ফন্ট সাইজ:
থিম:
এই মন শুধু তোমার

পর্ব 1

লেখক: জারা আফরিন রাই

আমি স্কুল থেকে ফিরে দেখি আমাদের বাড়ি বিভিন্ন ধরনের বাতি ফুল দিয়ে সাজানো। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু আজকে কি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে।
পরে আম্মু যা বলল তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পরল।
আপনারা নিশ্চয়ই আমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছেন না। আচ্ছা আগে পরিচয় পর্ব শেষ করে নেই।
আমার নাম আনায়া শিকদার রাই। আমার বাবার নাম রায়হান শিকদার। আমার আম্মুর নাম রাইফা শিকদার। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার পরিবারে আমার বাবা,আম্মু,ছোট আব্বু,ছোট আম্মু,দিদুন আর আমি থাকি। আমার ছোট আব্বুর নাম রাকিব শিকদার। ছোট আম্মুর নাম রাইসা শিকদার। আমার দিদুনের নাম রাফিয়া শিকদার।
আচ্ছা তাহলে গল্পে ফিরা যাক।
আম্মু বলছে আজকে নাকি আমার বিয়ে।
কি! আমার বিয়ে?
কিন্তু আম্মু আমি তো ক্লাস 8এ পড়ি।
আম্মু বলল এটা তোমার বাবা আর ছোট আব্বুর সিদ্ধান্ত। আমার কিছুই করার নেই। তুমি তো জানোই তাদের দুই ভাইয়ের উপর কথা বলার অধিকার কারও নাই।
আমি দৌড়ে বাবার রুমে গেলাম। গিয়ে দেখি বাবা আর ছোট আব্বু কি নিয়ে যেন আলোচনা করছে। আমি গিয়ে বললাম আমি কি তোমাদের কাছে এতোই বোঝা হয়ে গেছি যে আমাকে এতো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছ। ছোট আব্বু বলল যে আমরা যা করছি তোমার ভালোর জন‍্যই করছি মামুনি। আর কিছুই না বলে রাই দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে মিসেস রাইফা শিকদার( রাইয়ের মা) মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকছে কিন্তু রাই দরজা খুলছে না। রাইয়ের মার এতো ডাকা ডাকিতে রাই বাধ্য হয়ে দরজা খুলে দিল। রাইয়ের মা তাকে ফ্রেশ হয়ে আসতে রাই বাধ‍্য মেয়ের মতো ফ্রেশ হয়ে আসলো। রাইয়ের মা মেয়েকে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিল। একটু পর রাইয়ের ফুফাতো বোন আসলো রাইকে সাজিয়ে দিতে। রাই আর কোনো কথা না বলে সাজতে শুরু করল। রাই শুধু পুতুলের মতো বসে রইল। সাজানো শেষ হতেই রাইয়ের ফুফাতো বোন (জেবা) বলল রাই তোকে আজ পরির মতো লাগছে। রাই শুধু একটু হাসলো। আয়নায় তাকিয়ে দেখল আসলেই তাকে অনেক সুন্দর লাগছে। ফর্সা গায়ের রঙে মেরুন কালার লেহেঙ্গাটা দারুণ মানিয়েছে সাথে হালকা মেকাপ হালকা জুয়েলারি সব মিলিয়ে রাইকে আসলেই অনেক সুন্দর লাগছে।
