো। এক ঘন্টা পড়ালো। আয়েশা অনেক দুষ্টু, কিন্তু নোভার কথা শোনে। পড়া শেষে আয়েশার মা নোভাকে চা দিলেন। নোভা চা খেয়ে বের হয়ে গেল। তখন বাজে ৯টা।
এরপর কলেজের দিকে রওনা দিলো। কলেজ ১০টায়। হাতে একটু সময় আছে। রাস্তায় হাবিবার সাথে দেখা হয়ে গেল। হাবিবা বললো, কিরে এতো সকাল সকাল কোথা থেকে আসলি। নোভা বললো, টিউশনি থেকে। তুই এতো সকালে কেন। হাবিবা বললো, আজকে মনটা ভালো, তাই তাড়াতাড়ি চলে আসলাম। দুজন হাঁটতে হাঁটতে কলেজে ঢুকলো।
কলেজে ঢুকতেই নুসরাত দৌড়ে এলো। নুসরাত বললো, তোরা এতো লেট কেন। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। নোভা বললো, আমরা তো টাইমেই আসছি, তুই-ই বেশি আগে আসছিস। তিনজন একসাথে ক্লাসের দিকে গেল।
ক্লাসে গিয়ে দেখে অন্তর আর জয় আগে থেকেই বসে আছে। অন্তর বললো, এই যে মহারানীরা চলে এসেছেন। জয় বললো, চুপ কর, বসতে দে। ইয়াশ তখন জানালার পাশে বসে আছে। ওর হাতে একটা খাতা। মনে হয় পিকনিকের প্ল্যান লিখছে।
টিফিনের ঘন্টা বাজলো। সবাই একসাথে বাইরে গেল। অন্তর বললো, চল আজকে সিঙ্গারা খাই। নুসরাত বললো, আমার টাকা নাই। জয় বললো, আমি দিবো। ইয়াশ বললো, তোরা সবসময় খাই খাই করিস। ইয়াসির কিছু বললো না, শুধু দাঁড়ায় শুনতেছিলো। নোভা ওর দিকে তাকায় বললো, তুই খাবি না? ইয়াসির একটু হেসে বললো, খাবো।
ক্যান্টিনে গিয়া সাতজন একসাথে বসলো। অন্তর সিঙ্গারা আর চায়ের অর্ডার দিলো। সিঙ্গারা খাইতে খাইতে ইয়াশ বললো, শোন, আজকে বিকালে সবাই একটু ঘুরতে বের হই। ব্রিজে যাবো। সবাই একসাথে বললো, হ্যাঁ যাবো। নোভা একটু চুপ হয়ে গেল। বললো, আমি জানি না, মা যাইতে দিবে কিনা।
হাবিবা বললো, কেন? নোভা বললো, মা তো একটু কড়া টাইপের। বিকালে এমনি ঘুরতে যাওয়া মা একদম পছন্দ করে না। মাকে বললেই বলবে, পড়া নাই তোর? নুসরাত বললো, আরে বলবি একটু পড়া নিয়ে বের হইতেছি।
ইয়াশ বললো, চেষ্টা করে দেখ, তুই না গেলে মজা হবে না। অন্তর বললো, হ্যাঁ নোভা ছাড়া ঘুরতে যাওয়া যায় নাকি। জয় বললো, তুই যাবি, আমি জানি।
ইয়াসির তখনো চুপ। নোভা ওর দিকে তাকালো। বললো, তুই যাবি তো? ইয়াসির একটু চুপ থেকে বললো, দেখি। নোভার মনটা একটু খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলো, ও না গেলে তো মজাই হবে না।
তখন ছুটির ঘন্টা বাজলো। সবাই ব্যাগ গুছায় বের হইলো। নোভা আর হাবিবা একসাথে হাঁটতে লাগলো। হাবিবা বললো, মাকে কিভাবে রাজি করাবি? নোভা বললো, জানি না, দেখি কি হয়। হাবিবা হেসে বললো, এটাই তো অচেনা অনুভূতি।
নোভা বাসায় ফিরে ছাদে গেল। দোলনায় বসে ভাবতে লাগলো, মাকে কিভাবে বলবে বিকালে ব্রিজে যাবে।
চলবে...
পর্ব ৪ চাইলে কমেন্টে Next লিখো।