একটু পর রাইয়ের মা ছোট আম্মু আসলো রাইয়ের রুমে। রাইয়ের মা রাইকে দেখে বলল মাশাল্লাহ্ আমার মেয়েকে তো একদম পরীর মতো লাগছে কারও নজর যেন না লাগে। বাইরে থেকে একজন এসে বলল যে জামাই এসেছে। রাইয়ের রুম থেকে সবাই বের হয়ে গেল। রাই একা একা রুমে বসে ভাবছে যে তাদের আর্থিক অবস্থা তো এতোটাও খারাপ না। তার বাবা একজন সরকারি অফিসার সাথে বিজনেস ম‍্যান তাহলে তাকে এতো তাড়াতাড়ি বিয়ে কেন দিয়ে দিল। এসব ভাবতে ভাবতেই রাইয়ের ছোট আম্মু আসলো রাইয়ের ঘরে এসে বলল রাই মামুনি নিচে চল তোমার জন্য সবাই অপেক্ষা করছে। রাই বাধ্য মেয়ের মতো তার ছোট আম্মুর সাথে নিচে নামতে লাগল। নিচে নেমে দেখল কয়েকজন মানুষ তাদের লিভিং রুমের সোফায় বসে আছে। রাইয়ের যেহেতু এখনো বিয়ের বয়স হয়নি তাই কোনো আত্মীয়কেই দাওয়াত দেওয়া হয়নি। মেহমানের মধ্যে শুধু তার ফুপি ফুপা আর তার ফুফাতো বোন। রাইকে সোফায় তার বাবা আর ছোট আব্বুর মাঝখানে নিয়ে বসানো হলো। তারপর বিয়ে পড়ানো শুরু হলো প্রথমে ছেলে কবুল বলতে বলা হলো। যখন রাইকে কবুল বলতে বলা হলো তখন রাই অনেকক্ষণ নিশ্চুপ হয়ে রইল পরে আস্তে আস্তে কবুল বলল সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ্ বলল। এভাবেই রাইয়ের বিয়ে হয়ে গেল কিন্তু রাই এখনো তার স্বামী নামক লোকটার মুখ দেখেনি। সবাই খাওয়া দাওয়া করল। রাইয়ের বিদায়ের সময় হয়ে গেল রাইয়ের মা ছোট আম্মু দিদুন অনেক কান্না করল কিন্তু রাই এক ফোটা চোখের পানিও ফেলল না। রাইয়ের বাবা তাকে রিদের হাতে তুলে দিয়ে বলল রাই আমার অনেক আদরের মেয়ে বাবা তুমি কখনও ওকে কষ্ট দিও না। ও যদি কখনও কোনো ভুল করে তাহলে তুমি আমার বাড়িতে এসে রেখে যেও আমার বাড়ির দরজা সবসময়ই আমার মেয়ের জন্য খোলা থাকবে। তারপর রাইকে গাড়িতে তুলে দিল এর মধ্যে রাই একটা শব্দও মুখ থেকে বের করল না। গাড়ি চলতে শুরু করল আর রাইয়ের সেই চেনা বাড়ি আর মানুষগুলোকে পিছনে ফেলে আসল। রাই গাড়িতে বসে আছে আর ভাবছে যে তার স্বামী দেখতে কেমন হবে। এসব ভাবতে ভাবতে রাই ভাবল একবার তাকিয়ে দেখবে কিন্তু পরোক্ষনেই ভাবল তাকালে যদি লোকটা কিছু মনে করে তাই আর তাকালো না। অন‍্যদিকে রাইয়ের লেহেঙ্গা পরার কারণে অনেক অস্বস্তি ফিল হচ্ছে। অনেকক্ষণ ধরে ভারী লেহেঙ্গা পরার জন্য একটু বেশিই কষ্ট হচ্ছে। বসে থাকতে থাকতে রাইয়ের অনেক পানি পিপাসা পেল কিন্তু ও কিছু বলতেও পারছে না। রাই এভাবেই বসে রইল। কিছুক্ষণ পর পাশ থেকে একটা গম্ভীর কন্ঠ ভেসে এলো। পানি পিপাসা পেয়েছে এটা বললেই পারতে এভাবে বসে থাকার মানে কি। রাই এমন গম্ভীর কন্ঠস্বর শুনে চমকে পাশে তাকায় দেখে তার স্বামী নামক লোকটা তার দিকেই তাকিয়ে আছে। রাই তো তার স্বামীকে দেখে পুরাই টাস্কি খেয়ে গেল এতো সুন্দর ছেলে। রাই তার স্বামীর উপর খুব বড়সর একটা ক্রাশ খেল। রাইকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে রিদ বলল আমাকে পরেও দেখতে পারবেন ম‍্যাডাম আগে আপনার পানি খাওয়া উচিত। রাই তো লজ্জায় মাথা নিচু করে নিল। রাই ভাবছে ইশ লোকটা কি মনে করবে আমি কিভাবে হা করে তাকিয়ে ছিলাম। কই হারিয়ে গেলেন ম‍্যাডাম আগে পানি তো খেয়ে নিন। রাই এক ঢোকে প্রায় অর্ধেক বোতল পানি শেষ করে ফেলল।
চলবে।
সবাই সাপোর্ট করবেন।
আমি আসলে নতুন লেখিকা। আমার প্রথম গল্প এটা। তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন